গ্যাস–সংকটে বিকল্প চুলাই ভরসা

গ্যাস–সংকটে রান্নার কাজে বিকল্প চুলার চাহিদা বেড়েছে। আর বাড়তি চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন চুলা তৈরির কারিগরেরা। মাটির বদলে সিমেন্ট ও বালু দিয়ে তৈরি হচ্ছে এসব চুলা। পরে এগুলো ঢাকার বিভিন্ন বাজারে বিক্রির জন্য পাঠানো হয়। প্রতিটি চুলা পাইকারি বিক্রি হয় ৩০০ থেকে ৬০০ টাকায়। বৃহস্পতিবার দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় ছবিগুলো তোলা।

১ / ৯
চুলা তৈরির জন্য সিমেন্ট ও বালু মেশাচ্ছেন এক কারিগর
২ / ৯
সিমেন্টের মিশ্রণ দিয়ে চুলার তলার আকৃতি তৈরি করা হচ্ছে।
৩ / ৯
চুলার ছাঁচে সিমেন্টের মিশ্রণ দিয়ে আকৃতি দেওয়া হচ্ছে
৪ / ৯
মাটির পরিবর্তে সিমেন্ট ও বালু দিয়ে তৈরি করা হচ্ছে রান্নার চুলা।
৫ / ৯
বাড়তি চাহিদা মেটাতে চুলা তৈরিতে ব্যস্ত কারিগরেরা।
৬ / ৯
চুলা তৈরির কাজে ব্যস্ত এক কারিগর। দিনে ২০ থেকে ২৫টি চুলা তৈরি করতে পারেন তিনি।
৭ / ৯
তৈরি করা একেকটি চুলা পাইকারি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৬০০ টাকায়।
৮ / ৯
তৈরি চুলায় রং করা হচ্ছে
৯ / ৯
বৃষ্টি থেকে রক্ষা করতে তৈরি চুলাগুলো ঢেকে রাখা হচ্ছে