কফি নয়, লাতে চায়ের রেসিপি দেখুন

বিকেলের আড্ডায় ঠান্ডা এক কাপ চা অনেকেরই পছন্দ। তবে অনেকে আবার কফি খেতে ভালোবাসেন। কেমন হয় যদি চা আর কফির মিশেলে তৈরি হয় লাতে টি! লাতে চায়ের রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

লাতে টিছবি: সাবিনা ইয়াসমিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকরণ

  • দুধ দেড় কাপ

  • পানি ১ কাপ

  • চা–পাতা ১ চা-চামচ

  • চিনি ১-২ চা-চামচ (স্বাদমতো)

  • বরফকুচি আধা গ্লাস

  • কফি আধা চা-চামচ

প্রণালি

  • ফুটন্ত পানিতে চা–পাতা দিয়ে ফুটিয়ে ঘন লিকার তৈরি করুন।

  • লিকার ছেঁকে নিন।

  • ছেঁকে নেওয়া লিকারে চিনি ও কফি দিন।

  • গ্লাসে আইস কিউব নিন। চায়ের লিকার ঠান্ডা করে বরফের ওপর ঢেলে দিন।

  • এবার দুধ ঢেলে ঠান্ডা লাতে টি তৈরি করে নিন।

আরও পড়ুন