প্রথম আলো

সুনামগঞ্জে তিন দিনে ২৪২ মিলিমিটার বৃষ্টি, আবারও পানি বাড়ছে নদী ও হাওরে
টানা বৃষ্টিতে আবারও বাড়তে শুরু করেছে সুনামগঞ্জের নদ–নদী ও হাওরের পানি। এতে নতুন করে বিপাকে পড়েছেন হাওরের কৃষকেরা। অবশিষ্ট বোরো ধান কাটা, মাড়াই ও শুকানো নিয়ে উদ্বেগ বেড়েছে তাঁদের মধ্যে।

আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিনও ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। উজানে ভারতের চেরাপুঞ্জিতেও বৃষ্টির সম্ভাবনা থাকায় পাহাড়ি ঢল নেমে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সুনামগঞ্জের হাওরে ফসলহানি : ‘নিজের খানির ধান গেল, এর লগে গরুর খানিও নাই’

পাউবো সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগে মঙ্গলবার জেলায় ১০৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। সব মিলিয়ে গত তিন দিনে জেলায় ২৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এ সময়ে সুরমা নদীর পানি বেড়েছে ১৩ সেন্টিমিটার। আজ শুক্রবার সকাল ৯টায় নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ৭২ মিটার নিচে ছিল। প্রাক্–বর্ষা মৌসুমে সুরমা নদীর বিপৎসীমা ৬ দশমিক ৫ মিটার।

সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশরী মামুন হাওলাদার প্রথম আলোকে বলেন, সুনামগঞ্জ ও উজানে চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। এতে নদী ও হাওরের পানি বাড়বে। কৃষকের ফসলের ক্ষতি হতে পারে। তবে আপাতত বন্যা পরিস্থিতির আশঙ্কা নেই।

হাওরের কৃষকেরা জানান, বৈশাখের শুরু থেকেই বৃষ্টির কারণে ধান ঘরে তুলতে ভোগান্তিতে পড়েছেন তাঁরা। মাঝেমধ্যে এক–দুই দিন রোদ মিললেও আবার বৃষ্টি শুরু হওয়ায় ধান শুকানো যাচ্ছে না। অনেক এলাকায় কাটা ধান খেতেই পড়ে আছে।

জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম (৫২) বলেন, গত বুধবার পর্যন্ত টানা চার দিন দিনে রোদ ছিল। এতে কৃষকেরা কিছুটা স্বস্তি পেয়েছিলেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার থেকে আবার দিন–রাত বৃষ্টি শুরু হয়েছে।

রফিকুলের ভাষ্য, ‘ইবার হাওরে বৈশাখটা আমরার বড় দুর্ভোগের। ইলা মেঘ (বৃষ্টি) আগে অইছে না। অখন ত যে অবস্থা, বাকি ধান তোলাই যাইত না। সব নষ্ট অইজিবো।’

সুনামগঞ্জ আবার বজ্রসহ বৃষ্টি, ধান কাটা ও শুকানো নিয়ে ভোগান্তিতে কৃষক

জেলার হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন, দুর্যোগ যেন এ বছর কৃষকদের পিছু ছাড়ছে না। এক দিন আবহাওয়া ভালো থাকলে পরের দুই দিনই বৃষ্টি হচ্ছে। অন্তত এক সপ্তাহ টানা রোদ থাকলে কৃষকেরা অবশিষ্ট ধান তুলতে পারতেন। কিন্তু আবহাওয়ার যে পরিস্থিতি, তাতে সেটি সম্ভব হবে বলে মনে হচ্ছে না।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ১৩৭টি ছোট–বড় হাওরে এবার বোরো আবাদ হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রায় ১৪ লাখ টন ধান।

এ পর্যন্ত জেলায় গড়ে ৮৭ দশমিক ৪০ শতাংশ ধান কাটা হয়েছে। মোট কাটা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৭৬৮ হেক্টর জমির ধান। এর মধ্যে হাওরাঞ্চলে কাটা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ২৩১ হেক্টর। সেই হিসাবে এখনো প্রায় ১৩ শতাংশ ধান কাটার বাকি রয়েছে।

সুনামগঞ্জের হাওরে অন্যের জমির ডুবে যাওয়া ধান কেটে নিয়ে যাচ্ছেন একদল লোক

কৃষি বিভাগের ১০ দিন আগের হিসাব অনুযায়ী, অতিবৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জে ২০ হাজার ৫৫০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ ৫০০ কোটি টাকার বেশি। তবে এরপর ক্ষয়ক্ষতির হিসাব আর হালনাগাদ করা হয়নি। স্থানীয় কৃষক ও কৃষিসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক প্রথম আলোকে বলেন, এখনো চূড়ান্ত ক্ষয়ক্ষতির হিসাব নির্ধারণ করা হয়নি। বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

সুনামগঞ্জে চলতি মৌসুমে মার্চের মাঝামাঝি থেকেই বৃষ্টি শুরু হয়। এতে অনেক হাওরে জলাবদ্ধতা তৈরি হয়ে ধানের ক্ষতি হয়। পরে ২৬ এপ্রিল থেকে শুরু হওয়া অতিভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে জেলার প্রায় সব হাওরেই বোরো ধান তলিয়ে যায়।

আবুল খায়ের গ্রুপের সম্মাননা পেলেন সমাজ পরিবর্তনের ৬ নায়ক
সমাজে ইতিবাচক পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখা ছয়জন ব্যতিক্রমী ব্যক্তিত্বকে ‘এম-রাইজ হিরো’ সম্মাননা দিল দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপ।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে গতকাল বৃহস্পতিবার আয়োজিত জাঁকজমকপূর্ণ ‘এম-রাইজ গালা নাইট’-এ দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান সম্মাননা পাওয়া ব্যক্তিত্বদের হাতে ক্রেস্ট তুলে দেন।

সম্মাননা পাওয়া ব্যক্তিত্বদের মধ্যে চট্টগ্রামের প্রযুক্তি উদ্ভাবক জয় বড়ুয়া লাবলু স্বল্প খরচে বায়োনিক হাত তৈরি করে বহু মানুষের জীবনে আশার আলো জ্বেলেছেন। কক্সবাজারের মো. রোস্তম আলী ‘মা-বাবা ফাউন্ডেশন’-এর মাধ্যমে অবহেলিত বৃদ্ধ ও এতিম শিশুদের আশ্রয় ও সহায়তা দিচ্ছেন। ঢাকার প্রাণিসেবক মো. আবদুল কাইয়ুম পথপ্রাণী উদ্ধার ও চিকিৎসাসেবায় অবদান রাখছেন। চট্টগ্রামের মো. রিজওয়ান ‘এক টাকায় শিক্ষা’ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় সহায়তা করছেন। কক্সবাজারের মরিয়ম সমুদ্রশৈবাল চাষের মাধ্যমে উপকূলীয় নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছেন। আর প্রসেনজিৎ কুমার সাহা ‘উচ্ছ্বাস’ উদ্যোগের মাধ্যমে শিক্ষা, দক্ষতা উন্নয়নে ও স্বাস্থ্যসচেতনতায় কাজ করে যাচ্ছেন।

আবুল খায়ের গ্রুপকে ধন্যবাদ জানান সম্মাননা পাওয়া ব্যক্তিত্বরা। প্রযুক্তি উদ্ভাবক জয় বড়ুয়া বলেন, ‘প্রযুক্তি মানুষের জীবন সহজ করবে। এই সম্মাননা আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।’ মা-বাবা ফাউন্ডেশনের রোস্তম আলী বলেন, ‘অবহেলিত বৃদ্ধ ও এতিম শিশুর জন্য কাজ করতে গিয়ে মানবিক মূল্যায়ন পেয়ে আবুল খায়ের গ্রুপকে ধন্যবাদ জানাই।’

চিত্রনায়ক শাকিব খান বলেন, ‘যাঁরা সমাজে নীরবে কাজ করছেন, তাঁরা আসল হিরো। এ ধরনের প্ল্যাটফর্ম সমাজকে অনুপ্রাণিত করবে।’

আবুল খায়ের গ্রুপের শেখ শাবাব আহমেদ বলেন, ‘নতুন অনুপ্রেরণার গল্প গড়ে তুলতেই এম-রাইজের যাত্রা শুরু। শুধু ব্যবসা নয়, মানুষের উন্নয়নে আমরা সব সময় নিবেদিত।’

এম-রাইজ প্ল্যাটফর্ম আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে এটি শুধু সম্মাননা নয়, বরং সমাজ পরিবর্তনের গল্প ছড়িয়ে দেওয়ার প্ল্যাটফর্ম।

অধ্যাপক সাখাওয়াত আলী খান বেঁচে থাকবেন মানুষের ভালোবাসা নিয়ে, এটাই বড় স্বার্থকতা
অধ্যাপক সাখাওয়াত আলী খানের জীবনে যেন কোনো তাড়া ছিল না। বস্তুগত সম্পদের মোহ তাঁকে টানত না। কিন্তু তিনি যা পেয়েছেন, তা হলো মানুষের নিঃস্বার্থ ভালোবাসা। তিনি সেই ভালোবাসাতেই বেঁচে থাকবেন। এটাই তাঁর জীবনের সার্থকতা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক সদ্য প্রয়াত অধ্যাপক সাখাওয়াত আলী খানকে এভাবেই স্মরণ করলেন মহান এই শিক্ষকের ছাত্র-ছাত্রী, সহকর্মী ও তাঁর পরিচিতজনেরা। তাঁরা বলেছেন, সাখাওয়াত আলী খান ছিলেন একজন অভিভাবক। প্রকৃত অর্থে একজন লালনকারী। একজন যুক্তিবাদী ও অসাম্প্রদায়িক মানুষ। এমন মানুষকে স্মরণ তাই বড় কাজও বটে।

আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে এ স্মরণসভার আয়োজন করে বেসরকারি সংগঠন সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড)।

গণমাধ্যম, পরিবেশ ও আদিবাসী–বিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান সেড প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে। অধ্যাপক সাখাওয়াত আলী খানের ছাত্ররাই এটি প্রতিষ্ঠা করেন। সেই শুরু থেকে আমৃত্যু প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছিলেন সাখাওয়াত আলী খান। এ প্রতিষ্ঠানের মানুষের কাছে তিনি ছিলেন ছাতার মতো, স্মরণসভার শুরুতে সেই কথাই বললেন সেডের সাধারণ সম্পাদক ও অধ্যাপক সাখাওয়াত আলী খানের ছাত্র ফিলিপ গাইন। তিনি বলেন, ‘প্রতিষ্ঠান নানা সময় নানা সমস্যার মধ্যে পড়েছে। শান্তভাবে, দৃঢ়ভাবে সেসব সামলেছেন সাখাওয়াত স্যার। আমি তাঁর ছাত্র ছিলাম। কিন্তু তিনি শুধু আমার নয়, সব শিক্ষার্থীর কাছে ছিলেন পিতৃতুল্য, পরম অভিভাবক।’

গত ৯ মার্চ মারা যান অধ্যাপক সাখাওয়াত আলী খান। তিনি ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। মুক্তিযুদ্ধের আগে-পরে দেশের মূলধারার প্রথম সারির সংবাদপত্রে পেশাদার সাংবাদিক হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। ১৯৭২ সালে তিনি বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন। দীর্ঘ ৩৫ বছর ৯ মাস ৪ দিন পূর্ণকালীন শিক্ষকতা করে ২০০৮ সালের ৩০ জুন বিভাগের সিলেকশন গ্রেডের অধ্যাপক পদ থেকে অবসর নিলেও বিভাগের শিক্ষকতার দায়িত্ব ও মায়ার বন্ধন থেকে তিনি নিজেকে বিচ্ছিন্ন করতে পারেননি। বিভাগে পাঁচ বছর সুপারনিউমারারি প্রফেসর থাকার পর ‘অনারারি প্রফেসর’ হন।

বর্তমানে সমাজে অন্যকে লালন করার প্রবণতা দুর্বল হয়ে গেছে বলে উল্লেখ করেন অর্থনীতিবিদ ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, প্রয়াত অধ্যাপক সাখাওয়াত আলী খান আমৃত্যু এ কাজই করে গেছেন। তাঁর মতো যাঁরা নেপথ্যে থেকে অন্যকে লালন করেন, তাঁদের গুরুত্ব অপরিসীম।

সেড আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন সাখাওয়াত আলী খানের স্ত্রী মালেকা খান

বাংলাদেশে বর্তমানে পেশাদারত্বের ঘাটতিকে অন্যতম সংকট উল্লেখ করে এই অর্থনীতিবিদ বলেন, ‘যেকোনো পেশায় হোক, পেশাদারত্বের ঘাটতি আমাদের সংকটের মূলে রয়েছে।’ তিনি আরও বলেন, অধ্যাপক সাখাওয়াত আলী খান তাঁর সারা জীবনে পেশাদারত্বের একটা মেসেজ দেওয়ার চেষ্টা করে গেছেন।

হোসেন জিল্লুর রহমান ঘোষণা দেন, পিপিআরসি ও সেড যৌথভাবে অধ্যাপক সাখাওয়াত আলী খান স্মরণে প্রতিবছর দুজন তরুণ সাংবাদিককে ফেলোশিপ দেবে। একজন পুরুষ ও একজন নারীকে এই ফেলোশিপ প্রদানের উদ্যোগ বাস্তবায়নের জন্য তিনি সেডের প্রতি আহ্বান জানান।

প্রয়াত অধ্যাপক সাখাওয়াত আলী খানের কাছ থেকে ক্ষমতার মোহে না পড়ে গবেষণায় মনোযোগী হওয়ার আদর্শিক দীক্ষা পেয়েছিলেন বলে উল্লেখ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক আমেনা মোহসীন। তিনি বলেন, আমৃত্যু সততা, স্পষ্টবাদিতা ও পেশাদারত্বের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে সত্য বলা এবং প্রশাসনিক পদের চেয়ে মেধার গুরুত্ব বজায় রাখাই অধ্যাপক সাখাওয়াত আলী খানের দর্শন ছিল বলে উল্লেখ করেন আমেনা মোহসীন।

প্রয়াত অধ্যাপক সাখাওয়াত আলী খানের স্মৃতিচারণা করে সাংবাদিক ফরিদ হোসেন বলেন, তিনি ছিলেন নীতি ও নৈতিকতাপূর্ণ সাংবাদিকতার পথপ্রদর্শক। দ্রুত সংবাদের চেয়ে তথ্যের নির্ভুলতাকে যিনি সব সময় অগ্রাধিকার দিতেন।

ফরিদ হোসেনের মতে, সাংবাদিকতা হলো ক্ষমতাধরদের প্রশ্ন করা, কিন্তু বর্তমান সময়ে সাংবাদিকেরা ক্ষমতার অংশ হয়ে পড়ছেন এবং দলীয় বিভাজনে বিভক্ত হচ্ছেন। তিনি সাখাওয়াত আলীর বিনয়ী ব্যক্তিত্ব এবং সাংবাদিকতায় সাহসের সঙ্গে আপসহীন থাকার আদর্শকে নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস প্রয়াত অধ্যাপক সাখাওয়াত আলী খানকে একনিষ্ঠ ‘পথপ্রদর্শক’ হিসেবে অভিহিত করেন।

অধ্যাপক সাখাওয়াত আলী খানের স্মরণসভার অংশগ্রহণকারীরা

রোবায়েত ফেরদৌস বলেন, সাংবাদিকতা কেবল তথ্য পরিবেশন নয়, বরং বিশ্লেষণ ও সত্য উদ্‌ঘাটনের মাধ্যম। অধ্যাপক সাখাওযাত আলী খানের নিভৃতচারী ও নির্লোভ জীবন এবং পেশাদারত্বের প্রতি একাগ্রতা বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলাম সাখাওয়াত আলী খানের স্মৃতিচারণা করে তাঁকে একজন বিচক্ষণ ও অসাম্প্রদায়িক শিক্ষক হিসেবে অভিহিত করেন।

মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, মৃত্যুর আগপর্যন্ত সাখাওয়াত আলী খান নিয়মিত ক্লাস নিয়ে শিক্ষার্থীদের প্রতি তার ভালোবাসা প্রমাণ করেছেন। তার স্মৃতি সংরক্ষণে এই অধ্যাপক একটি স্মারকগ্রন্থ প্রকাশ এবং শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালুর প্রস্তাব দেন।

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অধ্যাপক জাকির হোসেন রাজু বলেন, ‘সাখাওয়াত স্যারের যেন কোথাও কোনো তাড়া ছিল না। ছিলেন নির্মোহ। বস্তুগত চাওয়া-পাওয়া বাদ দিয়ে শিক্ষার কাজে ব্রতী হয়েছিলেন তিনি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান সাখাওয়াত আলী খানকে একটি নৈতিক মানদণ্ড বলে অভিহিত করেন।

তানজীমউদ্দিন খান বলেন, ক্ষমতার খুব কাছাকাছি থেকেও কীভাবে নিজেকে নির্মোহ রাখা যায়, এই মহান অধ্যাপক সেই শিক্ষাই তিনি দিয়ে গেছেন। তিনি তেমন কিছুই পাননি। কিন্তু যা পেয়েছেন, তা হলো মানুষের ভালোবাসা। এটাই বড় সার্থকতা।

স্মরণসভায় অধ্যাপক সাখাওয়াত আলী খানের মেয়ে ও প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন বলেন, ‘বাবার প্রয়াণের পর তাঁর ছাত্রছাত্রীদের অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা দেখে মনে হচ্ছে, তিনি তাঁদের মধ্যেই বেঁচে আছেন। তিনি বলেন, ধীর ও স্থির থেকে নিজেকে জাহির না করার শিক্ষা তাঁর কাছে থেকেই পেয়েছি।’

প্রয়াত জীবনসঙ্গীর স্মৃতিচারণা করতে গিয়ে তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক সাখাওয়াত আলী খানের সহধর্মিণী মালেকা খান। স্মরণসভায় অধ্যাপক সাখাওয়াত আলী খানের স্ত্রী, দুই সন্তান, নাতিসহ স্মরণসভায় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্মরণসভার সভাপতিত্ব করেন উন্নয়নকর্মী ও সেডের বর্তমান চেয়ারম্যান খুশী কবির।

আরও বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, সাংবাদিক আনিস আলমগীর, দ্য সোয়ালজ ইন্ডিয়া বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ শিউলি হক, সাবরিনা শারমীন প্রমুখ।

রাজধানীর শিশুরা দিনে ৫ ঘণ্টা মোবাইল ফোন ব্যবহার করে, বলছে গবেষণা প্রতিবেদন
ঢাকার শিশুরা দিনে ৫ ঘণ্টা মোবাইল ফোন ব্যবহার করে বলে সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে। গবেষকেরা বলছেন, মোবাইল ফোন, ট্যাব, টেলিভিশন ও কম্পিউটার অতিরিক্ত ব্যবহার করায় শিক্ষার্থীদের মধ্যে ঘুম কম হওয়া, ওজন বেড়ে যাওয়া, চোখের সমস্যা, মানসিক সমস্যাসহ নানাবিধ সমস্যা হচ্ছে। বিস্তারিত ‘নির্বাচিত

ইসলামের ‘জুহ্‌দ’ নাকি আধুনিক ‘মিনিমালিজম’: কোনটা বেশি সুন্দর
আজকের দুনিয়ায় আমরা এমন এক সময় পার করছি, যেখানে চারপাশে শুধু অর্জনের দৌড়, কেনাকাটার চাপ আর ব্যস্ততার ভিড়। অনেক সময় মনে হয়, এত কিছুর মাঝেও আমাদের ভেতরে এক ধরনের শূন্যতা থেকেই যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় আমরা যত বেশি পাচ্ছি, তত বেশি যেন শান্তিটা হারাচ্ছি।

এই অবস্থা নিয়েই ‘মিনিমালিস্টিক জীবনযাপন’ ধারণাটি বিশ্বজুড়ে আলোচনায় এসেছে। তবে ইসলামের দৃষ্টিতে এই ধারণা নতুন নয়; বরং এটি বহু আগেই ‘জুহ্‌দ’, ‘কানাআত’ এবং ‘ইসরাফ’ (অপচয়) পরিহার নীতির মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে।

মিনিমালিজম বলতে কী বুঝি

সহজভাবে বললে, এটি এমন একটি জীবনযাপন, যেখানে মানুষ অপ্রয়োজনীয় জিনিস, চিন্তা ও ভোগবিলাস কমিয়ে এনে প্রয়োজনীয় এবং অর্থবহ বিষয়গুলোর ওপর বেশি মনোযোগ দেয়। এর মূল দর্শন হলো কমের মধ্যে বেশি শান্তি ও সন্তুষ্টি খুঁজে পাওয়া।

সুরা আরাফ, আয়াত: ৩১তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না।

তবে ইসলাম এই ধারণাকে শুধু বস্তুগত সীমাবদ্ধতায় সীমিত রাখে না; বরং হৃদয়ের পরিশুদ্ধতা, নিয়তের বিশুদ্ধতা এবং আল্লাহর প্রতি নির্ভরশীলতার সঙ্গে যুক্ত করে।

ইসলামে ভারসাম্যের সৌন্দর্য

আল্লাহ-তাআলা বলেন, “...তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না।” (সুরা আরাফ, আয়াত: ৩১)

ইসলামের আলোকে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ১০ নীতি

এই আয়াত আমাদের জন্য শুধু একটি নিয়ম নয়, বরং একটি জীবনদর্শন। জীবন উপভোগ করা নিষেধ নয়, কিন্তু এর সীমারেখা ভুলে যাওয়া নিষেধ। আল্লাহ আরও বলেন, “নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। আর শয়তান তার রবের প্রতি খুবই অকৃতজ্ঞ।” (সুরা ইসরা, আয়াত: ২৭)

একজন মানুষ যখন অতিরিক্ত ভোগ-বিলাসে ডুবে যায়, তখন ধীরে ধীরে তার ভেতরের শান্তিটাও হারিয়ে যেতে শুরু করে। কারণ প্রাচুর্য আর বিলাসিতার চাকচিক্যে শয়তান তার অন্তর দখল করে নেয়।

ইসলামে ‘জুহ্‌দ’ বলতে দুনিয়াকে সম্পূর্ণ ত্যাগ করা বোঝায় না; বরং দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি থেকে মুক্ত থাকা বোঝায়। একইভাবে ‘কানাআত’ হলো নিজের যা আছে তাতেই সন্তুষ্ট থাকা

প্রকৃত ধনী কে

ইসলাম দুনিয়াকে সম্পূর্ণভাবে ত্যাগ করতে বলেনি, আবার দুনিয়াকে জীবনের লক্ষ্য বানাতেও নিষেধ করেছে। রাসুল (সা.) দুনিয়ায় সহজ জীবনযাপন করতেন এবং সাহাবাদেরও অপ্রয়োজনীয় বিলাসিতা থেকে দূরে থাকতে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, “প্রকৃত ধনী সেই ব্যক্তি, যার আত্মা সন্তুষ্ট।” (সহিহ বুখারি, হাদিস: ৬৪৪৬)

ইসলামে জুহ্‌দ ও কানাআত

ইসলামে মিনিমালিস্টিক চিন্তার সবচেয়ে গভীর রূপ হলো ‘জুহ্‌দ’; মানে দুনিয়ার প্রতি অনাসক্তি। ইসলামে ‘জুহ্‌দ’ বলতে দুনিয়াকে সম্পূর্ণ ত্যাগ করা বোঝায় না; বরং দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি থেকে মুক্ত থাকা বোঝায়।

একইভাবে ‘কানাআত’ হলো নিজের যা আছে তাতেই সন্তুষ্ট থাকা এবং অপ্রয়োজনীয় চাহিদা থেকে নিজেকে সংযত রাখা।

বিষণ্নতা থেকে মুক্তি পেতে ইসলামের ১০ নির্দেশনা

আলেমদের চোখে জুহ্‌দ

জুহ্‌দ সংক্রান্ত বিষয়ে সালাফগণের অনেক বক্তব্য ও ব্যাখ্যা পাওয়া যায়। এর সারমর্ম হলো—হারাম ত্যাগ করা, অপ্রয়োজনীয় জিনিসে আসক্ত না হওয়া এবং হৃদয়কে দুনিয়ার দাসত্ব থেকে মুক্ত রাখা।

হাসান বাসরি: “জুহ্‌দ দুনিয়া ত্যাগ করা নয়, বরং আল্লাহর কাছে যা আছে তার ওপর নির্ভর করা।” (আবু নুআইম আল-আসফাহানি, হিলইয়াতুল আউলিয়া, ২/১৩৪, দারুল কিতাবিল আরাবি, বৈরুত, ১৯৭৪)

সুফিয়ান সাওরি: “জুহ্‌দ হলো দুনিয়া তোমার হৃদয়ে প্রবেশ না করা।” (ইমাম জাহাবি, সিয়ারু আলামিন নুবালা, ৭/২৪৫, মুয়াসসাসাতুর রিসালাহ, বৈরুত, ১৯৮৫)

আহমাদ ইবনে হাম্বল: “জুহ্‌দ হলো আশা কমিয়ে দেওয়া এবং দুনিয়ার ওপর নির্ভরতা ত্যাগ করা।” (কিতাবুয জুহদ, ১/১৮, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, বৈরুত, ১৯৯৯)

ইবনে তাইমিয়া: “জুহ্‌দ হলো দুনিয়াকে হৃদয়ের লক্ষ্য না বানানো।” (মাজমুউল ফাতাওয়া, ১০/৫১১, দারুল ওফা, কায়রো, ২০০৫)

সবকিছুর মাঝেও সুন্দর, সহজ ভারসাম্য ধরে রাখতে হবে। ইসলামের দৃষ্টিতে মিনিমালিস্টিক জীবন মানে কৃপণতা নয়, বরং একটি ভারসাম্যপূর্ণ ও সচেতন জীবনধারা।

ইসলামে মিনিমালিজমের ৪ মূল নীতি

১. প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া: ইসলাম আমাদের শেখায় হালাল ও প্রয়োজনীয় বিষয়গুলো গ্রহণ করতে, অপ্রয়োজনীয় ভোগবিলাসিতাকে নয়।

২. অপচয় পরিহার করা: খাবার, সম্পদ, সময়—সবকিছুর অপচয়ই ইসলামে নিষিদ্ধ।

৩. অল্পেতুষ্টি: অল্প জিনিস থাকলেও সেই অল্পে সন্তুষ্ট থাকাও একটি বড় ইবাদতের অংশ।

৪. হৃদয়ের স্বাধীনতা: সম্পদের প্রতি অতিরিক্ত আসক্তি মানুষকে মানসিকভাবে সম্পদের দাস বানিয়ে ফেলে, যা ইসলাম সমর্থন করে না।

ইসলাম আমাদের বলে না যে সবকিছু ছেড়ে দিতে হবে। বরং শেখায় সবকিছুর মাঝেও সুন্দর, সহজ ভারসাম্য ধরে রাখতে হবে। ইসলামের দৃষ্টিতে মিনিমালিস্টিক জীবন মানে কৃপণতা নয়, বরং একটি ভারসাম্যপূর্ণ ও সচেতন জীবনধারা।

এটি মানুষকে শেখায় কীভাবে দুনিয়ার ভিড়ে হারিয়ে না গিয়ে নিজের হৃদয়, সময় এবং সম্পদকে সঠিকভাবে ব্যবহার করা যায়। কারণ শেষ পর্যন্ত, একগাদা বিলাসী জিনিসের ভিড় থেকে শান্তি আসে না, শান্তি আসে এমন এক হৃদয় থেকে; যেটা আল্লাহ-তাআলার স্মরণে ব্যস্ত থাকে।

writerismat@gmail.com

ইসমত আরা: শিক্ষক ও লেখক

ধৈর্যকে অভ্যাসে পরিণত করার একটি সহজ কৌশল

কীভাবে বানাবেন স্বাস্থ্যকর সালাদ, দেখুন রেসিপি
সালাদ–দইয়ের রেসিপি দিয়েছেন সেলিনা আক্তার

উপকরণ

টমেটোকুচি আধা কাপ

শসাকুচি ১ কাপ

ক্যাপসিকামকুচি সিকি কাপ

পেঁয়াজকুচি ৩ টেবিল চামচ

পানি ঝরানো টক দই আধা কাপ

সবুজ সস (ধনেপাতা ১০-১২টা, পুদিনাপাতা ১০-১২টা ও কাঁচা মরিচ ২টা একসঙ্গে বাটা) ২ চা-চামচ

গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ

চাট মসলাগুঁড়া আধা চা-চামচ

মেয়নেজ ২ টেবিল চামচ

লবণ স্বাদমতো

দই–চানাচুর বানাবেন যেভাবে

প্রণালি

প্রথমে একটি পাত্রে টমেটো, শসা, ক্যাপসিকাম, পেঁয়াজকুচি ও লবণ মিশিয়ে রাখুন।

অন্য একটি পাত্রে পানি ঝরানো টক দইয়ের সঙ্গে সবুজ সস, চাট মসলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া ও মেয়নেজ ভালোভাবে মিশিয়ে নিন।

পরিবেশনের ঠিক আগে দইয়ের মিশ্রণ সালাদের সঙ্গে মিশিয়ে পরিবেশন করুন

ডিম সেদ্ধ করে যে সময়ের মধ্যে না খেলে শরীরের ক্ষতি হতে পারে

আবাহনীকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই কিংসের শিরোপা পুনরুদ্ধার
আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ ফুটবল লিগের ২০২৫–২৬ মৌসুমের শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। বাংলাদেশের শীর্ষ লিগে এটি দলটির ষষ্ঠ শিরোপা। এর আগে সর্বশেষ জিতেছিল ২০২৩–২৪ মৌসুমে।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের ৭৪ মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন গোমেজের পেনাল্টি গোল এবং পরের মিনিটে সোহেল রানার বাঁ পায়ের দর্শনীয় গোলে জয় নিশ্চিত করে কিংস। এই জয়ে ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা নিশ্চিত করেছে ক্লাবটি।

আবাহনীকে হারালেই  শিরোপা জয়—এমন সমীকরণ নিয়ে মাঠে নামা কিংসকে সমর্থন দিতে গ্যালারিতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে আবাহনীর সামনে সুযোগ ছিল এই ম্যাচ জিতে কিংসকে টপকে যাওয়ার, এবং শেষ ম্যাচে আরামবাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার। তাই আবাহনীরও অনেক সমর্থক এসেছিলেন গ্যালারিতে।

কিন্তু লিগের অঘোষিত ফাইনালের তকমা পাওয়া ম্যাচটায় গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আবাহনী। আবাহনী যে ভুল করেছে, তা করেনি কিংস।

এই হারে ২০১৭-১৮ মৌসুমের পর লিগ জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো আকাশি নীলেদের। ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আবাহনী।

আর ২০১৮–১৯ থেকে টানা পাঁচটি লিগ শিরোপা জেতা কিংস গত বছর মোহামেডানের কাছে শিরোপা হারিয়ে ফেলার পর এবার তা উদ্ধার করেছে।

বিএনপি নেতার বিরুদ্ধে হওয়া খবর ফেসবুকে শেয়ারের পর স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও পরিবহনে চাঁদাবাজির ঘটনায় দুই অভিযুক্তকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ফেসবুকে শেয়ার করার পর সাইদুর রহমান ওরফে মিঠু শিকদার (৪২) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অধীনে কাপুড়িয়া সদরদি এলাকায় সাইদুর রহমানের ওপর দুই দফায় হামলা হয়। তিনি বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের বলেন, সাইদুর রহমানের মাথা, পিঠ ও ডান পায়ে আঘাতের চিহ্ন আছে। এর মধ্যে মাথার আঘাত গুরুতর। অনেক রক্তক্ষরণ হয়েছে।

আহত সাইদুর রহমান ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদি এলাকার শাহজাহান শিকদারের ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। এর আগে তিনি উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলেন।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে আহত সাইদুর রহমানের ছোট ভাই রাজু শিকদার অভিযোগ করেন, ‘সোহান ও শোয়েব চিহ্নিত চাঁদাবাজ। তারা ভাঙ্গা বাসস্ট্যান্ডে বিভিন্ন কাউন্টারে চাঁদাবাজিসহ প্রভাব বিস্তার করে আসছিল। ১২ মে তাদের পুলিশ ধরে নিয়ে যায় এবং পরে বিএনপির সেক্রেটারি আইয়ূব মোল্লা গিয়ে ছাড়িয়ে আনেন। এগুলো নিয়ে নিউজ হয় এবং আমার ভাই সেই নিউজগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছিল। এটাই ছিল আমার ভাইয়ের অপরাধ। যে কারণে ক্ষিপ্ত হয়ে সোহান ও শোয়েবের নেতৃত্বে আমার ভাইয়ের ওপর হামলা চালানো হয়েছে।’

রাজু শিকদার আরও বলেন, ‘হামলাকারীরা সন্ধ্যায় প্রথমে আমার ভাইকে লাঠি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। তখন বারবার পুলিশের সহযোগিতা চাইলেও পাইনি। রাত ৯টার দিকে ভাঙ্গা হাসপাতালে নেওয়ার সময় আবারও হামলা চালিয়ে চাকু দিয়ে কুপিয়ে জখম করে।’

চাঁদাবাজির অভিযোগে আটক দুজনকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

চাঁদাবাজির অভিযোগে আটক হওয়া সোহান মুন্সি (২৮) কাপুড়িয়া সদরদি এলাকার শাহী মুন্সির ছেলে। আর শোয়েব মোল্লা (৩০) হোগলাডাঙ্গী সদরদি এলাকার লিয়াকত মোল্লার ছেলে। সোহান ও শোয়েব পলাতক থাকায় অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ূব মোল্লা বলেন, ‘ঘটনাটি আসলেই ন্যক্কারজনক। হামলাকারীরা কাজটি ঠিক করেনি। আমি ওসিকে ফোন দিয়ে বলেছি, আইনগত ব্যবস্থা নিতে। অন্যায়ের সঙ্গে আমি নেই।’

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১২ মে বিকেলে ভাঙ্গা বাসস্ট্যান্ডের অদূরে রবিন নামে সার্বিক পরিবহনের এক চেকারকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ ওঠে সোহান ও শোয়েবের বিরুদ্ধে। পরে চাঁদাবাজির অভিযোগে এই দুজনকে থানায় নেওয়া হয়। রাতেই থানায় গিয়ে তাঁদের ছাড়িয়ে আনেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ূব মোল্লা। ওসির কক্ষের ওই সময়ের ঘটনাবলির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নব্য জেএমবির ‘মতাদর্শে উদ্বুদ্ধ’ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার
মৌলভীবাজারের বড়লেখায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে সাবেক এক সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলেছে, মো. রাহেদ হোসেন মাহেদ নামের সাবেক ওই সেনাসদস্য নিষিদ্ধ সংগঠন নব্য জেএমবির মতাদর্শে উদ্বুদ্ধ।

আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার রাহেদ হোসেন চাকরিচ্যুত সেনাসদস্য। তিনি ডিএমপির শেরেবাংলা নগর থানার একটি মামলার সন্দেহভাজন আসামি। ডিএমপির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি দল গতকাল রাত পৌনে দুইটার দিকে মৌলভীবাজারের বড়লেখা থানার শাহজাদপুর ইউনিয়নের ইসলামনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

লেটস টক এন্ডোমেট্রিওসিস | পর্ব–১০ | নুভিস্তা ফার্মা
প্রখ্যাত প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সঙ্গে লাইভ পডকাস্ট নুভিস্তা ফার্মা নিবেদিত ‘লেটস টক এন্ডোমেট্রিওসিস’। সহযোগিতায় ডাইনাজেস্ট ও এলাগক্স।

পর্ব: ১০

বিষয়: এন্ডোমেট্রিওসিস এবং প্রতিকার

অতিথি

আলোচক

ডা. শারমিন আব্বাসি কন্সালটেন্ট, ইনফার্টিলিটি বিভাগ

ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল

আলোচক

ডা. নার্গিস ফাতেমা কন্সালটেন্ট, অস ও গাইনি

স্কয়ার হসপিটালস লিমিটেড

সঞ্চালক

ডা. তানিয়া রহমান মিতুল

মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ আটকে গেল, ওমর সানী বললেন, ‘কাজটা অন্যায়ভাবে করা হয়েছিল’
চিত্রনায়িকা মৌসুমী অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে শুরু থেকেই ছিল বিতর্ক। যুক্তরাষ্ট্রে নির্মিত খণ্ডকালীন নাটকটিকে চলচ্চিত্র হিসেবে সেন্সর ছাড়পত্র দেওয়ার পর আপত্তি তোলেন মৌসুমী ও তাঁর চিত্রনায়ক স্বামী ওমর সানী। পরে এর অভিনেত্রী জেবা জান্নাত আদালতের দ্বারস্থ হলে আটকে যায় ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর মুক্তি। আর সেই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করে সিঙ্গাপুর থেকে মুখ খুলেছেন ওমর সানী।

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘এটি মূলত একটি খণ্ডকালীন নাটক ছিল, কাজটা বিদেশে অন্যায়ভাবে করা হয়েছিল। অনেক অনুরোধের কারণে মৌসুমী কাজটি করেছিলেন, কিন্তু পরে সেটিকে চলচ্চিত্র হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন হাসান জাহাঙ্গীর।’

ওমর সানী বলেন, ‘বিদেশে এ কাজটা করা হয়েছিল অন্যায়ভাবে। অনেক অনুরোধে ঢেঁকি গিলতে গিয়ে মৌসুমীর ভুল হয়ে যায়। সেই সুযোগে নাটকটাকে ছবি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে পরিচালক। আমি জেবা জান্নাতকে ধন্যবাদ জানাই, প্রতিবাদের ভাষাকে আদালতের মাধ্যমে অব্যাহত রেখেছিল।’

ওমর সানী ও মৌসুমী।

নাটককে সিনেমা হিসেবে উপস্থাপনের বিষয়টিকে ‘অপকর্ম’ বলেও মন্তব্য করেছেন ওমর সানী। তাঁর দাবি, চলচ্চিত্র ও নাটক কখনো এক নয় এবং নাটক বানিয়ে সেটিকে সিনেমা আকারে প্রেক্ষাগৃহে মুক্তির সুযোগ থাকা উচিত নয়। ওমর সানী বলেন, ‘কন্ট্রাক্ট ম্যারেজের মতো গার্বেজ মার্কা কাজ যেন নাটক হিসেবেই মুক্তি পায়। সিনেমা আকারে মুক্তি দিয়ে প্রেক্ষাগৃহের পরিবেশ যেন নষ্ট না করে। যথেষ্ট পরিমাণ অনুরোধের ঢেঁকি গিলতে মৌসুমীর এই ভুলটা হয়েছে। আমি সত্যিই দুঃখিত।’

মৌসুমীকে ঘিরে সমালোচনার জবাবও দেন ওমর সানী। তাঁর ভাষ্য, ‘অনেকে ভাবছেন, এই কাজগুলো মৌসুমী কেন করল। আমি বলব, শুধুই অনুরোধ। আল্লাহ পাক আমাদের অনেক ভালো অবস্থানে রেখেছেন। আজ শুধু অনুরোধের ঢেঁকি গিলতে গিয়ে কিছুটা শাস্তি পাচ্ছি।’ সবশেষে জেবা জান্নাতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওমর সানী বলেন, ‘জেবা জান্নাতকে ধন্যবাদ জানাই। দোয়া করি, চলচ্চিত্রে যেন তোমার অভিষেক ভালোই হয়।’

যুক্তরাষ্ট্রে শুটিংয়ের সময় মৌসুমীর সঙ্গে হাসান জাহাঙ্গীর

আজ শুক্রবার মুক্তির কথা ছিল হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার। চলছিল মুক্তির শেষ প্রস্তুতি। তবে সিনেমাটির সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিত (সাসপেন্ড) করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় তথ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চলচ্চিত্রটি বাংলাদেশের কোনো প্রেক্ষাগৃহে অথবা অন্য কোনো মাধ্যমে প্রদর্শন করা যাবে না। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’–এর অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন এবং কয়েকটি দৃশ্যে অভিনয়ে অংশগ্রহণ করেন। পরবর্তী সময়ে তিনি লক্ষ করেন যে তাঁর স্থিরচিত্র-সংবলিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের পোস্টার সামাজিকমাধ্যমে প্রচারিত হচ্ছে।

জেবা জান্নাত

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে নাটকের উদ্দেশ্যে ধারণ করা দৃশ্যগুলো সংশ্লিষ্ট অভিনেত্রীর অনুমতি ছাড়া চলচ্চিত্রে সংযোজনপূর্বক নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে বলে বিভিন্ন অনলাইন ও সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে এই চলচ্চিত্রের বিষয়ে সংশ্লিষ্ট অভিনেত্রী মৌসুমী ও তাঁর পক্ষে স্বামী ওমর সানী বিভিন্ন গণমাধ্যম ও সামাজিকমাধ্যমে প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে বক্তব্য প্রদান করেছেন। এর পরিপ্রেক্ষিতে চলচ্চিত্রটি সম্পর্কে জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন-২০২৩-এর ধারা ৮ অনুযায়ী ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ (এলএফ-১৯/২০২৬, তারিখ: ১৬-০৩-২০২৬) সাময়িকভাবে স্থগিত (সাসপেন্ড) করা হয়েছে।

‘লাভ ইউ’, ওমর সানীকে ভিডিও বার্তায় মৌসুমী

মৌসুমী

কয়েক সপ্তাহ ধরে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে বিতর্ক চলছিল। কদিন আগেই অভিযোগ করেছিলেন চিত্রনায়িকা মৌসুমী। তিনি জানান, এটি কোনো সিনেমা নয়, নাটকের কথা বলেই যুক্তরাষ্ট্রে এটির শুটিং হয়েছিল। মৌসুমীর পর নতুন বিতর্কের জন্ম দেন ছোট পর্দার অভিনেত্রী জেবা জান্নাত। পোস্টারে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে জেবা জান্নাতকেও দেখা যায়। কিন্তু এ বিষয়ে তিনি কোনো কিছুই জানেন না বলে জানান। এমনকি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে কোনো সিনেমা কিংবা নাটকে তিনি অভিনয়ই করেননি বলেও জানান।

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ বিতর্কে মৌসুমী-সানী

পরিচালক হাসান জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করে কোনো সদুত্তর না পেয়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডসহ চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনে লিখিত অভিযোগ করেছেন জেবা জান্নাত। এর সঙ্গে টেলিভিশন অভিনেতার সংগঠন অ্যাক্টরস ইকুইটিতেও লিখিত অভিযোগ দেন তিনি। ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে অভিনেতা সিয়াম মৃধাও ফেসবুকে অভিযোগ করেন। জানান, একটি সিরিয়ালে কাজের নাম করেই সিনেমার অনেক অংশ তৈরি করা হয়েছে। গত বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অভিযোগ করেন জেবা জান্নাত। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে ছবিটির মুক্তি স্থগিত করা হয়।

বেইজিংয়ে ঘুরে ঘুরে ভিডিও ও মুখভঙ্গিতে নজর কাড়লেন ইলন মাস্ক
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার ঐতিহাসিক বৈঠকে আলাদা করে সবার নজর কেড়েছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। তাঁর মজার মুখভঙ্গি নজর কেড়েছে সবার। বিস্তারিত ভিডিওতে…

একঝলক (১৫ মে ২০২৬)
শুকানোর পর হাওর থেকে খড় নিয়ে বাড়ি যাচ্ছেন কৃষক আবু বকর। দেখার হাওর, সদর উপজেলা, সুনামগঞ্জ, ১৪ মে

পাটখেতে আগাছা বাছাই করছেন শ্রমিকেরা। বেলপুকুর এলাকা, পুঠিয়া, রাজশাহী, ১৫ মে

চাষিদের খেত থেকে পাইকারি দরে শসা কিনে তা ঢাকায় পাঠাচ্ছেন সবজি ব্যবসায়ীরা। প্রতি মণ শসার পাইকারি দর ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা। বৈরাগীগঞ্জ, মিঠাপুকুর, রংপুর, ১৫ মে

ঘুড়ি নিয়ে বাড়ির পাশে মাঠে দুরন্তপনায় মেতেছে শিশুটি। বনগ্রাম, কৈজুরী, সদর উপজেলা, ফরিদপুর, ১৪ মে

কোরবানির জন্য পশু কিনতে রাজধানীর গরুর খামারগুলোতে ঢুঁ মারছেন অনেকেই। বছিলা, মোহাম্মদপুর, ঢাকা, ১৫ মে

বাড়ির উঠানের সামনে খেলনা গাড়িতে চড়ে আনন্দে মেতেছে দুই ভাই। ফারুক পাড়া, বান্দরবান, ১৫ মে

রাজশাহীতে আজ থেকে শুরু হয়েছে গুটিসহ বিভিন্ন জাতের আম পাড়া। রঘুরামপুর, পুঠিয়া, রাজশাহী, ১৫ মে

ছোট্ট কাঁধে দায়িত্বের ভার নিয়ে পাহাড়ি ঝিড়ি থেকে ঝুড়িভর্তি খাওয়ার পানি নিয়ে বাড়ি ফিরছে এক শিশু। শৈল প্রপাত এলাকা, বান্দরবান, ১৫ মে

খেত থেকে বোরো ধান কেটে এনে যন্ত্রের সাহায্যে মাড়াইয়ের কাজ সেরে নিচ্ছেন এক কৃষক পরিবারের সদস্যরা। শ্রীফলতলী এলাকা, কানাইপুর, সদর উপজেলা, ফরিদপুর, ১৪ মে

প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা দুই শালিক পাখির, নারিকেলগাছের ডালে ছায়ায় বসেও হাঁপাচ্ছে। উলু ছড়া টিলা, রাঙামাটি, ১৫ মে

সুরঞ্জয় ও তার রঙিন পৃথিবী
গোদাগাড়ী বরেন্দ্র অঞ্চলের আদিবাসী গ্রামে অবস্থিত প্রথম আলো ট্রাস্ট পরিচালিত স্কুল বাবুডাইং আলোর পাঠশালা। এই স্কুলের নবম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী সুরঞ্জয়। তার সবচেয়ে প্রিয় ক্লাস ভূগোল, কারণ স্যার যখন লাঠি দিয়ে মানচিত্রে দেশ দেখান, সুরঞ্জয় চোখ বন্ধ করে ভাবে সে এখানেই দাঁড়িয়ে আছে।

সুরঞ্জয়ের বাবা মাঠে ফসল ফলান। দুইবেলা খেয়ে বই-খাতা কেনাই কষ্ট, ভ্রমণ করা তো তাদের জন্য বিলাসিতা। তবুও সুরঞ্জয়ের খাতার শেষ পাতায় লেখা থাকে ‘একদিন সমুদ্র দেখব। পাহাড় ছুঁব। মরুভূমির বালু মুঠোয় নিব।’

সুযোগটা এল স্কুল থেকে শিক্ষা সফর নাটোরে যাওয়ার মধ্যে দিয়ে। এই শিক্ষা সফরের মধ্য দিয়ে সুরঞ্জয় জীবনে প্রথম গোদাগাড়ীর বাইরে পা রাখে। বাসের জানালা দিয়ে ধানখেত, নদী, শহর সব অপলক ‍দৃষ্টিতে অবলোকন করে। বাইরে ঘুরতে এসে সুরঞ্জয় বুঝল, পৃথিবীটা মানচিত্রের চেয়ে অনেক বেশি কোলাহলের, অনেক বেশি রঙিন।

সুরঞ্জয়ের মনের তৃষ্ণা বুঝতে পেরে প্রধান শিক্ষক স্যার তাকে একটি ভ্রমণকাহিনি বই উপহার দেন আর বলেন, ‘পা দিয়ে না পারিস, চোখ দিয়ে ঘুরবি। আর স্বপ্ন দিয়ে রাস্তা বানাবি।’

এরপর সুরঞ্জয়ের ভ্রমণ হলো অন্যরকম। স্কুলের লাইব্রেরির সব ভ্রমণকাহিনি পড়ে ফেলল। গরমের ছুটিতে গেল দিনাজপুর কান্তজিউ মন্দির ঘুরতে। রাজশাহী গিয়ে পদ্মার পাড়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ভাবল, এটাই কি সমুদ্রের শুরু?

সুরঞ্জয়ের ইচ্ছে এসএসসি পাসের পর রাজশাহীর বড় কোনো কলেজে ভর্তি হবে, নিজের ইউটিউব চ্যানেল খুলবে, বাবুডাইংয়ের সৌন্দর্য পৃথিবীর কাছে তুলে ধরবে। সে সাজেক যাবে, সুন্দরবন যাবে, মানুষের জীবনের ছবি তুলে ধরবে। লাখ লাখ মানুষ দেখবে। কারণ সুরঞ্জয় জানে, ভ্রমণ ভালোবাসা মানে শুধু নিজে যাওয়া না। অন্য কারও মনের রাস্তা তৈরি করে দেওয়াও ভ্রমণ।

চট্টগ্রামে জেলা প্রশাসকের সহযোগিতায় বাড়ি ফিরল হাসপাতালে আটকে রাখা পাঁচ মাসের শিশুটি
হামে আক্রান্ত পাঁচ মাসের শিশু জয়া দাসের চিকিৎসার বিল পরিশোধ করতে না পারায় তাঁকে বাড়ি নিতে পারছিলেন না বাবা সুমন জলদাস। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশের পর এগিয়ে আসেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। আজ শুক্রবার হাসপাতালের সব বকেয়া বিল মওকুফ করে শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

চট্টগ্রামের কাঠগড় এলাকার বাসিন্দা সুমন জলদাস ২০ দিন ধরে অসুস্থ কন্যা জয়াকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেছেন। অবস্থার অবনতি হলে গত ৩০ এপ্রিল নগরের জিইসি এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয় তাকে। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হলেও বকেয়া বিল পরিশোধ করতে না পারায় মেয়েকে বাড়ি নিতে পারছিলেন না সুমন।

এ ঘটনায় গতকাল বিকেলে প্রথম আলোর অনলাইনে ‘আমরা গরিব মানুষ, ৮০ হাজার দিয়েছি, তবু হাসপাতাল থেকে মেয়েকে ছাড়ছে না’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের পর রাতেই সুমন জলদাসের সঙ্গে যোগাযোগ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। আজ সকাল ১১টার দিকে হাসপাতালে গিয়ে তিনি সব বকেয়া বিল মওকুফের ব্যবস্থা করেন এবং শিশুটিকে পরিবারের কাছে তুলে দেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘সংবাদটি দেখার পর রাতেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করি। আমি প্রিন্ট মিডিয়াকে ধন্যবাদ জানাই, বিশেষ করে প্রথম আলোকে, যারা সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিবেদন করেছে। এই প্রতিবেদন না হলে অনেক কিছু অজ্ঞাত থেকে যেত। সবচেয়ে বড় কথা, জয়া দাসকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে এবং সে সুস্থ হয়ে বাড়ি ফিরছে।’

এ সময় জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া হাসপাতালের চেয়ারম্যান ও কর্মকর্তারাও সেখানে ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জয়া দাসের চিকিৎসার জন্য আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।

গতকাল সুমন জলদাস প্রথম আলোকে জানিয়েছিলেন, মেয়ের চিকিৎসার খরচ জোগাতে নিজের সব সঞ্চয় শেষ করেছেন। স্ত্রীর গয়নাও বিক্রি করেছেন। পাশাপাশি স্বজনদের কাছ থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়েছেন। সব মিলিয়ে ৮০ হাজার টাকা জোগাড় করলেও হাসপাতালের মোট বিল হয় ২ লাখ ৩০ হাজার টাকা। বাকি টাকা পরিশোধ করতে না পারায় মেয়েকে হাসপাতাল থেকে নিতে পারছিলেন না।

আজ দুপুরে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পর সুমন জলদাস প্রথম আলোকে বলেন, ‘আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি, এর চেয়ে বড় কিছু আর হতে পারে না। জেলা প্রশাসক রাত থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ। আমার মেয়ে এখন সুস্থ। হাসপাতালকেও ধন্যবাদ। মেয়ে ও স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরেছি। দুজনই সুস্থ আছে।’

‘আমরা গরিব মানুষ, ৮০ হাজার দিয়েছি, তবু হাসপাতাল থেকে মেয়েকে ছাড়ছে না’

ট্রাম্পের সিকে যতটা দরকার, সির ট্রাম্পকে ততটা নয়
গত কয়েক মাসে বিশ্বরাজনীতির দাবার ছক অনেকটাই বদলে গেছে। সেই পরিবর্তনের মধ্যেই ঠিক হয়েছে ডোনাল্ড ট্রাম্প ও সি চিন পিংয়ের বহু প্রতীক্ষিত বৈঠক। হোয়াইট হাউস ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়—দুই পক্ষই এই বৈঠকের কথা ঘোষণা করেছে। তবে শুরু থেকেই দুই দেশের মনোভাবের মধ্যে স্পষ্ট ফারাক দেখা যাচ্ছে।

আমেরিকা বারবার এই বৈঠকের গুরুত্বের কথা বলছে, আর চীন বরাবরের মতোই সংযত ভাষায় একে বড় কোনো মোড়বদল না বলে ‘যোগাযোগ’ ও ‘কৌশলগত দিকনির্দেশনা’র প্রয়োজনীয়তার অংশ হিসেবে তুলে ধরছে।

এই সূক্ষ্ম কূটনৈতিক ভঙ্গিই আসলে বলে দিচ্ছে, বিশ্বশক্তির ভারসাম্য কীভাবে বদলাচ্ছে। বহু দশকের মধ্যে এই প্রথম আমেরিকাকেই এমন অবস্থায় দেখা যাচ্ছে, যেখানে সে দুর্বল এবং একধরনের নিজের তৈরি করা সংকট থেকে বেরোতে ক্রমশ চীনের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।

এই সংকটের মূল কারণ মধ্যপ্রাচ্যে আমেরিকার সাম্প্রতিক সামরিক পদক্ষেপের ব্যর্থতা। ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করা হয়েছিল, তা এখন দীর্ঘস্থায়ী অচলাবস্থায় পরিণত হয়েছে। পাল্টা জবাবে তেহরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে। সেখানে আমেরিকার এক ডজনের বেশি যুদ্ধজাহাজ মোতায়েন থাকলেও বহু জাহাজকে ঘুরপথে যেতে হচ্ছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধাক্কা লেগেছে, আর বিশ্ব অর্থনীতিতেও সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি থেকে বেরোনোর পথ খুঁজতে এখন হিমশিম খাচ্ছে ওয়াশিংটন।

পরিস্থিতির গুরুত্ব এতটাই যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও অর্থমন্ত্রী স্কট বেসেন্টসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা প্রকাশ্যেই চীনের কাছে সাহায্য চাইছেন। তাঁরা চাইছেন, বেইজিং যেন তার প্রভাব খাটিয়ে ইরানকে হরমুজ প্রণালি খুলতে রাজি করায়। এখানেই সবচেয়ে বড় বৈপরীত্যটি ধরা পড়ে। একদিকে ট্রাম্প ও রুবিও চীনের সাহায্য চাইছেন, অন্যদিকে আমেরিকার সামগ্রিক নীতি এখনো চীনের বিরুদ্ধে সংঘাতমুখী। প্রযুক্তি নিয়ন্ত্রণ থেকে শুরু করে নানা বিষয়ে টানাপোড়েন চলছেই। এই দ্বন্দ্বই দেখিয়ে দিচ্ছে, পরিস্থিতির চাপে আমেরিকার অবস্থান কতটা দুর্বল হয়ে পড়েছে।

ওয়াশিংটন অবশ্য দাবি করছে, এই সংকটে চীনই নাকি সবচেয়ে বেশি বিপদে, কারণ তাদের জ্বালানির বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। কিন্তু এই হিসাব পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে। চীন আগেভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। বিপুল মজুত, বহুমুখী সরবরাহব্যবস্থা ও শক্তিশালী অভ্যন্তরীণ উৎপাদনের ফলে তারা এই ধাক্কা ভালোভাবেই সামলে নিয়েছে। ফলে যে ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা আমেরিকা করেছিল, তা ঘটেনি।

আগামী কয়েক দিন শুধু আমেরিকা-চীন সম্পর্কের জন্যই নয় ইরান যুদ্ধ এবং বিশ্বব্যবস্থার ভবিষ্যতের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপসাগরীয় অঞ্চলে আমেরিকার একক আধিপত্যের যুগ এখন কার্যত শেষের পথে। ধৈর্য, প্রস্তুতি ও কৌশলগত সুবিধা নিয়ে চীন এই বৈঠকে অনেকটাই শক্তিশালী অবস্থানেই প্রবেশ করছে।

এ কারণে হরমুজ প্রণালির এই সংকটকে চীন একধরনের পরীক্ষার মতো দেখছে, যা তারা ইতিমধ্যেই পেরিয়ে গেছে। ফলে তারা তাড়াহুড়া করে আমেরিকাকে সাহায্য করতে চাইছে না। সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতায় সেটাই স্পষ্ট। ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে চীন। এমনকি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

চীন শুধু ইরানকে চাপ দিয়ে প্রণালি খুলে দিতে বলবে—এমনটা নয়। বরং তারা বড় ধরনের সমঝোতার কথা ভাবছে। তাদের দৃষ্টিতে, যদি আমেরিকাকে চাপ দিয়ে ইরানের বিরুদ্ধে শত্রুতা বন্ধ করানো যায়, নিষেধাজ্ঞা তুলে নেওয়া যায় ও মধ্যপ্রাচ্যে নতুন বহুমুখী নিরাপত্তাকাঠামো গড়ে তোলা যায়, তাহলে ছোটখাটো সমাধানে কেন তারা সন্তুষ্ট থাকবে?

ইরান ইতিমধ্যেই যুদ্ধ থামানো ও প্রণালির নিরাপত্তা নিয়ে একটি প্রস্তাবের জবাব দিয়েছে। কিন্তু ট্রাম্প সেটিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে উড়িয়ে দিয়েছেন। এতে বোঝা যাচ্ছে, অচলাবস্থা এখনো কাটেনি। আর সেটি ভাঙার জন্যই আমেরিকা চীনের দিকে তাকিয়ে আছে। এই সংকট চীন তৈরি করেনি। কিন্তু এখন তা মেটানোর ক্ষমতা তাদের হাতেই। আর তারা তা করবে নিজেদের শর্তে। এর পাশাপাশি চীনের সবচেয়ে বড় কৌশলগত লক্ষ্য রয়ে গেছে তাইওয়ান।

চীনের ওপর ভর করেই কি ইরান যুদ্ধ থেকে বেরোতে চান ট্রাম্প

এই প্রসঙ্গও ট্রাম্প-সি বৈঠকে গুরুত্ব পাবে। ট্রাম্প যেখানে দ্রুত কোনো সাফল্য দেখাতে চাইছেন, সি সেখানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েই এগোচ্ছেন। আগের মতো শুধু সাধারণ কূটনৈতিক কথাবার্তায় চীন সন্তুষ্ট থাকবে না। তারা চাইবে, আমেরিকা স্পষ্টভাবে তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করুক—শুধু ‘সমর্থন করে না’ এই অবস্থানে না থেকে।

ট্রাম্প হয়তো এই পরিস্থিতিতে তাইওয়ানকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইতে পারেন। হরমুজ প্রণালি খোলা, আমেরিকার কৃষি ও জ্বালানি পণ্য কেনা বা অন্য সংঘাতে শান্তি আনার মতো বিষয়ে চীনের সাহায্যের বিনিময়ে তিনি ছাড় দিতে পারেন। কিন্তু চীন এত সহজে এই ফাঁদে পা দেবে না। তাদের কাছে তাইওয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা নিয়ে কোনো আপস তারা করতে রাজি নয়।

ট্রাম্প হয়তো সি চিন পিংয়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কথা বলে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করতে চাইবেন। কিন্তু চীন এ বিষয়ে বাস্তববাদী। তাই বাইরে থেকে বন্ধুত্বপূর্ণ আচরণ করলেও চীন কখনোই ট্রাম্পের কথার ওপর পুরোপুরি নির্ভর করবে না। বরং আগামী কয়েক মাসে একাধিক বৈঠকের মাধ্যমে আমেরিকার সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখার চেষ্টা করবে চীন, যাতে তাদের দীর্ঘমেয়াদি উত্থানের পথে কোনো বড় বাধা না আসে।

তবে চীনের চিন্তা শুধু তাইওয়ানেই সীমাবদ্ধ নয়। জাপানের সামরিক শক্তি দ্রুত বাড়ছে এবং তাইওয়ান ইস্যুতে তারা ক্রমশ সরব হচ্ছে। এই পরিস্থিতিতে চীন চাইবে, আমেরিকা যেন তার মিত্র জাপানকে নিয়ন্ত্রণে রাখে।

বিশ্বরাজনীতির বৃহত্তর প্রেক্ষাপটে চীন নিজেকে দায়িত্বশীল ও স্থিতিশীল শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে। তারা আন্তর্জাতিক মহলকে বারবার হরমুজ–সংকট কমানোর আহ্বান জানাচ্ছে। এর বিপরীতে আমেরিকার বিরুদ্ধে অভিযোগ উঠছে—অবৈধ যুদ্ধ শুরু করা থেকে শুরু করে বিদেশি নেতাদের অপহরণ বা হত্যার মতো কাজের।

সব মিলিয়ে, আগামী কয়েক দিন শুধু আমেরিকা-চীন সম্পর্কের জন্যই নয় ইরান যুদ্ধ এবং বিশ্বব্যবস্থার ভবিষ্যতের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপসাগরীয় অঞ্চলে আমেরিকার একক আধিপত্যের যুগ এখন কার্যত শেষের পথে। ধৈর্য, প্রস্তুতি ও কৌশলগত সুবিধা নিয়ে চীন এই বৈঠকে অনেকটাই শক্তিশালী অবস্থানেই প্রবেশ করছে।

ওয়েনরান জিয়াং আলবার্টা বিশ্ববিদ্যালয়ের চীন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক।

আল–জাজিরা থেকে নেওয়া। ইংরেজি থেকে অনূদিত।

ধুতি-স্কার্টে কান মাতালেন আলিয়া ভাট, নজর কাড়ল রাজকীয় সাজ
পায়ে পায়েল, নাকে নথ ও ছোট্ট টিপে মহারানির আবহ ফুটে উঠেছিল ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের সাজে। হাতে ধরা আইভরি লেসের ছাতা যোগ করে ভিনটেজ ‘সফট রয়্যাল’ আবহ, যা ফ্যাশনপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে। দেখুন ভিডিওতে…

পাকিস্তানকে ২-০তে হারানোর পথে বাংলাদেশের বাধা কি বৃষ্টি?
গত বছর চ্যাম্পিয়নস ট্রফির পর মুশফিকুর রহিম আনুষ্ঠানিকভাবে ওয়ানডেকে বিদায় বলে দিয়েছিলেন। তারও তিন বছর আগে টি-টুয়েন্টি সংস্করণ থেকেও সরে দাঁড়ান ৩৯ বছর বয়সী জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এখন খেলেন শুধু টেস্টে। মুশফিককে দলের পক্ষ থেকে ওয়ানডেতে আবারও ফেরার প্রস্তাব দেওয়া হয়েছিল । তাতে অবশ্য তিনি সাড়া দেননি। কেন? বিস্তারিত ভিডিওতে...

ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর শেষ হতে না হতেই আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে আজ শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ২০ মে পুতিনের এক দিনের এই সংক্ষিপ্ত সফর অনুষ্ঠিত হতে পারে। সূত্রগুলো আরও জানিয়েছে, এই সফর বেইজিং ও মস্কোর মধ্যকার একটি নিয়মিত দ্বিপক্ষীয় যোগাযোগের অংশ। তাই এ সফরে বড় কোনো আনুষ্ঠানিক কুচকাওয়াজ বা জমকালো অভ্যর্থনা অনুষ্ঠানের সম্ভাবনা কম।

তবে বেইজিং বা মস্কো—কোনো পক্ষই এখনো সফরের সুনির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

আজ শুক্রবার ট্রাম্প তাঁর তিন দিনের চীন সফর শেষ করেছেন। দীর্ঘ ৯ বছরের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটাই প্রথম চীন সফর ছিল। সফরে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বাণিজ্য, তাইওয়ান ও মধ্যপ্রাচ্য সংঘাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বৈঠক করেন।

পুতিনের এ সফরের মাধ্যমে বহুপক্ষীয় কোনো সম্মেলন বা আন্তর্জাতিক আয়োজন ছাড়াই ইতিহাসে প্রথমবারের মতো একই মাসে বিশ্বের দুই শীর্ষ পরাশক্তির নেতাকে আতিথেয়তা দেওয়ার নজির গড়তে যাচ্ছে চীন।

এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি ভার্চ্যুয়াল মাধ্যমে সি চিন পিং ও পুতিনের মধ্যে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, পুতিনের চীন সফরের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। তিনি বলেন, ‘আমরা খুব শিগগির সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেব। সফরের প্রস্তুতি চলছে। বলা যায় প্রস্তুতি ইতিমধ্যেই শেষ। এখন শুধু শেষ মুহূর্তের কিছু কাজ বাকি। নিকট ভবিষ্যতেই এটি অনুষ্ঠিত হবে।’

মার্কিন প্রেসিডেন্টের বেইজিং সফরের পর পুতিনের সম্ভাব্য এ সফরের বিষয়ে জানতে চাওয়া হলে পেসকভ বলেন, ট্রাম্পের বেইজিং সফরের ওপর এটি নির্ভর করছে না। বরং আগে থেকেই এ বিষয়ে আশাবাদী ছিল রুশ নেতৃত্ব।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন আজ সাংবাদিকদের বলেছেন, দুই প্রেসিডেন্টের বৈঠকের প্রস্তুতি নিয়ে বেইজিং ও মস্কো নিবিড় যোগাযোগ বজায় রাখছে। উপযুক্ত সময়ে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

ভ্লাদিমির পুতিনের এই সফর সফল হলে এক অনন্য আন্তর্জাতিক রেকর্ডের অধিকারী হবে চীন। মাত্র কয়েক মাসের ব্যবধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাকি চার স্থায়ী সদস্যদেশের সরকারপ্রধানদের আতিথেয়তা দেওয়া একমাত্র দেশ হবে চীন।

নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যদেশ হলো রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন। এর আগে গত বছরের ডিসেম্বরে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এবং চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চীন সফর করেছিলেন।

‘বড় ভরসা’কে ছাড়াই জাপানের বিশ্বকাপ দল ঘোষণা
বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল জাপান। চোটের কারণে কাওরু মিতোমাকে ছাড়াই আজ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেন ‘ব্লু সামুরাই’দের কোচ হাজিমে মোরিয়াসু। ২৬ জনের স্কোয়াড ঘোষণার পর উইঙ্গার মিতোমাকে দলে না পাওয়ার হতাশায় বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন এই জাপানি কোচ। মোরিয়াসুর ভাষায়, মিতোমার অনুপস্থিতিতে জাপান এক ‘বড় ভরসা’কে হারাল।

গত সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ব্রাইটনের ৩-০ গোলে জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান মিতোমা। জাপানের মেডিক্যাল টিম পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছে, বিশ্বকাপের আগে ব্রাইটন উইঙ্গারের সেরে ওঠার মতো পর্যাপ্ত সময় নেই।

ফলে ২৮ বছর বয়সী এই তারকাকে স্কোয়াডের বাইরে রেখেই পরিকল্পনা সাজাতে হয় কোচকে। অথচ গত মার্চেই ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে জাপানের ১-০ গোলের জয়ের নায়ক ছিলেন মিতোমা।

আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ‘এফ’ গ্রুপে জাপানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, সুইডেন ও তিউনিসিয়া। ১৪ জুন টেক্সাসের আর্লিংটনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে জাপান।

কামাভিঙ্গা নেই ফ্রান্সের বিশ্বকাপ দলে

টোকিওতে প্রায় ৩০০ সংবাদকর্মীর সামনে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণার সময় বাদ পড়া খেলোয়াড়দের কথা বলতে গিয়ে মোরিয়াসুর চোখ ছলছল করে ওঠে। তবে দলে ব্যাকআপ খেলোয়াড়দের ওপর পূর্ণ আস্থা রয়েছে তাঁর। মোরিয়াসু বলেন, ‘যাঁরা জাপানের খেলা দেখেছেন, তাঁরা সবাই জানেন, দলে মিতোমা কত বড় এক ভরসা।

তবে গত বছর আমরা যখন প্রীতি ম্যাচে ব্রাজিলকে প্রথমবারের মতো হারালাম, তখনো কিন্তু মিতোমা দলে ছিলেন না। এটাই আমাদের দলের মূল মন্ত্র—যে–ই একাদশে আসুক না কেন, দল যেন তার সেরা পারফরম্যান্সটাই ধরে রাখতে পারে।’

‘ব্লু সামুরাই’দের কোচ হাজিমে মোরিয়াসু

সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে জাপানের রূপকথা লেখার পেছনে বড় ভূমিকা ছিল মিতোমার। সেবার শেষ ষোলোতে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল তারা। মিতোমার ছিটকে যাওয়া নিয়ে মোরিয়াসু বলেন, ‘অন্য যেকোনো মানুষের চেয়ে এই ধাক্কা তাকে বেশি পোড়াবে। আমি আশা করি, এই মানসিক কষ্ট কাটিয়ে সে দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং চেনা ছন্দে মাঠে ফিরবে।’

মিতোমা ছাড়াও চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন মোনাকো ফরোয়ার্ড তাকুমি নামামিনো। গত ডিসেম্বরের শেষের দিকে বাঁ হাঁটুর এসিএল (অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট) ছিঁড়ে যাওয়ায় মাঠের বাইরে ছিটকে পড়েন।

চোটে ২০২৪ সালের জুনের পর জাপানের হয়ে কোনো ম্যাচ না খেললেও আয়াক্স ডিফেন্ডার তাকেহিরো তোমিয়াসুকে দলে রাখা হয়েছে। এ ছাড়া দলে আছেন ক্রিস্টাল প্যালেসের দাইচি কামাদা, লিভারপুলের ওয়াতারু এনদো এবং রিয়াল সোসিয়েদাদের তাকেফুসা কুবো।

বিশ্বকাপে যাওয়ার আগে বিদায় সংবর্ধনা পেল ইরান ফুটবল দল

গত মার্চে গ্লাসগোতে স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে অভিষিক্ত ভলফসবুর্গের কেন্টো শিওগাই ডাক পেয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে। এ ছাড়া ৩৯ বছর বয়সে নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন অভিজ্ঞ ডিফেন্ডার ইউতো নাগাতোমো।

মিতোমার অনুপস্থিতি সত্ত্বেও বিশ্বকাপ জয়ের লক্ষ্য থেকে সরছেন না মোরিয়াসু, ‘বিশ্বকাপ অবশ্যই এক বিশেষ মঞ্চ, তবে সে জন্য আমরা আমাদের কাজের ধরন বদলে ফেলব না। আমি বিশ্বাস করি, বিশ্বকাপ আমাদের দীর্ঘ প্রক্রিয়ারই একটি অংশ এবং আমি খেলোয়াড়দের সব সময় বলি যে প্রক্রিয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

জাপানের বিশ্বকাপ স্কোয়াড:

গোলকিপার: জিওন সুজুকি, কেইসুকে ওসাকো, তোমোকি হায়াকাওয়া। ডিফেন্ডার: ইউতো নাগাতোমো, শোগো তানিগুচি, কো ইতাকুরা, সুয়োশি ওয়াতানাবে, তাকেহিরো তোমিয়াসু, হিরোকি ইতো, আয়ুমু সেকো, ইউকিনারি সুগাওয়ারা, জুন্নোসুকে সুজুকি। মিডফিল্ডার/ফরোয়ার্ড: ওয়াতারু এনদো, জুনিয়া ইতো, দাইচি কামাদা, কোকি ওগাওয়া, দাইজেন মায়েদা, রিতসু দোয়ান, আয়াসে উয়েদা, আও তানাকা, কেইতো নাকামুরা, কাইশু সানো, তাকেফুসা কুবো, ইউইতো সুজুকি, কেন্টো শিওগাই, কেইসুকে গোতো।

আলীকদমে হামের উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু
বান্দরবানের আলীকদমে হামের উপসর্গজনিত ডায়রিয়া নিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত গৃহবধূর নাম সংপ্রং ম্রো (১৮)। তিনি উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দওলাপাড়ার বাসিন্দা।

কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সংপ্রং ম্রোর কয়েক দিন আগে বিয়ে হয়েছিল। প্রায় এক সপ্তাহ আগে তাঁর জ্বর ও হালকা কাশি শুরু হয়। কিন্তু দুর্গম এলাকায় সড়ক ও মুঠোফোন যোগাযোগ না থাকায় পাড়াবাসী তাঁকে হাসপাতালে নিয়ে আসেননি। গতকাল বৃহস্পতিবার রাত থেকে জ্বরের সঙ্গে ডায়রিয়া হওয়ায় দ্রুত তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাঁকে সকালে হাসপাতালে নিয়ে আসা হয়।

আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মো. হানিফ বলেন, জ্বর ও ডায়রিয়া আক্রান্ত সংপ্রং ম্রোকে মুমূর্ষু অবস্থায় সকালে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হামের উপসর্গজনিত ডায়রিয়া হওয়ায় পানিশূন্যতা ও শারীরিক দুর্বলতায় তাঁর মৃত্যু হয়।

হামের উপসর্গ নিয়ে উপজেলায় মৃত্যুর সংখ্যা এটিই প্রথম নয়। গতকাল একই ইউনিয়নের হামের উপসর্গ নিয়ে এক বছরের শিশু তুমরাও ম্রোর মৃত্যু হয়। সরকারি হিসাবে উপজেলায় হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীদের দাবি, হামের উপসর্গ নিয়ে উপজেলায় মৃত্যুর সংখ্যা সাত। তাদের মধ্যে দুজন হাসপাতালে, একজন হাসপাতালে আনার পথে ও চারজনের বাড়িতে মৃত্যু হয়েছে।

আলীকদমে হামের উপসর্গ বেড়েছে, চলছে টিকা কার্যক্রমও

মার্চের শেষ দিকে আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম কুরুকপাতা ইউনিয়নে হামের উপসর্গের প্রাদুর্ভাব দেখা দেয়। দুর্গম এলাকা থেকে রোগীদের হাসপাতালে আনা–নেওয়ার কাজ করছে ‘ম্রো ইয়ুথ অর্গানাইজেশন’ নামের একটি সংগঠন। সংগঠনটির সভাপতি সেথং ম্রো বলেন, কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর বেশির ভাগ মানুষ দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় বসবাস করেন। দেড় মাস ধরে স্বাস্থ্য বিভাগ, সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা কাজ করলেও এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে বলে তাঁদের তথ্য রয়েছে।

অবশেষে আলীকদমের দুর্গম কুরুকপাতায় চালু হলো অস্থায়ী ক্লিনিক

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ সকালে হাসপাতালটিতে হামের উপসর্গের ৬৮ জনসহ মোট ৯৪ রোগী চিকিৎসাধীন ছিলেন। শ্বাসকষ্টসহ গুরুতর অবস্থায় থাকা সাতজনকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে এক শিশুর মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন শাহীন হোসাইন চৌধুরী বলেন, সরকারি হিসাবে আলীকদমে হামের উপসর্গে গৃহবধূসহ তিনজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় কোনো ঘাটতি নেই। ৩১ শয্যার হাসপাতালে ধারণক্ষমতার প্রায় তিন গুণ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু
হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) দেশে আরও ১২ শিশু মারা গেছে। এর মধ্যে চার শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল ৮ শিশুর।

এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ১৯২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১১ শিশুর শরীরে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

হাম শনাক্ত হয়ে মারা যাওয়া চার শিশুর দুজন ঢাকা বিভাগের আর একজন করে রয়েছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে। হামের উপসর্গ নিয়ে মাা যাওয়া আট শিশুর তিনজন ঢাকা বিভাগের, তিনজন চট্টগ্রাম বিভাগের আর একজন করে রয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৩৭৭ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৭৪ শিশু। মোট ৪৫১ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৫ হাজার ৬১১ শিশুর। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪০ হাজার ১৭৬ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছে ৩৬ হাজার ৫৫ শিশু।

গত ১৫ মার্চ থেকে দেশে ৭ হাজার ৪১৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

কৃষকের লড়াই থেকে স্বাস্থ্যসেবায় দুর্নীতি, সিনেমায় যে রাজনৈতিক বার্তা দিয়েছিলেন বিজয়
দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের সিনেমা করেছেন থালাপতি বিজয়। তবে চলতি দশকে তাঁকে দেখা গেছে বেশ কয়েকটি রাজনৈতিক সিনেমায়। কৃষকদের কষ্ট, ক্রীড়াঙ্গনে দুর্নীতি থেকে শুরু করে এসব সিনেমায় এসেছে নানা রাজনৈতিক প্রসঙ্গ। জেনে নেওয়া যাক বিজয়ের পাঁচ রাজনৈতিক সিনেমার গল্প।

‘থামিঝান’: সাধারণ মানুষের আইনজীবী
২০০২ সালের এই ছবিতে বিজয় অভিনয় করেছিলেন সূর্য নামের এক তরুণ আইনজীবীর চরিত্রে। তাঁর লক্ষ্য ছিল সাধারণ মানুষকে আইন সম্পর্কে সচেতন করা। ছবির বিভিন্ন দৃশ্যে দেখা যায়, তিনি সরকারি কর্মচারীদের দায়িত্বহীনতার বিরুদ্ধে কথা বলছেন। বাসের কন্ডাক্টর বয়স্ক যাত্রীকে খুচরা টাকা না দিলে প্রতিবাদ করছেন, আবার করপোরেশনের অবহেলায় দরিদ্র মানুষের দুর্ভোগ নিয়েও সরব হচ্ছেন।
আবদুল মজিদ পরিচালিত এই ছবির আরেকটি বিশেষ দিক হলো, এটি ছিল প্রিয়াঙ্কা চোপড়ার জীবনের প্রথম সিনেমা। ছবির ট্যাগলাইন ছিল—‘বর্ন টু উইন’। পরবর্তী সময়ে বিজয়ের রাজনৈতিক উত্থানের দিকে তাকালে এই স্লোগানটিও যেন নতুন অর্থ পায়।

‘থামিঝান’ সিনেমার দৃশ্যে থালাপতি বিজয়

‘থালাইভা’: নেতার জন্ম
‘থালাইভা’ শব্দের অর্থই নেতা। পরিচালক এ. এল. বিজয় নির্মিত এই ছবিতে একজন নৃত্যশিল্পীর গল্প দেখানো হয়, যিনি অস্ট্রেলিয়া থেকে ভারতে ফিরে এসে বাবার জায়গায় দাঁড়িয়ে অসহায় মানুষের জন্য লড়াই করেন। ২০১৩ সালে ছবিটি মুক্তির সময় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। সে সময় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন জয়লতিতা। শোনা যায়, ছবির ট্যাগলাইন ‘টাইম টু লিড’ নিয়েও রাজনৈতিক অস্বস্তি তৈরি হয়েছিল। অনেকের মতে, এই ছবির মধ্য দিয়েই বিজয় প্রথমবার স্পষ্টভাবে ‘জননেতা’ ইমেজ তৈরি করতে শুরু করেন।

‘থালাইভা’ সিনেমার দৃশ্যে থালাপতি বিজয়

‘কাঠি’: কৃষক ও পানির লড়াই
পরিচালক এ আর মুরুগুদাসের এই ছবিতে বিজয় দ্বৈত চরিত্রে অভিনয় করেন। একদিকে অপরাধী, অন্যদিকে সাধারণ মানুষের প্রতিনিধি। ছবির মূল সংঘাত তৈরি হয় এক করপোরেট ব্যবসায়ী ও কৃষকদের মধ্যে। কৃষিজমি দখল, পানিসংকট ও গ্রামীণ মানুষের বেঁচে থাকার লড়াই—এসব বিষয়কে কেন্দ্র করে এগোয় গল্প। তামিলনাড়ুর রাজনীতিতে কৃষক ইস্যু বরাবরই গুরুত্বপূর্ণ। ফলে এটি শুধু বাণিজ্যিক সাফল্য পায়নি, সামাজিক বার্তার কারণেও আলোচিত হয়েছিল। অনেকে বলেন, এখান থেকেই বিজয়ের ‘প্রো-পিপল’ বা জনমুখী ভাবমূর্তি আরও শক্তিশালী হয়।

‘কাঠি’ সিনেমার দৃশ্যে থালাপতি বিজয়

‘মারসেল’: স্বাস্থ্যব্যবস্থা নিয়ে বিস্ফোরক সংলাপ
অ্যাটলি পরিচালিত এই ছবিতে বিজয় তিনটি চরিত্রে অভিনয় করেন। কিন্তু সিনেমার সবচেয়ে আলোচিত অংশ হয়ে ওঠে একটি রাজনৈতিক সংলাপ। ২০১৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটির এক দৃশ্যে বিজয় অভিনীত চরিত্র প্রশ্ন তোলে—ভারতে ২৮ শতাংশ জিএসটি নেওয়া হলেও কেন সবার জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায় না, অথচ সিঙ্গাপুরে কম কর নিয়েও বিনা খরচে স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব?
এই সংলাপ ঘিরে তুমুল বিতর্ক হয়। ভারতীয় জনতা পার্টির কিছু নেতা ছবিটির সমালোচনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়। রাজনৈতিক ভাষ্য যে বিজয়ের ছবির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে, ‘মারসেল’ সেটি আরও পরিষ্কার করে দেয়।

‘মারসেল’ সিনেমার দৃশ্যে থালাপতি বিজয়

‘সরকার’: একটি ভোটের শক্তি
আবারও এ আর মুরুগুদাসের পরিচালনায় নির্মিত এই ছবিতে বিজয় অভিনয় করেন ধনী ব্যবসায়ী সুন্দর রামাস্বামীর চরিত্রে। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে দেখা যায়, বিজয় অভিনীত চরিত্রটি বিদেশ থেকে দেশে ফিরে এসে তিনি দেখেন, তাঁর ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে। এরপর তিনি পুরো নির্বাচনী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই শুরু করেন। ছবিটি ভোটাধিকার, গণতন্ত্র ও রাজনৈতিক দায়বদ্ধতা নিয়ে কথা বলে। এমনকি গল্পের এক পর্যায়ে নায়ক নিজেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন।
আজ যখন বাস্তব রাজনীতিতে বিজয় সক্রিয়, ভোটে জিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন তখন ‘সরকার’ সিনেমার অনেক দৃশ্যই যেন ভবিষ্যতের ইঙ্গিত বলে মনে হয়।

‘সরকার’ সিনেমার দৃশ্যে বিজয়

এবার বাস্তবের ময়দানে
বিজয়ের রাজনৈতিক যাত্রা এখন তামিলনাড়ুর অন্যতম আলোচিত বিষয়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর আসন্ন ছবি ‘জন নায়গান’ নিয়েও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এ ছবিটিও রাজনৈতিক বার্তায় ভরপুর বলে মনে করছেন অনেকেই। কারণ, ছবির নামের অর্থই ‘জননেতা’।

দ্য হিন্দু অবলম্বনে

সফল মানুষেরা যে দুটি প্রচলিত নিয়ম ‘ইগনোর’ করেন
সফল জীবন গঠনের জন্য আমাদের সমাজে কিছু প্রচলিত ধারণা রয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে এমন অনেক উপদেশ পাবেন, যেখানে বলা হয়, ‘তরুণদের এখনই কাজ করার সময়’, ‘এই সময়ে যত বেশি কাজ করবে, ক্যারিয়ার তত গোছানো হবে’, ‘খুব ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে’, ‘জীবনকে একটি রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে’, ‘রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে’…ইত্যাদি ইত্যাদি।

এভাবে একটা সিস্টেম গড়ে উঠেছে, আর আমরা সেটায় অভ্যস্ত হচ্ছি এবং সুন্দর ভবিষ্যতের আশায় কঠোর পরিশ্রম করছি। কেউ নির্দিষ্ট সময়ের বেশি অফিসে সময় দিচ্ছি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, এসব নিয়ম মানতে গিয়ে মানুষ আগের চেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়ছে এবং কাজের মানও কমে যাচ্ছে। অথচ গবেষণা বলছে, সবচেয়ে সফল মানুষেরা এত নিয়ম মেনে চলেন না; বরং তাঁরা সাধারণ মানুষের চেয়েও কম নিয়ম মানেন। তাঁরা বুঝতে পারেন কোন নিয়মগুলো তাঁদের মস্তিষ্কের স্বাভাবিক কাজের ধারার বিরুদ্ধে যাচ্ছে এবং সেগুলো বর্জন করেন।

যে দুটি নিয়ম সফল ব্যক্তিরা চেষ্টা করেন ইগনোর করার—

নিয়ম ১: দিনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো
মানুষের মস্তিষ্ক একটানা সমানভাবে কাজ করতে পারে না। ঘুমবিষয়ক গবেষক নাথানিয়েল ক্লিটম্যান আবিষ্কার করেছেন যে মানুষের শরীরের একটি নির্দিষ্ট ছন্দ (রিদম) রয়েছে, যা ৯০ থেকে ১২০ মিনিট পর পর পরিবর্তিত হয়। এই সময়ে মনোযোগ তীক্ষ্ণ থাকে এবং কাজ ভালো হয়। এই সময় পর মস্তিষ্ক বিশ্রামের সংকেত দেয়। যদি এই সংকেত উপেক্ষা করে কেউ কাজ চালিয়ে যায়, তাহলে কাজের মান নষ্ট হয়।

মনোবিজ্ঞানী অ্যান্ডার্স এরিকসন ১৯৯৩ সালে বেহালাবাদকদের ওপর একটি গবেষণা পরিচালনা করেন। তিনি দেখেন, সেরা বাদকরা দিনে গড়ে মাত্র ৩.৫ ঘণ্টা অনুশীলন করতেন (৬০-৯০ মিনিটের ৩টি সেশন)। মজার ব্যাপার হলো তাঁরা অন্যদের চেয়ে ১ ঘণ্টা বেশি ঘুমাতেন এবং সপ্তাহে প্রায় ৩ ঘণ্টা দুপুরে ঘুমাতেন। তাঁরা শুধু কাজই বেশি করতেন না, বিশ্রামও নিতেন বেশি।

চাকরির প্রবেশন সময়ে কী কী চ্যালেঞ্জে পড়তে হয়

পৃথিবীর অনেক সফল ব্যক্তিই এমন। মার্কিন লেখক ও সমাজকর্মী মায়া অ্যাঞ্জেলোর কথাই ধরা যাক। তিনি সকালে একটি হোটেল রুমে গিয়ে দুপুর পর্যন্ত লিখতেন। এরপর বাসায় ফিরে লেখালেখির কথা একদম ভুলে যেতেন এবং রান্না বা পরিবারের কাজে সময় দিতেন। এই পদ্ধতিতেই তিনি ৩০টির বেশি বেস্টসেলার বই লিখেছেন।

চার্লস ডারউইনকে চেনে না এমন কেউ নেই। তিনি তাঁর দিনকে ছোট ছোট কাজের সেশনে ভাগ করে নিতেন। দিনে তিনবার হাঁটতে বের হতেন। তাঁর সেরা আইডিয়াগুলো ডেস্কে বসে নয়, বরং হাঁটার সময় আসত।
মূল কথা হলো বিশ্রাম কাজের পরের কোনো পুরস্কার নয়; বরং ভালো কাজের জন্য এটি অন্যতম পূর্বশর্ত।

নিয়ম ২: সব সময় খুব ভোরে ঘুম থেকে ওঠা
খুব ভোরে ঘুম থেকে ওঠার একটি সংস্কৃতি আমাদের দেশে আদিকাল থেকে রয়েছে। বলা হয়, ভোরে না উঠলে আপনি পিছিয়ে পড়বেন। কিন্তু সবার জন্য এই নিয়ম খাটে না। বিজ্ঞান বলছে, আমাদের প্রত্যেকের একটি নির্দিষ্ট ক্রোনোসাইট বা শরীরের অভ্যন্তরীণ ঘড়ি আছে। এটি জিনগতভাবে নির্ধারিত।

২০২৪ সালের একটি গবেষণায় দেখা গেছে, যাঁরা রাতে কাজ করতে পছন্দ করেন, তাঁদের মানসিক দক্ষতা অনেক ক্ষেত্রে সকালে কাজ করা ব্যক্তিদের চেয়ে বেশি। আবার দেখা গেছে, রাতজাগা মানুষেরা বেশি সৃজনশীল হন। রাতের নিস্তব্ধ পরিবেশ তাঁদের ভিন্নভাবে চিন্তা করতে সাহায্য করে। যেমন জার্মান লেখক ফ্রানৎস কাফকা দিনের বেলা একটি ইনস্যুরেন্স কোম্পানিতে ফুলটাইম চাকরি করতেন। আর লেখালেখি করতেন রাত ১১টা থেকে ভোররাত ৩টা পর্যন্ত। তাঁর বিখ্যাত অনেক সৃষ্টি রাতের অন্ধকারেই জন্ম নেওয়া।

নোবেলজয়ী লেখিকা টনি মরিসন ভোরে লিখতেন। কারণ, তাঁর ছোট বাচ্চা ছিল এবং দিনের বেলা চাকরি করতে হতো। অর্থাৎ, তিনি তাঁর পরিস্থিতির সঙ্গে মিল রেখে সময় বেছে নিয়েছিলেন।
আমাদের অনেকেরই প্রিয় অভিনেতা শাহরুখ খান। তিনি রাত জেগে কাজ করতে পছন্দ করেন। ঘুমাতে যান ভোর হওয়ার পরে। আবার ঘুমান মাত্র ৫–৬ ঘণ্টা। এটাই তাঁর রুটিন হয়ে গেছে।

আসল কথা হলো ভোর ৫টায় ওঠা বা রাত জেগে কাজ করা—কোনোটাই শ্রেষ্ঠ নয়। আসল নিয়ম হলো আপনার মস্তিষ্ক যখন সবচেয়ে ভালো কাজ করে, সেই সময়টাকে চেনা এবং মেনে চলা। নিজের শরীরের স্বাভাবিক ছন্দের বিরুদ্ধে গিয়ে কাজ করাটা ভুল। সবচেয়ে কার্যকর সময় তখনই, যখন আপনার মস্তিষ্ক কাজের জন্য প্রস্তুত থাকে, সেটা ভোর ৫টা হোক কিংবা রাত ২টা।

সূত্র: সাইকোলজি টুডে

সির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বললেন—ইরান নিয়ে ধৈর্য হারাচ্ছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুতে তিনি ধৈর্য হারাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা ও ইরানি বাহিনীর আরব আমিরাত উপকূলের কাছে একটি জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার খবর প্রকাশের পর তিনি এ মন্তব্য করেন।

হোয়াইট হাউস বলেছে, বেইজিংয়ে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে ট্রাম্প ও সি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খোলা রাখার বিষয়ে একমত হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান এই জলপথ কার্যত বন্ধ করে রেখেছে।

হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে নজিরবিহীন ব্যাঘাত ঘটছে। চীন ইরানের ঘনিষ্ঠ মিত্র ও দেশটির জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা।

গত মাসে যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হলেও তখন থেকে ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ দিয়ে রেখেছে ওয়াশিংটন। যুদ্ধ বন্ধে আলোচনা চললেও ইরান তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করা বা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে।

সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক শেষে ফক্স নিউজের হ্যানিটি শোতে একটি সাক্ষাৎকার দেন ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার সাক্ষাৎকারটি সম্প্রচার হয়। সেখানে ট্রাম্প বলেন, ‘আমি আর বেশি ধৈর্য ধরব না। তাদের একটি চুক্তিতে আসা উচিত।’

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের গোপন মজুত হস্তান্তরের বিষয়ে ট্রাম্প বলেন, ‘আসলে জনসংযোগ ছাড়া এটি খুব প্রয়োজনীয় বলে মনে করি না। তবে এটি আমাদের হাতে থাকলে স্বস্তি বোধ করব।’

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব দিয়েছে চীন: ট্রাম্প

এদিকে হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আফ্রিকা থেকে পশুবাহী একটি ভারতীয় কার্গো জাহাজ বুধবার ওমান উপকূলের কাছে ডুবে যায়। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিল। ভারত এ ঘটনার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে বলেছে, জাহাজটির ১৪ ক্রুকে ওমানের কোস্টগার্ড উদ্ধার করেছে।

ব্রিটিশ সমুদ্র নিরাপত্তাবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ভ্যানগার্ড জানিয়েছে, জাহাজটিতে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এতে বিস্ফোরণ ঘটে।

অন্যদিকে ব্রিটিশ সমুদ্র নিরাপত্তাবিষয়ক আরেক সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, আরব আমিরাতের ফুজাইরা বন্দরের কাছে নোঙর করা একটি জাহাজে ‘অননুমোদিত ব্যক্তিরা’ উঠে সেটিকে ইরানের দিকে নিয়ে যাচ্ছিলেন।

বেইজিংয়ে দুই শীর্ষ নেতার বৈঠকের পর হোয়াইট হাউস জানিয়েছে, সি চিন পিং হরমুজ প্রণালিকে সামরিকীকরণের বিরোধিতা করেছেন। একই সঙ্গে এ নৌপথ ব্যবহারে কোনো ধরনের টোল আরোপের বিরোধিতা করেছেন।

হলিউড সির চরিত্রের জন্য কাউকে খুঁজে পাবে না: ট্রাম্প

হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান যাতে পারমাণবিক অস্ত্র না পায়, সে বিষয়ে ট্রাম্পের সঙ্গে একমত হয়েছেন সি চিন পিং। সেই সঙ্গে ভবিষ্যতে হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তেল কিনতে আগ্রহ দেখিয়েছে চীন।

ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, সি তাঁকে প্রতিশ্রুতি দিয়েছেন, চীন ইরানকে সামরিক সরঞ্জাম দেবে না।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান যুদ্ধ ট্রাম্পের জন্য রাজনৈতিক চাপ তৈরি করছে। তাই যুদ্ধ বন্ধে চীনের সহায়তা চাইছেন তিনি। তবে বিশ্লেষকদের ধারণা, কৌশলগত অংশীদার হওয়ায় চীন ইরানের ওপর খুব বেশি চাপ দেবে না।

বেইজিং থেকে সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, হরমুজ প্রণালি খোলা রাখতে চীন সর্বোচ্চ চেষ্টা করবে বলে তিনি মনে করেন। তাঁর ভাষায়, এটি চীনের নিজেদের স্বার্থের সঙ্গেও জড়িত।

ট্রাম্পের সঙ্গে কেন সি চিন পিংয়ের চুক্তির কোনো প্রয়োজন নেই

বাজারে এল রাজশাহীর গুটি আম, মণ ১ হাজার ৩২০ টাকা
রাজশাহীতে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে আম পাড়া শুরু হয়েছে। মৌসুমের শুরুতে বাজারে উঠেছে গুটি আম। জেলার সবচেয়ে বড় আমের বাজার পুঠিয়ার বানেশ্বর বাজারে প্রথম দিনে চারটি ভটভটিতে এই আম আসে। এর মধ্যে দুই গাড়িতে ছিল গাছে পাকা আম। অন্যগুলো আচারের কারখানার জন্য আনা হয়। প্রথম দিনে গাছপাকা গুটি আমের দাম ছিল ১ হাজার ৩২০ টাকা মণ।

বানেশ্বর বাজারের আমের আড়তগুলো এখনো চালু হয়নি। দুই থেকে চার আড়তদার খুলে বসেছেন। তাঁরা মূলত আড্ডা দিচ্ছেন। অল্প কয়েকটিতে আম কেনাবেচা চলছে। তার মধ্যে আচার তৈরির কাঁচা আমই ছিল বেশি।

নামাজ গ্রামের গোলাম মোস্তফা গুটি আম নিয়ে বাজারে এসেছিলেন। তিনি ১ হাজার ৩২০ টাকা মণে এই আম বিক্রি করেন। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে আমের ক্রেটের ওপরে অর্ধেক কাটা একটি পাকা আম রাখেন তিনি। অনেকে সেই আমের স্বাদ নিয়ে দেখছেন। কলি মাহমুদ নামের স্থানীয় এক ব্যবসায়ী স্বাদ নিয়ে বলেন, ‘আমটি মোটামুটি মিষ্টি।’

পুঠিয়ার ছত্রগাছা গ্রামের আরেক চাষি গুটি আম এনেছিলেন। আমগুলো রানিপসন্দ আমের গুটি। গাছে ১০ থেকে ১২টি পাকা আম দেখেছেন তিনি। আনোয়ার হোসেন নামের এক আড়তদার সেই আম ১ হাজার ৩২০ টাকা মণে কিনে নিলেন। তিনি বলেন, এই আম তিনি ঢাকায় পাঠাবেন।

পুঠিয়া উপজেলার জতরঘু গ্রামের সাগরের বাগানে গুটি আম পাড়া হয়েছে। তাঁরাও সেই আম ঢাকায় পাঠাবেন। আর বাঘার আমচাষি ও ব্যবসায়ী আসাফুদ্দৌলা বলেন, তাঁদের চরুষা জাতের গুটি আম পাকতে শুরু করেছে। ঢাকার ব্যবসায়ীদের জন্য আজ তাঁরা তিন ক্রেট আম পাঠাচ্ছেন। মগডাল থেকে বেছে বেছে আম পেড়েছেন। তিনি বলেন, ঢাকায় তাঁরা এই আমের ভালো দাম পাবেন। এখনই তাঁদের চরুষা আম ১০০ টাকা কেজি দাম ধরে পাঠাচ্ছেন।

এদিকে জেলার চারঘাট উপজেলার হলিদাগাছি জায়গীরপাড়ার একটি বাগানে গুটি আম পাড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় (চারঘাট–বাঘা) সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। তিনি বলেন, কেউ যাতে অপরিপক্ব আম না পাড়েন, সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে তাঁরা সবাইকে জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে বিদেশে রপ্তানিযোগ্য আম যাতে উৎপাদন করা যায়, সে জন্য তাঁরা চেষ্টা করছেন।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেল, বানেশ্বর হাট এবার ৩ কোটি ৫৯ লাখ ৬০ হাজার টাকায় ডাক হয়েছে। এর মধ্যে আমের হাটও আছে। ইজারাদারের অংশীদার ওসমান আলী বলেন, তাঁরা সরকারি ঘোষণা মোতাবেক মাইকিং করে জানিয়ে দিয়েছেন, আজ থেকে শুধু পাকা গুটি আম বাজারে আসবে। অপরিপক্ব অন্য আম বাজারে আনলে জরিমানা করা হবে। কিন্তু গুটি আমের বেশির ভাগই স্থানীয় লোকজন খায় না। এটা মূলত আচার ব্যবসায়ীরা কিনে নিয়ে যান। আজ প্রথম দিনে বাজারে আচারের আমই বেশি ছিল।

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপক্ষীয় সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম এবং বহুপক্ষীয় সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নবনির্বাচিত সরকারের অগ্রাধিকারগুলোও তুলে ধরেন তিনি।

আজ শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক সহকারী মহাসচিব খালেদ খিয়ারির সঙ্গে বৈঠককালে প্রতিমন্ত্রী এই অঙ্গীকার ব্যক্ত করেন।

বৈঠকে তিনি বাংলাদেশের নবনির্বাচিত সরকারের প্রধান অগ্রাধিকারগুলো তুলে ধরেন। পাশাপাশি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানো, সরকারি সেবার মানোন্নয়ন এবং মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার ওপর গুরুত্ব দেন।

এ সময় নিম্ন আয়ের মানুষ ও কৃষকদের আর্থসামাজিক ঝুঁকি মোকাবিলায় সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’-এর মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোর কথাও তুলে ধরেন শামা ওবায়েদ।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ অবদানকারী দেশ। এ বিষয় তুলে ধরে তিনি বলেন, জাতিসংঘের বর্তমানে আর্থিক সংকট থাকা সত্ত্বেও শান্তিরক্ষা কার্যক্রমের ধারা অক্ষুণ্ন রাখা জরুরি। তিনি সংঘাত-পরবর্তী শান্তি প্রতিষ্ঠায় নারী ও যুব সমাজকে আরও বেশি অংশ নিতে আহ্বান জানান।

নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনই জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংকটের একমাত্র কার্যকর ও দীর্ঘমেয়াদি সমাধান বলেও উল্লেখ করেন তিনি। এ জন্য আন্তর্জাতিক সম্পৃক্ততা ও সমর্থন অব্যাহত রাখার আহ্বানও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের ভূয়সী প্রশংসা করেন খালেদ খিয়ারি। বিশেষ করে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগে নারীদের অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশের ভূমিকারও প্রশংসা করেন তিনি।

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানি নেই পাঁচ দিন, রোগীদের ভোগান্তি
ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা পাঁচ দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনেরা। গভীর নলকূপের ভূগর্ভস্থ সঞ্চালন পাইপে ত্রুটি দেখা দেওয়ায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। পানিসংকটের কারণে হাসপাতালের শৌচাগার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্গন্ধ ও অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ায় রোগীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রায় ৫৫ বছর আগে হাসপাতালে স্থাপিত গভীর নলকূপে পাম্প বসানো হয়। সেখান থেকেই রোগীদের জন্য পানি সরবরাহ করা হয়। কিন্তু পাঁচ দিন আগে গভীর নলকূপের এক হাজার ফুট গভীরে থাকা লোহার পাইপ ও হাউজিংয়ে ত্রুটি দেখা দেওয়ায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।

শুক্রবার সকালে সেখানে সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে হামের রোগীসহ ৮৮ জন রোগী ভর্তি আছে। শৌচাগারে পানি না থাকায় হাসপাতাল থেকে দূরের খালের পানি এনে শৌচাগারে ব্যবহার করতে হচ্ছে। এ ছাড়া হাসপাতাল কোয়ার্টারে বসবাস করা চিকিৎসক-নার্সসহ ৯টি পরিবার তীব্র পানিসংকটে পড়েছে।

অনেকেই অভিযোগ করেন, চার দিন ধরে গোসল, শৌচাগার ব্যবহার ও প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব হচ্ছে না। এতে রোগীদের দুর্ভোগ আরও বেড়েছে। রাজাপুর উপজেলার কানুদাসকাঠি গ্রামের নাসরিন আক্তার ডায়রিয়ায় আক্রান্ত দেড় বছরের শিশুসন্তান শফিউল্লাহকে গত বুধবার হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে পানি না থাকায় তিনি সন্তানের চিকিৎসা শেষ না করেই বাড়ি চলে যেতে চাচ্ছেন।

উপজেলার গালুয়া গ্রামের ফরিদা বেগম বলেন, ‘পাঁচ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। পানি না থাকায় গোসল করতে পারছি না। খাল থেকে পানি এনে শৌচাগারে যেতে হচ্ছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরেই গভীর নলকূপে সমস্যা ছিল। নতুন পানির পাম্প বসিয়েও সমাধান হয়নি। বরং দুটি পাম্প পুড়ে গেছে। বর্তমানে পাইপ পরিষ্কারের কাজ চলছে। এতে সমাধান না হলে বিকল্পভাবে পুকুর থেকে অস্থায়ী পানি সরবরাহের ব্যবস্থা করা হবে। নতুন করে গভীর নলকূপ বসিয়ে পানি সরবরাহ চালু করতে অন্তত ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে। এর সঙ্গে আর্থিক অনুমোদন ও বরাদ্দের বিষয়ও জড়িত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি বলেন, বিষয়টি স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করেছেন। সিভিল সার্জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করেছেন। আপৎকালীন ব্যবস্থা হিসেবে ফায়ার সার্ভিসের মাধ্যমে হাসপাতালে পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

৫৮ বছর আগে আজকের দিনে কানে হাজির ছিলেন জর্জ হ্যারিসন-রিঙ্গো স্টার
১৯৬৮ সালের ১৫ মে কান চলচ্চিত্র উৎসবে এক বিশেষ মুহূর্তের সাক্ষী হয়েছিল বিশ্ব সিনেমা। সেদিন ফরাসি রিভিয়ারার ক্রোয়াজেতে অনুষ্ঠিত হয় ‘ওয়ান্ডারওয়াল’ ছবির প্রিমিয়ার। আর সেই প্রিমিয়ারেই হাজির ছিলেন বিটলসের দুই সদস্য জর্জ হ্যারিসন ও রিঙ্গো স্টার। আজ সেই ঘটনার ৫৮ বছর পূর্ণ হলো।

জর্জ হ্যারিসন

এদিন জর্জ হ্যারিসনের স্ত্রী মডেল প্যাটি বয়েড আর রিঙ্গো স্টারের স্ত্রী মওরিন স্টার্কিও উপস্থিত ছিলেন।

প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনায় আসা ব্রিটিশ নির্মাতা জো ম্যাসট পরিচালনা করেন ‘ওয়ান্ডারওয়াল’। ছবিটিতে অভিনয় করেছিলেন জ্যাক ম্যাকগাওরান ও জেন বারকিন। ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল অনিতা প্যালেনবার্গকেও। সাইকেডেলিক ধাঁচের এই চলচ্চিত্রে এক নিঃসঙ্গ অধ্যাপকের কল্পনা ও বাস্তবতার মিশ্র গল্প তুলে ধরা হয়।

জর্জ হ্যারিসন

ছবিটির অন্যতম আকর্ষণ ছিল এর সংগীত। সংগীত পরিচালনা করেছিলেন জর্জ হ্যারিসন। এটিই ছিল চলচ্চিত্রে তাঁর প্রথম বড় কাজ। শুধু সংগীতই নয়, প্রযোজনার খরচেও ব্যক্তিগতভাবে সহায়তা করেছিলেন তিনি। পরে এই ছবির নাম থেকেই অনুপ্রাণিত হয়ে ব্রিটিশ ব্যান্ড ওয়েসিস তাদের জনপ্রিয় গান ‘ওয়ান্ডারওয়াল’-এর নামকরণ করে।

কান উৎসবে ছবিটির প্রদর্শনী ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হলেও সে সময় কোনো পরিবেশক পাওয়া যায়নি। পরে ১৯৬৯ সালের শুরুতে যুক্তরাজ্যে মুক্তি পায় ছবিটি। এর এক বছর পরই ভেঙে যায় দ্য বিটলস।

অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ইক্কাডেমির যাত্রা শুরু
অমনোযোগী শিক্ষার্থীদের স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে সক্ষম অভিনব প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশে যাত্রা শুরু করেছে অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ইক্কাডেমি। অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে প্ল্যাটফর্মটিতে অল্টারনেটিভ লার্নিং ইঞ্জিন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর সাতমসজিদ সড়কের সেবা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যাটফর্মটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সিঙ্গাপুর থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন ইক্কাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আসিফ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইক্কাডেমির ব্যবস্থাপনা পরিচালক রিফাত এস রহমান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিয়াজ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে জানানো হয়, অনলাইনে ক্লাস চলাকালে শিক্ষার্থীদের মনোযোগ ও শেখার ধারাবাহিকতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পারে অল্টারনেটিভ লার্নিং ইঞ্জিন প্রযুক্তি। সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে তৈরি এই প্রযুক্তি কোনো শিক্ষার্থী পর্দার সামনে অমনোযোগী হলে বা কোনো কিছু বুঝতে না পারলে তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারে। ইক্কাডেমির ক্লাস চলাকালে শিক্ষার্থীদের বিভিন্ন কুইজে অংশ নিতে হয়, যেগুলোর ফলাফল তাৎক্ষণিকভাবে যাচাই করে শিক্ষার্থীরা আসলেই বিষয়টি বুঝতে পারছে কি না, তা নির্ধারণ করে থাকে প্রযুক্তিটি।

ইক্কাডেমির প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোহাম্মদ মশহুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শিক্ষা প্ল্যাটফর্মটি তৈরি করতে আমরা বাইরে থেকে কোনো কারিগরি সহায়তা নিইনি। প্রতিষ্ঠানের নিজস্ব সফটওয়্যার নির্মাতারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্ল্যাটফর্মটি তৈরি করেছেন।’

প্রাথমিকভাবে আইইএলটিএস ও ইংরেজি শেখার কোর্স নিয়ে যাত্রা শুরু করলেও ভবিষ্যতে এই প্ল্যাটফর্মে বিভিন্ন পেশাদার ও বিজ্ঞানভিত্তিক কোর্স যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ইক্কাডেমি কর্তৃপক্ষ। বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে।

ঝরা ফুলে রঙিন পথ, বাতাসে মৃদু ঘ্রাণ
হাওর এবং হাওর–নদীপারেই চিরহরিৎ, ঝাঁকড়া মাথায় ডালপালা মেলা এল চুলের হিজলগাছ বেশি দেখা পাওয়া যায়। হাওরের বিস্তীর্ণ বুকের নানা ভাঁজে হয়তো কোথাও নিঃসঙ্গ, একা—কোথাও দু–চারটার দলে পথিক ও হাওরবাসীর একটুকরো ছায়ার আশ্রয় হয়ে গাছটি দাঁড়িয়ে থাকে।

তবে মৌলভীবাজার শহর এবং শহর-সংলগ্ন মনু নদের পাড়ে এখন বেশ কিছু হিজলের গাছে ফুল ফুটেছে। গ্রীষ্মের এই সময়ে গোলাপি ফুলে ভরে উঠেছে গাছগুলো। ভোরের বাতাসে ভাসছে হিজল ফুলের মৃদু ঘ্রাণ, আর ঝরা ফুলে রঙিন হয়ে উঠেছে পথঘাট।

শুক্রবার সকালে শহরের কোর্ট রোডে জেলা প্রশাসকের বাংলোর কাছে একটি হিজলগাছে দেখা যায় ঝুলন্ত লতায় ফুটে থাকা অসংখ্য ফুল। সবুজ পাতার ভেতর গোলাপি রঙের ফুলগুলো দূর থেকেই চোখে পড়ে। টুপটাপ করে ঝরে পড়া ফুলে ফুটপাতের টাইলস যেন নকশিকাঁথার মতো সাজানো। গাছের নিচে দাঁড়ালে টের পাওয়া যায় হালকা মিষ্টি ঘ্রাণ।

শহরের উত্তর পাশে বয়ে যাওয়া মনু নদের পাড়েও এবার অনেক হিজলগাছে ফুল ফুটেছে। চাঁদনীঘাট মনু সেতু এলাকা থেকে শান্তিবাগ পর্যন্ত নদের তীরে বিভিন্ন গাছে এখন ফুল দেখা যাচ্ছে। খুব সকালে না গেলে অবশ্য ফুলের পুরো সৌন্দর্য দেখা যায় না।

হিজলের ফুল খুব নীরবে ফোটে। কাছে না গেলে সহজে চোখে পড়ে না। আবার রাত পোহানোর সঙ্গে সঙ্গে অনেক ফুল ঝরেও যায়। ভোরের বাতাসে অনেকে গাছের পাশ দিয়ে হাঁটেন, দৌড়ান, থেমে দেখেন গোলাপি ফুলের সৌন্দর্য। খুব সকালে না গেলে গাছে বেশি ফুল দেখার সুযোগও মেলে না। আলো ফোটার আগেই ফুল ঝরতে শুরু করে। তখন ঘাসে, কচুর পাতায় কিংবা হিজলের পাতায় আটকে থাকে ঝরা গোলাপি ফুল। রোদ বাড়লে অনেক গাছেই আর ফুল দেখা যায় না। কোথাও ডালের ফাঁকে একটি–দুটি ফুল, কোথাও ঝুমকার মতো কিছু ফুলের লতা দুলতে থাকে। ফুল ঝরে গেলে লতাগুলোকে ফাঁকা লাগে। তবে নতুন গজানো হালকা সবুজ পাতাগুলোও কম মায়াবী নয়।

হিজলের ঝরা ফুলে ফুটপাত নকশীকাঁথার মতো হয়ে আছে। আজ শুক্রবার মৌলভীবাজার শহরের কোর্ট রোডে

হিজল সাধারণত হাওর, জলাভূমি ও নদীপাড়ে জন্মে। বর্ষাকালে পানিতে ডুবে থাকলেও সহজে টিকে থাকতে পারে এ গাছ। পরিবেশগত দিক থেকেও হিজল গুরুত্বপূর্ণ। এর ফুল থেকে মৌমাছি প্রচুর মধু সংগ্রহ করে।

চিরহরিৎ এই গাছ ছায়াদানকারী হিসেবেও পরিচিত। কচি পাতার রং লালচে হলেও পরে তা গাঢ় সবুজ হয়ে ওঠে। হিজলের কাঠ নরম হলেও টেকসই। নৌকা, গরুর গাড়িসহ নানা সাধারণ কাজে এ কাঠ ব্যবহৃত হয়।

‘ও কখনো সংকোচ করত না’—নাহিদকে নিয়ে মুগ্ধ মুশফিক
তাঁকে নিয়ে এখন চারদিকে আলোচনা। যখন যাঁর সঙ্গেই কথা বলা হোক, প্রশ্নটা প্রায় একই—‘নাহিদ রানাকে কেমন দেখছেন?’ এই প্রশ্নের উত্তর একেকজন দেন একেকভাবে। বেশির ভাগই কথা বলেন তাঁর সম্ভাবনা আর ভবিষ্যৎ নিয়ে। তবে মুশফিকুর রহিমের দৃষ্টিটা একটু ভিন্ন।

গতি, বাউন্স আর নিখুঁত লাইন–লেংথে মুগ্ধ সবাই। কিন্তু মুশফিককে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে নাহিদের নিজেকে প্রতিনিয়ত উন্নত করার মানসিকতা।

২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে নাহিদের অভিষেক মুশফিকের দল রাজশাহীর হয়ে। গত দুই মৌসুম জাতীয় ক্রিকেট লিগে মুশফিক খেলছেন সিলেটের হয়ে। এর আগে রাজশাহীতে সতীর্থ হিসেবে কাছ থেকে দেখেছেন বলেই নাহিদের বর্তমান পারফরম্যান্সে খুব একটা অবাক হননি মুশফিক।

কেন এই পেসার সবার চেয়ে আলাদা, তা–ও বোঝা যায় মুশফিকের কথায়, ‘আমি জানতাম, ও ভবিষ্যতে জাতীয় দলে খেলবে। তখন থেকেই শেখার আগ্রহ আর নিজেকে উন্নত করার মানসিকতা ওর মধ্যে দেখেছি, যা সাধারণত তরুণ খেলোয়াড়দের মধ্যে কম থাকে। অনেক তরুণই হয়তো নিজে থেকে কিছু জানতে চাইতে সংকোচ বোধ করে। কিন্তু ওকে আমি দেখেছি যে কখনো সংকোচ করত না।’

সিলেটে সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম

সিনিয়রদের কাছ থেকেও শেখার প্রবল আগ্রহ ছিল নাহিদের, যোগ করেন মুশফিক, ‘সব সময় তাদের (সিনিয়রদের) কাছে যায়, ভাই আমি আরেকটু কী করলে ভালো হয় বা এটা এখন করছি; লাইফস্টাইলটা কেমন (হওয়া দরকার)। এটা দেখে আমি খুব অবাক ও খুশি হয়েছি তখন। ওর যে গ্রোথটা হয়েছে, এটা দেখে আমি কখনোই অবাক হইনি। কারণ, তখনই আমি বুঝতে পেরেছি ওর ওই ইচ্ছাটা আছে। এখনো এত ভালো করার পরও নির্দিষ্ট ব্যাটসম্যানকে নিয়ে যেভাবে পরিকল্পনা করে বা ওর ওয়ার্ক এথিকস নিয়ে, ওর খাওয়াদাওয়া নিয়ে—এটা খুব ভালো দিক।’

কেন ওয়ানডেতে ফেরার প্রস্তাবে রাজি হননি মুশফিক

নাহিদ একা নন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পুরো পেস আক্রমণই আগের তুলনায় অনেক বেশি কার্যকর। একসময় স্পিননির্ভর বাংলাদেশ ঘরের মাঠেও এখন পেসারদের কাছ থেকে ম্যাচ জেতানো পারফরম্যান্স পাচ্ছে। মিরপুর টেস্টেই প্রথমবারের মতো চতুর্থ ইনিংসে ৫ উইকেট পেয়েছেন নাহিদ রানা, ওই টেস্টে ভালো করেছেন তাসকিন আহমেদও। গত কয়েক বছরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতির অন্যতম কারণও এই বোলিং ইউনিট।

দারুণ ফর্মে আছেন নাহিদ রানা

মুশফিক এ নিয়ে বলেছেন, ‘টেস্ট আমাদের বোলিং বিভাগটার ২০ উইকেট নেওয়ার ক্ষমতা আগের চাইতে এখন অনেক ভালো, যেকোনো কন্ডিশনেই। স্পিনাররা তো বরাবরই আমাদের ভালো ছিল। যখন আপনার বোলিং বিভাগে এই অপশনটা থাকবে, তখন অবশ্যই আমরা ব্যাটসম্যানরা যদি ধারাবাহিকভাবে ভালো খেলতে পারি, যেটা কিনা গত তিন–চার বছর ধরে হচ্ছে।’

মিরপুর টেস্টে স্লো ওভার রেটে জরিমানা ও ৮ পয়েন্ট কাটা পাকিস্তানের

ট্রাম্পকে চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন সি, কী আছে সেখানে
বাণিজ্য, তাইওয়ান ও ইরান ইস্যুতে আলোচনার পর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ের দেয়ালঘেরা ‘ঝংনানহাই’ চত্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কয়েক শ বছরের পুরোনো গাছগুলো ঘুরিয়ে দেখান। তাদের শীর্ষ সম্মেলনের শেষ কয়েক ঘণ্টায় তাঁরা সেখানে কিছুক্ষণ পায়চারি করেন।

সাবেক এই রাজকীয় বাগান বর্তমানে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এবং স্টেট কাউন্সিল বা চীনের মন্ত্রিসভার কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। চত্বরটি রাজধানীর বিখ্যাত নিদর্শন ‘নিষিদ্ধ নগরী’এবং তিয়েনআনমেন স্কয়ারের পাশেই অবস্থিত।

গোপন মাইক্রোফোনে দুই নেতার কথোপকথন রেকর্ড হয়েছে, যেখানে কিছু গাছের বয়স এক হাজার বছর শুনে ট্রাম্পকে বিস্ময় প্রকাশ করতে দেখা যায়।

দোভাষীর মাধ্যমে সি চিন পিং যখন বিশালাকার কিছু গাছের কাণ্ডের দিকে ইশারা করছিলেন, তখন তাঁকে বলতে শোনা যায়, ‘আপনাকে বলি, এই পাশের সব গাছের বয়স ২০০ থেকে ৩০০ বছরের বেশি। আর ওই দিকে এমন কিছু গাছ আছে, যেগুলোর বয়স ৪০০ বছরের বেশি।’

ঝংনানহাই লিডারশিপ কম্পাউন্ডে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে কথা বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৫ মে ২০২৬, বেইজিং

ট্রাম্প উত্তরে বলেন, ‘এগুলো কি এত দিন বাঁচে?’

সি যোগ করেন, ‘অন্যান্য জায়গায় এক হাজার বছরের পুরোনো গাছও রয়েছে।’

চীনের প্রেসিডেন্ট সির কাছে ট্রাম্প জানতে চান, অন্য কোনো দেশের নেতাদের এই চত্বরে অভ্যর্থনা জানানো হয় কি না।

উত্তরে সি বলেন, ‘খুবই কম। শুরুতে আমরা এখানে সাধারণত কোনো কূটনৈতিক অনুষ্ঠান করতাম না। কিছু অনুষ্ঠান শুরু করার পরও এটি অত্যন্ত বিরল ঘটনা। উদাহরণস্বরূপ, পুতিন এখানে এসেছেন।’

এরপর সি মার্কিন প্রেসিডেন্টকে ২৮০ বছরের পুরোনো একটি গাছ স্পর্শ করার আমন্ত্রণ জানান।

ঝংনানহাই গার্ডেন পরিদর্শনকালে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ছবির জন্য পোজ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৫ মে ২০২৬, বেইজিং

ট্রাম্প উত্তর দেন, ‘বেশ। আমার এটি ভালো লেগেছে।’

মুহূর্তটি রাষ্ট্রপ্রধানদের মধ্যে অনানুষ্ঠানিক আলাপচারিতার বিরল এক দৃশ্য তুলে ধরেছে।

এর আগে গত সেপ্টেম্বরে তিয়েনআনমেন স্কয়ারে বেইজিংয়ের সামরিক কুচকাওয়াজ দেখতে যাওয়ার সময় গোপন মাইক্রোফোনে চীনের প্রেসিডেন্ট সি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথোপকথন ধরা পড়েছিল। সেখানে তাঁদের অঙ্গ প্রতিস্থাপন এবং মানুষের ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে শোনা গিয়েছিল।

চীন সফরে ইলন মাস্কের সঙ্গে নজর কাড়ল তাঁর ছেলে এক্স
বেইজিংয়ে সি চিন পিংয়ের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সময় গ্রেট হল অব দ্য পিপলে ছেলে এক্সকে নিয়ে হাজির হন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। বিস্তারিত ভিডিওতে…

চুলে তেল দিলে কারও মাথা গরম আর কারও মাথা ঠান্ডা হয় কেন
চুলে তেল মালিশ করলে কারও মাথা গরম আর কারও মাথা ঠান্ডা হয়ে যায়। কেন মাথায় তেল দিলে একেকজনের একেক রকম অনুভূতি হয়?

গরমে কেউ চুলে তেল দিলে আরাম পান

কেউ বলেন, মাথায় তেল মালিশ না করলে স্বস্তি পান না। তাই বছরজুড়েই তাঁদের নিয়ম করে মাথায় তেল মালিশ করা চাই। কেউ আবার বলেন, গরমের সময় মাথায় তেল মালিশ করলে গরম লাগে আরও বেশি। তাই গরমের সময় তেল এড়িয়ে চলেন তাঁরা। তেল মালিশের অভিজ্ঞতা এমন আলাদা হয় কেন, সেই প্রশ্নেরই উত্তর খুঁজছিলাম।
গরম বা ঠান্ডার অনুভূতি ব্যক্তিভেদে কিছুটা আলাদা হয়ে থাকে। তা ছাড়া মাথায় তেল মালিশ করলে কতটা গরম লাগবে বা কতটা আরাম লাগবে, তা আরও কিছু বিষয়ের ওপর নির্ভর করে। তবে গরমে অস্বস্তি লাগলেও যে সবারই মাথায় তেল মালিশ করতে হবে, তা কিন্তু না। এমনটাই জানালেন ঢাকার হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম। চলুন এই বিশেষজ্ঞের কাছ থেকেই জেনে নেওয়া যাক, মাথার ত্বকে তেল মালিশে স্বস্তি, অস্বস্তি এবং তেল মালিশের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত।

চুল কখন ধোয়া ভালো?

আবার চুলে তেল মালিশ করলে অনেকেরই মাথা গরম হয়ে যায়

মাথার ত্বক এবং চুলের ধরন

যাঁদের মাথার ত্বক শুষ্ক এবং যাঁদের চুল একটু রুক্ষ বা খসখসে, তাঁরা মাথার ত্বকে এবং চুলে তেল মালিশ করলে উপকার পাবেন। প্রচণ্ড গরমে শুষ্কতাজনিত সমস্যাগুলো বাড়ার ঝুঁকি থাকে। তাই এই মৌসুমে তেল মালিশ করলে আরাম পান তাঁরা। আর এই অভ্যাস তাঁদের চুলের জন্যও ভালো।
অন্যদিকে যাঁদের মাথার ত্বক তৈলাক্ত, তাঁদের চুল সুস্থ রাখতে তেল দেওয়ার তেমন প্রয়োজন পড়ে না। আর গরমের সময় তেল মালিশ করলে বেশ অস্বস্তি হতে পারে তাঁদের। মনে হতে পারে, তেল দেওয়ার পর বেশি গরম লাগছে।

তেলের ধরন

তেল মালিশ করতে চাইলে বুঝেশুনে তেল বেছে নিতে হবে। এমন তেল বেছে নিন, যা খুব বেশি ভারী ধরনের নয়। আঠালো বা চিটচিটেও নয়। বরং হালকা ধরনের তেল দিয়ে মাথার ত্বকে মালিশ করতে পারেন। নারকেল তেল, কাঠবাদাম তেল, জোজোবা তেল ব্যবহারে অস্বস্তির ঝুঁকি কম।

আরামদায়ক অনুভূতির জন্য মালিশের সময় হাতের আঙুলের সামনের দিককার নরম অংশ কাজে লাগান

সময়টাও গুরুত্বপূর্ণ

কড়া রোদের সময় তেল মালিশ করলে কিংবা লম্বা সময় মাথায় তেল থাকলে গরমের অনুভূতি হতে পারে। আবার যখন আপনার মাথার ত্বক ঘেমে আছে, তখন তেল মালিশ করলেও গরম লাগতে পারে। তার চেয়ে বরং গরমকালে তেল দিতে পারেন খুব সকালে, পড়ন্ত বিকেলে, সন্ধ্যায় বা রাতে।
আধা ঘণ্টার মধ্যে শ্যাম্পু করে ফেললে স্বস্তি পাবেন। তেল ভালোভাবে ধুয়ে না ফেললে মাথার ত্বক চিটচিটে হয়ে পরে অস্বস্তি বাড়তে পারে।

মালিশের রকমফের

মাথার ত্বকে তেল মালিশের সময় হাতের নখ দিয়ে চাপ দিলে কিংবা খুব দ্রুত মালিশ করলে অস্বস্তি হতে পারে। আরামদায়ক অনুভূতির জন্য মালিশের সময় হাতের আঙুলের সামনের দিককার নরম অংশ কাজে লাগান। মালিশ করুন ধীরে ধীরে।
সুন্দরভাবে মালিশ করা হলে মাথার ত্বকের রক্তনালিগুলোর রক্তসঞ্চালন বাড়বে। অবসন্ন ভাব কেটে যাবে। সতেজ লাগবে।
তেল মালিশ করতে চাইলে অল্প পরিমাণে তেল ব্যবহার করুন। রোজ তেল মালিশ করার প্রয়োজন নেই। তেল মালিশে বেশি অস্বস্তি হলে রুক্ষতা দূর করার জন্য বিকল্প খুঁজতে পারেন। ভালো মানের কন্ডিশনার বা সিরাম ব্যবহার করলে রুক্ষ চুল কোমল থাকবে।

ওয়াক্সিংয়ের পর কি ত্বকের লোম আরও বেড়ে যায়?

ইরানসহ আঞ্চলিক দেশগুলোকে নিয়ে আগ্রাসনবিরোধী চুক্তির প্রস্তাব সৌদি আরবের
মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং ইরানকে নিয়ে আগ্রাসনবিরোধী একটি চুক্তির প্রস্তাব দিয়েছে সৌদি আরব। ইউরোপে স্নায়ুযুদ্ধের সময় উত্তেজনা কমাতে করা ১৯৭০–এর দশকের একটি চুক্তির আদলে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সৌদি আরবের এই উদ্যোগ ইউরোপের বিভিন্ন দেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন প্রতিষ্ঠানের সমর্থন পেয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই উদ্যোগকে সমর্থন করবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

সৌদি আরব মূলত ১৯৭৫ সালের ঐতিহাসিক হেলসিংকি অ্যাকর্ডসকে মডেল হিসেবে ধরে এই নতুন চুক্তির খসড়া তৈরি করছে। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত ওই চুক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ইউরোপের সীমানাকে স্বীকৃতি দিয়েছিল। একই সঙ্গে সব পক্ষ মানবাধিকার রক্ষা এবং অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও মানবিক বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত হয়েছিল।

আরব এক কূটনীতিক ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, মধ্যপ্রাচ্যের জন্য এমন একটি চুক্তিকে ‘বেশির ভাগ আরব ও মুসলিম দেশের পাশাপাশি ইরানও’ স্বাগত জানাবে। তবে ইরান এর আগে উপসাগরীয় দেশগুলোকে তাদের অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার আহ্বান জানিয়েছিল।

বিশেষজ্ঞরা মনে করছেন, আরব দেশগুলোর সঙ্গে ইরানের উত্তেজনা কমাতে পারে, এমন যেকোনো আনুষ্ঠানিক চুক্তির তীব্র বিরোধিতা করবে ইসরায়েল। এ ছাড়া কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির মতো সংবেদনশীল বিষয়গুলো এই চুক্তিতে কীভাবে সমাধান করা হবে, তা–ও পরিষ্কার নয়।

তেহরান এই জলপথের ওপর নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে চায় এবং সেখানে জাহাজ চলাচলের জন্য নিজস্ব টোল ব্যবস্থাও চালু করেছে।

বিভক্ত উপসাগরীয় অঞ্চল, স্থবির শান্তি আলোচনা

যুদ্ধ শুরুর আগে সৌদি আরব ও অন্য উপসাগরীয় দেশগুলো ইরানের ওপর হামলা না করতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছিল। তাদের আশঙ্কা ছিল, যুদ্ধের ফলে ইরান ক্ষতিগ্রস্ত হলেও দেশটির ইসলামি শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর একটি সাম্প্রতিক প্রতিবেদনেও এই আশঙ্কার প্রতিফলন দেখা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের পরও ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুত প্রায় অক্ষত রয়েছে এবং দেশটির সরকারের পতনের কোনো লক্ষণ নেই।

যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় উপসাগরীয় দেশগুলো বিভক্ত হয়ে পড়েছে। যুদ্ধ এড়ানোর চেষ্টা করা সত্ত্বেও ইরান থেকে হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হতে হয়েছে উপসাগরীয় দেশগুলোকে। বিপরীতে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে এসব দেশকে চাপ দিয়ে আসছে।

রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, গত মার্চ মাসে সৌদি আরব ইরানের ওপর বিমান হামলা চালিয়েছিল।

ইরানে গোপনে হামলা চালিয়েছিল সৌদি আরব: রয়টার্স

সংযুক্ত আরব আমিরাতও ইরানের ওপর হামলা চালিয়েছে। তবে আবুধাবির অবস্থান সৌদি আরবের চেয়ে অনেক বেশি আগ্রাসী। যেমন সৌদি আরব তার ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের মাধ্যমে মধ্যস্থতার যে চেষ্টা করছে, আরব আমিরাত তার বিরোধিতা করছে।

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা বর্তমানে স্থবির হয়ে পড়েছে।

মধ্যপ্রাচ্যে সংঘাত: ইরান ছাড়াও ইরাকে বোমা হামলা চালিয়েছে সৌদি আরব

ইসরায়েল ইস্যুতেও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ভিন্ন অবস্থান নিয়েছে। সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিরা যখন ইসরায়েলের তীব্র সমালোচনা করছেন, তখন সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের আরও কাছে ঘেঁষেছে।

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, যুদ্ধের সময় আরব আমিরাতে নিজেদের ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা পাঠিয়েছে ইসরায়েল। এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে আরব আমিরাত সফর করেছেন বলে তাঁর দপ্তর থেকে জানানো হয়েছে। যদিও আবুধাবি এই সফরের খবর অস্বীকার করেছে।

ইরান যুদ্ধের মধ্যে নেতানিয়াহুর ‘গোপন সফর’ অস্বীকার করল আমিরাত

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সমঝোতা
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট এতে স্বাক্ষর করেন। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

ফিটনেস ফিরিয়ে তিনটি আকর্ষণীয় বার্থডে লুকে চমক দিলেন এই অভিনেত্রী
সুন্দরী অভিনেত্রী হিসেবে পরিচিতি আছে তাঁর। মিষ্টি হাসি আর সহজাত আবেদনে মন কাড়েন সামিয়া অথই। নাটকের নানা চরিত্রের লুকে মিশে যান সহজেই। সাম্প্রতিক ছবিগুলো বলছে, ইদানিং বেশ ওজন ঝরিয়েছেন তিনি।  ১২ মে ছিল এই সুন্দরী অভিনেত্রীর জন্মদিন। এ উপলক্ষে তিনটি আকর্ষণীয়, ফিটনেস ফেরানো বার্থডে লুক শেয়ার করেছেন তিনি।

জন্মদিনের আগেই এই ফেইরটেল আমেজের প্রি-বার্থডে সেলিব্রেশনের ছবি দিয়েছেন অথই

হট পিংক মনোক্রোম ড্রেসের সঙ্গে খোলা চুলে অথই

বেল্টেড লুকে ফুটে উঠেছে সুন্দর একটা সিলোয়েট

এরপরের লুকটি বোল্ড আমেজের।

হল্টারনেক হটপিংক ফুলেল ডিটেইলিং দেওয়া টপের সঙ্গে পরেছেন কালো সিকুইনের ফ্রিঞ্জ দেওয়া স্কার্ট। পায়ে রেট্রো আমেজের কালো র‍্যাপড হিলস

সাদা স্টোন বসানো কালো ফ্রেমের সানগ্লাস আর কালো ব্লেজার আছে সঙ্গে

থাই স্লিট সিকুইনের কালো ড্রেসের এই ফাইনাল বার্থডে লুকে সত্যিই সুপারফিট লাগছে অথইকে

টেনে বাঁধা চুলের স্টাইল বেশ মানিয়েছে। সঙ্গে আছে কালো শেডস আর রূপালি কিটেন হিলস

গলার নিচে স্টনের সাজ আর সাদা স্টনের গয়নার সঙ্গে নজর কাড়ছে সাদা টিয়ারা।

ছবি: সামিয়া অথইয়ের ফেসবুক

কারিনাকে ঘিরে গুজবে ক্ষোভ কায়সার হামিদের
বৃহস্পতিবার রাত থেকেই ভারতে চিকিৎসাধীন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুর গুজব ছড়িয়েছে ফেসবুকে। কয়েকটি পেজ ও আইডি থেকে তাঁর নামে বানানো ‘মৃত্যুর গুজব’ সংক্রান্ত ফটোকার্ড হয়েছে ভাইরাল। যা নিয়ে ক্ষুব্ধ তাঁর পরিবার। তাঁর বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ জানিয়েছেন, মৃত্যু নিয়ে এ ধরনের গুজব কারও কাছ থেকেই কাম্য নয়।

টেকনাফের আশ্রয়শিবিরে গুলিতে আরেক রোহিঙ্গা নিহত
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্রগোষ্ঠীর গুলিতে হাসান আহমদ (৪৫) নামের এক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন। তিনি জাকির বাহিনীর সদস্য বলে জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লকে এ ঘটনা ঘটে।

আজ শুক্রবার দুপুরে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত হাসান আহমদ ওই ক্যাম্পের এইচ ব্লকের ৬৩৪ নম্বর শেডের বাসিন্দা সুলতান আহমদের ছেলে। ঘটনার পর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, নিহত হাসানের বিরুদ্ধে তিনটি অস্ত্র মামলা, দুটি ডাকাতির প্রস্তুতি মামলা ও দুটি অপহরণ মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে জানা যায়, আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তার, মসজিদ কমিটি নিয়ন্ত্রণ ও পূর্বশত্রুতার জেরে রোহিঙ্গা সশস্ত্রগোষ্ঠী সাদ্দাম বাহিনীর সদস্যরা এ হামলা চালান। গতকাল রাতে মসজিদ কমিটি গঠন নিয়ে আলোচনার কথা বলে পাশের মুচনী রেজিস্টার্ড ক্যাম্প কমিটির এক সদস্য হাসানকে ঘর থেকে ডেকে নেন। পরে নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লকে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ছয় থেকে সাতজন সশস্ত্র ব্যক্তি তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।

গুলিতে হাসানের বুকের ডান পাশে আঘাত লাগে। স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় তাঁকে প্রথমে ক্যাম্পসংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।

১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, পূর্বশত্রুতা ও ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাদ্দাম বাহিনীর সদস্যরা পাহাড় থেকে ক্যাম্পে ঢুকে হামলা চালায়। ঘটনার পর হামলাকারীরা আবার পাহাড়ে পালিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রোহিঙ্গা নেতা বলেন, ঘটনার পর আশ্রয়শিবিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। এ ঘটনায় সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

তবে টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন, ক্যাম্পের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। জড়িত সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে বর্তমানে ১৪ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছেন। সেখানে অন্তত ৯টি সশস্ত্রগোষ্ঠী সক্রিয় রয়েছে। এর আগে গত ১২ মে উখিয়ার বালুখালী ক্যাম্প-৮ ইস্টে আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) বা নবী হোসেন বাহিনী ও আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশনের (এআরও) মধ্যে গোলাগুলিতে হাসমত উল্লাহ (২২) নামের এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হন। চলতি ৫ ও ৬ মে উখিয়ার বিভিন্ন আশ্রয়শিবিরে দুই সশস্ত্রগোষ্ঠীর সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলায় আরও দুজন রোহিঙ্গা নেতা নিহত হন।

৪ বছরেই ভাঙল সংসার, বিচ্ছেদের কথা জানালেন মৌনী
মৌনী রায় ও সুরজ নাম্বিয়ারের দাম্পত্য জীবন নাকি ভেঙে গেছে! সামাজিক যোগাযোগমাধ্যমে দুজন একে অপরকে আনফলো করেছেন। এর পর থেকেই শুরু হয় বিচ্ছেদের কারণ নিয়ে গুঞ্জন। একপর্যায়ে সবাইকে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য অনুরোধ করেছিলেন মৌনী। তাতেও লাভ হয়নি। দুজনের বিচ্ছেদ নিয়ে ভারতীয় গণমাধ্যম নানা ধরনের খবর প্রকাশ করে আসছিল। অবশেষে মৌনী ও সুরজ আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন।

কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা জল্পনা–কল্পনার পর গতকাল বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে নিজেদের আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানান এই দম্পতি।

মৌনীর পোস্টে লেখা ছিল, ‘আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু গণমাধ্যমের অপ্রয়োজনীয় ও অতিরিক্ত হস্তক্ষেপে আমরা হতাশ। আমরা সিদ্ধান্ত নিয়েছি আলাদা পথে হাঁটার। এ পরিস্থিতি ব্যক্তিগতভাবে এবং সৌহার্দ্যপূর্ণভাবে সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় সময় নিচ্ছি।’

মৌনী জানান, বর্তমানে তাঁরা দুজনই এই কঠিন সময়টা ব্যক্তিগতভাবে কাটাতে চান। তবে তাঁদের বন্ধুত্ব এবং একসঙ্গে কাটানো সময় সব সময়ই মূল্যবান হয়ে থাকবে।
মৌনী গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের উদ্দেশে অনুরোধ জানিয়ে লেখেন, ‘আমাদের মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। আমার বা সুরজকে নিয়ে কোনো মিথ্যা গল্প ছড়াবেন না। এই কঠিন সময়ে আমাদের একটু ব্যক্তিগত পরিসর দিন—এটাই অনুরোধ।’

মৌনী রায় ও সুরজ নাম্বিয়ার। ইনস্টাগ্রাম থেকে

এর আগের দিনও ইনস্টাগ্রাম স্টোরিতে একই ধরনের আবেদন জানিয়েছিলেন অভিনেত্রী। তখন তিনি লিখেছিলেন, ‘সব গণমাধ্যমকে বিনীত অনুরোধ, কোনো মিথ্যা গল্প প্রকাশ করবেন না এবং আমাদের একটু ব্যক্তিগত পরিসর দিন।’
একসময় নির্মাতা অয়ন মুখার্জির সঙ্গে মৌনীর সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও অভিনেত্রী ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে চেয়েছেন। জানা যায়, ২০১৯ সালের নববর্ষ উদ্‌যাপনের সময় দুবাইয়ে পারস্পরিক পরিচিতদের মাধ্যমে প্রথম দেখা হয় মৌনী ও সুরজের। এরপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। প্রায় দুই বছর সম্পর্কের পর পরিবারের সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় বসেছিল তাঁদের বিয়ের আসর।

বিচ্ছেদ নিয়ে জল্পনা, মুখ খুললেন মৌনী

ব্যবসায়ী ও ইনভেস্টমেন্ট ব্যাংকার সুরজ নাম্বিয়ারের বাড়ি বেঙ্গালুরুতে। বিয়ের আগে তিনি দুবাইয়ে বসবাস করতেন বলেও জানা যায়। বিয়ের পর দীর্ঘ সময় ধরে এই জুটি নিজেদের ভ্রমণ, ডেট নাইট ও বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন।
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ মৌনী রায় অভিনয় করেছেন ‘কস্তুরি’, ‘নাগিন’ ইত্যাদি জনপ্রিয় ধারাবাহিকে। পাশাপাশি ‘নাচ বালিয়ে ৬’, ‘ঝলক দিখ লাজা’ ও ‘জরা নাচকে দিখা’র মতো রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন তিনি। সম্প্রতি তিনি ‘টেম্পটেশন আইল্যান্ড’ অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন। বড় পর্দায়ও দেখা গেছে তাঁকে ‘গোল্ড’, ‘মেড ইন চায়না’, ‘ব্রক্ষাস্ত্র’ সিনেমায়।

হোয়াটসঅ্যাপে ইনকগনিটো চ্যাট সুবিধা চালু করছে মেটা, যে সুবিধা পাওয়া যাবে
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা বাড়াতে ‘ইনকগনিটো চ্যাট’ সুবিধা চালু করতে যাচ্ছে মেটা। প্রতিষ্ঠানটির দাবি, ইনকগনিটো চ্যাটের মাধ্যমে মেটা এআই চ্যাটবটের সঙ্গে আলোচনা করা কোনো তথ্য অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দেখতে পারবে না। এমনকি মেটাও জানতে পারবে না। এর ফলে যেসব ব্যবহারকারী ব্যক্তিগত স্বাস্থ্য, আর্থিক তথ্য বা বিভিন্ন সংবেদনশীল বিষয়ে এআই চ্যাটবটের সঙ্গে আলোচনা করেন, তাঁদের গোপনীয়তা নিশ্চিত করা যাবে।

মেটা জানিয়েছে, ইনকগনিটো চ্যাট সুবিধায় মেটা এআই চ্যাটবটের সঙ্গে ব্যবহারকারীদের আলোচনার সব তথ্য অস্থায়ীভাবে সংরক্ষণ করা হলেও নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। সুবিধাটি মূলত ‘প্রাইভেট প্রসেসিং’ প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্রযুক্তিটি এমন একটি নিরাপদ ক্লাউডভিত্তিক পরিবেশ তৈরি করে, যেখানে ব্যবহারকারীদের তথ্য প্রকাশ না করেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে এআই চ্যাটবট।

হোয়াটসঅ্যাপে নতুন ৬ সুবিধা

বর্তমানে বিভিন্ন প্ল্যাটফর্মে ইনকগনিটো প্রযুক্তিনির্ভর এআই চ্যাট সুবিধা চালু থাকলেও হোয়াটঅ্যাপে চালু হতে যাওয়া ইনকগনিটো চ্যাট বেশি নিরাপদ হবে বলে দাবি করেছে মেটা। মেটার তথ্যমতে, আগামী কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে হোয়াটসঅ্যাপ ও মেটা এআই অ্যাপে ইনকগনিটো চ্যাট সুবিধা চালু করা হবে।

ইনকগনিটো চ্যাটের পাশাপাশি ‘সাইড চ্যাট’ নামের আরও একটি সুবিধা চালুর পরিকল্পনার কথা জানিয়েছে মেটা। সাইড চ্যাট সুবিধার মাধ্যমে কথোপকথন চলা অবস্থাতেই দ্রুত এআই চ্যাটবটের সহায়তা নিতে পারবেন ব্যবহারকারীরা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

চাঁদে আছড়ে পড়বে স্পেস এক্সের ফ্যালকন ৯ রকেটের পরিত্যক্ত অংশ
ইলন মাস্কের মালিকানাধীন স্পেস এক্সের তৈরি ফ্যালকন ৯ রকেটের একটি পরিত্যক্ত অংশ প্রচণ্ড গতিতে চাঁদের দিকে ধেয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। প্রায় চার টন ওজনের পরিত্যক্ত অংশটি আগামী ৫ আগস্ট প্রায় ২ দশমিক ৪৩ কিলোমিটার গতিতে চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়তে পারে। বিজ্ঞানীদের ধারণা, চাঁদের বিখ্যাত আইনস্টাইন ক্রেটার বা গহ্বরের ঠিক প্রান্তসীমায় আছড়ে পড়বে স্পেস এক্সের ফ্যালকন ৯ রকেটের পরিত্যক্ত অংশটি। অপ্রত্যাশিত এই দুর্ঘটনার কারণে চাঁদের কোনো ক্ষতি হবে না।

বিজ্ঞানীদের তথ্যমতে, পরিত্যক্ত অংশটি ফ্যালকন ৯ রকেটের দ্বিতীয় স্তর, যা গত বছরের জানুয়ারিতে ব্লু ঘোস্ট মিশন ১ উৎক্ষেপণের সময় ব্যবহার করা হয়েছিল। চাঁদে অভিযান শেষে পরিত্যক্ত অংশটি পৃথিবী ও চাঁদের মাঝখানে উপবৃত্তাকার কক্ষপথে থেকে যায়। পরে পৃথিবী, চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় বলের প্রভাবে বস্তুটির কক্ষপথ বারবার পরিবর্তিত হতে থাকে। প্রজেক্ট প্লুটোর দেওয়া তথ্য অনুযায়ী, এই মহাকর্ষীয় টানেই শেষ পর্যন্ত পরিত্যক্ত অংশটি চাঁদের দিকে ধেয়ে যাচ্ছে।

আইনস্টাইন ক্রেটার চাঁদের দৃশ্যমান এবং অদৃশ্যমান অংশের মাঝামাঝি জায়গায় অবস্থিত। আর তাই স্থানটি সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহ রয়েছে বিজ্ঞানীদের। স্পেস এক্সের ফ্যালকন ৯ রকেটের পরিত্যক্ত অংশ আছড়ে পড়ার সময় স্থানটিতে সূর্যের আলো থাকবে। আর তাই বিজ্ঞানীরা লুনার রিকনাসেন্স অরবিটার ব্যবহার করে আঘাত হানা স্থানটির উন্নতমানের ছবি তোলার পরিকল্পনা করছেন। এই পর্যবেক্ষণের মাধ্যমে তাঁরা চাঁদের মাটির গভীরতা এবং সংঘর্ষের কারণে মাটি ছিটকে পড়ার ধরন নিয়ে গবেষণা করবেন। চাঁদে এ ধরনের তথ্য জানার জন্য অত্যন্ত ব্যয়বহুল অভিযান চালাতে হয়।

স্পেস এক্সের ফ্যালকন ৯ রকেটের পরিত্যক্ত অংশ চাঁদের পৃষ্ঠে আঘাত হানতে যাওয়ার ঘটনায় মহাকাশযান ব্যবস্থাপনায় বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। আর তাই বর্তমানে পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী অঞ্চলে থাকা পরিত্যক্ত রকেট স্তর বা যন্ত্রাংশগুলোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সাধারণত স্যাটেলাইট বা উপগ্রহগুলোকে মেয়াদ শেষে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করিয়ে পুড়িয়ে ফেলা হয়। কিন্তু চাঁদের দিকে পাঠানো রকেটের যন্ত্রাংশগুলো প্রায়ই অনিশ্চিতভাবে কক্ষপথে ঘুরে বেড়ায়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মনকে ভালোবেসে
আমাদের মনের ভেতর প্রতিনিয়ত হাজারো চিন্তা আসে। তার মধ্যে অনেকগুলো নেতিবাচক ‘আমি অযোগ্য’, ‘আমার ভবিষ্যৎ অন্ধকার’, ‘সবাই আমাকে ছেড়ে যাবে’, ‘আমি কেন এতবার ব্যর্থ?’ এই চিন্তাগুলো দীর্ঘস্থায়ী হলে আত্মবিশ্বাস নষ্ট করে, সম্পর্ক ভাঙায়, এমনকি শারীরিক অসুস্থতাও ডেকে আনে।

কিন্তু ভালো খবর: চিন্তার ধরন বদলানো সম্ভব। শুধু দরকার একটু নিজের প্রতি দয়া, একটু সময়। নিচে সাতটি সহজ পদ্ধতি দেওয়া হলো, যা নেতিবাচক চিন্তাকে ইতিবাচক শক্তিতে বদলাতে সাহায্য করবে। শখ, একাকিত্ব, প্রকৃতি, সেল্ফ-কেয়ার—সবই আছে। পুরুষ হোন বা নারী—আপনার জন্য কিছু না কিছু কাজ করবেই।

১. শখকে শক্তি বানাও

নেতিবাচক চিন্তা তখনই বাড়ে, যখন মন কোনো কাজে নেই। তুমি কী পছন্দ করো? ছবি আঁকা, গান শোনা, বাগান করা, রান্না, লেখালেখি, ফটোগ্রাফি—যা–ই হোক। দিনে ৩০ মিনিট পুরোপুরি সেই শখে ডুবে যাও। মন এতটাই ব্যস্ত থাকবে যে নেতিবাচক চিন্তার ফাঁকই পাবে না। শখ মস্তিষ্কে আনন্দের হরমোন নিঃসরণ করে—এটাই প্রাকৃতিক মুড বুস্টার।

২. একাকিত্বকে ভয় না করে বন্ধু বানাও

‘একা থাকা’ শুনতে ভীতিকর লাগে, কিন্তু ইচ্ছাকৃত একাকিত্ব (solitude) ভীষণ শক্তিশালী। সপ্তাহে দুদিন মাত্র ২০ মিনিট পুরোপুরি একা থাকো—ফোন, টিভি, ল্যাপটপ ছাড়া। জানালার বাইরে তাকাও, নিজের শ্বাসপ্রশ্বাসের ওপর মন দাও, অথবা একটি ডায়েরিতে নেতিবাচক চিন্তাগুলো লিখে ফেলো। তাদের নাম লেখো ‘আজ মনে হচ্ছে আমি ব্যর্থ’ – তারপর সেটাকে বিচার না করে মেনে নাও। এই অভ্যাস একাকিত্বকে একাকিত্ব থেকে আত্মসচেতনতার জায়গায় বদলে দেয়।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com

৩. প্রকৃতিতে সময় দাও

শহরের কোলাহলে থাকলেও প্রকৃতির ছোঁয়া নেওয়া সম্ভব। সকালে ১০ মিনিট গাছপালার মাঝে হাঁটো, পায়ের তলায় মাটি অনুভব করো, বারান্দার টবের গাছের দিকে তাকাও। খালি পায়ে ঘাসে হাঁটা, সূর্যের আলো দেখা, পাখির ডাক শোনা—এগুলো যাদুর মতো কাজ করে। প্রকৃতি মনকে বাড়তি হিসাব-নিকাশ থেকে বিরতি দেয়।

৪. শরীরটা আগলে রাখো

নেতিবাচক চিন্তা প্রায়ই ক্লান্ত শরীরের ফল। তাই:

• পর্যাপ্ত পানি পান করো (শরীর ডিহাইড্রেটেড হলে মন খিটখিটে হয়)

• ২০ মিনিট দ্রুত হাঁটো বা হালকা ব্যায়াম করো—এতে ‘এন্ডোরফিন’ আসে, যা প্রাকৃতিক আনন্দদাতা

• ঘুম ঠিক রাখো। ক্লান্ত মস্তিষ্ক নেতিবাচক চিন্তায় দ্রুত আটকে যায়।

৫. নেতিবাচক ডায়েরি আর ইতিবাচক কথা

একটা খাতা নাও। প্রথম পৃষ্ঠায় লিখো ‘আমার নেতিবাচক চিন্তাগুলো’ – মুক্তমনে লিখে ফেল। তারপর পাশের পৃষ্ঠায় প্রতিটি নেতিবাচক চিন্তার তিনটি ইতিবাচক উত্তর লিখো।

উদাহরণ:

• নেতিবাচক: ‘আমি কিছুই ঠিকমতো করতে পারি না’—ইতিবাচক: ‘গতকাল একটা কাজ ভালো হয়েছিল। আর ভুলগুলো আমাকে শেখায়।’

আর সকালে আয়নায় নিজেকে বলো: ‘আমি যথেষ্ট ভালো। আমি চেষ্টা করছি।’

৬. একটু ডিজিটাল বিরতি দাও—

নেতিবাচক চিন্তার বড় উৎস সামাজিক তুলনা। অন্যের ‘পারফেক্ট লাইফ’ দেখে মন খারাপ হয়। সপ্তাহে মাত্র একদিন ডিজিটাল ডিটক্স করো—ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বন্ধ রেখো। তার বদলে একজন পুরোনো বন্ধুকে ফোন করো, পরিবারের সঙ্গে সময় কাটাও, অথবা ভালো সিনেমা দেখো। প্রকৃত সংযোগ মনকে হালকা করে।

চাকরির বাজার

৭. কৃতজ্ঞতা অনুশীলন করো (সবার জন্য)—

প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিনটি জিনিস লিখো, যার জন্য তুমি কৃতজ্ঞ। একদম ছোট হোক—‘আজ আকাশ পরিষ্কার ছিল’, ‘রাস্তায় একটা বিড়াল দেখেছি’, ‘চা ভালো লেগেছে’। এতে মস্তিষ্ক ধীরে ধীরে নেতিবাচককে সরিয়ে ইতিবাচক খোঁজা শেখে।

শেষ কথা—মনকে ভালোবেসো

নেতিবাচক চিন্তা আসাটা দোষের কিছু নয়। সবাই আসে। কিন্তু তাদের বন্দী হওয়া জরুরি নয়। শখ দাও, একাকিত্বকে সঙ্গী করো, প্রকৃতিতে সময় দাও, নিজের শরীরের যত্ন নাও। পুরুষ হোক বা নারী—যে কেউ পারেন। শুরু করো আজ থেকেই। নিজেকে জড়িয়ে ধরে বলো: ‘আমি ঠিক আছি। আমি চেষ্টা করছি। আর সেটাই সবচেয়ে বড় সাফল্য।’

মিরপুর টেস্টে স্লো ওভার রেটে জরিমানা ও ৮ পয়েন্ট কাটা পাকিস্তানের
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে স্লো ওভার রেটের কারণে বড় শাস্তির মুখে পড়েছে পাকিস্তান। দলটিকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করার পাশাপাশি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৮ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। আজ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি।

সময় অপচয়ের বিষয়টি বিবেচনায় নেওয়ার পরও পাকিস্তান নির্ধারিত সময়ের চেয়ে ৮ ওভার পিছিয়ে ছিল। মিরপুর টেস্টে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো এই শাস্তি নির্ধারণ করেছেন।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভার কম বল করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করা হয়। সেই হিসাবে ৮ ওভারের জন্য পাকিস্তান দলের সবার ৪০ শতাংশ জরিমানা হয়েছে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্ট নীতিমালার ১৬.১১.২ ধারা অনুযায়ী, প্রতি ওভার কম করার জন্য ১ পয়েন্ট করে পেনাল্টি বা জরিমানা করা হয়। এতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল পয়েন্ট টেবিল থেকে পাকিস্তানের ৮টি মূল্যবান পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।

পাকিস্তান দলে সবার জরিমানা করা হয়

পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ নিজের ভুল স্বীকার করে ম্যাচ রেফারির দেওয়া এই শাস্তি মেনে নিয়েছেন। তাই এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

মাঠের আম্পায়ার রিচার্ড কেটলবরো ও কুমার ধর্মসেনা, তৃতীয় আম্পায়ার আল্লাহুদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেল পাকিস্তানের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ তোলেন।

গত মঙ্গলবার শেষ হওয়া মিরপুর টেস্টে ১০৪ রানে জেতে বাংলাদেশ। দুই টেস্টের এই সিরিজে সিলেটে আগামীকাল থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

চোটে ছিটকে গেলেন সাদমান, সিলেট টেস্টের দলে জাকির

শাহজালাল ইসলামী ব্যাংক নেবে ট্রেইনি অফিসার, করুন আবেদন
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসিতে ‘ট্রেইনি অফিসার (জেনারেল)’ পদে নিয়োগে আবেদন চলছে। লিখিত পরীক্ষা এবং পরবর্তী প্যানেল ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১৬ মে ২০২৬।

চাকরির বিবরণ

পদের নাম: ট্রেইনি অফিসার (জেনারেল)

পদসংখ্যা: অনির্ধারিত

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর—উভয় পর্যায়ে ন্যূনতম সিজিপিএ-৪.০০ স্কেলে ২.৭৫ অথবা ৫.০০ স্কেলে ৩.৭৫ থাকতে হবে এবং এসএসসি, এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম ৫.০০ স্কেলে ৪.০০ থাকতে হবে।

ঈদে কত দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, সে প্রজ্ঞাপন জারি, ২৩ মের ছুটি বাতিল

বয়সসীমা: ১ মে ২০২৬ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর।

বেতন-ভাতা : নির্বাচিত প্রার্থীরা এক বছর ট্রেইনি হিসেবে কাজ করবেন এবং মাসিক বেতন ২৮,৫০০ টাকা। ট্রেইনি মেয়াদ সফলভাবে সম্পন্ন করার পর অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হবে, যার প্রারম্ভিক মাসিক বেতন হবে ৪৫,৩৫০ টাকা।

আবেদনের নিয়ম

সাম্প্রতিক তোলা ছবিসহ www.bdjobs.com/sjibl অথবা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। কোনো হার্ড কপি আবেদন গ্রহণযোগ্য হবে না।

মাত্র ১১ সেকেন্ডের জাদুতে মিলতে পারে চাকরি: সিভিতে যা থাকা জরুরি

নির্বাচনের প্রক্রিয়া

সংক্ষিপ্ত তালিকার প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নির্বাচনের জন্য সাক্ষাৎকারে ডাকা হবে।

আবেদনের শেষ তারিখ: ১৬ মে ২০২৬।

নির্দেশনা ও শর্ত

নিয়োগপ্রাপ্ত ট্রেইনি অফিসারদের ব্যাংকে যোগদানের তারিখ থেকে ন্যূনতম পাঁচ বছর চাকরি করার জন্য নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি বন্ড স্বাক্ষর করতে হবে।

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ওই বছরের ৬ জুন

জুয়ি
‘তোমাকে আমি আমার আয়ু দিতে পারি।’

কথাটা বিস্ময়ের। কিন্তু তারও চেয়ে বেশি, আমার জন্য, আশার। সামান্য এক মাড়ি ফোলা, ব্যথা এবং কিছুদিনের ভোগান্তি, নিয়ে গেছে মৃত্যুর দিকে। মৃত্যু যে এতটা বাস্তব এবং জান্তব এমনকি সহজও, এ রকম পরিস্থিতিতে না পড়লে জানতাম না।

ডাক্তারদের সহজ আনসার—ক্যানসার।

স্টেজও বলে দিয়েছে। লাস্ট। ছড়িয়ে গেছে সারা শরীরে। সতেরো দিনের মাথায় বউ ভেগে গেছে এরপর, আমারই প্রিয় বন্ধুর হাত ধরে। ধারণা করছি, ওদের সম্পর্কটা পুরোনো। শুধু সিদ্ধান্তটা সময়োপযোগী। বাচ্চা নিতে চাচ্ছিলাম তিন বছর ধরে। এখনো কেন হয়নি, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিকই বুঝতে পারি এখন। কিন্তু এসব বুঝে কোনো বিষণ্ণতা কাজ করার সুযোগ নেই। মৃত্যু এতই বৃহৎ ব্যাপার যে এগুলোকে মনে হয় খুব ঠুনকো, এমনকি হাস্যকরও।

হাসি তো আসেই আমার আজকাল। মুখে লেগে থাকে সারাক্ষণ। সময় যেন আলাদা করে চোখে দেখতে পারি। দেখতে পারি একটি পরতের সঙ্গে আরেকটি পরত, নাকি টানেলই বলা ভালো, পরস্পরকে পাশাপাশি রেখে ছড়িয়ে আছে মহাকাশের মতো। কখনো কখনো সে টানেলগুলো পরস্পরকে জড়িয়ে রাখছে, আবার কখনো কখনো একে অপরকে ফুঁড়ে ভেদ করে এগিয়ে যাচ্ছে। এ রকম এক পয়েন্টে আমার সঙ্গে দেখা জুয়ির।

জুয়িকে কি কিশোরী বলা যায়?

হয়তো যায়। আমি তার বয়স জিজ্ঞেস করিনি। ইচ্ছাও হয়নি আসলে। মেঘকালো ঝাঁকড়া চুল। ডিমের মতো মুখ। বিষণ্ণ দুটো চোখ। ওপরের ঠোঁটটা অদ্ভুতভাবে ধনুকের মতো বাঁকানো। তাতে চেহারায় আলতো এক মায়া খেলে যায়। মুখের মায়া আর চোখের বিষণ্ণতা মিলিয়ে জুয়িকে আমার কিশোরী লাগে। কিন্তু সে তরুণীও হতে পারে।

অফিস থেকে ফিরেছিলাম সেদিন আগে আগে। ওরা আমার অবস্থার কথা জানে। তাই কনসিডার করে আমাকে। কাজ এখন আর দেয় না। এমনকি কেউ কেউ ছুটিও নিতে বলে। কিন্তু ছুটি নিয়ে আমি করবটা কী! মৃত্যুর অপেক্ষার জন্য ছুটির প্রয়োজন নেই।

মহামান্য ভার্নিসের দ্বিতীয় থিওরি

স্টেজও বলে দিয়েছে। লাস্ট। ছড়িয়ে গেছে সারা শরীরে। সতেরো দিনের মাথায় বউ ভেগে গেছে এরপর, আমারই প্রিয় বন্ধুর হাত ধরে।

বাসায় ঢুকেই দেখলাম কিছু রান্না হয়নি। বুয়া বিকেল চারটায় এসে রান্না করে দিয়ে যায়। তার কাছে ফ্ল্যাটের চাবি আছে। এ বাসায় তার অবাধ যাতায়াত। এমনকি বাজারহাটও এখন সে–ই করে। আজ করেনি। ফোন দিলাম। ধরল না। আরেকবার ফোন দেব কি না ভাবছি...তখনই একটা মেসেজ এল। বাংলায় স্পষ্ট লেখা—মামা, আমি আর আসব না।

তা না–ই আসতে পারে। বউ গেছে, বুয়া যেতে কতক্ষণ! কিন্তু খেতে তো হবে আমাকে। ঘরে খাবার নেই বলেই বোধ হয় সন্ধ্যার দিকে খিদেটা চাগিয়ে উঠল। বেরোলাম।

পুরো রাস্তা ব্ল্যাকআউট। রোডল্যাম্পগুলো জ্বলছে না। এদিকটা একটু গলিঘুপচি। আমি মনে হয় রাস্তা হারালাম। যে পথে রেস্টুরেন্ট থাকার কথা, তার অন্য কোনো দিকে রওনা দিলাম। বা কোনো একটা ভুল করলাম। অন্ধকারের মধ্যে ঠিক বোঝা যায় না, তখনই ধাক্কা খেলাম একজনের সঙ্গে—জুয়ি!

‘তুমি কি চোখে দেখো না?’

‘অন্ধকারে কী দেখব?’

‘অন্ধকার মানে? আমি তোমাকে স্পষ্ট দেখছি।’

‘তাহলে তুমি বনবিড়াল। শুনেছি, তারা অন্ধকারে ভালো দেখে।’

জুয়ি শক্ত চোখে তাকিয়ে থাকল আমার দিকে। তারপর বলল, ‘তুমি কি সিরিয়াস?’

‘কোন ব্যাপারে?’

‘যে আমি বনবিড়াল?’

‘অত্যন্ত সিরিয়াস।’

মায়া

পুরো রাস্তা ব্ল্যাকআউট। রোডল্যাম্পগুলো জ্বলছে না। এদিকটা একটু গলিঘুপচি। আমি মনে হয় রাস্তা হারালাম। যে পথে রেস্টুরেন্ট থাকার কথা, তার অন্য কোনো দিকে রওনা দিলাম।

জুয়ি এবার হেসে ফেলল। হাসলে মেয়েটার টোল পড়ে। বলল, ‘তুমি কি বুঝতে পারছ, আমরা আসলে টানেলের বিন্দুতে দাঁড়িয়ে আছি?’

‘না, আমরা একটা গলিতে দাঁড়িয়ে আছি। এবং আমার মনে হয়, তোমার এখন বাসায় ফিরে যাওয়া উচিত।’

‘যদি আর এক ধাপ এগিয়ে আসি আমি, তাহলে হয়তো আর ফিরতে পারব না। আমরা আসলে দুই টানেলের নো ম্যান্স ল্যান্ডে দাঁড়ানো। তুমিও যদি এক পা আমার দিকে এগিয়ে আসো, তুমিও হয়তো তোমার সময়ে ফিরতে পারবে না!’

‘এর মানে হচ্ছে, সায়েন্স ফিকশন অনেক পড়ো তুমি।’

‘ওগুলো তো ছোটদের জন্য কাঁচা কাঁচা লেখা। আমাদের সময়ে অনেক আগে নাকি ছিল। এখন একদমই নেই।’

‘বাসায় যাও। ইলেকট্রিসিটি নেই। মা–বাবা চিন্তা করবে।’

‘কিন্তু আমি ভাবছি এক ধাপ যদি এগিয়ে যাই, কী হবে ব্যাপারটা!’

‘কিছুই হবে না। এসো।’

জুয়িকে টানতে গেলাম হাত ধরে, তখনই খেয়াল করলাম, আমি যেন সত্যিই একটা স্বচ্ছ টানেলের ভেতর এবং আমার টানেলটাকে ফুঁড়ে দিয়ে গেছে আরও কয়েকটি টানেল, আর ভালো করে তাকালে, একটু গাঢ়ভাবে খেয়াল করলে চারপাশজুড়ে অসংখ্য টানেল একে অপরকে ছিন্নভিন্ন করে দিয়ে যাচ্ছে ক্রমাগত।

খুব ঘাবড়ে গেলে নাকি?

জ্ঞান হারানোর আগে জুয়ির কণ্ঠের এতটুকুই শুনেছিলাম আমি।

বিপ্লব

‘ওগুলো তো ছোটদের জন্য কাঁচা কাঁচা লেখা। আমাদের সময়ে অনেক আগে নাকি ছিল। এখন একদমই নেই।’

২.

এরপর ব্যাপারটা নেশার মতো হলো। হলো অনতিক্রম্য আবর্তের মতো।

অফিস থেকে আগে আগে ফিরি আমি। বাসায় ফিরে আবিষ্কার করি, বুয়া আসেনি। তাকে ফোন দিই। সে মেসেজ দেয়—মামা, আমি আর আসব না।

আমি সন্ধ্যায় রাস্তায় নেমে আসি। খিদে নিয়ে রেস্টুরেন্ট খুঁজি এবং পথ হারাই। অবশেষে আমি গিয়ে দাঁড়াই টানেলের বিন্দুতে। সেখানে জুয়িকে দেখি টোল ফেলে হাসতে।

‘আমার মা এসব জানিয়েছে আমাকে।’

‘কোন সব?’

‘এই যে আলাদা আলাদা সময়ের টানেল। এটা টপকে যেতে পারলে...’

‘টাইম ট্রাভেল?’

জুয়ি আবার হাসে—‘তোমাদের সময়ে তোমরা নাকি খুব আজবভাবে বলো এই টাইম ট্রাভেলকে। একটা সিনেমা দেখেছিলাম তোমাদের...কয়েকজন মিলে গোল একটা যানে উঠে যায়। তারা যানটা চালু করে। তারপর তারা মিলিয়ে যায় প্রচণ্ড গতিতে...’

‘আলোর গতিতে?’

‘হতে পারে। তুমিই ভালো বলতে পারো। যেহেতু তোমাদের সময়ের কনসেপ্ট। কিন্তু এভাবে টাইম ট্রাভেল হয় না। হতে পারেও না।’

‘তাহলে কীভাবে হয়?’

‘যেভাবে তোমার আমার দেখা হচ্ছে, এভাবে। টানেলের পয়েন্ট দিয়ে। ব্যাপারটা এ রকমই।’

‘ব্যাপারটা আসলে কী রকম, আমি বলি জুয়ি...’

‘বলো।’

‘ব্যাপারটা হলো আমার কল্পনা। আমি অসুস্থ। মারা যাচ্ছি আমি। আমাকে ছেড়ে গেছে আমার বউ, এমনকি বুয়াও। মৃত্যুর আগে আগে আমার এই নিঃসঙ্গতা আমার শরীর–মন কিছুতেই মেনে নিচ্ছে না। সে রিলিফ চাচ্ছে। বাঁচাটা আরও আকর্ষণীয় করে তুলতে চাচ্ছে। এ কারণে সে আমাকে একটি গলির ভেতর সময়ের টানেলের মুখোমুখি করে ফেলেছে। তোমাকে বানিয়ে ফেলেছে। আমি আসলে আমার সঙ্গেই কথা বলছি। তুমি আমার নিছক কল্পনা। কী মনে হয় তোমার?’

‘তোমার এ রকম ব্যাখ্যাও খুব পুরোনো। তোমরা আসলে অনেক পুরোনো মানুষ। নতুন কিছু ভাবতে পারছ না।’

‘ঠিক আছে। আসি।’

রক্ষক

‘হতে পারে। তুমিই ভালো বলতে পারো। যেহেতু তোমাদের সময়ের কনসেপ্ট। কিন্তু এভাবে টাইম ট্রাভেল হয় না। হতে পারেও না।’

ইচ্ছা করেই ফিরে দাঁড়ালাম। ব্যাপারটা কী হয় বুঝতে চাইলাম। আর তখনই জুয়ি বলল, ‘তোমাকে আমি আমার আয়ু দিতে পারি।’

হাসলাম আমি। বুঝতে বাকি থাকল না, জুয়ি সত্যিই আমার কল্পনা। বাঁচতে চাই আমি। ভীষণ রকমভাবে চাই। চাই বলেই নানা প্রবোধ, নানা আশার ভেতর দিয়ে নিজেকে প্রবাহিত করছে আমার কল্পতাড়িত মন।

কিন্তু পরের সন্ধ্যায়ও আসি আমি। একইভাবে। আগে আগে অফিস থেকে ফিরি। বাসায় এসে দেখি বুয়া আসেনি। বুয়াকে ফোন দিই। বুয়া মেসেজ করে—মামা, আমি আর আসব না।

আমি রেস্টুরেন্ট খুঁজতে গিয়ে ভুল পথে সময়ের টানেল খুঁজে পাই। খুঁজে পাই জুয়িকে।

‘মাকে তোমার কথা বলেছি।’

‘কী বলল মা?’

‘উনি তো সায়েন্টিস্ট। তোমার মতো পুরো ব্যাপারটা উড়িয়ে দিল না। বলল, যুগে যুগেই নাকি মানুষ সময়ের টানেলের মুখোমুখি হয়েছে। সময়ের এক টানেলের সঙ্গে অন্য টানেলের ধাক্কা লেগেছে। মানুষ যখন এসবের মুখোমুখি হয়, তখন খুব কম জনই পুরো ব্যাপারটা বুঝে উঠতে পারে। কেউ কেউ নাকি তোমার মতো পুরো ব্যাপারটাকে কল্পনা বলে স্বস্তি পেতে চায়। আর অনেকেই পুরো ব্যাপারটাকে ভৌতিক বলে ভূতের কেচ্ছা বানায়।’

‘মানে, তুমি বলছ অতিপ্রাকৃত যা ঘটেছে পৃথিবীতে, তার সবই আসলে সময়ের এক টানেলের সঙ্গে অন্য টানেলের ধাক্কা...?’

‘অথবা বিন্দুর সঙ্গে বিন্দুর যোগাযোগ। তোমার সঙ্গে আমার যেমন!’

ফিজিকস টিচার

জুয়ি চুপ করে তাকিয়ে থাকল কিছুক্ষণ। তারপর ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, ‘বাবা। আমার সময়ে তুমিই আমার বাবা। কিন্তু ওখানে তুমি মারা গেছ। অনেক আগে।

হাসতেই হলো আমাকে। পুরো ব্যাপারটাই যেখানে হাস্যকর। জুয়ি বলল, ‘হেসো না। হাসলে তোমাকে আরও নিঃসঙ্গ দেখায়।’

‘লুকানোর কিছু নেই। আমি নিঃসঙ্গই।’

‘এর আগে বলেছিলাম, তোমাকে আমি আমার আয়ু দিতে পারি।’

‘গতকাল?’

‘গতকাল বা আগামীকাল বলে আসলে কিছু নেই। সবই একটা টানেলের মধ্যে প্রবাহিত হচ্ছে। সব একসঙ্গে আছে। একইভাবে।’

‘আচ্ছা। ঠিক আছে। আমি আসি এখন।’

‘যেয়ো না। বাসায় যাওয়ার আগেই তুমি তোমার সব সময় ফুরিয়ে ফেলবে।’

‘এটাই তো হবে...আজ অথবা আগামীকাল...অথবা যেকোনো দিন।’

‘কিন্তু তুমি যদি আমার হাতটা ধরো...তুমি যদি আরেকটা ধাপ বাড়িয়ে দাও...যদি তুমি আমার টানেলে চলে আসতে পারো, তাহলে তুমি আমার আয়ু পাবে বাবা। ব্যাপারটা বোঝানো জটিল। এটা ট্রাভেলের একটা প্রতিক্রিয়াও হয়তো। আয়ু তো আর কিছু না...একটা সময়। টানেলের পরিবর্তনের সঙ্গে এটাও পরিবর্তিত হয়। যেকোনোভাবেই হোক। মা তার টিমের সঙ্গে এটি নিয়েই গবেষণা করছে। তারা রেজাল্টের খুব কাছাকাছি সময়ে আছে।’

‘কী বললে?’

‘তারা রেজাল্টের খুব কাছাকাছি সময়ে আছে।’

‘এটা না। এর আগে...’

‘আয়ু তো আর কিছু না...একটা সময়।’

‘এরও আগে...’

জুয়ি চুপ করে তাকিয়ে থাকল কিছুক্ষণ। তারপর ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, ‘বাবা। আমার সময়ে তুমিই আমার বাবা। কিন্তু ওখানে তুমি মারা গেছ। অনেক আগে। আমার তখন খুব অল্প বয়স।’

আমি জুয়ির দিকে থাকলাম। জুয়ি কি সত্যি কেউ? জুয়ি কি সত্যিই সময়ের টানেলের ওপারে দাঁড়ানো? আমরা কি সত্যিই মুখোমুখি হয়েছি টানেলের এক বিন্দুতে? জুয়ির সময়ে কি সত্যিই আমি তার বাবা?

জুয়ি হাত বাড়িয়ে রেখেছে। বলছে, ‘বাবা, আমার হাতটা ধরো। এগিয়ে আসো। একটা ধাপ দাও। আমার হাতটা ধরে তুমি একটা ধাপ দাও, বাবা। প্লিজ...আমার আয়ু তোমার হোক। আমার আয়ু তোমার হোক, বাবা...’

পয়েন্ট অব ভিউ

জুয়ি চুপ করে তাকিয়ে থাকল কিছুক্ষণ। তারপর ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, ‘বাবা। আমার সময়ে তুমিই আমার বাবা। কিন্তু ওখানে তুমি মারা গেছ। অনেক আগে। আমার তখন খুব অল্প বয়স।’

৩.

আগে আগে অফিস থেকে চলে আসি আমি। বাসায় ঢুকে দেখি বুয়া আসেনি। বুয়াকে ফোন দিই। বুয়া মেসেজ দেয়—মামা, আমি আর আসব না।

আমার খিদা লাগে খুব। খিদায় পেটটা মোচড় দিতে থাকে। ঘরে কোনো খাবার নেই। আমার বাইরে যাওয়া উচিত। আজকে রাস্তায় ব্ল্যাকআউট। সবদিক অন্ধকার। আমি বাইরে যাওয়ার রাস্তায় বসে থাকি। কোথাও যাই না। যেতে খুব ইচ্ছা করে। মনে হয়, একটা টানেলে আমার মেয়ে আমার জন্য অপেক্ষা করছে...সেখানে যাওয়া উচিত। মনে হয়, মেয়েটার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললে আমার খুব ভালো লাগবে। কিন্তু আমি যাই না। আমার ভয় করে। ভয় করে আমি হয়তো যেকোনো সময় আমার মেয়ের বাড়ানো হাতটা ধরে ফেলব। লোভে নয়, বাঁচার অনন্ত ইচ্ছাতে নয়, আমি হয়তো শুধুই ভালোবাসায়, শুধুই মায়ায় তার হাতটা ধরে ফেলব!

আমি তো আমার এত বড় সর্বনাশ করতে পারি না, তাই না?

*লেখাটি ২০২৪ সালে বিজ্ঞানচিন্তায় আগস্ট সংখ্যায় প্রকাশিত

আদ্রিতা

আন্তর্জাতিক আলোক দিবসে বিশেষ আয়োজন ১৬ মে
প্রতিবছর ১৬ মে আন্তর্জাতিক আলোক দিবস পালিত হয়। আলোর বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক গুরুত্ব বিশ্বব্যাপী তুলে ধরতে ইউনেসকো এই আয়োজন করে। ১৯৬০ সালের এই দিনে বিজ্ঞানী থিওডোর মাইম্যান প্রথম কার্যকর লেজার আবিষ্কার করেন, যা মানবসভ্যতার অগ্রযাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক। এই প্রেক্ষাপটেই ২০১৮ সাল থেকে দিনটি আন্তর্জাতিকভাবে উদ্‌যাপিত হচ্ছে।

বাংলাদেশেও এ দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন কর্মসূচি। আন্তর্জাতিক আলোক দিবসকে সামনে রেখে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) যৌথ উদ্যোগে দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ আয়োজন ‘আলোর অমল কমলখানি’।

এবারের আন্তর্জাতিক আলোক দিবসের প্রতিপাদ্য, ‘লাইট ফর এ সাসটেইনেবল ফিউচার’। ১০ থেকে ১৪ মে পর্যন্ত দেশের ৮টি বিভাগে নির্বাচিত ৮টি বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ‘আলোর ঝিলিক’ শীর্ষক বিজ্ঞানভিত্তিক পরীক্ষণ প্রদর্শনী এবং বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা। এর মাধ্যমে শিক্ষার্থীদের হাতে-কলমে বিজ্ঞান শেখার সুযোগ তৈরি হবে এবং আলোর ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে তারা জানতে পারবে।

একই সঙ্গে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজিত হচ্ছে আলোবিষয়ক সৃজনশীল বৈজ্ঞানিক পোস্টার প্রতিযোগিতা। অনলাইনে প্রাথমিক ধারণা জমা দেওয়ার পর নির্বাচিত প্রতিযোগীরা ঢাকায় চূড়ান্ত আয়োজনে অংশ নিতে পারবে।

১৬ মে ঢাকায় অনুষ্ঠেয় সমাপনী অনুষ্ঠানে থাকবে বিশেষজ্ঞদের বিজ্ঞানভিত্তিক বক্তৃতা, আলোর দূষণ ও টেকসই উন্নয়নবিষয়ক আলোচনা। একাদশ শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নিতে পারবে। এ ছাড়া থাকবে পোস্টার প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব এবং পুরস্কার বিতরণী।

এই আয়োজনে ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা।

নিবন্ধন করতে এই লিংকে ক্লিক করুন: Public Lecture on IDL 2026

শেষ হলো এনওয়াইবিবি জাতীয় আন্তঃস্কুল বায়োটেকনোলজি কুইজ প্রতিযোগিতা

পরিবারে সুখ ধরে রাখতে ইসলামের সহজ ১০ সূত্র
শান্তিময় পরিবার একটি সুন্দর সমাজ গড়ার প্রথম ভিত্তি। কিন্তু অসহিষ্ণুতা, ইগো এবং একে অপরের অধিকার সম্পর্কে অসচেতনতা আমাদের পারিবারিক কাঠামোগুলো নড়বড়ে করে দিচ্ছে। বিচ্ছেদ ও বিচ্ছিন্নতা আশঙ্কাজনক হারে বাড়ছে।

সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে ইসলাম বেশ কিছু মনস্তাত্ত্বিক ও নৈতিক সমাধান দিয়েছে। পারিবারিক সুখ ধরে রাখার ১০টি সহজ সূত্র তুলে ধরা হলো:

১. পরস্পরকে সম্মান দেওয়ার মানসিকতা

দাম্পত্য জীবনে কলহ এড়ানোর প্রথম ধাপ হলো একে অপরের ভুলত্রুটিকে বড় করে না দেখা। পারফেক্ট মানুষ খোঁজার চেয়ে অপরিপক্বতাকে মানিয়ে নেওয়াই হলো প্রকৃত বুদ্ধিমানের কাজ।

রাসুল (সা.) বলেছেন, “কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন নারীকে (স্ত্রীকে) ঘৃণা না করে। কারণ তার একটি স্বভাব অপছন্দ হলে অন্যটি অবশ্যই পছন্দনীয় হবে।”
(সহিহ মুসলিম, হাদিস: ১৪৬৭)

২. পরিবারের কাছে নিজেকে প্রিয় করে তোলা

বাইরের জগতের সাফল্যের চেয়ে ঘরের মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা কতটা, তা-ই হলো প্রকৃত চারিত্রিক শ্রেষ্ঠত্বের পরিচয়।

রাসুল (সা.) বলেছেন, “তোমাদের মধ্যে সেই ব্যক্তিই শ্রেষ্ঠ, যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ।” (সুনানে তিরমিজি, হাদিস: ৩৮৯৫)

পরিবারের ভাঙন রোধ মুমিনের ১০ কর্তব্য

৩. ক্রোধ নিয়ন্ত্রণ

পারিবারিক ঝগড়া চরমে পৌঁছানোর প্রধান কারণ হলো তাৎক্ষণিক রাগ। রাগ নিয়ন্ত্রণ করতে পারলে অনেক বড় বিপর্যয় এড়িয়ে যাওয়া সম্ভব।

রাসুল (সা.) বলেছেন, “সেই ব্যক্তি বীর নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়; বরং প্রকৃত বীর সে-ই, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।” (সহিহ বুখারি, হাদিস: ৬১১৪)

৪. পারিবারিক গোপনীয়তা রক্ষা করা

নিজেদের ব্যক্তিগত সমস্যা বা খুঁটিনাটি বিষয় অন্যের কাছে প্রকাশ করা সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দেয়। ঘরের কথা ঘরে রাখাই হলো নিরাপত্তার মূলমন্ত্র।

আল্লাহ বলেছেন, “তারা (স্ত্রীরা) তোমাদের জন্য আবরণ এবং তোমরা তাদের জন্য আবরণ।” (সুরা বাকারা, আয়াত: ১৮৭)

৫. গালমন্দ ও মন্দ নাম বর্জন

রাগের মাথায় পরস্পরকে গালি দেওয়া বা অবমাননাকর নামে ডাকা সম্পর্কের প্রতি শ্রদ্ধা কমিয়ে দেয়। ইসলামের শিক্ষা হলো সবসময় মার্জিত ভাষায় কথা বলা।

রাসুল (সা.) বলেছেন, “মুমিন কখনো গালিদাতা, অভিশাপকারী, অশালীন ও কটুভাষী হতে পারে না।” (সুনানে তিরমিজি, হাদিস: ১৯৭৭)

৬. সন্দেহপ্রবণতা পরিহার করা

ভিত্তিহীন সন্দেহ পারিবারিক অশান্তির বীজ বপন করে। একে অপরের ওপর বিশ্বাস বজায় রাখা এবং অহেতুক গোয়েন্দাগিরি না করার নির্দেশ দিয়েছে ইসলাম।

আল্লাহ বলেছেন, “হে মুমিনগণ! তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো; কারণ কিছু ধারণা পাপের কাজ।” (সুরা হুজুরাত, আয়াত: ১২)

পেশাগত জীবনে দুর্নীতি মুক্ত থাকতে ইসলামের ১০ নির্দেশনা

৭. কাজের স্বীকৃতি ও ধন্যবাদ জানানো

পরিবারের সদস্যরা একে অপরের জন্য যা করেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলে বন্ধন সুদৃঢ় হয়। কৃতজ্ঞতা কেবল আল্লাহর প্রতি নয়, মানুষের প্রতিও প্রকাশ করা জরুরি।

রাসুল (সা.) বলেছেন, “যে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হতে পারে না।” (সুনানে তিরমিজি, হাদিস: ১৯৫৫)

৮. আলোচনার মাধ্যমে সমাধান

ভুল বোঝাবুঝি হলে তা নিয়ে মুখোমুখি কথা বলা এবং যুক্তি দিয়ে সমাধান খোঁজা ইসলামের অন্যতম সৌন্দর্য। একে ‘শূরা’ বা পরামর্শ বলা হয়।

আল্লাহ বলেছেন, “আর তাদের কাজ পরিচালিত হয় নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে।” (সুরা শুরা, আয়াত: ৩৮)

৯. আত্মীয়তার বন্ধন অটুট রাখা

স্বামী-স্ত্রী কেবল একে অপরকে নয়, বরং পরস্পরের পরিবার ও আত্মীয়দের সঙ্গেও সুসম্পর্ক রাখা বাঞ্ছনীয়। এতে দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব পড়ে।

রাসুল (সা.) বলেছেন, “যে ব্যক্তি তার রিজিক বৃদ্ধি এবং দীর্ঘায়ু কামনা করে, সে যেন আত্মীয়তার বন্ধন অটুট রাখে।” (সহিহ বুখারি, হাদিস: ৫৯৮৬)

১০. ঘরকে প্রশান্তির কেন্দ্র বানানো

পরিবার কেবল থাকার জায়গা নয়, এটি হোক একে অপরের জন্য মানসিক আশ্রয়ের স্থান। নবীজি (সা.) ঘরের কাজে স্ত্রীদের সহযোগিতা করে ভালোবাসার উদাহরণ রেখে গেছেন।

আয়েশা (রা.) বলেন, “নবীজি নিজের জুতো মেরামত করতেন, কাপড় সেলাই করতেন এবং তোমরা যেভাবে ঘরের কাজ করো সেভাবে কাজ করতেন।” (মুসনাদে আহমাদ, হাদিস: ২৪৯০৩)

পারিবারিক শান্তি কোনো অলৌকিক বিষয় নয়, বরং এটি হলো পরমতসহিষ্ণুতা ও দায়িত্ববোধের ফল। ইসলামের এই ১০টি ছোট ছোট শিক্ষা আমাদের দাম্পত্য ও পারিবারিক জীবনকে করে তুলতে পারে জান্নাতের মতো শান্তিময়।

আপনার চারপাশ শান্তিময় করে তোলার ৫ উপায়

এসএসসি পরীক্ষা ২০২৬। অর্থনীতি: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন- দেনা–পাওনা নিষ্পত্তিকারী প্রতিষ্ঠানই ‘নিকাশঘর’
অর্থনীতি: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন

প্রশ্ন: বাজার চাহিদা রেখা কী?
উত্তর: কোনো সমজাতীয় দ্রব্য বিভিন্ন দামে বিভিন্ন ব্যক্তি যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে তা যে চাহিদা রেখার সাহায্যে দেখানো হয়, তাকে বলা হয় বাজার চাহিদা রেখা। ব্যক্তিগত চাহিদা সূচি যোগ করে, যেমন বাজার চাহিদা সূচি পাওয়া যায়, তেমনি বিভিন্ন ভোক্তার ব্যক্তিগত চাহিদা রেখাগুলো যোগ করে বাজার চাহিদা রেখা পাওয়া যায়। এ রেখার সাহায্যে বাজারে উপস্থিত কোনো দ্রব্যের চাহিদা সম্পর্কে ধারণা লাভ করা যায়।

প্রশ্ন: সংগঠক-এর ধারণা দাও।
উত্তর: যিনি উৎপাদনের উপকরণ ভূমি, শ্রম, মূলধন প্রভৃতি উপাদানগুলো একত্র করে তাদের কাজের মধ্যে সমন্বয় সাধন করেন, তাকে সংগঠক বলে। একজন সংগঠক কোনো নির্দিষ্ট এক বা একাধিক উদ্দেশ্য সাধনের লক্ষ্যে ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন উপকরণের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধন করে থাকেন।

প্রশ্ন: বাণিজ্যিক ব্যাংক বলতে কী বোঝায়?
উত্তর: বাণিজ্যিক ব্যাংক বলতে এমন একধরনের আর্থিক প্রতিষ্ঠান বোঝায়, যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জমা রেখে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করে। এর প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। এ উদ্দেশ্য পূরণে এ ব্যাংকসমূহ স্বল্প সুদে গ্রাহকদের অর্থ আমানত রাখে এবং তুলনামূলক বেশি সুদে গ্রাহকদের ঋণ প্রদান করে। বাণিজ্যিক ব্যাংক হলো স্বল্পমেয়াদি ঋণের ব্যবসায়ী প্রতিষ্ঠান।

প্রশ্ন: নিকাশঘর বলতে কী বোঝায়?
উত্তর: নিকাশঘর বলতে ব্যাংকের বাৎসরিক দেনা-পাওনার হিসাব নিষ্পত্তিকারী প্রতিষ্ঠানকে বোঝায়। দৈনন্দিন ব্যবসা-বাণিজ্য ও লেনদেনের ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে চেক, ব্যাংক ড্রাফট ও পোস্টাল অর্ডারের আদান-প্রদান হয়। ফলে এক ব্যাংক অন্য ব্যাংকের কাছে কত পাওনা বা কত দেনা, তার সবশেষ হিসাব সংরক্ষণকে নিকাশঘর বলা হয়। অর্থাৎ নিকাশঘর হলো দেনা-পাওনা নিষ্পত্তিকারী প্রতিষ্ঠান।

মেজবাহউদ্দিন আহমেদ, প্রভাষক
ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা

গাইবান্ধায় কুকুরের কামড়ে সাত দিনে ৫ জনের মৃত্যু, এলাকায় আতঙ্ক
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গত সাত দিনের ব্যবধানে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১৪ জন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের তিনজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজন নিজ বাড়িতে মারা গেছেন। আহত ব্যক্তিদের মধ্যে নারী, শিশুসহ নয়জন ভ্যাকসিন নেওয়ার পর বাড়িতে আছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগামীকাল শনিবার থেকে কুকুরকে ভ্যাকসিন (রেবিস কিল) দেওয়া শুরু হবে বলে জানিয়েছে প্রাণিসম্পদ বিভাগ।

গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসন থেকে সার্বিক বিষয় তদারক করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২২ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ি, কঞ্চিবাড়ি এবং পাশের ছাপড়হাটি ইউনিয়নের কয়েকটি এলাকায় একটি বেওয়ারিশ কুকুর নারী-শিশুসহ অন্তত ১৪ জনকে কামড়ে আহত করে। পরদিন থেকে আক্রান্ত ব্যক্তিরা গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন নিতে শুরু করেন। কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন—কঞ্চিবাড়ি গ্রামের খোকা রামের স্ত্রী নন্দ রানী (৫৫), ধুবনী বাজার গ্রামের নাইব উদ্দিনের ছেলে ফুল মিয়া (৫২), পূর্ব ছাবারহাটি গ্রামের খোকা বর্মণের ছেলে রতনেশ্বর বর্মণ (৪২), মতিয়ার রহমানের স্ত্রী আফরোজা বেগম (৪০) এবং আবদুস সালামের স্ত্রী সুলতানা বেগম (৩৯)।

আহত ব্যক্তিদের মধ্যে আছেন ফজিতন নেছা, রুমিনা বেগম, নজরুল ইসলাম, হামিদুল ইসলাম, গোলেনুর বেগম, মিতু আক্তার, আতিকুর মিয়া, লাবণ্য আক্তার ও বিজয় হোসেন।

গাইবান্ধার সিভিল সার্জন মো. রফিকুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘নিহত ব্যক্তিদের কুকুরে কামড়ানোর ঘটনা, পরবর্তী সময়ে বিভিন্ন লক্ষণ ও ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, সম্ভবত তাঁরা জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা গেছেন।’ তিনি বলেন, আহত ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে ভ্যাকসিন নেওয়ার পরও মৃত্যুর ক্ষেত্রে ক্ষতস্থান ঠিকভাবে পরিষ্কার না করা, মাথার কাছাকাছি কামড়, আরআইজি না পাওয়া, কোল্ড চেইন সমস্যা বা চিকিৎসায় বিলম্বের মতো কারণ থাকতে পারে।

সিভিল সার্জন জানান, বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে। সুন্দরগঞ্জে স্বাস্থ্য বিভাগের সাত সদস্যের একটি দল কাজ করছে। তিনি বলেন, বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী তাঁর সঙ্গে কথা বলেছেন এবং আক্রান্ত ব্যক্তিদের ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিন ও আরআইজি মজুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে বজরা কঞ্চিবাড়ি গ্রামে গিয়ে দেখা গেছে, আক্রান্ত ও নিহত ব্যক্তিদের বাড়িতে স্বজন এবং স্থানীয় মানুষের ভিড়। পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

কুকুরে কামড়ে আহত মিতু আকতার (১৬) বলে, ‘বাড়ির উঠানে বসে ছিলাম। হঠাৎ একটি কুকুর এসে আমার হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। পরে আমি হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিয়েছি।’

লাবণ্য আক্তার (১১) স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাওয়ার সময় কুকুর তার মুখমণ্ডলে কামড় দেয়। চিকিৎসা শেষে সে এখন বাড়িতে। লাবণ্য জানায়, এখন ভালো আছে সে।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিবাকর বসাক জানান, আক্রান্ত ব্যক্তিদের কেউ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাননি; তাঁরা গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি বলেন, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা নথি এখনো পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বাড়লেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বাজার, রাস্তা ও আবাসিক এলাকায় এসব কুকুর অবাধে ঘোরাফেরা করছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোজাম্মেল হক বলেন, গত তিন বছরে বেওয়ারিশ কুকুরের টিকার বরাদ্দ আসেনি। তবে পোষা কুকুরের জন্য সীমিত ভ্যাকসিন ছিল।

গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ভ্যাকসিন প্রদানের জন্য আজ শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ থেকে ১৮ সদস্যের টিম গাইবান্ধায় আসবেন। প্রাথমিকভাবে চার থেকে পাঁচ হাজার কুকুরকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

কবে জানা যাবে হামজাদের নতুন কোচের নাম, যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
কে হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ? এ নিয়ে গত কদিন ধরেই চলছে নানা জল্পনা-কল্পনা। বিশেষ করে ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানকে নিয়ে আগ্রহ তুঙ্গে থাকলেও তাঁর বিশাল পারিশ্রমিক বাফুফের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

‎এ অবস্থায় আজ পল্টনের শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন লিগের উদ্বোধনী অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে জাতীয় দলের কোচ নিয়োগে বিলম্ব এবং বাফুফের প্রস্তাবনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন সাবেক এ গোলকিপার।

‎‎দীর্ঘ যাচাই–বাছাই শেষে বাফুফে তিনজনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে। তাঁদের মধ্যে ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানের নামই জোরালোভাবে আলোচিত হচ্ছে। অন্য দুজন বার্নড স্টর্ক ও টমাস ডুলি।

কোচ নিয়োগ নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ইতিমধ্যে বাফুফে প্রেসিডেন্টের সঙ্গে এবং তাদের যে টিম রয়েছে, তাদের সঙ্গে কথা বলেছি। যেহেতু কোচদের একটি শর্ট লিস্ট হয়েছে। আমি আশা করছি আগামী দুই-তিন দিনের মধ্যেই আপনারা জানতে পারবেন নতুন কোচের নাম।’

ক্রিস কোলম্যান

‎কোলম্যান তাঁর সহকারী কোচ কিট সিমন্সকে সঙ্গে নিয়েই বাংলাদেশে আসতে আগ্রহী। দুজনের জন্য মাসিক সম্ভাব্য ব্যয় হতে পারে প্রায় ৩৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ লাখ ৯৭ হাজার টাকা)। এর মধ্যে কোলম্যানের বেতনই ২৬ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ লাখ ৯২ হাজার টাকা)।

‘কোলম্যানের ব্যাপারে আমি ইতিবাচক’—প্রথম আলোকে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

কোলম্যানের মতো ব্যয়বহুল কোচের অন্তর্ভুক্তি ও বাজেট সীমাবদ্ধতার বিষয়ে প্রশ্ন করা হলে ক্রীড়া প্রতিমন্ত্রী বাস্তবতাকেই সামনে আনেন, ‘আমাদের সীমাবদ্ধতা রয়েছে। রাতারাতি কোনো কিছু পরিবর্তন করা সম্ভব নয়। যে কোচ আসুক না কেন, তাঁকে একটি নির্ধারিত সময় দেওয়া উচিত। আমরা সব বিষয় নিয়ে আলোচনা করছি, একটু অপেক্ষা করেন, আপনারা কাঙ্ক্ষিত ফল জানতে পারবেন।’

ব্যাডমিন্টন লিগে খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

‎‎এ সময় ক্রীড়া ক্ষেত্রে সরকারি বরাদ্দ ও বাজেটের অপ্রতুলতা প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান বাজেট আমাদের চিন্তাভাবনার তুলনায় অপ্রতুল। তবে মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। আমরা একটি নতুন কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছি এবং আশা করি আগামী অর্থবছরে ক্রীড়াঙ্গনের জন্য বাজেটের একটি বৃহৎ অংশ নতুনভাবে বাস্তবায়িত হবে।’

কিংসের উৎসব, না আবাহনীর প্রত্যাবর্তন

ত্রিনয়নীর আয়োজনে মিরপুরে চলছে ঈদ আনন্দের মেলা
প্রতিটি উৎসবকে ঘিরেই দেশীয় উদ্যোক্তাদের জন্য বিশেষ আয়োজন করে থাকে ত্রিনয়নী। সেই ধারাবাহিকতায় এবার রাজধানীর মিরপুর-২-এর রূপনগর শিয়ালবাড়ি ঢালে অবস্থিত এমজেএফ টাওয়ারে শুরু হয়েছে ‘ঈদ আনন্দের মেলা’। মানুষের জন্য ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এবং ‘রূপকথা’-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই মেলা ইতিমধ্যেই জমে উঠেছে দেশীয় ফ্যাশন, হস্তশিল্প ও লাইফস্টাইল পণ্যের বৈচিত্র্যময় সমাহারে।

ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন প্রান্তে এখন উৎসবমুখর কেনাকাটার আবহ। সেই আমেজেই এমজেএফ টাওয়ারের দ্বিতীয় তলায় সাজানো হয়েছে ‘ঈদ আনন্দের মেলা’।

দরজা খুলে প্রবেশ করতেই চোখে পড়বে আলোক লিমিটেডের নতুন উদ্যোগ ও বুটিক ‘রূপকথা’। ছিমছাম ও নান্দনিক সাজে সাজানো এই বুটিকে একসঙ্গে ডিসপ্লে করা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য।

বুটিকের পাশেই বসেছে মেলাটি, যেখানে দেশীয় ঐতিহ্য, উৎসবের আবহ এবং ছিমছাম উপস্থাপনার মিশেলে তৈরি হয়েছে প্রাণবন্ত আয়োজন।

মেলায় রয়েছে দেশীয় পোশাক, গয়না, হ্যান্ডমেড ও ক্র্যাফট পণ্যের সমাহার। পাশাপাশি গাছ ও নানা ধরনের লাইফস্টাইল পণ্যও পাওয়া যাচ্ছে।

ভোজনরসিকদের জন্য রয়েছে মুখরোচক আচার ও হোমমেড খাবারের আয়োজন। আর আড্ডাপ্রেমীদের জন্য পাশেই রয়েছে ‘রূপকথা ক্যাফে’-এর প্রাণবন্ত পরিবেশ। সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।

এবারের মেলায় অংশ নিয়েছে বাছাইকৃত কয়েকটি উদ্যোগ। এর মধ্যে রয়েছে সুহাসিনী বিডি, ফিউশন বাই চৈতি, বেশ, ফিউশন ক্যানভাস, বাংলা রকার্স, দ্য সিক্সথ সেন্স, ইলোরিয়া কালেকশন, ড্যাজলিং অ্যাটায়ার এবং চরণিকার মতো ব্র্যান্ড।

প্রতিটি স্টলেই মিলছে দেশীয় ছোঁয়ায় তৈরি বৈচিত্র্যময় ও নান্দনিক সব পণ্য। এখানে শাড়ি, থ্রি-পিস, টু-পিস, ওয়ান-পিস, কুর্তি-পায়জামা, পাঞ্জাবি, টি-শার্ট থেকে শুরু করে আনস্টিচ কাপড়ও পাওয়া যাচ্ছে।

ব্লক, বাটিক, কাঁথাস্টিচ ও ন্যাচারাল ডাইয়ের পোশাকের উপস্থিতি আলাদা করে নজর কাড়ছে।

প্রতিটি স্টলের সংগ্রহই ভিন্নধর্মী। গয়নার দিক থেকেও সমৃদ্ধ এই মেলা।

মুক্তা, অক্সিডাইজড ব্রাশ, কড়ি, সুতা, রেজিন, সিরামিক ও বিডসের কাজ করা হাতে তৈরি নানা ধরনের অলংকার মিলছে এখানে।

বিশেষ করে জেন-জি ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বাংলা রকার্সের অক্সিডাইজড গয়না। ভিন্নধর্মী এই উদ্যোগে তারা গ্রাম হিসাব করে গয়না বিক্রি করছে, যা ক্রেতাদের আগ্রহ বাড়িয়েছে আরও বেশি।

মেলায় ঢুকলেই চোখে পড়ে জুতার একটি স্টল। পোশাকের সঙ্গে মানানসই মিনিমাল থেকে জমকালো- সব ধরনের জুতা পাওয়া যাচ্ছে সেখানে।

শিশুদের আরামদায়ক ঈদের পোশাকও মিলছে মেলায় । পাশাপাশি রয়েছে নানা ধরনের গাছের সংগ্রহ।

কয়েন প্ল্যান্ট, লিলি কিংবা ফুলসহ ক্যাক্টাসের গাছ গাছপ্রেমীদের বিশেষভাবে আকৃষ্ট করছে।

আগামী ১৬ মে শনিবার শেষ হবে এই আয়োজন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা। ঈদকে ঘিরে দেশীয় পণ্যের এই উৎসবে পরিবার ও প্রিয়জনদের নিয়ে ঘুরে আসতে পারেন আপনিও।

আন্তরিক ও ছিমছাম পরিবেশে পছন্দের পণ্য ঘুরে দেখা, হাতে নিয়ে বেছে কেনার অভিজ্ঞতা হয়ে উঠতে পারে ঈদের প্রস্তুতিরই আনন্দময় একটি অংশ।

এই মেলার অন্যতম উদ্দেশ্য দেশীয় পণ্যকে তুলে ধরা এবং নারী উদ্যোক্তাদের উৎসাহিত করা। আয়োজনের পেছনে রয়েছেন সঞ্জীব গোপ ও পূর্ণিমা প্রভা।

আয়োজক সঞ্জীব গোপ বলেন, “আমরা সাধারণত বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে মেলার আয়োজন করি। তবে এবারের এই আয়োজন সম্পূর্ণভাবে আসন্ন ঈদকে ঘিরে।”

আরেকজন আয়োজক পূর্ণিমা প্রভা জানান, “অনলাইন ব্যবসার কারণে উদ্যোক্তারা ক্রেতাদের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পান না। এই মেলার মাধ্যমে আমরা সেই সংযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম দিতে চেয়েছি।”

ছবি: হাল ফ্যাশন

‘যত কম টাকায় খাওয়া যায় চেষ্টা করি’, বললেন রিকশাচালক আনসার
সড়কের পাশে প্যাডেলচালিত রিকশা রেখে কপালের ঘাম মুছতে মুছতে খাবারের একটি ভ্রাম্যমাণ দোকানে গেলেন মো. আনসার আলী (৭৪)। একটি পরোটা নিয়ে পাশে থাকা টেবিলে বসে খেতে শুরু করেন। পরনের জলপাই রঙের শার্টটা ঘামে ভিজে গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মালিবাগ মোড়ে দেখা গেল এ দৃশ্য।

আনসার আলী যাত্রাবাড়ী থেকে একজন যাত্রী নিয়ে শান্তিবাগে এসেছেন। যানজট ঠেলে যাত্রাবাড়ী থেকে শান্তিবাগে পৌঁছাতে এক ঘণ্টার বেশি সময় লেগেছে। যাত্রী নামিয়ে দুপুরের খাবার খাচ্ছিলেন।

একটি পরোটাই কি দুপুরের খাবার, জিজ্ঞাসা করতে আনসার আলী বলেন, ‘কী করব বাবা। ইনকাম তো নাই। পায়ের রিকশা চালাই। একটা ছেলে কোরআনে হাফেজ বানাইছি। এখন কিতাবখানায় পড়ে। কী করব, কোনো সহযোগিতাও পাই না।’

আনসার আলী, রিকশাচালকযত কম টাকায় খাওয়া যায় চেষ্টা করি। কখনো কখনো না খেয়ে থাকি। ভাত খেলে তার সঙ্গে কম দামের শাকসবজি খুঁজি। মাছ, মাংস কবে খেয়েছি মনে নেই। কয়েক মাস আগে একটি দাওয়াতে মাংস খেয়েছিলাম।

আনসার আলীর গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। ১৯৯৮ সালে ঢাকায় আসেন। এরপর থেকেই প্যাডেলচালিত রিকশা চালিয়ে জীবন চালাচ্ছেন। শনির আখড়ায় একটি রিকশার গ্যারেজে থাকেন। ছয় সদস্যের পরিবারের দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। বড় ছেলে শহিদুর রহমান (১৮) বরিশালের একটি কওমি মাদ্রাসায় পড়ে। ছোট ছেলে মারুফ হোসেন (১৪) আগে পড়াশোনা করলেও আর্থিক অনটনে এখন তা বন্ধ। সে গ্রামের বাড়িতে মা খালেদা বেগমের সঙ্গে থাকে।

সকালের নাশতায় ১টি পরোটা ও ১০ টাকার এক প্লেট ভাজি খেয়েছেন বলে জানান আনসার আলী। তিনি বলেন, ‘যত কম টাকায় খাওয়া যায় চেষ্টা করি। কখনো কখনো না খেয়ে থাকি। ভাত খেলে তার সঙ্গে কম দামের শাকসবজি খুঁজি। মাছ, মাংস কবে খেয়েছি মনে নেই। কয়েক মাস আগে একটি দাওয়াতে মাংস খেয়েছিলাম।’

ব্যাটারিচালিত রিকশা কেন চালান না—এমন প্রশ্নে তিনি জানান, ব্যাটারিচালিত রিকশা অনেক ভারী। কোথাও চার্জ শেষ হয়ে গেলে সেটিকে টেনে গ্যারেজ পর্যন্ত নিয়ে যাওয়ার শক্তি তাঁর শরীরে নেই। এ ছাড়া রিকশা কেনার মতো টাকাও নেই তাঁর।

আগে রিকশা চালিয়ে চলা গেলেও এখন আগের মতো সুযোগ নেই বলে জানালেন। প্যাডেলচালিত রিকশার কদর কমে গেছে উল্লেখ করে আনসার আলী বলেন, ‘আগে রিকশার টাকা জমা দিয়েও ৬০০ থেকে ৭০০ টাকা থাকত। এখন রিকশার ১০০ টাকা জমা দেওয়ার পর দেড়–দুই শর বেশি থাকে না।’

ব্যাটারিচালিত রিকশা কেন চালান না—এমন প্রশ্নে তিনি জানান, ব্যাটারিচালিত রিকশা অনেক ভারী। কোথাও চার্জ শেষ হয়ে গেলে সেটিকে টেনে গ্যারেজ পর্যন্ত নিয়ে যাওয়ার শক্তি তাঁর শরীরে নেই। এ ছাড়া রিকশা কেনার মতো টাকাও নেই তাঁর।

বড় ছেলের পড়াশোনার খরচের জন্য প্রতি মাসে আড়াই হাজার টাকা ও পরিবারের খরচের টাকা জোগাড় করতেই হিমশিম খেতে হয়। আজ (গতকাল) বড় ছেলেকে ৫০০ টাকা পাঠাতে হবে জানিয়ে এই রিকশাচালক বলেন, ‘সকাল থেকে ভাড়া পেলাম ২০০ টাকার। পায়ে চালানো রিকশা ও শরীরের অবস্থা দেখে মানুষ আমার রিকশায় উঠতে চায় না।’

কমে গেছে বিক্রি, টানাপোড়েনে দিন

শান্তিবাগে বেলা দুইটার সময় কথা হলো ভ্রাম্যমাণ ফল ও আদা-রসুন বিক্রেতা মো. খোকার (৬৯) সঙ্গে। তিনি জানান, বেশ কয়েক বছর ধরে আদা, রসুন ও যেকোনো একধরনের ফল ঘুরে ঘুরে বিক্রি করেন। আজও (গতকাল) ২০ কেজি আদা, ১০ কেজি রসুন ও ১০ কেজি জামরুল এনে বিক্রি করছেন তিনি। এসব কেনার জন্য ভোর চারটার সময় তাঁকে কারওয়ানবাজারে যেতে হয়। এরপর সেখান থেকে পণ্য এনে বিক্রি করেন।

ভ্রাম্যমাণ ফল ও আদা-রসুন বিক্রেতা মো. খোকা। গতকাল দুপুরে শান্তিবাগে

পণ্যের দাম বাড়ার পর থেকে আগের মতো বিক্রি হচ্ছে না বলে জানালেন এ ভ্রাম্যমাণ বিক্রেতা। তিনি বলেন, ‘দাম কম থাকতে মানুষ বেশি কিনত, দাম বাড়ার পর থেকে এখন কম কিনতেছে।’

মো. খোকার গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুরে। কারওয়ান বাজার এলাকায় একটি মেসে ভাড়া থাকেন। তিন ছেলে বিয়ে করে আলাদা থাকেন। দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। সারা দিন বিক্রি করে যা পান, তা দিয়ে নিজের খরচ চালান এবং স্ত্রীর জন্য কিছু টাকা বাড়িতে পাঠান।

দোকান ছেড়ে এখন হাজিরা শ্রমিক

পল্টনের একটি রেস্তোরাঁয় কাজ করেন দেলোয়ার হোসেন (৫৮)। দেড় বছর আগে যাত্রাবাড়ী মাছের আড়তে তাঁর একটি খাবারের দোকান ছিল; কিন্তু লোকসানের কারণে সেটি ছেড়ে দিতে বাধ্য হন। বর্তমানে দৈনিক ৪০০ টাকা মজুরিতে কাজ করেন।

দেলোয়ার হোসেন জানান, পরিবারসহ যাত্রাবাড়ীতে ভাড়া বাসায় থাকেন তিনি। পাঁচ ছেলের মধ্যে তিন ছেলে বিয়ে করে আলাদা থাকেন। ছোট দুই ছেলে মাছের আড়তে কাজ করে কোনো রকমে পরিবারে সহায়তা করছে। ফলে কোনো রকমে সংসার চলছে। তবে গত সপ্তাহে ঋণ করে মেয়ে ইমার বিয়ে দিয়েছেন বলে জানান।

হামে শিশুর মৃত্যু, টিকাবিরোধী প্রচারণা ও জাতীয় নিরাপত্তা ঝুঁকি
জনস্বাস্থ্য শুধু চিকিৎসকদের বিষয় নয়। এটি রাজনৈতিক বিষয়, সামাজিক বিষয়, নৈতিক বিষয় এবং নিরাপত্তার বিষয়। টিকাবিরোধী প্রচারণা থেকে যেভাবে জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি হচ্ছে, তা নিয়ে লিখেছেন আসিফ বিন আলী

সেভ দ্য চিলড্রেন ১১ মে ২০২৬ সরকারি তথ্য উদ্ধৃত করে বলেছে, গত দুই মাসে নিশ্চিত বা সন্দেহযুক্ত হামে ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা প্রায় ৫৫ হাজার। এটাকে শুধু ‘হামের প্রাদুর্ভাব’ বলা যথেষ্ট নয়, এটি আসলে ইমিউনাইজেশন সিস্টেমের ভেঙে পড়া, প্রশাসনিক বিলম্ব, রাজনৈতিক অস্থিরতা এবং দুর্বল স্বাস্থ্য অবকাঠামোর সম্মিলিত ফল হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে।

রোগটি নতুন নয়, কিন্তু রাষ্ট্রের প্রতিরোধব্যবস্থায় বড় ফাঁক তৈরি হয়েছিল। সেই ফাঁকেই শিশুরা মারা যাচ্ছে। এই দুর্বলতার একটি বড় কারণ হলো সাম্প্রতিক বছরগুলোয় ছড়িয়ে পড়া টিকাবিরোধী প্রচারণা।

বাংলাদেশে টিকাবিরোধী প্রচারণা নতুন কিছু নয়। আমাদের জনস্বাস্থ্যের ইতিহাসে বারবার দেখা গেছে, যখনই রাষ্ট্র বড় আকারে কোনো প্রতিরোধমূলক স্বাস্থ্যনীতি নিয়ে সামনে এসেছে, তখনই তার বিপরীতে একধরনের সন্দেহ, গুজব, ধর্মীয় আপত্তি আর ষড়যন্ত্রতত্ত্বও তৈরি হয়েছে। পোলিও টিকা নিয়ে হয়েছে, হাম বা শিশুর অন্যান্য টিকা নিয়ে হয়েছে, পরিবার–পরিকল্পনা নিয়েও হয়েছে।

এত শিশু কেন হামে আক্রান্ত হচ্ছে

এই আপত্তিগুলোর একটা বড় অংশ এসেছে রক্ষণশীল ধর্মীয় পরিসর থেকে, যেখানে অনেক সময় টিকাকে ‘পশ্চিমাদের এজেন্ডা’ বলা হয়েছে, কখনো ‘হারাম’ বলা হয়েছে, আবার কখনো বলা হয়েছে মুসলমান সমাজকে দুর্বল করার জন্য এগুলো চালু করা হচ্ছে।

কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে বাংলাদেশ রাষ্ট্র, তার স্বাস্থ্যব্যবস্থা, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী, হাসপাতাল নেটওয়ার্ক, গণমাধ্যম এবং বহু ক্ষেত্রে সচেতন ইমাম ও ধর্মীয় ব্যক্তিদের যুক্ত করে এই সন্দেহের বিরুদ্ধে লড়েছে। সে কারণেই বাংলাদেশ আজ এমন এক দেশে পরিণত হয়েছে, যেখানে ইপিআই কর্মসূচি বহু দশক ধরে জনস্বাস্থ্যের সবচেয়ে সফল রাষ্ট্রীয় উদ্যোগগুলোর একটি হিসেবে দাঁড়িয়ে আছে।

২.

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২০০৬ সালে সর্বশেষ ওয়াইল্ড পোলিও ভাইরাস শনাক্ত হয়। ২০১৪ সালে দেশটি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সঙ্গে পোলিওমুক্ত স্বীকৃতি পায় এবং এখনো ৯০ শতাংশের বেশি শিশুর কাছে টিকাদান কর্মসূচি পৌঁছায়।

ইউনিসেফের সাম্প্রতিক তথ্য বলছে, বাংলাদেশের ইপিআই এখন প্রতিবছর আনুমানিক ৯৪ হাজার শিশুর জীবন বাঁচাচ্ছে এবং প্রায় ৫০ লাখ শিশুর অসুস্থতা প্রতিরোধ করছে। অর্থাৎ টিকা এখানে শুধু স্বাস্থ্যসেবার একটি উপাদান নয়, এটি রাষ্ট্রগঠনেরও অংশ।

এ কারণেই চিকিৎসা-সংক্রান্ত মিসইনফরমেশন (ভুল তথ্য), ডিজইনফরমেশন (অপতথ্য) আর ম্যালইনফরমেশনকে (বিকৃত তথ্য) হালকা করে দেখার সুযোগ নেই। সহজ ভাষায় বললে, মিসইনফরমেশন হচ্ছে ভুল বা বিভ্রান্তিকর তথ্য, যা কেউ না বুঝে বা যাচাই না করে ছড়ায়। ডিজইনফরমেশন হচ্ছে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করার জন্য ছড়ানো মিথ্যা বা বিকৃত তথ্য। আর ম্যালইনফরমেশন হচ্ছে এমন তথ্য, যা আংশিক সত্য বা বাস্তব উপাদানের ওপর দাঁড়িয়ে থাকলেও সেটিকে ক্ষতি করার উদ্দেশ্যে এমনভাবে ব্যবহার করা হয়, যাতে মানুষ বিভ্রান্ত হয়, আতঙ্কিত হয় বা কারও সুনাম, প্রতিষ্ঠান বা সামাজিক স্থিতি ক্ষতিগ্রস্ত হয়।

ইউনেসকো বহুদিন ধরেই ‘ফেক নিউজ’ শব্দটির বদলে এই আলাদা ধারণাগুলো ব্যবহার করতে বলছে। কারণ, সব ভুল তথ্য একই রকম নয়। আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২৪ সালে আরও স্পষ্ট ভাষায় বলেছে, জনস্বাস্থ্য সংকটে ডিজইনফরমেশন প্রায়ই সরকার, বিজ্ঞানী, জনস্বাস্থ্য সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অবিশ্বাস তৈরি করার অস্ত্র হিসেবে কাজ করে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ, স্বাস্থ্য নিয়ে মিথ্যা তথ্য কেবল ভুল–বোঝাবুঝি নয়, অনেক সময় তা রাষ্ট্রীয় সক্ষমতাকে দুর্বল করার কাজও করে।

বাংলাদেশে কোভিডের সময় এ জিনিসটা খুব নগ্নভাবে দেখা গেছে। তখন একদল ধর্মীয় বক্তা এবং ষড়যন্ত্রতত্ত্ব–নির্ভর কনটেন্ট নির্মাতা কোভিডকে কখনো চীনের ওপর ‘আল্লাহর গজব’, কখনো ইরানের ওপর শাস্তি, কখনো পশ্চিমা বিশ্বের নৈতিক পতনের প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করেছে। পরে যখন রোগটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোয়ও ছড়িয়ে পড়ল, তখন একই বয়ান বদলে গিয়ে ‘পরীক্ষা’র কথায় নেমে এল।

এর পাশে আরেকটি ধারা চলেছে, সেটি হলো টিকা নিয়ে সন্দেহ তৈরির রাজনীতি। ‘ফাইভ–জি’ শরীরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, চিপ বসানো হচ্ছে, বন্ধ্যত্ব তৈরি হবে, মুসলমানদের ইমান নষ্ট হবে—এসব হাস্যকর অথচ সামাজিকভাবে বিপজ্জনক বক্তব্য ছড়ানো হয়েছে। এসব বাংলাদেশে শুধু ফেসবুক পোস্টের মধ্যে ছিল না, ইউটিউব, ওয়াজ, অনলাইন আলোচনা, লোকমুখ—সবখানেই ছিল।

কোভিড-১৯ টিকা-সংক্রান্ত আন্তর্জাতিক গবেষণাগুলো ধারাবাহিকভাবে দেখিয়েছে যে ষড়যন্ত্রতত্ত্ব, ধর্মীয় ভুল ব্যাখ্যা আর অনলাইন বিভ্রান্তি টিকা গ্রহণে অনিচ্ছার বড় চালিকা শক্তি। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোয় অ্যান্টিভ্যাকসিন ডিজইনফরমেশন, ফ্যাটালিজম, মিসট্রাস্ট আর সোশ্যাল মিডিয়া ন্যারেটিভস একসঙ্গে কাজ করে।

তবু বাংলাদেশে সাধারণ মানুষের একটি বড় অংশ শেষ পর্যন্ত টিকার পক্ষে অবস্থান নিয়েছে। এখানে রাষ্ট্রের আগের অভিজ্ঞতাও কাজ করেছে। জনস্বাস্থ্য প্রচারণা শুধু হাসপাতালের ভেতর থেকে চালানো হয়নি, বরং সামাজিক বিশ্বাসের নেটওয়ার্ক ব্যবহার করে চালানো হয়েছে।

দক্ষিণ এশিয়ায় ধর্মীয় নেতাদের যুক্ত করে টিকাদান নিয়ে যে কাজ হয়েছে, ইউনিসেফ তার বিভিন্ন নথিতে দেখিয়েছে যে পোলিওসহ নানা টিকাদান কর্মসূচিতে ধর্মীয় ব্যক্তিত্বদের সম্পৃক্ততা ভ্যাকসিন রিফিউজাল বা টিকা নিতে অস্বীকৃতি কমাতে সাহায্য করেছে। বাংলাদেশ ও আশপাশের অঞ্চলে এই কৌশল নতুন কিছু নয়। ধর্মীয় আপত্তি যেখানে বাধা হয়েছে, সেখানেই আবার ধর্মীয় নেতৃত্বের একটি অংশকে জনস্বাস্থ্যের পক্ষে আনা হয়েছে। অর্থাৎ রাষ্ট্র বুঝেছে, কেবল তথ্য দিলেই হয় না, বিশ্বাসযোগ্য বাহকও দরকার।

হামের উপসর্গ নিয়ে কেরানীগঞ্জ থেকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে সন্তান নূর নাহারকে ভর্তি করিয়েছেন মা স্বর্ণা আক্তার। নিজের অসহায়ত্বের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি।

৩.

এখন যে বিষয়টি আরও উদ্বেগজনক হয়ে উঠছে, তা হলো টিকাবিরোধী প্রচারণার বাইরে গিয়ে সামগ্রিক মেডিক্যাল ডিজইনফরমেশন ছড়িয়ে পড়া। অর্থাৎ এখন আর শুধু টিকা নয়, ক্যানসার, ডায়াবেটিস, বন্ধ্যত্ব, মানসিক স্বাস্থ্য, ওজন কমানো, প্রসূতিসেবা, এমনকি মেডিক্যাল শিক্ষাও মিথ্যা তথ্যের বাজারে ঢুকে গেছে। ‘লেবু মেশানো পানি’ বা ‘জল চিকিৎসা’ দিয়ে ক্যানসার সারিয়ে ফেলার দাবি ফেসবুক বা ইউটিউবে লাখ লাখ মানুষ দেখছে, শেয়ার করছে। এ ধরনের বক্তব্য শুধু ভুয়া নয়, মারাত্মক।

ক্যানসার চিকিৎসা দেরি করানো, রোগীকে প্রমাণভিত্তিক চিকিৎসা থেকে সরিয়ে নেওয়া, পরিবারকে ভুল আশায় বেঁধে রাখা এবং পরে চিকিৎসাযোগ্য অবস্থাকে অচিকিৎসাযোগ্য করে তোলার ঝুঁকি এর মধ্যে আছে। আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের দাবির বিরুদ্ধে একাধিক ফ্যাক্ট চেক হয়েছে। রয়টার্স দেখিয়েছে, লেবু, বেকিং সোডা বা অ্যালকালাইন ডায়েট দিয়ে করোনাভাইরাস প্রতিরোধ বা চিকিৎসার দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

হামে শিশুর মৃত্যু: আতঙ্ক, দোষারোপের রাজনীতি ও বাস্তবতা

একইভাবে জনস হপকিনসের নামে চালানো নানা ‘ক্যানসার আপডেট’ পোস্টও ভুয়া বলে প্রমাণিত হয়েছে। অর্থাৎ এ ধরনের কনটেন্টের ভাষা প্রায়ই এমন হয়, যাতে সাধারণ মানুষ মনে করে, ‘বড় ডাক্তাররা সত্য লুকাচ্ছে, আমি গোপন চিকিৎসা বলে দিচ্ছি।’ এই অ্যান্টি-এক্সপার্ট পোস্টারটাই আসল বিপদ।

এই জায়গায় এসে বিষয়টা শুধু স্বাস্থ্যঝুঁকি থাকে না, জাতীয় নিরাপত্তার প্রশ্নেও ঢুকে পড়ে। কারণ, জনস্বাস্থ্য একটি রাষ্ট্রের নিরাপত্তা অবকাঠামো। মানুষ যদি ভুল তথ্যের কারণে টিকা না নেয়, সংক্রামক রোগ বাড়ে। মানুষ যদি প্রতারক চিকিৎসকের কথায় হাসপাতালে না যায়, জটিলতা বাড়ে। যদি গুজবের কারণে কোনো এলাকায় স্বাস্থ্যকর্মীরা বাধার মুখে পড়ে, তাহলে প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থাই ভেঙে পড়ে। যদি মানুষ পরিকল্পিতভাবে বৈজ্ঞানিক চিকিৎসাকে অবিশ্বাস করতে শেখে, তাহলে রাষ্ট্রের স্বাস্থ্যনীতি, জরুরি প্রতিক্রিয়া, টিকাদান, মহামারি মোকাবিলা, এমনকি দুর্যোগকালে খাদ্য ও ওষুধ বিতরণব্যবস্থাও দুর্বল হয়ে যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘ইনফোডেমিক’ বলতে এ পরিস্থিতিকেই বোঝায়, যেখানে অতিরিক্ত, ভুল, বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী তথ্য এমনভাবে ছড়ায় যে মানুষ নিরাপদ সিদ্ধান্ত নিতে পারে না। ডব্লিউএইচওর ভাষায়, এই ইনফোডেমিক নিজেই একটি বড় হেলথ রিস্ক, বিশেষ করে জরুরি অবস্থায়। তাদের আরেকটি সাম্প্রতিক অবস্থান হলো, হেলথ সিকিউরিটি আর ব্রডার সিকিউরিটি আলাদা কিছু নয়। অর্থাৎ জনস্বাস্থ্যব্যবস্থা দুর্বল হলে সামগ্রিক সামাজিক নিরাপত্তাও দুর্বল হয়।

২০২৫ সালে টাইফয়েডের টিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রচারণা দেখা যায়। ১৪ অক্টোবর ২০২৫ বিবিসি বাংলা এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে

৪.

কেন এটাকে জাতীয় নিরাপত্তার প্রশ্ন বলতে হবে, সেটার আরও সরাসরি ব্যাখ্যাও আছে। প্রথমত, বড় আকারে স্বাস্থ্যগুজব মানুষের আচরণ বদলায়। পদ্ধতিগত পর্যালোচনা দেখাচ্ছে, স্বাস্থ্যসংক্রান্ত মিথ্যা তথ্য ভুল চিকিৎসা সিদ্ধান্ত, টিকা নিতে অনীহা, মানসিক উদ্বেগ, ঘৃণাত্মক ও বিভাজনমূলক ভাষা এবং স্বাস্থ্যসেবার সম্পদের ভুল ব্যবহার বাড়ায়। মানুষ অনর্থক আতঙ্কে ওষুধ মজুত করতে পারে, হাসপাতালে ভিড় করতে পারে, আবার জরুরি চিকিৎসা এড়িয়ে যেতে পারে।

দ্বিতীয়ত, এতে রাষ্ট্রের ওপর আস্থা কমে। যখন বারবার বলা হয় ‘ডাক্তাররা মিথ্যা বলছে’, ‘সরকার রোগ বানিয়ে ভয় দেখাচ্ছে’, ‘টিকা আসলে ষড়যন্ত্র’, তখন কেবল একটি নীতি না, পুরো ইনস্টিটিউশন অব ট্রাস্ট দুর্বল হয়। তৃতীয়ত, এই দুর্বলতা বিদেশি বা দেশি রাজনৈতিক অপশক্তি ব্যবহার করতে পারে। ডব্লিউএইচওর মতে ‘ডিজইনফরমেশন ক্যান বি ওয়েপনাইজড’, অর্থাৎ অপতথ্যকে অস্ত্র বানানো যায়। একটি সমাজে স্বাস্থ্যব্যবস্থার ওপর যদি অবিশ্বাস তৈরি হয়, তাহলে সেই সমাজ মহামারি, প্রাকৃতিক দুর্যোগ বা জৈবিক হুমকির সময় অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়।

বাংলাদেশের সমস্যাটা শুধু এই নয় যে কিছু ভুল কথা বলা হচ্ছে। সমস্যাটা হলো, এই ভুল কথাগুলোর জন্য প্রায় কোনো শাস্তি নেই। যে কেউ একটা মাইক্রোফোন, একটা ইউটিউব চ্যানেল, একটা পডকাস্ট বা একটা ক্লিকবেইট থাম্বনেইল নিয়ে স্বাস্থ্য নিয়ে এমন কথা বলে দিচ্ছে, যা একজন মানুষকে চিকিৎসা থেকে সরিয়ে দিতে পারে, নারী চিকিৎসকদের বিরুদ্ধে ঘৃণা উসকে দিতে পারে, মেডিক্যাল শিক্ষাকে যৌনতাপূর্ণ কুৎসায় নামিয়ে আনতে পারে বা পরিবারের সিদ্ধান্তকে বিপজ্জনক দিকে ঠেলে দিতে পারে।

এখানে মিসইনফরমেশন আর মিসোজিনি, ডিজইনফরমেশন আর ‘মোরাল প্যানিক’—সব একসঙ্গে মিশে যাচ্ছে। ফলে বিষয়টি শুধু মেডিক্যাল বিষয়ে অপতথ্য ছড়ানো নয়, বরং এটি সামাজিক অবক্ষয়েরও অংশ। একদিকে ‘অলৌকিক চিকিৎসা’, অন্যদিকে ‘ডাক্তার হওয়ার জন্য শারীরিক সম্পর্ক করতে হয়’ ধরনের কনটেন্ট, দুটোই জন–আস্থা ধ্বংস করে। একটিতে মানুষ চিকিৎসাবিজ্ঞানের ওপর আস্থা হারায়, অন্যটিতে স্বাস্থ্যপেশার সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়। দুটিই শেষ পর্যন্ত ক্ষতি করে রোগীকে।

৫.

রাষ্ট্র যদি খাদ্যে ভেজাল, ওষুধে ভেজাল, নকল ডাক্তার, নকল ডিগ্রি, ভুয়া ওষুধের বিজ্ঞাপন নিয়ে চিন্তা করতে পারে, তাহলে সংগঠিত স্বাস্থ্য-ডিজইনফরমেশন নিয়েও তাকে নীতি নিতে হবে। তবে সেই নীতি যেন কেবল দমনমূলক বা সেন্সরকেন্দ্রিক না হয়। কারণ, সব ভুল তথ্য খারাপ উদ্দেশ্যে আসে না। অনেক মানুষ না বুঝেই শেয়ার করে। তাই আলাদা করতে হবে কারা মিসইনফর্মড ইউজার, কারা রিপিট অফেন্ডার ইনফ্লুয়েন্সার, আর কারা ইচ্ছাকৃতভাবে ডেঞ্জারাস হেলথ ন্যারেটিভস মনিটাইজ করছে।

সরকারের কাজ হবে ‘এভিডেন্স-বেজড রিস্ক কমিউনিকেশন’ গড়ে তোলা, দ্রুত ফ্যাক্ট চেকিং এবং ‘কারেকশন মেকানিজম’ তৈরি করা, স্বাস্থ্য মন্ত্রণালয়, আইইডিসিআর, মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, চিকিৎসক সংগঠন, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং গণমাধ্যমকে সমন্বিত করা, ধর্মীয় ও সামাজিক নেতৃত্বের বিশ্বস্ত অংশকে যুক্ত করা, রিপিট ডিজইনফরমেশন প্রফিটিয়ার্সের বিরুদ্ধে আইনি ও প্ল্যাটফর্মভিত্তিক ব্যবস্থা নেওয়া।

সবচেয়ে বড় কথা হলো, জনস্বাস্থ্য শুধু ডাক্তারদের বিষয় না; এটি রাজনৈতিক বিষয়, সামাজিক বিষয়, নৈতিক বিষয় এবং নিরাপত্তার বিষয়। একটি সমাজ যদি বিশ্বাস করতে শুরু করে যে অসুখের চিকিৎসা বৈজ্ঞানিক প্রতিষ্ঠানে নয়, বরং ভাইরাল পডকাস্টে লুকানো আছে, তাহলে সেই সমাজ ধীরে ধীরে প্রতারকদের হাতে বন্দী হয়। আর একটি রাষ্ট্র যদি এই প্রবণতাকে ‘ছোটখাটো অনলাইন কথা’ ভেবে ছেড়ে দেয়, তাহলে পরে তাকে আরও বড় মূল্য দিতে হয়।

আসিফ বিন আলী ডক্টরাল ফেলো, জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি, ই–মেইল: abinali2@gsu.edu

মতামত লেখকের নিজস্ব

একলা চলার চিন্তা এনসিপিতে, কিসের ওপর ভর করে
স্থানীয় নির্বাচনের তোড়জোড় শুরুর আগেই বিভিন্ন সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করে বসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তা রাজনৈতিক অঙ্গনে তৈরি করে কৌতূহল। প্রশ্ন আসে, এনসিপি কি তবে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে থাকছে না? এর মধ্যে জামায়াতও স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার পরিকল্পনা নিয়ে এগোতে শুরু করেছে।

তাহলে এনসিপি কী করবে—এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দলটির নেতাদের কাছ থেকে জানা গেল, দুই ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে তারা। আপাতত এককভাবে নির্বাচনের প্রস্তুতি গুছিয়ে রাখছে তারা। জোট গঠনের সিদ্ধান্ত হলে তা হবে নির্বাচনের আগে।

স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, সে বিষয়ে সরকারের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো আসেনি। তবে এ বছরের শেষ দিকে তা শুরু হবে বলে ৫ মে এক সংবাদ সম্মেলনে জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

সিটি নির্বাচনে এনসিপির আগেভাগে প্রার্থী ঘোষণার পেছনে কী

জুলাই অভ্যুত্থানের মধ্য থেকে গড়ে ওঠা দল এনসিপি গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য থেকে। ৩০টি আসনে প্রার্থী দিয়ে ৬টি আসনে জয় পায় দলটি। এ ছাড়া ১৭টি আসনে এনসিপির প্রার্থীরা দ্বিতীয় হন, অর্থাৎ জয়ী হওয়া বিএনপির প্রার্থীদের নিকটতম প্রতিদ্বন্দ্বী।

এনসিপি নেতাদের একটি অংশ মনে করেন, এককভাবে নির্বাচনে যাওয়ার মতো প্রত্যাশিত সাংগঠনিক শক্তি এখনো অর্জন করতে পারেননি তাঁরা। আরেক অংশের মত, এককভাবে নির্বাচনে গেলে নিজেদের সক্ষমতা ও দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করে এগোতে পারবে এনসিপি।

জেন–জি প্রজন্মের দলটির আশাজাগানো উন্মেষের অনুবাদ ভোটের মাঠে হয়নি, যা আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তার মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের জন্য এককভাবে প্রস্তুতি নিতে শুরু করে দলটি।

গত ২৯ মার্চ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করে এনসিপি। বাকি সিটিগুলোতেও শিগগিরই প্রার্থী ঘোষণার কথা জানান দলটির নেতারা। এরপর ১০ মে ১০০ উপজেলা-পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। আগামী ২০ মে আরও ১০০ উপজেলা-পৌরসভায় তাদের প্রার্থী ঘোষণার কথা রয়েছে।

দলটির দায়িত্বশীল নেতারা বলছেন, আগেভাগে স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী ঘোষণার পেছনে প্রধান কারণ হলো নিজেদের প্রস্তুতি এগিয়ে রাখা। এ ছাড়া আগেভাগে প্রার্থী ঘোষণার পেছনে প্রার্থীদের আগেই জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং তাঁদের কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় সংগঠন গোছানোর বিষয়ও রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত যেভাবে আগেভাগে প্রার্থী ঘোষণা করে সুবিধা পেয়েছে, এনসিপিও সেই সুবিধা পেতে চায়।

শেষ পর্যন্ত যদি জোট না হয়, তখন যাতে এনসিপি এককভাবে স্থানীয় সরকার নির্বাচন করতে পারে, সে জন্য প্রস্তুতি এগিয়ে রাখা হচ্ছে বলে দলটির নেতাদের ভাষ্য।

এনসিপির ছয়জনের সংসদ সদস্য হওয়ার পেছনে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া পরিস্থিতি ও সমর্থনের পাশাপাশি জামায়াতের ভোটব্যাংকও ভূমিকা রেখেছে বলে দলটির নীতিনির্ধারকেরা মনে করেন। তবে তাঁরা এটাও দাবি করেন, জামায়াতসহ ১১ দলের অন্য মিত্ররাও নির্বাচনে এনসিপির সমর্থনের ‘সুবিধা’ পেয়েছেন।

পাঁচ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থীরা–(বাঁ থেকে) আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আরিফুল ইসলাম আদীব, তারিকুল ইসলাম, আবদুর রহমান আফজাল ও মো. মোবাশ্বের আলী

এনসিপি নেতাদের অনেকেই জোটগতভাবেই স্থানীয় সরকার নির্বাচনে যাওয়ার পক্ষে বলে দলীয় সূত্রে জানা গেছে। তাঁদের মূল্যায়ন হচ্ছে, এনসিপি এখনো এককভাবে নির্বাচনে যাওয়ার মতো প্রত্যাশিত সাংগঠনিক শক্তি অর্জন করতে পারেনি।

আবার একটি অংশ এককভাবে নির্বাচনের পক্ষপাতী। তাঁদের মত হলো, এককভাবে নির্বাচনে গেলে নিজেদের সক্ষমতা ও দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করে এগোতে পারবে এনসিপি।

আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, এনসিপিজোটগতভাবে নির্বাচন হবে নাকি এককভাবে হবে, সেই সিদ্ধান্ত হবে নির্বাচনের আগে। কিন্তু আমরা জোটের আশায় বা জোট হবে কি না—এই দ্বিধা নিয়ে বসে থাকতে পারি না। আমরা এককভাবে আমাদের প্রস্তুতি এগিয়ে রাখছি।

এনসিপি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে দলীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম ঘোষণা করেছে। ঢাকা উত্তরে এনসিপির মেয়র প্রার্থী হবেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশনে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনে মহানগর এনসিপির আহ্বায়ক মো. মোবাশ্বের আলী এবং সিলেট সিটি করপোরেশনে মহানগর এনসিপির আহ্বায়ক আবদুর রহমান আফজালকে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে।

১০০ উপজেলা–পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদকে নিয়ে জামায়াতের আপত্তির কথা দলটির নেতাদের সূত্রে জানা গেছে। জামায়াত সেখানে প্রার্থী হিসেবে ডাকসুর ভিপি মো. আবু সাদিককে চূড়ান্ত করেছে। জুলাই অভ্যুত্থানের এই দুই ছাত্রনেতার ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতার আভাসে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে।

এই সিটির প্রার্থিতাকে কেন্দ্র করে জামায়াতের সঙ্গে এনসিপির টানাপোড়েন স্থানীয় সরকার নির্বাচনে জোট না হওয়ার সম্ভাবনা তৈরি করেছে বলে এনসিপির শীর্ষ পর্যায়ের একজন নেতা এই প্রতিবেদককে জানিয়েছেন।

স্থানীয় নির্বাচনের বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব প্রথম আলোকে বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির জন্য এনসিপি পর্যাপ্ত সময় পায়নি। দলের সাংগঠনিক ভিত্তিও তখন সব জায়গায় প্রত্যাশিত মাত্রায় শক্তিশালী ছিল না। সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা স্থানীয় নির্বাচনের ব্যাপক প্রস্তুতি শুরু করেছি।’

তবে জোটগতভাবে নির্বাচনের সম্ভাবনাও যে রয়েছে, সেই ইঙ্গিতও দিয়ে রেখে আদীব বলেন, ‘জোটগতভাবে নির্বাচন হবে নাকি এককভাবে হবে, সেই সিদ্ধান্ত হবে নির্বাচনের আগে। কিন্তু আমরা জোটের আশায় বা জোট হবে কি না—এই দ্বিধা নিয়ে বসে থাকতে পারি না। আমরা এককভাবে আমাদের প্রস্তুতি এগিয়ে রাখছি।’

দল সম্প্রসারণে নজর আওয়ামী লীগেও

স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী ঘোষণার পাশাপাশি দল সম্প্রসারণের উদ্যোগও নিয়েছে এনসিপি। এ বিষয়টিও স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গে যুক্ত। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মী, এমনকি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) যেসব নেতা–কর্মী অপরাধে জড়িত নন, তাঁদেরও দলে টানতে চাইছে এনসিপি। তাঁদের মধ্যে সাংগঠনিকভাবে সক্ষম ব্যক্তিদের স্থানীয় সরকারে প্রার্থী করারও চিন্তা আছে দলটির।

স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী ঘোষণার পাশাপাশি দল সম্প্রসারণের উদ্যোগও নিয়েছে এনসিপি। এ বিষয়টিও স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গে যুক্ত। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, এমনকি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) যেসব নেতা-কর্মী অপরাধে জড়িত নন, তাঁদেরও দলে টানতে চাইছে দলটি।

১০ মে দেশের ১০০ উপজেলা–পৌরসভায় প্রার্থী ঘোষণার সময় এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম বলেন, ‘অন্য কোনো রাজনৈতিক দলের পরিশ্রমী ও গ্রহণযোগ্য ব্যক্তি, যাঁরা কখনো মানুষের ওপর নিপীড়নের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, যাঁদের সঙ্গে ফ্যাসিস্টদের সরাসরি সম্পৃক্ততা বা তাদের ফৌজদারি অপরাধের সঙ্গে সম্পৃক্ততা ছিল না, তাঁরা অন্য যেকোনো রাজনৈতিক দলেরই হোন না কেন, তাঁরা এনসিপির প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবেন।’

১০০ উপজেলা–পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা করে ১০ মে সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির নেতারা

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর দল সম্প্রসারণের এই উদ্যোগ নেওয়া হয়। গত ১৯ এপ্রিল এবি পার্টি, আপ বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৪ নেতা-কর্মীর এনসিপিতে যোগদানের মধ্য দিয়ে শুরু হয় এই প্রক্রিয়া। এরপর ২৪ এপ্রিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবালসহ কয়েকজন এনসিপিতে যোগ দেন।

৫ মে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে মোহাম্মদ নাদিমুর রহমান, হাজী শরীয়তুল্লাহর বংশধর আবদুল্লাহ মোহাম্মদ হোসাইন ও অধ্যাপক এম এ এইচ আরিফ। সর্বশেষ ৮ মে গণ অধিকার পরিষদসহ বিভিন্ন দল–সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন পেশায় থাকা ৩৬ ব্যক্তি যোগ দেন এনসিপিতে।

তারুণ্যে ভর করে এককভাবে নির্বাচনের প্রস্তুতি জামায়াতের, অধিকাংশ প্রার্থী চূড়ান্ত

দল সম্প্রসারণের মাধ্যমে তৃণমূলে নিজেদের সাংগঠনিক শক্তি সম্পর্কে একটি ইতিবাচক বার্তা যাচ্ছে বলে এনসিপির নেতারা মনে করেন। অন্যতম একজন শীর্ষ নেতার ভাষ্য, সংসদে এনসিপি তৃতীয় বৃহত্তম দল। এখন গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি দলে যোগ দিচ্ছেন। আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির যোগদানের আলোচনা চলছে। তাঁদের মধ্যে এমন ব্যক্তিও আছেন, যাঁর যোগদানে রীতিমতো হইচই পড়ে যাবে। অনেকে নির্বাচনের আগে যোগ দিতে পারেন। সব মিলিয়ে স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি সুবিধাজনক অবস্থায় চলে যাবে। এর ফলে সারা দেশে দলের সাংগঠনিক ভিত্তি তৈরি হয়ে যাবে।

এনসিপি নেতা আরিফুল ইসলাম এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘পরিচ্ছন্ন ভাবমূর্তির অনেক সম্মানিত মানুষের পাশাপাশি অন্যান্য দলের অনেকে এনসিপিতে ইতিমধ্যে যোগ দিয়েছেন, অনেকের যোগদানের আলোচনা চলছে। সব মিলিয়ে আমরা সাংগঠনিক পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি এগিয়ে রাখছি।’

জামায়াতের সঙ্গে থেকে এনসিপি কি এগোতে পারবে

আরব আমিরাত থেকে পাকিস্তানের কোন নাগরিকদের বহিষ্কার করা হচ্ছে, কী তাঁদের অপরাধ
শুরুতে এই বহিষ্কারের বিষয়টি কারও নজরে আসেনি। পাকিস্তানজুড়ে শহর–গ্রামে অল্প কিছু শ্রমিক হঠাৎ করেই ফিরে আসতে থাকেন। তাঁদের সঙ্গে কোনো মালপত্র ছিল না। এমনকি তাঁদের পরিবারও জানত না তাঁরা ফিরছেন।

কয়েক সপ্তাহের মধ্যেই সারা দেশে এই ধরনের বহিষ্কারের খবর ছড়িয়ে পড়ে। পরিবারগুলো তাদের ছেলে, ভাই ও বাবাদের ফিরে আসতে দেখে, যাঁদের বেশির ভাগই শিয়া মুসলিম সম্প্রদায়ের। তাঁরা জীবনের বড় একটা অংশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কাজ করে কাটিয়েছেন। এই ব্যক্তিরা জানান, কোনো ব্যাখ্যা ছাড়াই তাঁদের হঠাৎ করে ধরে বহিষ্কার করা হয়েছে।

পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের শিয়া নেতারা ‘মিডল ইস্ট আই’কে বলেছেন, এপ্রিলের মাঝামাঝি থেকে রহস্যজনক পরিস্থিতিতে হাজার হাজার পাকিস্তানি শ্রমিককে বহিষ্কার করা হয়েছে, যাঁদের অধিকাংশই দীর্ঘকাল আরব আমিরাতে কর্মরত ছিলেন।

বহিষ্কার হওয়া ব্যক্তিদের অনেকেরই অভিযোগ, আমিরাত কর্তৃপক্ষ তাঁদের বের করে দেওয়ার কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি। তবে ভুক্তভোগী ও তাঁদের প্রতিনিধিদের ধারণা, ইরানের সঙ্গে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির কারণে শিয়া সম্প্রদায়ের প্রতি আরব আমিরাতের ক্রমবর্ধমান সন্দেহেরই প্রতিফলন এটি।

আফগান সীমান্ত–সংলগ্ন পাকিস্তানের খুররাম জেলার ৪৫ বছর বয়সী ট্যাক্সিচালক হুসাইন তুরি বলেন, ‘তারা আমাদের কোনো কারণ বলেনি। কিন্তু আমরা বুঝেছি। আমাদের একমাত্র অপরাধ, আমরা শিয়া।’

সাম্প্রতিক সময়ে আমিরাত থেকে কেবল হুসাইনের গ্রামেই প্রায় ২০০ জন ফিরে এসেছেন।

বহিষ্কারের এই প্রক্রিয়াটি ছিল আকস্মিক ও অস্বচ্ছ। বেশ কয়েকজন শ্রমিক বলেন, তাঁদের কোনো কারণ ছাড়াই স্থানীয় থানায় ডেকে নেওয়া হয়। সেখানে কয়েক দিন আটকে রাখার পর কোনো আইনি সহায়তা বা আপিল করার সুযোগ না দিয়েই সরাসরি পাকিস্তানের ফ্লাইটে তুলে দেওয়া হয়।

এই শ্রমিকদের অনেকেই কয়েক দশক ধরে আরব আমিরাতের নির্মাণ, পরিবহন ও সেবা খাতে কাজ করে দেশে অর্থ পাঠাতেন, যার ওপর তাঁদের পুরো পরিবার নির্ভরশীল ছিল। কাতারেও একই ধরনের উদ্বেগ দেখা দিয়েছে, যেখানে বছরের শুরুতে একই পরিস্থিতিতে কিছু শিয়া সম্প্রদায়ের শ্রমিক বহিষ্কারের শিকার হন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর আসার পর বিষয়টি সবার নজরে আসে। তবে পাকিস্তান সরকার উপসাগরীয় দেশগুলো নির্দিষ্টভাবে শিয়া সম্প্রদায়ের মানুষকে নিশানা বানিয়েছে—এমন অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে।

৮ মে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের খবর বিভ্রান্তিকর এবং কুচক্রী মহলের প্রচারণার অংশ। তারা দাবি করেছে, আরব আমিরাতসহ কোনো দেশেই নির্দিষ্ট কোনো সম্প্রদায়কে লক্ষ্য করে বহিষ্কার করা হচ্ছে না।

সংযুক্ত আবর আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল–নাহিয়ান

সরকারি অস্বীকার সত্ত্বেও বিভিন্ন প্রদেশের শিয়া নেতা ও কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এপ্রিলের মাঝামাঝি থেকে শিয়া কর্মীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশিষ্ট আলেম আল্লামা আমিন শাহিদী অনুমান করছেন, প্রায় ১৫ হাজার পাকিস্তানিকে বহিষ্কার করা হয়েছে বা আবার ঢুকতে দেওয়া হয়নি। তবে সঠিক তথ্যের অভাবে এই সংখ্যাটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ভারতের শিয়া সংগঠনগুলোও আরব আমিরাত ও সৌদি আরবে ভারতীয় শিয়াদের আটক ও আচরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এসব বহিষ্কার ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ঘটলেও ভুক্তভোগীরা বলছেন, তাদের ওপর বছরের পর বছর ধরে নজরদারি চলছে।

নজরদারি ও প্রোফাইলিং

পরিচয় প্রকাশ পেলে আমিরাতে রেখে আসা সঞ্চয়, ব্যবসা বা বকেয়া বেতন আদায়ের সুযোগ চিরতরে হারিয়ে যেতে পারে—এই ভয়ে অধিকাংশ বহিষ্কৃত ব্যক্তি নাম প্রকাশ করতে চাননি।

পাঞ্জাব প্রদেশের চাকওয়াল জেলার কায়সার নামের এক ব্যক্তি বলেন, দুবাই মলে থাকাকালে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তাঁকে শনাক্ত করে আটক করা হয়। তিনি বলেন, ‘তারা আমার কাছে এসে সরাসরি আইডি কার্ড চাইল। তারা আগে থেকেই জানত, আমি কে।’

অভিযোগ উঠেছে, ইমামবারগাহ বা শিয়াদের ধর্মীয় উপাসনালয়ে প্রবেশ করতে হলে এখন এমিরেটস আইডি কার্ড স্ক্যান করতে হয়। এই বায়োমেট্রিক তথ্য এবং যাতায়াতের রেকর্ড ব্যবহার করেই নিরাপত্তা সংস্থাগুলো শিয়াদের একটি তালিকা তৈরি করেছে। পরে তাঁদের আটক শুরু করেছে। সুন্নি মসজিদগুলোতে এই ধরনের কড়াকড়ি সাধারণত দেখা যায় না।

আব্রাহাম অ্যাকর্ড ও পরিবর্তিত পরিস্থিতি

২০২০ সালে ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর (আব্রাহাম অ্যাকর্ড) থেকে শিয়াদের ধর্মীয় কর্মকাণ্ডের ওপর নজরদারি অনেক বেড়ে গেছে। আব্বাস নামের এক স্থপতি জানান, ‘ইমামবারগাহে আইডি কার্ড স্ক্যান করার কারণে মানুষ এখন সেখানে যেতে ভয় পায়।’

এই কড়াকড়ির গ্যাড়াকলে পড়ে মাঝে মাঝে সুন্নি সম্প্রদায়ের মানুষও বিপদে পড়ছেন। সরগোধার শ্রমিক রাজিক জানান, তিনি সুন্নি হওয়া সত্ত্বেও ফ্রিতে খাবার খেতে মাঝে মাঝে ইমামবারগাহে যেতেন। এ কারণে তাঁকে শিয়া মনে করে ভুলবশত দেশ থেকে বের করে দেওয়া হয়েছে।

অনেকের দাবি, শিয়াদের সঙ্গে সম্পর্কিত পদবি (যেমন—জাইদি, আসকারি, জাফরি, হুসাইন, তুর্কি ইত্যাদি) থাকলে এখন ভিসা বা কাজের অনুমতি পেতে দেরি হচ্ছে অথবা বাতিল করা হচ্ছে। এমনকি খুররাম বা কোহাটের মতো শিয়াপ্রধান এলাকা থেকে আসা আবেদনকারীদের অতিরিক্ত স্ক্রিনিংয়ের মুখোমুখি হতে হচ্ছে।

উপসাগরীয় দেশে সন্দেহ এবং ‘বিলায়ত-আল-ফকিহ’

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই বহিষ্কারের ঘটনাগুলো ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার উত্তেজনার সঙ্গে সরাসরি যুক্ত। ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের পর থেকেই আরব আমিরাত ও সৌদি আরব শিয়াদের ইরানের প্রভাব হিসেবে দেখে আসছে।

বিশেষ করে ‘বিলায়ত-আল-ফকিহ’ (ইসলামি আইনবিশারদের অভিভাবকত্ব) মতবাদটি নিয়ে উপসাগরীয় দেশগুলোর মধ্যে আতঙ্ক রয়েছে। তারা মনে করে, এই মতাদর্শের কারণে শিয়া মুসলিমরা তাদের নিজ দেশের রাজতন্ত্রের চেয়ে ইরানের সর্বোচ্চ নেতার প্রতি বেশি অনুগত থাকে।

গত ২০ এপ্রিল আরব আমিরাত দাবি করেছে, তারা ইরানপন্থী একটি গোপন সংগঠন ভেঙে দিয়েছে, যারা এই মতাদর্শে বিশ্বাসী। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে। তাঁর ছেলে মোজতবা খামেনির স্থলাভিষিক্ত হওয়া এবং শিয়াদের মধ্যে এর প্রভাব আমিরাতের সন্দেহকে আরও বাড়িয়ে দিয়েছে।

বর্তমানে হাজার হাজার পাকিস্তানি কর্মী নিঃস্ব হয়ে দেশে ফিরে এসেছেন, যাঁদের আয়ের কোনো পথ নেই। আমিরাতে ফেলে আসা সম্পদ ফিরে পাওয়ার কোনো আইনি সুযোগও নেই।

প্রতিবন্ধী ভাতা বন্ধের খবরটি ভুয়া
হাতে শক্ত করে ধরে রেখেছেন জাতীয় পতাকা, আরেকটি পতাকা জড়িয়ে রেখেছেন মাথায়। কথা বলতে না পারলেও হাতের ইশারা–ইঙ্গিতে ক্যামেরার সামনে বোঝানোর চেষ্টা করছেন—তাঁদের দেওয়া ভাতা বা সহায়তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। পাশে থাকা আরেকজন পাঁচ আঙুল তুলে কিছু বোঝাতে চান, কেউ আবার বাঁশি বাজিয়ে নিজেদের দাবির প্রতি দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে মাথায় জাতীয় পতাকা বাঁধা সেই ব্যক্তি যেন ভাষাহীন প্রতিবাদের শেষ উপায় হিসেবে সামনে থাকা ব্যানারের লেখার দিকে আঙুল তুলে ধরেন।

ব্যানারে দেখা যায়, ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে বধির ও বাক্‌প্রতিবন্ধী ব্যক্তিরা ১৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

এই ভিডিওটি কিশোরগঞ্জের সাবেক বিএনপি নেতা ফয়জুল করিম মুবিনের নাম ব্যবহার করা একটি ফেসবুক পেজ থেকে ছড়ানো হচ্ছে। ‘এ্যাডঃ ফয়জুল করিম মুবিন’ নামের ফেসবুক পেজ থেকে ১১ মে প্রচার করা হয় ২১ সেকেন্ডের ভিডিওটি। এর ক্যাপশনে দাবি করা হয়, ‘এরা বাক্‌প্রতিবন্ধী। শেখ হাসিনার সময় তাদের জন্য প্রতিবন্ধী ভাতা চালু করেছিল, আজ তাদের সেই ভাতাটাও নেই।’

লিংক: এখানে

ভিডিওটি দুই লাখের বেশিবার দেখা হয়েছে, শেয়ার হয়েছে এক হাজারবারের বেশি, এতে প্রতিক্রিয়া দেখিয়েছেন পাঁচ হাজার জন।

একই ভিডিও বিভিন্ন জায়গায় পোস্ট করে দাবি করা হয়েছে, ‘এই বাক্‌প্রতিবন্ধীদের জন্য শেখ হাসিনার সরকার প্রতিবন্ধী ভাতা চালু করেছিল, আজ তাঁদের সেই ভাতাটাও নেই। ঢাকা প্রেসক্লাবে এমনটাই তাঁরা বলছিলেন।’

প্রথম লিংক, দ্বিতীয় লিংক

‘এ্যাডঃ ফয়জুল করিম মুবিন’ নামে ফেসবুক পেজ থেকে পোস্ট করা ভিডিওটির ডান পাশে ‘আওয়ামী লীগ সাপোর্টার্স’ নামের একটি লোগো দেখা যায়। একই ভিডিও ও ক্যাপশন ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে পরিচালিত একাধিক ফেসবুক পেজ ও ব্যক্তিগত প্রোফাইল থেকেও একই ধরনের দাবি ছড়ানো হয়েছে।

অনুসন্ধান চালিয়ে ৩৫টির বেশি ফেসবুক পেজ ও প্রোফাইলে ভিডিওটি পাওয়া গেছে। সেসব পোস্টে ভিডিওটি কয়েক লাখ বার দেখাও হয়েছে।

প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক, পঞ্চম লিংক

পোস্টগুলোর মন্তব্যের ঘরে অনেকের লেখায় বোঝা যাচ্ছে, প্রতিবন্ধী ভাতা বাতিলের খবরটি সত্য বলেই ধরে নিয়েছেন তাঁরা।

মামুন মাতবর নামে একজন লিখেছেন, ‘ছি ছি, ধিক্কার জানাই তারেক রহমান সরকারকে, প্রতিবন্ধী ভাতা দেওয়া বন্ধ হয়ে গেল।’ ফোরকান নামে একজন লিখেছেন, ‘আল্লাহর গজব পড়ুক যারা এই অসহায় বাক্‌প্রতিবন্ধী, বিধবা, বৃদ্ধ ভাতার রাস্তা বন্ধ করে দিল তাদের ওপর।’

প্রতিবন্ধী ভাতা বাতিলের দাবি করে পোস্ট করা ভিডিওটি নিয়ে ফয়জুল করিম মুবিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘তার নামে কোনো ফেসবুক পেজ নেই।’

ভিডিওটির বিষয়ে অনুসন্ধান করে গত ১০ মে ‘Awaz News’ নামে একটি ফেসবুক পেজে একই ভিডিও পাওয়া যায়। সেখানে ক্যাপশনে লেখা ছিল, ‘শ্রবণপ্রতিবন্ধীরা জড়ো হয়েছে জাতীয় প্রেসক্লাবের সামনে।’

লিংক: এখানে

পেজটি পর্যালোচনা করে একই ঘটনার একাধিক ভিডিও পাওয়া যায়। কোথাও ক্যাপশনে কিংবা ভিডিওর লেখায় উল্লেখ করা হয়েছে, ‘ভাতা অনেক কম, ৩ মাসে মাত্র ২৫০০ টাকা’, ‘প্রতি মাসে ৫ হাজার টাকা ভাতা চায় শ্রবণপ্রতিবন্ধীরা’, ‘পরিবহনে হাফ ভাড়া দিতে চায় প্রতিবন্ধীরা’, ‘ইশারার মাধ্যমে নিজেদের কষ্ট ও দাবি জানালেন বাক্‌প্রতিবন্ধীরা’ এবং ‘১৫ দফা দাবি নিয়ে শ্রবণপ্রতিবন্ধীদের মানববন্ধন।’

প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক, পঞ্চম লিংক

একই দিনে দৈনিক সমকালের ফেসবুক পেজে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও জানা যায়, সেদিন ১৫ দফা দাবি নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে বধির বা শ্রবণপ্রতিবন্ধীরা মানববন্ধন করেন।

লিংক: এখানে

বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে দেখা যায়, জাতীয় বধির ঐক্য পরিষদের সভাপতি জহিরুল ইসলাম সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটারের (সহায়ক ব্যক্তি) মাধ্যমে জানান, তাঁরা ১৫টি দাবি তুলে ধরেছেন। এর মধ্যে সরকারি ভাতা দ্বিগুণ করে ৫ হাজার টাকা করা, বিনা মূল্যে চিকিৎসা, যাতায়াতে অর্ধেক ভাড়া এবং কর্মসংস্থানের দাবি ছিল।

লিংক: এখানে

জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির পর সরকারের পক্ষ থেকে কেউ তাদের সঙ্গে আলোচনা করেছেন কি না, সেটিও জানা যায়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে জাতীয় বধির ঐক্য পরিষদের সাত সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। এ সময় প্রতিমন্ত্রী তাদের আশ্বস্ত করেন, দাবিদাওয়ার বিষয়গুলো শোনা হবে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

‘Awaz News’ নামের ফেসবুক পেজে ১০ মে আরও দুটি ভিডিও প্রকাশ করা হয়। সেগুলো থেকে জানা যায়, সরকারের আশ্বাসের পর আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন। ভিডিওগুলোর ক্যাপশনে লেখা ছিল, ‘প্রধানমন্ত্রীর ঘোষণায় আল্লাহর জমিনে সিজদা করলেন বধিররা’ এবং ‘দাবি পূরণ হচ্ছে শুনেই প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করলেন বধিররা।’

প্রথম লিংক, দ্বিতীয় লিংক

বর্তমান সরকার প্রতিবন্ধী ভাতা বন্ধ করে দিয়েছে—এমন দাবির বিষয়ে জানতে সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (সামাজিক নিরাপত্তা–০৩) শিলা রানী দাসের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি প্রথম আলোকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো প্রতিবন্ধী ভাতা বন্ধের তথ্যটি সত্য নয়, এটি ভুল তথ্য। বরং প্রতিবন্ধী ভাতার আওতা আরও বাড়ানোর কাজ চলছে। পাশাপাশি প্রতিবন্ধীদের সব স্থানে প্রবেশগম্যতা নিশ্চিত করতে নতুন সুপারিশ করা হয়েছে, যা আগামী বাজেটে প্রতিফলিত হবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, ‘যেসব পরিবারে প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন, সেসব পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাই প্রতিবন্ধী ভাতা বাতিলের দাবি সম্পূর্ণ মিথ্যা।’

সুতরাং, বর্তমান সরকার প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ভাতা বন্ধ করে দিয়েছে, এমন দাবিটি ঠিক নয়।

ইয়ামালের হাতে ফিলিস্তিনি পতাকা, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে কড়া জবাব স্পেনের প্রধানমন্ত্রীর
লা লিগা জয় নিশ্চিতের পর ছাদখোলা বাসে বার্সেলোনার শোভাযাত্রায় ফিলিস্তিনের পতাকা ওড়ান লামিনে ইয়ামাল। এতে ইসরায়েল ও গাজায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

গত সোমবার কাতালান ক্লাবটির শিরোপা উদ্‌যাপন চলাকালে ছাদখোলা বাসে নিজের হাতে ফিলিস্তিনের পতাকা ওড়ান ইয়ামাল। বার্সেলোনা শহরের রাজপথে সেদিন প্রায় সাড়ে সাত লাখ সমর্থকের উপস্থিতিতে জয়োল্লাস করে ক্লাবটি।

শোভাযাত্রায় ইয়ামালের পতাকা ওড়ানোর ছবি ও ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই তা বিশ্বজুড়ে বিভিন্ন সংবাদমাধ্যমে শিরোনাম হয়। স্প্যানিশ এই তারকার ঘনিষ্ঠ কিছু সূত্র নাম প্রকাশ না করার শর্তে ‘দ্য অ্যাথলেটিক’কে জানান, পতাকা ওড়ানোর বিষয়টি ছিল পুরোপুরি একটি স্বতঃস্ফূর্ত কাজ।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ধর্মপ্রাণ মুসলিম ইয়ামাল ফিলিস্তিন-ইসরায়েল সংকট নিয়ে বরাবরই সংবেদনশীল। নিজের পরিচিতিকে ব্যবহার করে নিজের বিশ্বাস বা মতাদর্শ প্রকাশে তিনি কখনোই কুণ্ঠা বোধ করেননি। বিভিন্ন সাক্ষাৎকারে ইয়ামাল তাঁর জীবনে ধর্মের গুরুত্ব নিয়ে কথা বলেছেন। এমনকি একজন পেশাদার ফুটবলার হয়েও রমজান মাসে কীভাবে রোজা ও খেলাধুলার মধ্যে ভারসাম্য বজায় রাখেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন। এর আগে গত মার্চে মিসরের বিপক্ষে স্পেন জাতীয় দলের ম্যাচে দর্শকদের মুসলিমবিদ্বেষী স্লোগানের বিরুদ্ধেও সরাসরি প্রতিবাদ জানান ইয়ামাল।

Desde Palestina… gracias, Lamine Yamal  pic.twitter.com/odkvnfgidj
— Palestine Football Association (@Palestine_fa) May 12, 2026

তবে ইয়ামালের ফিলিস্তিনের পতাকা ওড়ানো নিয়ে বৃহস্পতিবার প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্প্যানিশ ভাষায় এক পোস্টে তিনি ১৮ বছর বয়সী এই ফুটবলারের বিরুদ্ধে ইসরায়েল ও ইহুদিদের প্রতি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তোলেন। পাশাপাশি ইয়ামালের এ আচরণের দায় থেকে বার্সেলোনাকে দূরে থাকারও আহ্বান জানান কাৎজ।

রিয়ালে বিরোধের নতুন আগুন, ‘চতুর্থ পছন্দের স্ট্রাইকার’ বিতর্কে মুখোমুখি এমবাপ্পে–আরবেলোয়া

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ তাঁর পোস্টে লেখেন, ‘লামিনে ইয়ামাল ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা উসকে দেওয়া বেছে নিয়েছেন; যখন আমাদের সেনারা হামাসের মতো একটি সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়ছে। যে সংগঠন গত ৭ অক্টোবর ইহুদি শিশু, নারী ও বৃদ্ধদের ওপর গণহত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের মতো নৃশংসতা চালিয়েছে।’

তবে ফিলিস্তিনি পতাকা ওড়ানো বাদে ইয়ামাল আর কীভাবে ‘ঘৃণা উসকে দিয়েছেন’, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি কাৎজ।

কাৎজ আরও লেখেন, ‘যাঁরা এ ধরনের বার্তাকে সমর্থন করেন, তাঁদের নিজেদের কাছে প্রশ্ন করা উচিত—তাঁরা কি একে মানবিক মনে করেন? এটি কি নৈতিক? ইসরায়েল রাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ইসরায়েল ও ইহুদিদের বিরুদ্ধে উসকানির মুখে আমি চুপ থাকব না।’

Lamine Yamal’ın Filistin bayrağıyla Gazze’ye destek vermesinin ardından Filistinli sanatçılar, yıkık bir duvara onun portresini çizerek teşekkür mesajı verdi. pic.twitter.com/3lU1Mh8uk8
— Merci (@Merci_haber) May 14, 2026

বার্সেলোনার প্রতি আহ্বান জানিয়ে কাৎজ লেখেন, ‘আমি আশা করি, এফসি বার্সেলোনার মতো একটি বড় ও সম্মানিত ক্লাব তাদের খেলোয়াড়ের এমন বক্তব্য থেকে নিজেদের দূরে সরিয়ে নেবে। পাশাপাশি এটিও দ্ব্যর্থহীনভাবে পরিষ্কার করবে যে সন্ত্রাসবাদকে সমর্থন বা উসকানি দেওয়ার কোনো জায়গা এখানে নেই।’

ইসরায়েলি মন্ত্রীর এ বক্তব্যের কড়া জবাব দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাঁর হ্যান্ডল থেকে পোস্ট করা হয়, ‘একটি রাষ্ট্রের পতাকা ওড়ানোর বিষয়টিকে যাঁরা “ঘৃণা উসকে দেওয়া” বলে মনে করেন, তাঁরা হয় হিতাহিত জ্ঞান হারিয়েছেন, নয়তো নিজের জঘন্য মানসিকতায় অন্ধ হয়ে গেছেন। লামিনে কেবল ফিলিস্তিনের প্রতি সেই সংহতিই প্রকাশ করেছেন, যা কোটি কোটি স্প্যানিশ নাগরিক মনেপ্রাণে ধারণ করেন। তাঁর জন্য গর্বিত হওয়ার এটি আরও একটি বড় কারণ।’

বিশ্বকাপের হাজারতম ম্যাচে মুখোমুখি হবে কারা

ফিলিস্তিনের গাজায় এক ধ্বংসস্তূপের মাঝে ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামালের একটি ম্যুরাল বা দেয়ালচিত্র আঁকা হয়েছে। দীর্ঘদিনের সংঘাতে বর্তমান পর্যায়ে অঞ্চলটির এই এলাকা ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে।

ফিলিস্তিনি শিল্পী উবাই আল-কুরশালি রয়টার্সকে বলেন, ‘সারা বিশ্ব দেখেছে, বার্সেলোনার এক বিশাল উৎসবে লামিনে ইয়ামাল ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন। এরপরই আমি এই দেয়ালচিত্র আঁকার কাজ শুরু করি। তিনি যা করেছেন, তার জন্য আমরা তাঁকে ধন্যবাদ জানাতে চাই। তিনি ক্যারিয়ার, খেলা ও ভবিষ্যৎ—সবই ঝুঁকির মুখে ফেলেছেন। কিন্তু সেসবে পরোয়া না করে তিনি ফিলিস্তিনের অধিকারের প্রতি সমর্থন জানিয়েছেন।’

জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী মিশন তাদের অফিশিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে ইয়ামালের পতাকা ওড়ানোর একটি ছবি শেয়ার করেছে। কাতালান ক্রীড়া দৈনিক ‘মুন্দো দেপোর্তিভো’র তোলা এই ছবিটি ৪ লাখ ৪০ হাজার অনুসারীর কাছে পৌঁছে দিয়েছে মিশনটি। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনও ইন্টারনেটে এক বার্তার মাধ্যমে ইয়ামালকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছে।

গাজায় ধ্বংস্তুপের মাঝে ইয়ামালের ম্যূরাল

ইসরায়েলি কর্মকর্তাদের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে কয়েক হাজার ফিলিস্তিনি যোদ্ধা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায়। এতে অন্তত ১ হাজার ২০০ জন নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত মাসে জানায়, সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলি মন্ত্রী কাৎজের পোস্টের বিষয়ে ইয়ামালের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ‘দ্য অ্যাথলেটিক’–এর পক্ষ থেকে। তবে এ বিষয়ে বার্সেলোনার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইসরায়েল সরকারের পক্ষ থেকে আসা সমালোচনা সম্পর্কে তাঁরা অবগত এবং এর সঙ্গে জড়িত সংবেদনশীলতা ও আবেগগুলো তাঁরা বুঝতে পারছেন। ক্লাবটি দাবি করেছে, ইয়ামাল বার্সেলোনার পক্ষ থেকে কোনো রাজনৈতিক বক্তব্য দেননি; এমনকি কোনো বিশেষ সম্প্রদায়, দেশ বা জনগোষ্ঠীর বিরুদ্ধে কোনো বার্তা দেওয়ার উদ্দেশ্যও তাঁর ছিল না।

চারদিকে এত মারামারি-খুনোখুনি কেন
বাঙালি অল্পতেই সন্তুষ্ট বলে একটা কথা আছে। মওলানা ভাসানী এক ভাষণে বলেছিলেন, ‘এ দেশের মানুষ দুবেলা ডালভাত খেতে পারলেই খুশি।’ মওলানা রাজনীতি করতে গিয়ে হাটে-মাঠে-ঘাটে ঘুরেছেন, মানুষের সঙ্গে মিশেছেন। দেখেছেন, দুবেলা সামান্য ডালভাতও জোটে না অনেকের।

দেশে খাদ্যসংকট ছিল। আর ছিল অব্যবস্থাপনা। বছরজুড়েই থাকত নীরব দুর্ভিক্ষ। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের সভাপতি ‘শেরেবাংলা’ নামে খ্যাত আবুল কাশেম ফজলুল হক জনসভায় ভাষণ দিতে গিয়ে বলতেন, নির্বাচনে জিতলে তাঁরা সবার জন্য ডালভাতের ব্যবস্থা করবেন। সাধারণ মানুষ ম্যানিফেস্টো পড়ে না, দফার রাজনীতি বোঝে না। তারা ডালভাতের আশায় যুক্তফ্রন্টকে ভোট দিয়েছিল। এর বিপরীত চিত্রটিও আছে। ‘দুই বিঘা জমি’ রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কবিতা। সেখানে তিনি লিখেছেন, ‘এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি/ রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।’ কারও পেটে পান্তা জোটে না, কারও হাতে অঢেল সম্পদ থাকা সত্ত্বেও তার খাঁই মেটে না।

বেঁচে থাকার জন্য মানুষ কী না করে। কেউ উদয়াস্ত খেটে দিনের খাবার জোগাড় করতে পারে না। আবার কেউ অন্যের শ্রমে-ঘামে উপার্জন করা টাকা কিংবা সম্পদ দখল করতে মরিয়া। এটা করতে গিয়ে সে অনেক মানুষের ওপর চড়াও হয়, হামলা করে, এমনকি খুন পর্যন্ত করে ফেলে। যাদের ওপর দেশের নাগরিকদের দেখভাল করার দায়িত্ব, তাদের অসতর্কতা কিংবা অবহেলার কারণে কত লোকের যে প্রাণ যায়, তার হিসাব কে রাখে। বলা যায়, ব্যক্তি যেমন ব্যক্তিকে মারে, তেমনি রাষ্ট্র মারে তার নাগরিকদের।

আমি গত সোমবারের প্রথম আলো দেখছিলাম। শুধু মন খারাপ করা খবর। প্রতিবেদক শিশির মোড়ল জানাচ্ছেন, হামে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গ ও হামে ৪০৯ জনের মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর।

সম্প্রতি হামের সংক্রমণ বেড়ে গেছে। বেরিয়ে আসছে টিকা নিয়ে অবহেলার খবর। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপানো হচ্ছে। বর্তমান সরকার আগের সরকারের ওপর দায় চাপিয়ে বসে থাকবে, এটিও গ্রহণযোগ্য নয়। আসলে কি আমাদের স্বাস্থ্য অবকাঠামো এ ধরনের ব্যাপক সংক্রমণ সামলানোর ক্ষমতা রাখে? আমাদের কর্তারা তো হাঁচি উঠলেই চিকিৎসার জন্য বিলেতে যান! হামের সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে সরকার দেশজুড়ে টিকার ক্যাম্পেইন শুরু করেছে। টিকাদান পরিস্থিতি দ্রুত যাচাই পদ্ধতি (আরসিএম) থেকে ইউনিসেফ বলছে, এখনো শহর এলাকায় ৩০ থেকে ৪০ শতাংশ এবং গ্রাম এলাকায় ১৫ শতাংশ শিশু টিকা পায়নি।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া এলাকায় যমুনা নদীতে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বে আবারও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এর আগে গত ৩ এপ্রিল যমুনা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে দ্বন্দ্বে আলোকদিয়া এলাকায় তেওতা বালুমহাল ইজারাদার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মিরাজুল ইসলামকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়।

রাষ্ট্রের ভুল বা অব্যবস্থাপনার কারণে পথে-ঘাটে যেসব ‘হত্যাকাণ্ড’ ঘটছে দিনের পর দিন, বছরের পর বছর, আমরা তার নাম দিয়েছি ‘সড়ক দুর্ঘটনা’। এসব দুর্ঘটনায় প্রতিবছর হাজার হাজার লোক মারা যায়, অনেকেই চিরতরে পঙ্গু হয়ে যায়।

সড়ক দুর্ঘটনা তো নৈমিত্তিক ব্যাপার। সোমবারের (১১ মে) খবরে দেখলাম, দুর্ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, কুমিল্লা, হবিগঞ্জ ও রাজবাড়ী জেলায়। কেউ মরেছে ট্রাকে চাপা পড়ে, কেউ প্রাণ হারিয়েছে মোটরবাইক চালাতে গিয়ে। ২০১৮ সালে একবার নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল। তখনকার সরকার এটিকে দেখেছিল বাঁকা চোখে। আন্দোলনকারী স্কুলছাত্রদের মধ্যে তারা আবিষ্কার করেছিল ষড়যন্ত্রের কিস্‌সা। পথচারী ও যাত্রীর জন্য সড়ক নিরাপদ রাখার মতো একটি নিরীহ ও ন্যায্য দাবি নিয়েও হয়েছে অপরাজনীতি।

সামান্য একটা জিনিস ছিনতাই করার লোভে মানুষ যে কত হিংস্র হয়ে উঠতে পারে, তার একটি নমুনা দেখলাম গাজীপুরের ৪৬ বছর বয়সী চা-বিক্রেতা কুলসুম হত্যাকাণ্ডের ঘটনায়। তার কাছে টাকা ও সোনার গয়না আছে—এমন ধারণা থেকে করা হয় ডাকাতির পরিকল্পনা। ঘটনার দিন আসামিরা কৌশলে ঘুমের ওষুধ মিশিয়ে ওই নারীকে অচেতন করার চেষ্টা করে। পরে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে খুন করা হয়। খুনের পর ঘর থেকে টাকা ও কিছু গয়না নিয়ে পালিয়ে যায় আততায়ীরা। পরে গয়না বিক্রি করতে গিয়ে তারা জানতে পারে সেগুলো আসল সোনা নয়, ‘সিটি গোল্ড’।

জংধরা ‘জিরো টলারেন্স’ ও মায়ের মাথা ফাটানো ছেলে

৯ মাস আগে খুন হয় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৭ বছর বয়সী ইয়াছিন আরাফাত। সে পড়ত একটি ইংরেজি মাধ্যম স্কুলের ও লেভেলে। গত বছরের ১১ আগস্ট সন্ধ্যায় মায়ের জন্য ওষুধ কিনতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। দুই দিন পর সিদ্ধিরগঞ্জের ডিএনডি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনা তদন্ত করে পিবিআই বলছে, পরকীয়া সম্পর্কের ভুল সন্দেহে স্কুলছাত্র ইয়াছিনকে হত্যা করা হয়।

রোববার (১০ মে) ভোর চারটার দিকে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ক্ষুব্ধ জনতা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এই ‘ক্ষুব্ধ জনতা’–কে কী বলবেন? গরু হারানোর কারণে ত্যক্তবিরক্ত, নাকি মব?

আমাদের নদীতে এখন আর পলি পড়ে না। তলদেশে জমে বালু। এই বালু মহার্ঘ। বাড়ি, সড়ক, সেতু আর বাঁধ নির্মাণে এটি দরকার। এটি নদী থেকে পাওয়া যায় মুফতে। বালু তৈরিতে বিনিয়োগ লাগে না। লাগে শুধু উত্তোলন আর পরিবহনের খরচ। নদী থেকে বালু তোলা কিংবা বালুমহালের ইজারা নিতে গিয়ে মারামারি-সংঘর্ষ হয় নিত্যদিন।

ধর্ষণ নিয়ে ‘মহামান্যদের’ কেন মাথাব্যথা নেই

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া এলাকায় যমুনা নদীতে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বে আবারও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এর আগে গত ৩ এপ্রিল যমুনা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে দ্বন্দ্বে আলোকদিয়া এলাকায় তেওতা বালুমহাল ইজারাদার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মিরাজুল ইসলামকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়।

এ সপ্তাহের সবচেয়ে রোমহর্ষক ঘটনাটি ঘটেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের রাউৎকোনা গ্রামে। এই গ্রামের একটি বাড়ি থেকে এক নারী, তাঁর তিন মেয়ে ও এক ভাইয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পলাতক। স্থানীয় লোকেরা জানিয়েছেন, একটি ঘরে বিছানার পাশে জানালার গ্রিলে শারমিন আক্তার নামের ওই নারীকে দুই হাত বেঁধে রাখা হয়েছে। শরীরে নতুন শাড়ি। মুখে টেপ প্যাঁচানো, মুখের বেশির ভাগ কালো কাপড় দিয়ে প্যাঁচানো, পিঠের পেছনে দেয়ালে রক্তের দাগ। কারণ কী? অভাব, যৌতুক, পরকীয়া, দাম্পত্য ঝগড়া, মানসিক ব্যাধি, নাকি অন্য কিছু? তুচ্ছ অজুহাতে মানুষ মেরে ফেলা যেন একটি খেলায় পরিণত হয়েছে!

রাউজান: ঐতিহ্যের জনপদে কেন এত খুনোখুনি

আজকাল তো খুনের হুমকি প্রকাশ্যেই দেওয়া হয়। রাজনৈতিক সংযোগের সুবিধা নিয়ে কেউ কেউ থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। গত শনিবার বিকেলে চট্টগ্রামে মোবারক হোসেন ওরফে ইমন নামের এক ব্যক্তি ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা চাঁদা না দিলে বিপ্লব দে পার্থ নামের এক সাংবাদিককে গুলি করার হুমকি দিয়েছে। বিপ্লব দে ‘বাংলা টিভি’র চট্টগ্রাম কার্যালয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক। পাশাপাশি তিনি জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

হুমকিদাতা ইমন বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিত। হোয়াটসঅ্যাপে দেওয়া অডিও বার্তায় ইমন বিপ্লবকে বলেন, ‘...বোলতার বাসা বানিয়ে ফেলব। পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না। যা করার, আগামী ২৪ ঘণ্টার মধ্যে করতে হবে। গুলি মানুষ চেনে না।’

এ তো চাঁদাবাজির একটি নমুনা। এ রকম অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। চাঁদাবাজেরা কেউ চিহ্নিত সন্ত্রাসী, কেউবা কোনো রাজনৈতিক দলের স্থানীয় চাঁই।

এখানে তো আমি শুধু একটি দৈনিকে প্রকাশিত এক দিনের কয়েকটি ঘটনার উল্লেখ করলাম। সব কটি পত্রিকার পুরো সপ্তাহের হিসাব নিয়ে একটা বিবরণ তৈরি হলে সেটি যে ভয়াবহ হবে, তাতে সন্দেহ নেই। দেশে চলছে দুর্বৃত্তদের অবাধ বিচরণ। ডালভাত এখন আর অত মহার্ঘ নয়। মারামারি-খুনোখুনি যেন ডালভাত হয়ে গেছে।

মহিউদ্দিন আহমদ লেখক ও গবেষক

মতামত লেখকের নিজস্ব

ভিসা–জটিলতায় আমেরিকায় খেলা নিয়ে চরম শঙ্কা, তবু রাজকীয় বিদায় পেল ইরান ফুটবল দল
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে খেলা নিয়ে চরম অনিশ্চয়তায় মধ্যে রয়েছে ইরান। ভিসা–জটিলতা ও ভূরাজনৈতিক এমন শঙ্কার মধ্যেই তেহরানে হাজারো সমর্থকের উপস্থিতিতে রাজকীয় এক বিদায় সংবর্ধনা পেয়েছে দেশটির জাতীয় ফুটবল দল। বিস্তারিত ভিডিওতে…

‘বেতন কেমন’: যে প্ল্যাটফর্মে চাকরিপ্রার্থীরা জানতে পারবেন বেতনের সঠিক তথ্য
বাংলাদেশে একটি নির্দিষ্ট পদের আসল বেতন কত, তা জানার কোনো ‘পাবলিক রেফারেন্স পয়েন্ট’ সেভাবে নেই। তাই চাকরিপ্রার্থীরা যে প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক, সেখানকার বেতন কাঠামো নিয়ে অনিশ্চয়তা আর বিড়ম্বনায় পড়েন। এর সমাধানেই যাত্রা শুরু করেছে দেশের প্রথম অ্যানোনিমাস স্যালারি ট্রান্সপারেন্সি প্ল্যাটফর্ম ‘বেতন কেমন’।

প্ল্যাটফর্মটির প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের ‘পে ট্রান্সপারেন্সি’ ব্যবস্থাকে প্রতিটি চাকরিপ্রার্থীর হাতের নাগালে নিয়ে আসা। যেখানে কোনো লগইন বা পরিচয় প্রকাশ ছাড়াই বিনা মূল্যে তথ্য দেবেন ও পাবেন ব্যবহারকারীরা। তাঁরা তাঁদের কোম্পানি, পদবি, অভিজ্ঞতা, বেতন এবং মাসিক বেতন পাওয়ার নির্দিষ্ট তারিখের তথ্য এখানে শেয়ার করবেন। ফলে যে কেউ যেকোনো কোম্পানির নাম লিখে সার্চ করলেই সেখানকার বেতন সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে পারেন।

প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা ইশমাম চৌধুরী বলেন, ‘সাধারণত প্রার্থীরা ইন্টারভিউতে ঢোকেন একটি অনুমান নিয়ে। আর “বেতন কেমন” সেই অনুমানটাকে একটা বাস্তব সংখ্যায় বদলে দেয়। যার পেছনে রয়েছে ওই পদে পূর্বে কাজ করা শত শত মানুষের অভিজ্ঞতা। বেতনের অস্বচ্ছতার আসল কারণ ইন্টারভিউয়ের শেষে করা বিব্রতকর প্রশ্নটি নয়, বরং মানুষের জীবনের সেই মাসগুলো, যা সঠিক তথ্যের অভাবে হারিয়ে যায়।’

ইশমাম চৌধুরী জানান, এই প্রজেক্টের প্রথম ভার্সনটি তৈরির পর ‘আইবিএ’ ও ‘বিবিএ’ কমিউনিটিতে শেয়ার করা হলে কয়েক দিনেই ২২৩টি এন্ট্রি জমা পড়ে এবং এই সময়েই বাংলাদেশের অন্যতম সক্রিয় ক্যারিয়ার কমিউনিটি ‘গ্রো ইয়োর ক্যারিয়ার’-এর প্রতিষ্ঠাতা রাইয়ান এহাব শামসের সঙ্গে যোগাযোগ হয়। বর্তমানে এটি ইশমাম ও গ্রো ইয়োর ক্যারিয়ারের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে। গ্রো ইয়োর ক্যারিয়ার পেজে অফিশিয়াল লঞ্চের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ১ হাজার ৪০০-এর বেশি রিঅ্যাকশন এবং অনেক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে এই উদ্যোগটি ব্যাপক সাড়া পায়।

বেতন কেমন–এর সহ-প্রতিষ্ঠাতা ও গ্রো ইয়োর ক্যারিয়ারের সিইও রাইয়ান এহাব শামস বলেন, এ ধরনের প্ল্যাটফর্ম কোডের ওপর নয় বরং কমিউনিটির ওপর ভিত্তি করে বেঁচে থাকে। বাংলাদেশের চাকরিপ্রার্থীরা যে অপরিচিত মানুষকে সাহায্য করার জন্য নিজের বেতনের তথ্য শেয়ার করছেন, তা প্রমাণ করে যে মানুষের ওপর ভরসাটা সব সময়ই ছিল। শুধু তা সঠিকভাবে চাওয়ার অভাব ছিল।

সংশ্লিষ্টরা জানান, অ্যানোনিমিটি বা পরিচয় গোপন রাখাকে এর মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। কোনো আইপি বা ই–মেইল সংরক্ষণ না করায় কোন তথ্য কার তা ট্রেস করা অসম্ভব। ব্যবহারকারীদের জন্য এটি সব সময় ফ্রি থাকবে, যাতে ক্যারিয়ারের শুরুতে থাকা তরুণেরা এর সুফল ভোগ করতে পারে। বর্তমানে প্ল্যাটফর্মটিতে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সার্চ সুবিধা এবং পিএফ, গ্র্যাচুইটি, ট্রান্সপোর্ট ও ফেস্টিভ্যাল বোনাসের মতো বেনিফিট ডেটা দেখার সুযোগ আছে। সামনের দিনগুলোতে ‘ইয়ার-অন-ইয়ার স্যালারি ভিউ’ এবং ‘এক্সপেরিয়েন্স লেভেল ব্র্যাকেটে’র মতো ফিচার যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

কানে তারার মেলা
চলছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচিত্র উৎসব। তারকাদের উপস্থিতি এবং চলচ্চিত্রপ্রেমীদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে ফ্রান্সের সমুদ্রতীরবর্তী শহর কান। চলচ্চিত্র তারকাদের লালগালিচায় আভিজাত্যপূর্ণ পোশাক, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিপূর্ণ হচ্ছে অনুষ্ঠানস্থল। চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী, প্রযোজক এবং বিভিন্ন দেশের সংস্কৃতিবিষয়ক ব্যক্তিত্বদের উপস্থিতিতে উৎসব যেন হয়ে উঠেছে বৈশ্বিক চলচ্চিত্র মিলনমেলা। গতকাল বাংলাদেশ সময় রাত ১১টার দিকে লালগালিচায় হাজির হয়েছিলেন তারকারা।

চীনা গং লি দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছেন।

প্রশংসিত ইথিওপিয়ান–আইরিশ অভিনেত্রী রুথ নেগা।

লালগালিচায় হলিউডের আলোচিত অভিনয়শিল্পী ডেমি মুর।

লায়লা বেখতি একজন প্রখ্যাত ফরাসি অভিনেত্রী এবং বিলাসবহুল গয়না প্রস্তুতকারক প্রতিষ্ঠান শমের ‘ফ্রেন্ড অব দ্য মেসন’ শুভেচ্ছাদূত।

আলজেরিয়ার অলিম্পিক বক্সিং চ্যাম্পিয়ন ইমান খেলিফ কান চলচ্চিত্র উৎসবে একটি বিশেষভাবে তৈরি শ্যানেল পোশাক পরে আত্মপ্রকাশ করেন, যা ছিল হাই-ফ্যাশনের এক নতুন মেলবন্ধন।

কানের লালগালিচায় ঝলক দেখালেন কারা

লালগালিচায় আভিজাত্যপূর্ণ পোশাকে এক তারকা।