- পারল না বাংলাদেশ
- শুধু সময়ের অপেক্ষা
- সুযোগ মিস
- এবার রাকিবুলের উইকেট
- রুবেলের হাত ধরে এল উইকেট
- শতরানের জুটি
- উইকেট দরকার বাংলাদেশের
- এগোচ্ছে পাকিস্তান
- রিপনের আরেকটি উইকেট
- উইকেট নিলেন রিপন
- ছক্কায় সেঞ্চুরি শাহাদতের
- ২০০ রান ছাড়াল বাংলাদেশ
- অষ্টম উইকেট হারাল বাংলাদেশ
- ২৮ রানে ফিরলেন মেহরব
- এগোচ্ছে বাংলাদেশ
- এবার আউট সাব্বির
- ফিরলেন আফিফ
- ফিরলেন মাহিদুল
- শাহাদতের ফিফটি
- বাংলাদেশের রান ১০০ ছাড়াল
- জুটিতে ৫০
- মাহিদুলের ধীরগতির ইনিংস
- পাওয়ারপ্লে শেষ
- মাহমুদুল হাসান জয়ও আউট
- শুরুতেই আউট অধিনায়ক সাইফ
- প্রথম ওভার শেষে ৮ রান
- টস
পারল না বাংলাদেশ
শাহাদাতের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৩২ রান তুলেছিল বাংলাদেশ ‘এ’। তবে এই রান ৫ উইকেট আর ২৮ বল হাতে রেখে তাড়া করেছে পাকিস্তান ‘এ’ দল। অনেকটা সহজেই ম্যাচ জিতেছে সামাদের দল। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন রিপন ও রাকিবুল।
অন্যদিকে পাকিস্তানের হয়ে ফিফটি করেছেন হাসান নেওয়াজ, শাহজাইব খান। অধিনায়ক সামাদ করেছেন ৪৪ রান, ফারহান ৪৬ রানে অপরাজিত ছিলেন। তাতে এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালেই বিদায় নিল সাইফ হাসানের বাংলাদেশ ‘এ’।
ফাইনালে পাকিস্তান ‘এ’ দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ‘এ’ দল: ৫০ ওভারে ২৩২/৮ (শাহাদত ১০৩*, মাহিদুল ৪২, মেহরব ২৮; মুকিম ৩/২৯, হাসান ২/৩০, রাজা ২/৪০)।
পাকিস্তান ‘এ’ দল: ৪৫.২ ওভারে ২৩৩/৫( হাসান ৬২, শাহজাইব ৫০; রিপন ২/৫২, রাকিবুল ২/৫৮)
ফল: পাকিস্তান ‘এ’ ৫ উইকেটে জয়ী
শুধু সময়ের অপেক্ষা
এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের ফাইনালে যেতে আর ৯ রান দরকার পাকিস্তান ‘এ’ দলের। হাতে আছে ৫ উইকেট। এখান থেকে পাকিস্তানের ফাইনালে না যাওয়ার কোনো কারণ নেই!
সুযোগ মিস
পাকিস্তান ‘এ’ দল: ৩৯ ওভারে ১৭৮/৪। লক্ষ্য: ২৩৩।
এক ওভারে টানা দুটি সুযোগ ছাড়ল বাংলাদেশ। রাকিবুলের করা ৩৯তম ওভারের তৃতীয় বলে ফারহান ইউসুফের ক্যাচ ছেড়েছেন উইকেটকিপার মাহিদুল ইসলাম। পরের বলেই রানআউটের সুযোগ মিস করেছ বাংলাদেশ।
এবার রাকিবুলের উইকেট
পাকিস্তান ‘এ’ দল: ৩৫ ওভারে ১৫৪/৪। লক্ষ্য: ২৩৩।
ফিফটি করা শাহজাইবও ফিরলেন। ৫০ রানে তাঁকে আউট করেছেন স্পিনার রাকিবুল হাসান। এখানে অবশ্য ফিল্ডার চৌধুরি মোহাম্মদ রিজওয়ানের অবদানও কম নয়। দারুণ ক্যাচ নিয়েছেন তিনি।
রুবেলের হাত ধরে এল উইকেট
পাকিস্তান ‘এ’ দল: ৩২ ওভারে ১৪১/৩। লক্ষ্য: ২৩৩।
হাসান নেওয়াজ ফিরলেন। রুবেলের দ্রুত ও নিচু হয়ে যাওয়া বলে এলবিডব্লিউ হয়েছেন হাসান নেওয়াজ। তিনি ফিরেছেন ৬২ রানে। নতুন ব্যাটসম্যান আবদুল সামাদ।
শতরানের জুটি
পাকিস্তান ‘এ’ দল: ২৯ ওভারে ১২৩/২। লক্ষ্য: ২৩৩।
হাসান ও শাহজাইব ম্যাচটাকে বের করে নিচ্ছেন। দুজনে তৃতীয় উইকেট জুটিতে গড়েছেন শতরানের জুটি। এখন পর্যন্ত এই জুটি থেকে এসেছে ১০২ রান। হাসান ৫৯, শাহজাইব ৩৯ রানে অপরাজিত।
উইকেট দরকার বাংলাদেশের
পাকিস্তান ‘এ’ দল: ২৩ ওভারে ১০১/২। লক্ষ্য: ২৩৩।
কে নেবেন উইকেট? রাকিবুল–মেহরবদের খুব সাবলীলভাবে খেলে যাচ্ছেন হাসান ও শাহজাইব। এই জুটি থেকে এরইমধ্যে রান উঠেছে ৭৯। ফিফটি পেয়েছেন হাসান নেওয়াজ। পাকিস্তানের রানও ছুঁয়েছে এক শ।
এগোচ্ছে পাকিস্তান
পাকিস্তান ‘এ’ দল: ১৪ ওভারে ৫৭/২। লক্ষ্য: ২৩৩।
২১ রানে ২ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। হাসান ও শাহজাইবের জুটি থেকে এসেছে ৩৬ রান। দুজনেই বেশ সাবলীলভাবে খেলছেন।
রিপনের আরেকটি উইকেট
চতুর্থ ওভারের প্রথম বলের পর চতুর্থ বলেও উইকেট নিলেন রিপন মন্ডল। এবার তাঁর বলে ক্যাচ তুলেছেন শামিল হোসেন (১৬ বলে ১৪ রান)। ওপরে উঠে যাওয়া বলে ভালো ক্যাচ নিয়েছেন বদলি ফিল্ডার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। চার বলের মধ্যে ফিরলেন পাকিস্তানের দুই ওপেনার।
পাকিস্তান ‘এ’ দল: ৪ ওভারে ২১/২। লক্ষ্য: ২৩৩।
উইকেট নিলেন রিপন
পাকিস্তান ‘এ’ দল: ৩.১ ওভারে ২০/১। লক্ষ্য: ২৩৩।
রান তাড়ায় পাকিস্তান ‘এ’ দলকে শুরুতেই ধাক্কা দিতে পেরেছে বাংলাদেশ ‘এ’ দল। চতুর্থ ওভারে রিপনের প্রথম বলে মিড উইকেটে আফিফের হাতে ক্যাচ দিয়েছেন মাজ সাদাকাত (৫ বলে ৬ রান)। ২০ রানে প্রথম উইকেট হারাল পাকিস্তান ‘এ’ দল।
ছক্কায় সেঞ্চুরি শাহাদতের
বাংলাদেশ ‘এ’: ৫০ ওভারে ২৩২/৮
আহমেদ দানিয়ালের ওভারের পঞ্চম বল। সেঞ্চুরি করতে শাহাদতের দরকার ছিল ৪ রান। স্টাম্পে পিচ করা বলে দারুণ এক ফ্লিক শটে মিডউইকেট দিয়ে ছক্কা মারলেন শাহদত। হয়ে গেল সেঞ্চুরি।
তাঁর সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ২৩২ রান তুলেছে বাংলাদেশ ‘এ’ দল। শেষ দিকে রিপনের ইনিংসটাও গুরুত্বপূর্ণ ছিল। ১২ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন তিনি।
এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে উঠতে ২৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে পাকিস্তান ‘এ’ দল।
বাংলাদেশ ‘এ’ দল: ৫০ ওভারে ২৩২/ (শাহাদত ১০৩*, মাহিদুল ৪২, মেহরব ২৮; মুকিম ৩/২৯, হাসান ২/৩০, রাজা ২/৪০)।
২০০ রান ছাড়াল বাংলাদেশ
এখনো দুই ওভার বাকি। বাংলাদেশের রান এখন ২০৭। কত রান যোগ করতে পারবে বাংলাদেশ? ৯৩ রানে ব্যাটিং করছেন শাহাদত। তিনি কি সেঞ্চুরি পাবেন?
অষ্টম উইকেট হারাল বাংলাদেশ
বাংলাদেশ ‘এ’: ৪৬.৩ ওভারে ১৯৫/৮
১০ রান করে ফিরলেন রাকিবুল। ১৯২ রানে অষ্টম উইকেট হারাল বাংলাদেশ। ৮৭ রানে অন্য প্রান্তে অপরাজিত শাহাদত। বাংলাদেশের সংগ্রহটা কত বড় হবে সেটা তাঁর ওপরই নির্ভর করছে।
২৮ রানে ফিরলেন মেহরব
বাংলাদেশ ‘এ’: ৪১ ওভারে ১৭১/৭
১০ রানের মধ্যে টানা ৩ উইকেট হারানোর পর উইকেটে এসে দারুণ খেলছিলেন মেহরব। শাহাদতের সঙ্গে জুটিতে তুলেছিলেন ৫২ রান। তবে হাসান নেওয়াজের বলে ২৮ রান করে ফিরেছেন এই অলরাউন্ডার। একই ওভারের পরের বলেই আউট হয়েছেন মোহাম্মদ রুবেল।
এগোচ্ছে বাংলাদেশ
বাংলাদেশ ‘এ’: ৩৯ ওভারে ১৫৯/৫
মেহরব ও শাহাদত জুটি বাংলাদেশকে একটু একটু করে এগিয়ে নিচ্ছেন। এই জুটি থেকে এখন পর্যন্ত এসেছে ৩৯ রান। দুজনেই খেলছেন সাবলীল ক্রিকেট।
এবার আউট সাব্বির
বাংলাদেশ ‘এ’: ৩১ ওভারে ১২১/৫
এক ওভারে ফিরলেন আফিফ ও সাব্বির। সাব্বির ফিরেছেন শূন্য হাতে। সর্বশেষ ১০ রান তুলতে বাংলাদেশ হারিয়েছে ৩ উইকেট। ৩ উইকেটই নিয়েছেন সুফিয়ান মুকিম।
ফিরলেন আফিফ
আফিফ সুফিয়ান মুকিমের গুগলি বুঝলেন না। ৫ রান করে বোল্ড হলেন। তাতে ১১৮ রানে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
ফিরলেন মাহিদুল
বাংলাদেশ ‘এ’: ২৭.২ ওভারে ১১৪/৩
৭৮ বলে ৪২ রান করে সুফিয়ান মুকিমের বলে আউট হলেন মাহিদুল। তাতে শাহাদতের সঙ্গে তাঁর ৯৫ রানের জুটি ভেঙেছে। নতুন ব্যাটসম্যান আফিফ হোসেন।
শাহাদতের ফিফটি
বাংলাদেশ ‘এ’: ২৭ ওভারে ১১০/২
এশিয়া কাপ রাইজিং স্টার্সের এবারের আসরে প্রথম ফিফটি পেলেন শাহাদত হোসেন। ৬১ বলে ফিফটি করেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ফিফটি এসেছে গুরুত্বপূর্ণ সময়ে।
বাংলাদেশের রান ১০০ ছাড়াল
বাংলাদেশ ‘এ’: ২৫ ওভারে ১০২/২
মাহিদুল ও শাহাদতের জুটি থেকে এসেছে ৮৭ রান। দুজনেই এখন কিছুটা হাত খুলে খেলছেন। এরপরও ২৫ ওভারে বাংলাদেশের রান ১০২। পরের ২৫ ওভারে বড় রান তুলতে হবে বাংলাদেশকে।
জুটিতে ৫০
বাংলাদেশ ‘এ’: ১৯ ওভারে ৬৭/২
শাহাদত ও মাহিদুলের জুটি থেকে এসেছে ৫২ রান। ৫২ রান তুলতে বল লেগেছে ৯০টি। ১৯তম ওভারে বাঁহাতি স্পিনার মাজ সাদাকাতের বলে ইনসাইড আউট খেলে দারুণ এক ছক্কা মেরেছেন শাহাদত। ৩১ রানে ব্যাটিং করছেন শাহাদত, ২০ রানে মাহিদুল।
মাহিদুলের ধীরগতির ইনিংস
বাংলাদেশ ‘এ’: ১৬ ওভারে ৫৪/২
এখন পর্যন্ত মাহিদুল বল খেলেছেন ৩৯টি। রান করেছেন মাত্র ১৫। প্রথম ২১ বল থেকে করেছিলেন মাত্র ১ রান। এ কারণে শাহাদতের সঙ্গে তাঁর জুটিতে ৩৯ রান এলেও লেগেছে ৭০ বল।
পাওয়ারপ্লে শেষ
বাংলাদেশ ‘এ’: ১০ ওভারে ৩১/২
প্রথম ১০ ওভারে বাংলাদেশ তুলতে পেরেছে মাত্র ৩১ রান। শাহাদত ১৪ রানে ও মাহিদুল ১ রানে ব্যাটিং করছেন। মাহিদুল ১ রান করতে খেলেছেন ২১ বল।
মাহমুদুল হাসান জয়ও আউট
বাংলাদেশ ‘এ’: ৫ ওভারে ১৬/২
আবার আলী রাজা। এবার তিনি বোল্ড করলেন মাহমুদুল হাসান জয়কে। ১৭ বলে ৯ রানে আউট করেছেন এই ওপেনার।
শুরুতেই আউট অধিনায়ক সাইফ
বাংলাদেশ ‘এ’: ৩ ওভারে ১৪/১
রাজার বাউন্সারে উইকেট দিলেন সাইফ হাসান। বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সাইফ ফিরেছেন মাত্র ২ রানে।
প্রথম ওভার শেষে ৮ রান
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওপেনিং করছেন সাইফ হাসান ও মাহমুদুল হাসান। পাকিস্তান ‘এ’ দলের হয়ে বল হাতে শুরুটা করেছেন আলী রাজা।
টস
এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।