প্রথম আলো

ঢাকায় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের নিয়ে এআই সামিট অনুষ্ঠিত
গত শুক্রবার ঢাকার রিজেন্সি হোটেলে এআই অটোমেশন সামিট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে ২৫০ উদ্যোক্তা, ব্যবসায়ী ও পেশাজীবী অংশ নেন। মাইএআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মাইএআই ও আইডিয়ান সেন্টার ফর বিজনেস এক্সিলেন্সের (আইসিবিই) উদ্যোগে দিনব্যাপী এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ব্যবসায়ের বিভিন্ন কাজে কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা যায়। পাশাপাশি কীভাবে এআই টুল ব্যবহারের প্রাথমিক পর্যায় থেকে ধীরে ধীরে এআই এজেন্ট, অটোমেশন এবং শেষ পর্যন্ত কীভাবে একটি এআই–চালিত ব্যবসার দিকে নিয়ে যাওয়া যায়।

এআই অটোমেশন ফর বিজনেস প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সহযোগী অধ্যাপক ও মাইএআইয়ের সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফ নোমান খান এবং আইডিয়ান কনসাল্টিংয়ের প্রতিষ্ঠাতা ও মাইএআইয়ের সহপ্রতিষ্ঠাতা মার্ক অনুপম মল্লিক। প্রশিক্ষক হিসেবে আরও ছিলেন আইডিয়ান কনসাল্টিংয়ের কনসাল্টিং পার্টনার ও সিওও, মাইএআইয়ের পরিচালক আদনান রাফিদ, কুইক গ্রোথের প্রতিষ্ঠাতা ও আইসিবিইর সহপ্রতিষ্ঠাতা মেহেদী হাসান, হাতবাক্সের প্রতিষ্ঠাতা ও আইসিবিইর সহপ্রতিষ্ঠাতা শাফাত কাদির।

দিনব্যাপী বিভিন্ন প্রশিক্ষণ অধিবেশনে কনটেন্ট পরিকল্পনা ও বিপণন, বিক্রয় ও গ্রাহক ব্যবস্থাপনা, বিজনেস রিসার্চ ও ইন্টেলিজেন্স, পণ্য উন্নয়ন, টিম প্রোডাক্টিভিটি, এআই এজেন্ট, ওয়ার্কফ্লো অটোমেশন ও এআই টেক স্ট্যাক—ব্যবসায়ের বিভিন্ন জায়গায় এআই কীভাবে ব্যবহার করা যায়, তার বাস্তব উদাহরণ দেখানো হয়।

দিনের দ্বিতীয় অংশে সন্ধ্যা ছয়টা থেকে অনুষ্ঠিত হয় বিশেষ আয়োজন। এখানে বিভিন্ন শিল্পের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা তাঁদের নিজ নিজ ক্ষেত্রে এআইয়ের ব্যবহার, সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

এআইকন নামের এ অংশে বক্তব্য দেন ব্র্যাক ব্যাংক পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আবদুল মোমেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসাইন, অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেডের পরিচালক ও সিইও এবং নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার, ড্যাফোডিল গ্রুপের নির্বাহী পরিচালক (স্কিলস) কে এম হাসান, আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান এবং ব্রেইন স্টেশন ২৩–এর প্রিন্সিপাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. রাফিউল হাসান।

আয়োজনের শেষ দিকে ঘোষণা করা হয় মাইএআই ও আইসিবিই ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হবে এআই বিজনেস একসিলারেটর। প্রায় সাড়ে চার মাসের এই কর্মসূচিকে একটি বাস্তব এআই কর্মসূচি হিসেবে তৈরি করা হয়েছে, যেখানে শুধু এআই টুল ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ না থেকে কীভাবে একটি ব্যবসার মার্কেটিং, সেলস, কাস্টমার ম্যানেজমেন্ট, অপারেশনস, রিসার্চ, ফাইন্যান্স ও সিদ্ধান্ত নেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজগুলোয় ব্যবহার করা যায়, তা নিয়ে বাস্তব কাজ করা হবে। একই সঙ্গে অংশগ্রহণকারী ব্যক্তিরা নিজেদের ব্যবসার জন্য প্রয়োজনীয় এআই ওয়ার্কফ্লো, অটোমেশন ও এআই সক্রিয় ব্যবসায়িক ব্যবস্থা তৈরি করার সুযোগ পাবেন। আয়োজকদের মতে, এআই অটোমেশন সামিট ছিল মূলত একটি শুরু।

সংগ্রাম আর ইচ্ছাশক্তির প্রতীক সোহেল
দারিদ্র্য ও প্রতিকূলতা যেখানে মানুষের পথ আগলে দাঁড়ায়, সেখানে প্রবল ইচ্ছাশক্তি আর পরিশ্রমের জোরে নিজের ভাগ্য বদলে চলেছেন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মদনপুর এলাকার তরুণ মো. সোহেল। তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় সোহেল নিজের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি পরিবারকেও দিয়ে যাচ্ছেন আর্থিক সহায়তা। মদনপুর আলোর পাঠশালা থেকে কৃতিত্বের সাথে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও এসএসসি পরীক্ষা পাস করেন মো. সোহেল। পরবর্তীতে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে তিনি প্রবেশ করেন উচ্চশিক্ষার আঙিনায়। বর্তমানে তিনি ভোলা সরকারি কলেজে ভূগোল বিষয়ে অনার্স ৩য় সেমিস্টারে পড়াশোনা করছেন।

তবে শুধু পড়াশোনাতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি সোহেল। তিনি বর্তমানে যুক্ত হয়েছেন ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবায়। সোহেলের বাবা জাহাঙ্গীর মাঝি ও মা নাজমা বেগম। মদনপুর চরাঞ্চলের দরিদ্র পরিবার থেকে উঠে আসা সোহেলের এমন একাগ্রতা ও আত্মবিশ্বাস স্থানীয় তরুণ সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। নিজের অনুভূতি প্রকাশ করে মো. সোহেল জানান, মদনপুর আলোর পাঠশালা আমার শিক্ষার মজবুত ভিত্তি তৈরি করে দিয়েছিল। জীবনসংগ্রাম যত কঠিনই হোক না কেন, পরিশ্রম আর ধৈর্য থাকলে স্বপ্ন পূরণ সম্ভব। শিক্ষার পাশাপাশি ব্যাংকিং খাতে কাজ করার অভিজ্ঞতা আমাকে ভবিষ্যতে আরও বড় কোনো সাফল্য অর্জনে সহায়তা করবে।

লড়াই চলবে, মোদি সরকারের পতন আসন্ন : সিজেপি
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে লড়াই চলবে বলে ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলের নেতারা বলেন, লড়াই থামবে না। এই সরকারের ঘন্টা বেজে গেছে। পতন আসন্ন।

পুলিশের জিম্মি থেকে মুক্তি পেয়ে সিজেপির যুগ্ম আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আজ রোববার দুপুরে প্রেসক্লাব অব ইন্ডিয়ায় সংবাদ সম্মেলন করেন। সেখানে তাঁরা এই ঘোষণা দেন। তাঁরা বলেন, নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে সরকার যেভাবে যুদ্ধংদেহী মনোভাব নিয়েছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর লজ্জিত হওয়া উচিত। দেশকে ওঁরা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন।

গতকাল শনিবার সকালে দিল্লি বিমান বন্দরে উড়োজাহাজের ভেতর থেকে তিন সিজেপি নেতা অভিজিৎ দিপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে তাঁদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের এজলাসে হাজির করা হয়। এক বছর তাঁরা কোথাও শান্তিভঙ্গ করতে পারবেন না, এমন শর্তে মুক্তি দেওয়া হয়।

মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই দলটি জানায়, দুপুর দুইটায় সংবাদ সম্মেলনে সিজেপির পরবর্তী কর্মসূচির কথা জানানো হবে। সেই অনুযায়ী সংবাদ সম্মেলনে হাজির হয়ে আশুতোষ ও সৌরভ জানান, তাঁদের লড়াই থামছে না। বরং দিন দিন তা আরও তীব্র হবে। গোটা দেশে তা ছড়িয়ে যাবে।

অচল দিল্লি, ব্যাপক ধরপাকড়

সৌরভ বলেন, সরকার ভয়ের বাতাবরণ সৃষ্টি করেছে কারণ তারা নিজেরাই ভীত, সন্ত্রস্ত। সরকার পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তাদের একটাই লক্ষ্য, জ্ঞানেশকে বাঁচানো, যিনি এক নম্বর দেশদ্রোহী।

সবাইকে রাস্তায় নেমে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে দেশের যুবসমাজের প্রতি আহ্বান জানান সৌরভ। তিনি তাদের উদ্দেশ করে বলেন, ‘রাস্তায় নেমে সবাই জানান। মানুষকে বোঝান, গোটা ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। দেশটা চলছে স্রেফ দুজন মানুষকে বাঁচানোর জন্য। একজন নরেন্দ্র মোদি, অন্যজন অমিত শাহ।’

সৌরভ বলেন, ‘সারা দেশে সরকার ভয়ের বাতাবরণ সৃষ্টি করেছে। এটা করা হয়েছে স্রেফ একজনকে বাঁচাতে। এখানেই মোদি–শাহর প্রতি আমাদের প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে বাঁচানোর এত তাগিদ কেন?’

সৌরভ বলেন, ‘যে রক্ষাকবচ দেশের কারও নেই, প্রধানমন্ত্রীর নেই, প্রধান বিচারপতিরও নেই, দেশের মুখ্য নির্বাচন কমিশনার ও দুই নির্বাচন কমিশনারকে সেই রক্ষাকবচ কেন দিয়েছে মোদি সরকার ? কেন তাঁদের জন্য অন্যায় অযৌক্তিক আইন করা হয়েছে? কেন বলা হয়েছে, নির্বাচন পরিচালনা সংক্রান্ত কোনো সিদ্ধান্তের জন্য আজীবন তাঁদের বিরুদ্ধে মামলা করা যাবে না? তাঁদের দিয়ে অন্যায় কাজ করানোর জন্য?’ তাঁর প্রশ্ন, ‘জ্ঞানেশ কি এমন কিছু জানেন যা গোপন? ২০২৪ এর নির্বাচনে বারানসিতে হারতে থাকা নরেন্দ্র মোদি কী করে জিতে গেলেন সেই রহস্য গোপন রাখতে কি এই রক্ষাকবচ ? ’

সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন সিজেপির লিগ্যাল সেলের নেত্রী রত্না সিংও। সৌরভ, আশুতোষ ও রত্না–এই তিনজনের অভিযোগ, পুলিশ সিজেপি নেতাদের কাউকে আটক বা গ্রেপ্তার করেনি। প্রত্যেককে অপহরণ করেছে। তাঁরা জানান, অভিজিৎ, আশুতোষ ও সৌরভ তিনজনকেই আলাদা আলাদা জায়গায় রাখা হয়েছিল। প্রত্যেকের ফোন কেড়ে নেওয়া হয়। আইনজীবী বা বাড়ির লোকজন কারো সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। তাঁদের আশঙ্কা, তাঁদের ফোনে পুলিশ–গোয়েন্দারা আপত্তিকর কিছু ঢুকিয়ে দিতে পারে। পরে তা দিয়ে হেনস্তা করতে পারে। তাঁরা বলেন, শুধু ছাত্র–যুবদের ধরপাকড়ই নয়, দিল্লি পুলিশ গণমাধ্যমের প্রতিনিধিদেরও ছাড় দেয়নি। নাগরিকদের পাশাপাশি গণমাধ্যমের প্রতিনিধিদের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকার চায় না, প্রকৃত তথ্য উঠে আসুক।

দিল্লি পুলিশের বিরুদ্ধে সিজেপি নেতাদের অভিযোগ, পুলিশ গুরুদুয়ারে জুতা পায়ে ঢুকেছিল। তারা শিখদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। আশুতোষ বলেন, গত শনিবার যা করা হয়েছে তা ১৯৭৫ সালেও হয়নি। মোদি সরকার জরুরি অবস্থাকেও হারিয়ে দিয়েছে। স্বাধীন ভারতে কখনো এইরকম পুলিশি জুলুম ও এমন পরিস্থিতি হয়নি।

মোদি ভারতের জন্য ‘অস্বস্তির কারণ’: মুক্তির পর প্রতিক্রিয়ায় অভিজিৎ দিপকে

এদিকে চব্বিশ ঘণ্টা পর মুক্তি পেয়ে আজ অভিজিৎ চলে যান মহারাষ্ট্রে, তাঁর দাদির শেষকৃত্যে উপস্থিত থাকতে। গতকাল শনিবার অভিজিৎ গ্রেপ্তার হওয়ার পর তাঁর দাদি মারা যান। আজ মহারাষ্ট্রে যাওয়ার আগে গণমাধ্যমকে অভিজিৎ বলেন, এই লড়াই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। ১০ অক্টোবর দিনটি এবার থেকে একনায়কতন্ত্র শেষের শুরু হিসেবে চিহ্নিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাপুরুষ ও জুলুমবাজ। ভারতের জন্য তিনি অস্বস্তির কারণ হয়ে উঠেছেন।

সোবহানার সেঞ্চুরির ম্যাচে ৯ উইকেটে হার বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের মেয়েরা আগে যে ছয়টি ওয়ানডে খেলেছিল, কোনোটিতেই দুই শ রানও করতে পারেনি। আজই প্রথম তাদের বিপক্ষে দুই শ করল বাংলাদেশ নারী ক্রিকেট দল, তাতে অবশ্য লাভ হলো না। ব্রিসবেনে ৯ উইকেটের হারে সোবহানা মোস্তারির রেকর্ড গড়া সেঞ্চুরি (১১৮) আর নিগার সুলতানার ফিফটি বৃথাই গেছে শেষ পর্যন্ত।

আগে ব্যাট করা বাংলাদেশ নারী দল ছয় উইকেট হারিয়ে ২২০ রান করেছিল। কিন্তু এই রান নিয়েও অস্ট্রেলিয়ার মেয়েদের সঙ্গে সামান্যতম লড়াইও করতে পারেনি তারা। ২৮.১ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

অস্ট্রেলিয়াকে ম্যাচটা প্রায় জিতিয়ে দিয়েছিলেন দুই ওপেনার জর্জিয়া ভল আর ফিভি লিচফিল্ড মিলেই। কিন্তু তাঁদের ১১৯ বলে ১৬২ রানের জুটিটি ভেঙে যায় স্বর্ণা আক্তারের বলে ৫১ বলে ৭০ রান করা লিচফিল্ড হাবিবা আক্তারের হাতে ক্যাচ দিলে। ওপেনিংয়ে তাঁর সঙ্গী জর্জিয়া ভল অবশ্য সেঞ্চুরি করেছেন। ১৯ চারে ৯৭ বলে ১৩১ রান করে অপরাজিত ছিলেন তিনি।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ নারী দল। ৭.২ ওভারে ৮ রান তুলতেই হারিয়ে ফেলে ৩ উইকেট। এর মধ্যে বাংলাদেশ নারী দলের হয়ে সর্বোচ্চবার শূন্য রানে আউট হওয়ার নাহিদা আক্তারের (১১) আগের রেকর্ডটি ছাড়িয়ে যান ফারজানা হক (১২)।

আগের ম্যাচে ১৫৩ রানে অলআউট হয়েছিল নিগার সুলতানার দল। আজও ওরকম শুরু ব্যাটিং বিপর্যয়েরই ইঙ্গিত দিচ্ছিল। তবে এরপরই সোবহানা মোস্তারির সঙ্গে দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা। তাঁদের চতুর্থ উইকেট জুটিতে একটু একটু করে এগোতে থাকে বাংলাদেশ।

৬৬ বলে ফিফটি করা সোবহানাকে দারুণ সঙ্গ দিয়েছেন নিগার। তবে যে অবস্থায় উইকেটে এসেছিলেন, স্বাভাবিকভাবেই একটু ধীরগতিতে খেলতে হয়েছে নিগারকে। যে কারণে তাঁর ফিফটিটা এসেছে ৯৭ বল খেলে।

সোবহানা তিন অঙ্কে পৌঁছেছেন এই জুটিতেই। সাদারল্যান্ডের বলে দৌড়ে এক রান নিয়ে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি, সেটাও অস্ট্রেলিয়ার মাটিতে। ছেলে–মেয়ে মিলিয়েই সব সংস্করণের ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাটিতে এটি বাংলাদেশের মাত্র দ্বিতীয় সেঞ্চুরি। গত আগস্টে ডারউইন টেস্টে প্রথম সেঞ্চুরিটি আসে তানজিদ হাসানের ব্যাট থেকে।

নারী ক্রিকেটে প্রবল প্রতাপশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা কতটা কঠিন, একটি পরিসংখ্যানই বলে দেবে সেটা। সোবহানা ছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে এখন পর্যন্ত তাদের বিপক্ষে সেঞ্চুরি আছে আর কেবল সাতজন ব্যাটারের। এর মধ্যে ভারতের স্মৃতি মান্ধানার সেঞ্চুরি দুটি।

সোবহানার ১৩৪ বলের ইনিংসটা ১১৮ রানে গিয়ে শেষ হয় ম্যাগান শ্যুটের বলে বোল্ড হয়ে। ১১৪ বলে ৭৪ রান করে অপরাজিত থেকে যান নিগার সুলতানা।

তবে তাঁদের এই দুর্দান্ত ব্যাটিংয়ের পরও বাংলাদেশের স্কোরবোর্ডে যে রানটা এসেছে, আইসিসি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করার জন্যও যথেষ্ট হয়নি সেটা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি এবার সোবহানার

সচিবালয় সরিয়ে নেওয়া হবে পুরোনো বাণিজ্য মেলার মাঠে, হবে নতুন সড়ক
সচিবালয় সরিয়ে নেওয়া হবে শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে

রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়ের ভেতরে আর কোনো নতুন ভবন হবে না। সচিবালয় সরিয়ে নেওয়া হবে শেরেবাংলা নগরে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক সভায় গত বুধবার সচিবালয় স্থানান্তরের নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরদিনই সচিবালয় স্থানান্তরের একটি প্রকল্প বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করতে পরিকল্পনা কমিশনকে চিঠি দিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। আগামী সপ্তাহে পরিকল্পনা কমিশনে এই প্রকল্পের ওপর একটি আন্তমন্ত্রণালয় সভা হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, সরকার চায় যত দ্রুত সম্ভব এ প্রকল্পের কাজ শুরু করতে এবং সরকারের মেয়াদে দৃশ্যমান অগ্রগতি আনতে।

জানতে চাইলে বৈঠকে উপস্থিত স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আসিফুর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সচিবালয়কে শেরেবাংলা নগরে স্থানান্তরের বিষয়ে বৈঠকে স্থাপত্য অধিদপ্তর থেকে তিনটি আলাদা নকশা তুলে ধরা হয়। সেখান থেকে একটি নকশা চূড়ান্তে সবাই একমত হন।

স্থপতি আসিফুর রহমান ভূঁইয়া বলেন, এ নকশার ওপর ভিত্তি করে প্রকল্পটি তৈরি করা হবে। নকশাগুলো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকেও উপস্থাপন করা হবে।

রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠ

অতীতে উদ্যোগ, কাজ হয়নি

গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্য বলছে, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বেশ কয়েকবার শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছিল।

২০১৫ সালে সচিবালয় সরাতে ২ হাজার ২০৯ কোটি টাকার একটি প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়। বলা হয়, ২০১৮ সালের জুন মাসের মধ্যে কাজ শেষ হবে।

জিয়া উদ্যানের উত্তর ও বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিম দিকে, যেখানে প্রতিবছর বাণিজ্য মেলা হয়, সেখানেই ৩২ একর জমির ওপর সচিবালয় তৈরি করার কথা তখন বলা হয়েছিল। আরও বলা হয়েছিল, জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কানের মূল পরিকল্পনা অনুসারে এ সচিবালয় হচ্ছে।

আওয়ামী লীগ সরকারের আমলে চার লাখ ডলার খরচ করে মার্কিন স্থপতি লুই আই কানের করা জাতীয় সংসদ ভবনসহ পুরো শেরেবাংলা নগরের মূল নকশা দেশে আনা হয়েছিল। নকশা অনুযায়ী, শেরেবাংলা নগরে ১৪ তলা ভিতের ওপর ৯ তলাবিশিষ্ট ৪টি মূল ভবন করার কথা ছিল।

বাংলাদেশ সচিবালয়। রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত

অবশ্য পরে সচিবালয় স্থানান্তর হয়নি। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে সচিবালয়কে সরানো নিয়ে আলোচনা হয়নি।

নতুন বিএনপি সরকারের আমলে সচিবালয়ের ভেতর ২১ তলা একটি ভবন করতে সাড়ে ৬০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্প নেওয়া হয়। গত ২৬ এপ্রিল একনেক সভায় এ প্রকল্পটি উত্থাপন করা হলে তা অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়।

সভায় সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তর করা যায় কি না, তা পর্যালোচনা করতে গণপূর্ত মন্ত্রণালয় ও স্থাপত্য অধিদপ্তরকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৩,৫০০ কোটি টাকার প্রকল্প

সচিবালয়কে কোথায় স্থানান্তর করা যায়, তা নিয়ে গত পাঁচ মাসে অংশীজনদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে গণপূর্ত মন্ত্রণালয়। প্রকল্পটি বাস্তবায়নে সম্ভাব্য প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৫০০ কোটি টাকা।

পাঁচ মাস ধরে পর্যালোচনা করে গত বুধবার প্রধানমন্ত্রীর সামনে একটি প্রতিবেদন তুলে ধরা হয়। স্থাপত্য অধিদপ্তরের তিনটি দল আলাদা তিনটি নকশা প্রধানমন্ত্রী সামনে তুলে ধরেন। সভায় একটি নকশা চূড়ান্ত করা হয়। ওই নকশার ওপর ভিত্তি করে প্রকল্প তৈরি করতে গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়।

নতুন সড়কসহ যা যা হবে

প্রস্তাবিত নকশার আলোকে সচিবালয়ের চারপাশে সার্কুলার বা চক্রাকার সড়ক হবে। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পেছন দিয়ে একটি সড়ক নির্মাণ করা হবে। এই সড়ক জুলাই স্মৃতি জাদুঘরের (সাবেক গণভবন) পাশ দিয়ে মিরপুর সড়কে উঠবে।

জাদুঘরের পাশে স্কুল, হাসপাতাল, প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন স্থাপনা রয়েছে। সড়কটি করতে গেলে এসব স্থাপনা সরিয়ে ফেলতে হতে পারে।

গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিজয় সরণি থেকে যে সড়কটি আগারগাঁও হয়ে মিরপুর ১০ নম্বরের দিকে গেছে, সে সড়কের নিচ দিয়ে একটি পাতাল সড়ক করার আলোচনা চলছে। ওপরের সড়ক দিয়ে প্রস্তাবিত সচিবালয় ঢোকা যাবে, নিচের সড়ক দিয়ে মিরপুর সড়কে যাওয়া যাবে। এ জন্য আলাদা একটি প্রকল্প নেওয়া হতে পারে।

প্রস্তাবিত নকশা অনুযায়ী, সচিবালয়ে প্রতিটি ভবন হবে ১২ তলা। জাতীয় সংসদের সঙ্গে মিল রেখে ভবনগুলো করা হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের পর মূল চ্যালেঞ্জ হবে যানজট। যদিও ওই এলাকায় যানজট মুক্ত রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়।

রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠ

গণপূর্ত মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে সচিবালয় সরে গেলে বর্তমান সচিবালয়ে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) অফিস, পুলিশ সুপার (এসপি) অফিসসহ পুরান ঢাকায় যেসব সরকারি কার্যালয় রয়েছে, সেগুলোকে স্থানান্তর করা হতে পারে।

বর্তমান সচিবালয় অপ্রতুল জায়গার কারণে কর্মকর্তাদের দাপ্তরিক কাজ করতে সমস্যা হয়। সচিবালয়ের কারণে আশপাশের ব্যাপক যানজট হয়। এতে কর্মঘণ্টা নষ্ট হয়। বর্তমান সচিবালয়ে জায়গার পরিমাণ ১৭ লাখ বর্গফুট। প্রস্তাবিত সচিবালয়ের নকশায় জায়গার পরিমাণ হবে ৩১ লাখ বর্গফুট।

বাণিজ্য মেলার জায়গাটি গণপূর্ত মন্ত্রণালয়ের। ২০২১ সালে বাণিজ্য মেলা সরিয়ে পূর্বাচলে নেওয়া হয়। এখন মাঠ খালি পড়ে থাকে। খালি মাঠে পার্ক বানাতে চার বছর আগে ১০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নিয়েছিল গণপূর্ত মন্ত্রণালয়। যদিও সে প্রকল্প আলোর মুখ দেখেনি।

‘যানজটের অবস্থা ভয়াবহ হতে পারে’

গণপূর্ত মন্ত্রণালয় মনে করছে, এভাবে জায়গাটি খালি রাখলে কেউ না কেউ দখল করে নেবে। তখন চাইলেও কিছু করা যাবে না। সচিবালয় স্থানান্তর করলে কেউ আর জায়গাটা দখল করতে পারবে না।

স্থপতি ইকবাল হাবিব মনে করেন, ১৯৬৯ সালে করা লুই কানের নকশার আলোকে ২০২৬ সালে এসে সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তর ঠিক হবে না। তাঁর মতে, মালয়েশিয়ার পুত্রজায়ার মতো বাংলাদেশেও সচিবালয়কে স্থানান্তরের চিন্তা করতে হবে ভিন্ন কোথাও।

ইকবাল হাবিব বলেন, ইতিমধ্যে শেরেবাংলা নগর ও আগারগাঁওয়ে অনেক সরকারি স্থাপনা গড়ে উঠেছে। এমনিতেই সেখানে যানবাহনের সংখ্যা বেড়েছে। নতুন করে সচিবালয় হলে সেখানে যানজটের অবস্থা ভয়াবহ হতে পারে।

মুক্ত হয়ে ধ্রুব রাঠি বললেন, আমাকে গ্রেপ্তার নয়, ‘অপহরণ’ করা হয়েছে
ভারতের দিল্লিতে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। এ ঘটনায় আটক হওয়ার পর মুক্তি পেয়ে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি অভিযোগ করেছেন, তাঁকে আটক নয়, অপহরণ করা হয়েছিল। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

বিজ্ঞানী আর ডাক্তার
এক ডাক্তার ঠিক করলেন, তাঁর ছেলেকে বিজ্ঞানী বানাবেন। সেইভাবে ছেলেকে বড় করছেন। একদিন ছেলেকে বললেন:

—বাছা, বিজ্ঞানী তৈরি করা অনেক খরচের ব্যাপার। এই ডাক্তারি করেই সেটা করতে হচ্ছে। আমি একা আর পেরে উঠছি না।

—কী করতে বলো তাহলে? বিজ্ঞানী হব না?

—অবশ্যই হবে।

—তাহলে?

—আমার সঙ্গে থেকে থেকে ডাক্তারি তো কিছু শিখেছ?

—তা টুকটাক শিখেছি।

—আমাকে অল্পবিস্তর সাহায্য করলেই হবে।

—বেশ তো করব।

—আজ বিকেলে মিস্টার অ্যান্ড মিসেস করিম আসছেন। ওনারা আমার অনেক পুরোনো রোগী। ওনাদের একটু ফলোআপ করো। আমার বাইরে একটু কাজ আছে। দুদিনের মধ্যে ফিরে আসব।

—বেশ।

ডাক্তার সাহেব চলে গেলেন।

দুদিন পর ফিরেও এলেন। ছেলে উৎফুল্ল হয়ে বলল, ‘মিস্টার অ্যান্ড মিসেস করিম আমার চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। ওনাদের আর তোমার কাছে আসতে হবে না।’

‘হোয়াট?’ বাবা রেগে গেলেন, ‘এটা কী করলে! তোমার বিজ্ঞানী হওয়ার সব খরচা এত দিন তো ওনারাই জোগাচ্ছিলেন...!’

ইন্টারভ্যু

ডাক্তার সাহেব চলে গেলেন। দুদিন পর ফিরেও এলেন। ছেলে উৎফুল্ল হয়ে বলল, ‘মিস্টার অ্যান্ড মিসেস করিম আমার চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। ওনাদের আর তোমার কাছে আসতে হবে না।’

আরেক লোক, না, তিনি বিজ্ঞানী নন, তবে মানসিক রোগী। কিন্তু তিনি নিজেকে সব সময় বিজ্ঞানী ভাবেন। তাঁর স্ত্রী তাঁকে নিয়ে গেলেন এক সাইকিয়াট্রিস্টের কাছে। স্ত্রী ডাক্তারকে, থুড়ি সাইকিয়াট্রিস্টকে সমস্যাটা বললেন। সাইকিয়াট্রিস্ট বিজ্ঞানী ভাবা লোকটাকে ইজিচেয়ারে শুইয়ে প্রশ্ন করতে শুরু করলেন।

—আপনি তাহলে একজন বিজ্ঞানী?

—জি।

—কী আবিষ্কার করেছেন?

—অতিসম্প্রতি একটি নতুন বিষয় নিয়ে ভাবছি...একটি বহনযোগ্য...।

—বহনযোগ্য কী?

—জানি না কী, এখন পর্যন্ত শুধু হাতলটাই বানিয়েছি...।

—এটা কেমন কথা, আপনি একজন বিজ্ঞানী হয়ে...পরিষ্কার বলতে পারছেন না কী তৈরি করতে যাচ্ছেন, আই মিন আবিষ্কার করতে যাচ্ছেন?

—সত্যি কথা বলতে কী ডাক্তার সাহেব, ইদানীং আমার গবেষণাগারের দরজায় একটা কালো বিড়াল দেখতে পাই...তাতেই আমি নার্ভাস হয়ে, মানে আমার চিন্তাভাবনা সব...

এই পর্যায়ে সাইকিয়াট্রিস্ট তাঁর স্ত্রীর কাছে জানতে চাইলেন, ‘আচ্ছা উনি নিজেকে বিজ্ঞানী ভাবছেন। আসলে ওনার পেশা কী?’

—আসলে উনি একজন ব্ল্যাক প্যান্থার ট্রেনার।

*লেখাটি ২০২৬ সালে বিজ্ঞানচিন্তায় সেপ্টেম্বর সংখ্যায় প্রকাশিত

আপেল

২০০৯ সালে পরিচয়, রাত ১২টায় তাঁর এসএমএস আপ্লুত করেছে অপু বিশ্বাসকে
দুই দশক ধরে ঢালিউডে কাজ করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আজ ১১ অক্টোবর তাঁর জন্মদিন। দিনটির শুরুতে তিনি যখন কথা বলেন প্রথম আলোর সঙ্গে, তখন ছেলের সঙ্গে কেক কাটার পর্ব শেষ করেছেন। সাক্ষাৎকার নিয়েছেন মনজুর কাদের।

জীবনে কিছু অধ্যায় থাকে, যেগুলো মানুষকে বদলে দেয়, আবার কিছু স্বপ্ন থাকে, যেগুলো অপূর্ণ থেকে যায়। ৩৭–এ পা দিয়ে পেছনের কোনো অধ্যায় নতুন করে লিখতে ইচ্ছা করে? নাকি এবার অতীতের হিসাব না মিলিয়ে নিজের মতো করে সামনের পথ চলতে চান?

অপু বিশ্বাস: আসলে জীবন কখনো হিসাব–নিকাশ মেনে চলে না। পেছনে ফিরে তাকালে মনে হয়, জীবনে যা কিছু ঘটেছে, প্রতিটি অধ্যায়ই সুন্দর ছিল। যেভাবে জীবন এগিয়েছে, সেভাবেই হয়তো সবকিছু হওয়ার কথা ছিল। জীবনকে হিসাব মিলিয়ে চালানো যায় না, জীবন তার নিজস্ব গতিতেই এগিয়ে চলে। তাই পেছনে যা হয়েছে, বর্তমানে যা হচ্ছে কিংবা সামনে যা ঘটবে—সবকিছুই হয়তো আমার জন্যই প্রস্তুত করা ছিল। আমি বিশ্বাস করি, জীবনে যা আসে, তা থেকে কিছু না কিছু শেখার থাকে। তাই অতীতের কোনো কিছু না ভেবে জীবন যেভাবে এগিয়ে যাচ্ছে, সেভাবেই সামনে এগিয়ে যেতে চাই।

রাত বারোটায় কেক কাটার সময় অপু বিশ্বাস ও ছেলে আব্রাহাম খান জয়

জীবনে একটা সময় আসে, যখন অন্যের কাছে নিজেকে প্রমাণের চেয়ে নিজের কাছে ভালো থাকাটা বেশি জরুরি হয়ে ওঠে। অপু বিশ্বাসের জীবনে কি সেই সময় এসেছে? এখন নিজের মানসিক শান্তির জন্য কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন?

অপু বিশ্বাস : জীবনে আমি সব সময় সেলফ রেসপেক্টটা একটু ফোকাস করে এসেছি। কারণ, আমি মনে করি, যখন আমার নিজেকে আমি সম্মানিত করব, তখন অন্যরাও আমাকে সম্মান দেবে। এ জন্য আমার কাছে অলওয়েজ নিজের সম্মানটাকে বজায় রাখার চিন্তা প্রায়োরিটিতে থাকে, একদম হানড্রেড পার্সেন্ট। জীবনে অনেক বড় একটা চ্যালেঞ্জের টাইম এসেছিল, সন্তান জন্মের পর। ঠিক তার পর থেকেই আমার মনে হয়েছে যে জীবনটা আমাকে আজ অপু বিশ্বাস হওয়ার জন্য অনেক বেশি সাপোর্ট করেছে। কারণ, ব্যক্তিজীবনে টানাপোড়েন না হলে কোনো মানুষই নিজেকে পরিপূর্ণভাবে গড়তে পারে না। জাস্ট ওই সময়টুকু আমাকে শক্ত ও পরিপূর্ণ করতে অনেক বেশি সহযোগিতা করেছে।

অপু বিশ্বাস ও ছেলে আব্রাহাম খান জয়

সেই সময়ে কীভাবে নিজেকে সামলাতে শিখেছেন?

অপু বিশ্বাস : হয়তোবা কথা বা লেখাগুলো পড়ে অনেকে হাসতেও পারে, আবার আমাকে বোকাও বলতে পারে। যেমন: ইমোশন—নিজের ইমোশনকে কী করে কন্ট্রোল করতে হয় বা ইমোশন দিয়ে যে জীবনে চলা যায় না, এটা আমার ওই সময়ের বাস্তব জীবন থেকে এসেছে। তারপর কীভাবে একা চলতে হয় এবং জীবনের সাকসেসটা মানুষের জীবনে আসলেই কতটুকু গুরুত্বপূর্ণ—এই উত্তর আমাকে শিখিয়েছে। মানুষের জীবনে অনেক সময় হয় যে, অনেক বড় চাওয়া ছিল, সেটা পায়নি, বোধ হয় লাইফটা এখানেই শেষ। কিন্তু আমি শিখেছি যে আসলে লাইফটাকে কীভাবে নতুন করে সামনে এগিয়ে সফলতা অর্জন করতে হয়। তাই আমার কাছে মনে হয়, মানুষের জীবনে যদি কোনো বাধা আসে বা মানুষের জীবনের চাওয়ার পরিপূর্ণতা না পায়, তাহলে সে মানুষ লাইফে অনেক লাকি। কারণ, শিখতে পারবে। এজ এ অপু বিশ্বাস আমি অনেক লাকি যে আমার ব্যক্তিজীবন থেকেই আমার যে শিক্ষাটা আমি অর্জন করেছি বা গ্রহণ করেছি। আজ মনে হয় যে আমি পরিপূর্ণ অপু বিশ্বাস।

অপু বিশ্বাস

মানুষ সাধারণত মনে রাখে আপনি কী অর্জন করেছেন, কতটা জনপ্রিয় হয়েছেন। কিন্তু দিন শেষে নিজের কাছে নিজের সাফল্যের সংজ্ঞা কী? জীবনের এ পর্যায়ে এসে কোন বিষয়টি অর্জন করতে পারলে মনে হবে, ‘এবার সত্যিই নিজের জন্য বাঁচতে পারছি’?

অপু বিশ্বাস : মানুষ হিসেবে আমি তো আজীবন বেঁচে থাকতে আসিনি। আমার কাছে দিন শেষে সাফল্যের সংজ্ঞা হচ্ছে—আমার কর্ম, আমার যোগ্যতা, কী করে যাচ্ছি, যেটা মানুষ আমার আড়ালে বলবে। আর যেহেতু আমি একজন মা, অবশ্যই আমি সব সময় চিন্তা করি যে আমার সন্তানের মধ্যে আমার আলোটাকে বজায় রাখতে। আসলে মানুষ যা বলুক, এই সময়ে এসে আমি নিজেই আসলে আইডেনটিফাই করতে পারিনি যে, আসলে আমি এখনো বাঁচতে পারছি...। কারণ, চাহিদা তো আমার এখনো অনেক। তবে হ্যাঁ, এটুকু মনে হয় যে যেহেতু আমি একজন চিত্রনায়িকা, আমি কাজ করেছি। যখন মানুষ আমাকে দেখে এবং সবাই বলে যে, আপনিই কি লাস্ট বাংলা সিনেমার একজন নায়িকা যে আপনাকে মনে রেখেছে গ্রামগঞ্জের মানুষসহ সবাই? তখন মনে হয় যে, না, হয়তো কাজ করেছি, নয়তো এ কথা বলার কথা নয়।

অপু বিশ্বাস

জন্মদিনের রাত ১২টায় সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনা কী ছিল? যেটা কেউ জানে না...

অপু বিশ্বাস : আমার জীবনে একজন মানুষ আছেন, যাঁর সঙ্গে পরিচয় ২০০৯ সালে। এবারের জন্মদিনে ঠিক রাত ১২টায় তাঁর একটি ছোট্ট এসএমএস—বিষয়টি আমার কাছে ভীষণ স্পেশাল। আমি আপ্লুত। যেটা আমার এবারের জন্মদিনটাকে অনেক কালারফুল মনে হয়েছে। একটা এসএমএস জন্মদিনটা অনেক বেশি কালারফুল করে দিয়েছে। আর জীবনে আমার সন্তান জয় আসার পর থেকে জন্মদিনের আনন্দও অন্য রকম হয়েছে। আগে সে আমার কোলে থাকত, আর এখন পাশে বসে থাকে। এবারও রাত ১২টার পর জয়কে পাশে নিয়ে কেক কেটেছি। এটাই আমার কাছে সবচেয়ে বেশি মেমোরেবল। আবার আমার কাছের কিছু মানুষ, ঠিক ১২টা বাজার সঙ্গে সঙ্গে আমাকে যখন ফোনটা করে, যেটা আমি আশা করে থাকি—এ বিষয়গুলো আমার কাছে সব সময়ই অনেক নতুন এবং জন্মদিনটাকে মনে করিয়ে দেয় যে আজ আমার বিশেষ দিন।

বাংলার রাজনৈতিক ইতিহাসে ভাসানী এক অবিস্মরণীয় নাম
বাংলাদেশের আপসহীন মজলুম জননেতা মাওলানা ভাসানীর জীবনীগ্রন্থ নিয়ে পাঠচক্রের আসর করেছে ময়মনসিংহ বন্ধুসভা। ৮ অক্টোবর বিকেলে প্রথম আলো ময়মনসিংহ অফিসে এই আসর বসে।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আল ইমরানের সঞ্চালনায় বন্ধুরা বলেন, বাংলার রাজনৈতিক ইতিহাসে আবদুল হামিদ খান ভাসানী এক অবিস্মরণীয় নাম। শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অসামান্য ভূমিকার জন্য তিনি ‘মজলুম জননেতা’ হিসেবে পরিচিত।

কৃষক-শ্রমিক ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভাসানী আজীবন সংগ্রাম করেছেন। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানি শাসকদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্যের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। ১৯২৩ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠা করেন এবং ময়মনসিংহে সফরে গেলে তাঁর ভাষণ শুনে ভাসানী অনুপ্রাণিত হন। ১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং তিনি দলটির প্রথম সভাপতি হন।

১৯৫৭ সালের কাগমারী সম্মেলন তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। সেখানে তাঁর বক্তব্য পূর্ব বাংলার মানুষের স্বাধিকার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক হয়ে ওঠে। পরবর্তী সময়ে বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা ও গণ-আন্দোলনের ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ।

কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ খালিদ হাসান বলেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন ব্রিটিশ ভারত ও বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা। তাঁর ডাকনাম ছিল চেগা মিয়া।

বন্ধু আব্দুর রাহিম বলেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি ছিলেন ব্রিটিশ ভারত ও বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা, যার জন্য ভাসানীর অনুসারীরা তাঁকে লাল মাওলানা নামে ডাকতেন।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক অনিক চন্দ্র দাস, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক ফারদিন হাসান, বন্ধু সোজন চন্দ্র দাস, জুনায়েদ সালমান ও রুপা চন্দ্র।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ময়মনসিংহ বন্ধুসভা

শেষ সেশনের শুরুতে মুশফিকের ফিফটি
মুশফিকের ফিফটি

শেষ সেশনের খেলা শুরু হয়েছে। প্রথম ওভারেই ফিফটি পেয়ে গেছেন মুশফিকুর রহিম। টেস্টে এটি তাঁর ৩০তম ফিফটি। বাংলাদেশ লিড এখন ২৩৮।

দ্বিতীয় সেশনেও বাংলাদেশের দাপট

বাংলাদেশ ২য় ইনিংস: ৩৬ ওভারে ১২৪/৩

দ্বিতীয় সেশনে বাংলাদেশ উইকেট হারিয়েছে একটি। ৩১ রান করে আউট হয়েছেন ওপেনার তানজিদ হাসান। সেশনের বাকি সময়ের গল্পটা নাজমুল ও মুশফিকের। এই জুটিতে এখন পর্যন্ত ৭১ রান এসেছে। মুশফিক ৪৮, নাজমুল ২৩ রানে ব্যাটিং করছেন। বাংলাদেশের লিড ২৩০ রানের।

মুশফিক‍+নাজমুল

বাংলাদেশ ২য় ইনিংস: ৩০ ওভারে ১১২/৩

মুশফিক–নাজমুলের জুটি থেকে এসেছে অবিচ্ছিন্ন ৫৯ রান। ৪২ রানে ব্যাটিং করছেন মুশফিক, ১৭ রানে নাজমুল। বাংলাদেশের লিড ২১৮ রানের।

বেঁচে গেলেন নাজমুল

বাংলাদেশ ২য় ইনিংস: ২৭.৩ ওভারে ৯৩/৩

স্টাম্পের সামনে ফুল লেংথের বলে সুইপ করতে গিয়ে মিস করেছিলেন নাজমুল। এলবিডব্লিউর আবেদনে আম্পায়ারও সাড়া দিয়েছিলেন। তবে নাজমুল রিভিউ নেন।রিভিউতে দেখা যায়, বল স্টাম্প মিস করত। অল্পের জন্য বেঁচে যান নাজমুল।

গুছিয়ে উঠছে বাংলাদেশ

বাংলাদেশ ২য় ইনিংস: ২৫ ওভারে ৮৪/৩

নাজমুল–মুশফিকের ব্যাটে আবার গুছিয়ে উঠছে বাংলাদেশ। ৫৩ রানে ৩ উইকেট হারানোর পর অবিচ্ছিন্ন ৩২ রানের জুটি গড়েছেন নাজমুল ও মুশফিক। মুশফিক ২২ রানে, নাজমুল ১০ রানে অপরাজিত আছেন।

৩৮ বলে তানজিদের ৩১

বাংলাদেশ ২য় ইনিংস: ১৫ ওভারে ৫৩/৩

দ্বিতীয় ইনিংসেও ভালো খেলছিলেন তানজিদ। দেখাচ্ছিলেন বড় ইনিংসের স্বপ্ন। তবে এবারও পারেননি। ফিরেছেন ৩১ রান করে। যেভাবে আউট হয়েছেন তাতে খুশি হওয়ার কথা না তানজিদের।

ইয়ামিন আহমদজাইয়ের ব্যাক অব লেংথ ডেলিভারিতে ব্যাট চালিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েছেন তানজিদ। বাংলাদেশের লিড ১৫৯ রানের।

ফিরছেন তানজিদ, ক্রিজে আসছেন মুশফিক

নাজমুলকে নিয়ে দ্বিতীয় সেশনের ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ ২য় ইনিংস: ১৩ ওভারে ৪৭/২

মুমিনুল আউট পরপরই লাঞ্চ ব্রেক দেওয়া হয়েছিল। বাংলাদেশ দ্বিতীয়  সেশনে ব্যাট করতে নেমেছে নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেনকে নিয়ে। সঙ্গে আছেন তানজিদ হাসান (২৫)।

বাংলাদেশের সেশন

বাংলাদেশ ২য় ইনিংস: ১০.৪ ওভারে ৪৪/২

তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের। এই সেশনে উইকেট পড়েছে ৮টি। ৪ উইকেটে ২১১ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল আফগানিস্তান। দলটি আজ ২৯ রান তুলতেই হারিয়েছে ৬ উইকেট। ১০৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ২ উইকেটে ৪৪ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে। বাংলাদেশের লিড এখন ১৫০ রানের।

ফিরলেন মুমিনুলও

বাংলাদেশ ২য় ইনিংস: ১০.৪ ওভারে ৪৪/২

আবার সুযোগ নষ্ট করলেন মুমিনুল। দ্বিতীয় ইনিংসে ফিরলেন ৭ রানে। ইয়ামিনের করা অফ স্টাম্পের বাইরে ফুল লেংথের বলে ব্যাট চালান মুমিনুল। ব্যাটের কানায় লেগে বল যায় প্রথম স্লিপে। ডান দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন আতাল। এই উইকেটেই শেষ হয় তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা।

আবার সেলিমের বাউন্সারে...

বাংলাদেশ ২য় ইনিংস: ৮ ওভারে ৩৫/১

১৩ রান করে ফিরলেন সাদমান। আফগান পেসার মোহাম্মদ সেলিমের বাউন্সারে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন সাদমান। প্রথম ইনিংসেও এই সেলিমের বাউন্সারে ক্যাচ দিয়ে ফিরেছিলেন সাদমান।

বাংলাদেশের লিড ১৪১ রানের।

বাংলাদেশের ভালো শুরু

বাংলাদেশ ২য় ইনিংস: ৭ ওভারে ৩১/০

দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের শুরুটা ভালো হয়েছে। তানজিদ হাসান ও সাদমান ইসলাম দুজনেই খেলছেন সাবলীলভাবে। প্রথম ইনিংসে ফিফটি করেছিলেন দুজনই।

অস্ট্রেলিয়ায় সোবহানা মোস্তারির সেঞ্চুরি

আফগানিস্তান ২৪০ রানে অলআউট

৪ উইকেটে ২১১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল আফগানিস্তান। সেই আফগানিস্তান প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ২৪০ রানে। মানে আজ ২৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে আফগানিস্তান। তাতে বাংলাদেশ লিড পেয়েছে ১০৬ রানের।

কারণটা হাসান ও ইবাদত। আজ ৬ উইকেটের মধ্যে ৪ উইকেট নিয়েছেন হাসান, ইবাদত ২টি। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিকের দেখাও পেয়েছেন হাসান।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৪৬ (তানজিদ ৮৩, সাদমান ৬৭; সেলিম ৪/৮২, ইয়ামিন ৩/৭৯)। আফগানিস্তান প্রথম ইনিংস: ২৪০ (রহমত ১০৫*, মালিক ৬২; হাসান ৫/৫৫, ইবাদত ৪/৫৬)। প্রথম ইনিংসে বাংলাদেশ ১০৬ রানে এগিয়ে

রহমত শাহর সেঞ্চুরি

আফগানিস্তান ১ম ইনিংস: ৮৯ ওভারে ২৩৬/৯

অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করলেন রহমত শাহ। সব মিলিয়ে টেস্টে এটি তাঁর চতুর্থ সেঞ্চুরি, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়।

হাসানের ফিফটি

বাংলাদেশের দ্রুততম পেসার হিসেবে টেস্টে ৫০ উইকেট নিয়েছেন হাসান। পেসারদের মধ্যে এর আগে ৫০ উইকেটের কীর্তি আছে মাশরাফি বিন মুর্তজা (৭৮) ও তাসকিন আহমেদের (৫৯)।১

হাসানের ৫ উইকেট

আফগানিস্তান ১ম ইনিংস: ৮৭ ওভারে ২২৩/৯

আবারও হাসানের ৫ উইকেট। গত আগষ্টে ডারউইন টেস্টে ৯ উইকেট নেওয়া হাসান আফগানিস্তানের বিপক্ষে আবু ধাবিতেও পেলেন ৫ উইকেট। পঞ্চম উইকেটটি পেয়েছেন ইয়ামিন আহমদজাইর। উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি।

টেস্টে এটি হাসানের চতুর্থ ফাইফার। এটি হাসানের ৫০তম উইকেটও।

হাসান স্পেশাল

টেস্ট ইতিহাসে এটি ৫০তম হ্যাটট্রিক। চলতি বছরে টেস্টে এটাই প্রথম হ্যাটট্রিক।১ ও ৫০

তালিকার তিনে হাসান

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন হাসান। পেসারদের মধ্যে প্রথম। এর আগে টেস্টে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক ছিল অলক কাপালি (২০০৩) ও সোহাগ গাজীর (২০১৩)।৩

যেভাবে হলো হাসানের হ্যাটট্রিক

৮২.৩ ওভার: হাসানের ব্যাক অব আ লেংথের বলটি নিচু হয়ে ঢুকে যায় ভেতরে। সামলাতে পারেননি ইসমত আলম, হন বোল্ড।

৮২.৪ ওভার: লিটন দাসও এখানে কৃতিত্ব পাবেন। হাসানের বলে কায়েসের ব্যাটের কানায় লেগে বল চলে যাচ্ছিল স্লিপের দিকে। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ নেন লিটন।

৮২.৫ ওভার: জিয়া-উর–রেহমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন হাসান। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। রিপ্লেতে দেখা যায়, বল গিয়ে আঘাত করত অফ স্টাম্পের ওপরের অংশে।

হাসানের হ্যাটট্রিক

আফগানিস্তান ১ম ইনিংস: ৮৩ ওভারে ২২০/৮

বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন হাসান মাহমুদ। ইনিংসের ৮৩তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট পেয়েছেন হাসান। আউট করেছেন ইসমত, কায়েস ও জিয়া–উর–রেহমানকে।

ইকরাম বোল্ড

আফগানিস্তান ১ম ইনিংস: ৮২ ওভারে ২২০/৫

এটাই চেয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতেই বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন ইবাদত হোসেন।

ইবাদতের অফ স্টাম্পের চ্যানেলে পড়া বলটি দারুণভাবে ভেতরে ঢোকে। ইকরামের ব্যাট–প্যাডের ফাঁক গলিয়ে সরাসরি স্টাম্পে আঘাত হানে বল। এটি ইবাদতের তৃতীয় উইকেট।

দিনের শুরুতেই নতুন বল

তৃতীয় দিনের শুরুতেই দ্বিতীয় নতুন বল পেয়েছে বাংলাদেশ। হাসান ও ইবাদত নতুন বলের সুবিধা কাজে লাগিয়ে নিশ্চয়ই রহমত–ইকরাম জুটি ভাঙতে চান।

দ্বিতীয় দিনশেষ

দ্বিতীয় দিনের খেলা শেষ হয়ে গেল। ৪ উইকেটে আফগানিস্তান তুলেছে ২১১ রান। বাংলাদেশের চেয়ে প্রথম ইনিংসে এখনও ১৩৫ রানে পিছিয়ে আছে তারা।

২ উইকেট হাতে নিয়ে দিনটা শুরু করেছিল বাংলাদেশ। ৮.৩ ওভার খেলে ২৯ রান তোলে তারা। অলআউট হয়ে যাওয়ার পর দিনটা অপেক্ষায় অপেক্ষায় কেটেছে বাংলাদেশের বোলারদের।

সবচেয়ে দ্রুত যখন দুটি উইকেট পেয়েছে তারা— তখন অপেক্ষা ছিল ৫ বলের। দিনের শেষটাও উইকেটের অপেক্ষায় থেকে কেটেছে। ১৯৪ বলে ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন রহমত শাহ ও ইকরাম আলীখিল। ৮৪ রান করা রহমত আছেন সেঞ্চুরির অপেক্ষায়, ২৪ রানে অপরাজিত ইকরাম।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৯২.৩ ওভারে ৩৪৬ (সাদমান ৬৭, তানজিদ ৮৩, নাঈম ৩৫*; সেলিম ৪/৮২, ইয়ামিন ৩/৭৯)।

আফগানিস্তান ১ম ইনিংস: ৭৯ ওভারে ২১১/৪ (রহমত ৮৪*, মলিক ৬২, ইকরাম ২৬*; ইবাদত ২/৫০. হাসান ১/৩৬, মিরাজ ১/৩৬)

দ্বিতীয় দিনশেষে

দুই শ পার

পরপর দুই বলে চার মেরে দলের রান দুই শ পার করেছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। ৮২ রান করে অপরাজিত থাকা এই ব্যাটসম্যান আছেন সেঞ্চুরির পথে। তাঁর সঙ্গী ইকরামও ১৮ রান করে যোগ্য সঙ্গ দিচ্ছেন। বেশ সতর্কভাবেই এগোচ্ছে আফগানিস্তান, এই মুহূর্তে নিয়ন্ত্রণটা তাদের হাতেই।

আফগানিস্তান ১ম ইনিংস: ৭৭ ওভারে ২০১/৪

দুই উইকেট

একটা উইকেটের জন্যই ১৫১ বল। লম্বা অপেক্ষায় একটু হতাশাও হয়তো পেয়ে বসেছিল। কিন্তু ৫ বলের ব্যবধানে দুই উইকেট তুলেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পড হয়ে গেছেন হাসমাতুল্লাহ শহিদী। ২ বলে খেলে শূন্য রান ফিরছেন।

আফগানিস্তান ১ম ইনিংস: ৫১ ওভারে ১৫৬/৪

জুটি ভাঙল

আফগানিস্তানের জুটি ভাঙল অবশেষে। আব্দুল মালিক আর রহমত শাহর জুটিতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল তারা। দুজনের ৭০ রানের জুটি ভেঙে দিয়েছেন ইবাদত। ৬২ রান করে তাঁর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ওপেনার মালিক।

আফগানিস্তান ১ম ইনিংস: ৪৬.১ ওভারে ১৩৮/৩

চা বিরতিতে দুই দল

আফগানিস্তান ১ম ইনিংস: ৪৫ ওভারে ১৩১/২

দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনটা আফগানিস্তানের। এই সেশনে দলটি হারিয়েছে ১ উইকেট, ৩২ ওভারে তুলেছে ৯৭ রান। আফগানিস্তান এখনো পিছিয়ে ২১৫ রানে। ৬০ রানে অপরাজিত আছেন মালিক, ৩৩ রানে রহমত। তৃতীয় উইকেট জুটি থেকে এখন পর্যন্ত এসেছে ৬৭ রান।

উইকেটের খোঁজে বাংলাদেশ

আফগানিস্তান ১ম ইনিংস: ৩৮ ওভারে ১১৯/২

কে নেবেন উইকেট?

আফগানিস্তানের উইকেট পড়েছে দুটি, একটি নিয়েছেন হাসান অন্যটি ইবাদত। মিরাজ, নাঈম ও তাইজুল—তিন স্পিনারের কেউই এখনো উইকেট পাননি। উইকেটের খোঁজে আবারও হাসানের কাছেই গেছেন অধিনায়ক নাজমুল।

মালিকের ফিফটি

আফগানিস্তান ১ম ইনিংস: ৩৪ ওভারে ১০৯/২

টেস্ট ক্যারিয়ারে প্রথম ফিফটি পেয়েছেন মালিক। রহমত শাহকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে এখন পর্যন্ত তুলেছেন ৪৫ রান।

আফগানিস্তানের ১০০ পার

আফগানিস্তান ১ম ইনিংস: ৩২ ওভারে ১০৬/২

সাবলীলভাবে খেলে যাচ্ছেন রহমত ও মালিক। দুজনে গড়েছেন অবিচ্ছিন্ন ৪২ রানের জুটি। ফিফটির পথে আছেন মালিক। ৪৮ রানে অপরাজিত আছেন এই ওপেনার। রহমত অপরাজিত ২০ রানে।

বাংলাদেশের স্পিনাররা এখনো কোনো টার্ন পাচ্ছেন না। দ্বিতীয় দিনের উইকেটেও ব্যাটসম্যানেরা সহায়তা পাচ্ছেন।

ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন আলিস আল ইসলাম।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ–অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও আলিস আল ইসলাম।

‘রহস্য স্পিন দেখতে’ এবার ওয়ানডে দলেও আলিস

এরপর...

আফগানিস্তান ১ম ইনিংস: ২৬ ওভারে ৮০/২

রহমত শাহকে সঙ্গে নিয়ে আব্দুল মালিক জুটি গড়ার চেষ্টা করছেন। ৩৩ রানে ব্যাটিং করছেন মালিক, ৯ রানে অধিনায়ক রহমত শাহ।

বোলিং করছেন তাইজুল, ৩ ওভারে দিয়েছেন ৬ রান। নতুন বোলার নাঈম হাসান।

ইবাদতের স্যালুট !

আফগানিস্তান ১ম ইনিংস: ২১ ওভারে ৬৮/২

বাউন্সারেই বাজিমাত। ২০ রানে ফিরলেন শহিদুল্লাহ। ইবাদতের শর্ট বলে পুল খেলেন এই ব্যাটসম্যান। ব্যাটের কানায় লেগে বল চলে যায় ডিপ ফাইন লেগের দিকে। দৌড়ে এসে সামনে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন হাসান মাহমুদ।

এরপর ইবাদতের চিরচেনা স্যালুট উদ্‌যাপন!

আফগানিস্তান ৫০‍+

আফগানিস্তান ১ম ইনিংস: ১৭ ওভারে ৫৪/১

১ উইকেট হারিয়েই ৫০ রান পার করেছে আফগানিস্তান। হাসানের সঙ্গে অন্য প্রান্তে বোলিং করছেন মেহেদী হাসান মিরাজ। একাদশে দুই পেসার, মিরাজকে আসতে হয়েছে তাই আগেভাগেই। তিনি এখন পর্যন্ত ৪ ওভারে ৯ রান দিয়েছেন।

আতালকে আউট করেছেন হাসান

দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ

আফগানিস্তান ১ম ইনিংস: ১৩ ওভারে ৩৪/১

আরও ২–১ টা উইকেট পেলে সেশনটা পুরোপুরি বাংলাদেশের হতো। সুযোগও ছিল। কারণ বল হাতে বাংলাদেশের শুরুটা দারুণই হয়েছিল। বিশেষ করে হাসান ছিলেন দুর্দান্ত। এখন পর্যন্ত ৭ ওভার বোলিং করে ১১ রান দিয়েছেন হাসান, আউট করেছেন আতালকে।

সব মিলিয়ে এই সেশনে ২১.২ ওভারে ৬৩ রান উঠেছে, পড়েছে ৩ উইকেট।

বাংলাদেশ প্রথম ইনিংসে তুলেছে ৩৪৬ রান

অবশেষে...

আফগানিস্তান ১ম ইনিংস: ১০.৩ ওভারে ৩০/১

হাসানের বলেই আউট হলেন আতাল। ফিরলেন ১৭ রান করে। স্লিপে হাসানের বলে ক্যাচ নিয়েছেন তানজিদ হাসান।

এর আগেও একবার উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন আতাল। আম্পায়ারের আউট না দেওয়া আর নাজমুল রিভিউ না নেওয়াতে সেবার বেঁচে যান। তবে সেই সুযোগ কাজে লাগিয়ে বড় ইনিংস খেলতে পারেননি এই ওপেনার।

এ কেমন ভুল!

অবিশ্বাস্য!

হাসান মাহমুদের বলে সেদিকউল্লাহ আতালের ব্যাট ছুঁয়ে বল চলে যায় লিটন দাসের হাতে। আউটের জোরালো আবেদন করেন বোলার ও ফিল্ডাররা। তবে আম্পায়ার সাড়া দেননি।

বাংলাদেশও রিভিউ নেয়নি। পরে রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় আলট্রাএজে স্পষ্ট স্পাইক ছিল। অর্থাৎ, ব্যাটের কানায় লেগেছিল বল। একই সময়ে ব্যাট প্যাডে লাগায় বিভ্রান্ত হয়ে যায় বাংলাদেশ। ফলে উইকেট পাওয়ার দারুণ সুযোগ হাতছাড়া হয় তাদের।

হাসানের করা আগের ওভারে রিভিউ নিয়েছিল বাংলাদেশ। সেটিতে বল ব্যাটের কাছ থেকেও যায়নি।

বাংলাদেশ ৩৪৬

৮ উইকেটে ৩১৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। এর সঙ্গে আজ যোগ করতে পেরেছে আরও ২৯ রান। সেটা এসেছে স্পিন বোলিং অলরাউন্ডার নাঈম হাসানের সৌজন্যে। ৩৫ রানে অপরাজিত ছিলেন নাঈম।

এই মাঠে প্রথম ইনিংসে গড় দলীয় সংগ্রহ ৩৬০। বাংলাদেশের সংগ্রহটা এর চেয়েও বড় হতে পারত। এক সময় বাংলাদেশের রান ছিল ২ উইকেটে ২২১ রান। শেষ ১২৫ রান তুলতে ৮ উইকেট হারিয়েছে নাজমুল হোসেনের দল।

আফগানিস্তানের হয়ে ৪ উইকেট নিয়েছেন সেলিম।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ৯২.৩ ওভারে ৩৪৬ (তানজিদ ৮৩, সাদমান ৬৭, লিটন ৫৩, মুমিনুল ৩৯, নাঈম ৩৫*, নাজমুল ২৯, মিরাজ ২৪; সেলিম ৪/৮২, ইয়ামিন ৩/৭৯, ইসমত ২/২০, কায়েস ১/৬০)।

ফিরলেন তাইজুল

বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ৩৩৫/৯

সেই সেলিমই উইকেট পেলেন। প্রথম দিনে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে ভোগানো এই পেসার আজ পেয়েছেন তাইজুলের উইকেট। ৯ রান করেছেন তাইজুল। এই উইকেটটিও তিনি পেয়েছেন শর্ট ডেলিভারিতে। এর আগে সাদমান ও লিটনকেও শর্ট ডেলিভারিতে আউট করেছেন।

দ্বিতীয় দিনের খেলা শুরু

বাংলাদেশ প্রথম ইনিংস: ৮৬ ওভারে ৩২৪/৮।

দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে আবুধাবিতে।

তাইজুল ৫ ও নাঈম ১৭ রানে অপরাজিত।

প্রথম দিন

প্রথম দিনের খেলা শেষ হয়ে গেল। বাংলাদেশ ৮ উইকেটে ৩১৬ রান করেছে। দিনশেষে আফগানিস্তানেরই খুশি হওয়ার কথা। প্রথম তিন ঘণ্টা পরও তারা হয়তো এমন সমাপ্তির কথা চিন্তাও করেনি। উদ্বোধনী জুটিতে ১২৪ রান করেছিল বাংলাদেশ, ফিফটি পেয়েছিলেন দুই ওপেনারই।

কিন্তু হুট করে ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। সেখান থেকে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের ব্যাটে ঘুরে দাঁড়ানোর আশা দেখেছিল। সেটিও হয়নি, ইনিংসটা লম্বা করতে পারেননি কেউই। মিরাজ ২৪ আর লিটন ফিরেছেন ৫৩ রানে। আগামীকাল বাংলাদেশের হয়ে দিন শুরু করবেন নাঈম হাসান (১১) ও তাইজুল ইসলাম (৪)।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ৮৪ ওভারে ৩১৭/৮ (সাদমান ৬৭, তানজিদ ৮৩, মুমিনুল ৩৯, নাজমুল ২৯, মুশফিক ০, লিটন ৫৩, মিরাজ ২৪, নাঈম ১১*, হাসান ২, তাইজুল ৪*; সেলিম ৩/৭০, ইসমত ২/২০, ইয়ামিন ২/৬২)। (১ম দিন শেষে)

লিটনের ফিফটি

এক রান করেই ব্যাটটা উঁচিয়ে ধরেছিলেন লিটন দাস। তা যে রসিকতা করে করা— আগের তিন ইনিংসে তাঁর ডাক মারার কথা মনে থাকলে বুঝতে পারবেন যেকেউই। লিটন আরও একবার ব্যাট উঁচিয়ে ধরলেন এই ইনিংসে, তবে এবার ফিফটি করে।

আহমেদজাইয়ের বলে চার মেরে ফিফটি করেন লিটন। কিন্তু এরপর আর দুই বলও টিকলেন না! সেলিম শাফির বলে ক্যাচ তুলে দিয়ে তিনি আউট হয়ে গেছেন। বাংলাদেশ সপ্তম উইকেট হারিয়েছে। তারা তিন শ পার করলেও কতদূর যাবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

বাংলাদেশ ১ম ইনিংস: ৭৯.১ ওভারে ৩০৩/৭

মিরাজ বোল্ড

হঠাৎ ধসের পর মিরাজ ও লিটনের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তাও লম্বা হলো না খুব একটা। ইশমত আলমের বলে বোল্ড হয়ে গেছেন মিরাজ। তাঁর অফ স্টাম্পের বাইরের বল মিরাজের ব্যাট হয়ে গেছে স্টাম্পে। এখন বাংলাদেশ তাকিয়ে শুধু লিটনের দিকে, ৪০ রানে অপরাজিত তিনি। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন নাঈম হাসান।

বাংলাদেশ ১ম ইনিংস: ৭২.২ ওভারে ২৮৭/৬

লিটন–মিরাজ...

এটিই বাংলাদেশের শেষ স্বীকৃত জুটি। তাদের ব্যাটে ঘুরে দাঁড়াতে না পারলে বিপদে পড়ে যাবে বাংলাদেশ। এখন পর্যন্ত কাজটা ঠিকঠাক করছেন মিরাজ ও লিটন। দুজনের জুটিতে এসেছে ৪২ রান।

বাংলাদেশ ১ম ইনিংসে : ৬৪ ওভারে ২৬৭/৫

দ্বিতীয় সেশন

প্রথম দিনের দ্বিতীয় সেশন হলো। ৯৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে এই সেশনে। এখন উইকেটে আছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। মেহেদীর রান এখনও শূন্য, লিটন অপরাজিত আছেন ৩ রানে।

টানা ৩ উইকেট হারাল বাংলাদেশ

বাংলাদেশ ১ম ইনিংস: ৫১ ওভারে ২২৫/৫

মুমিনুল, মুশফিকের পর অধিনায়ক নাজমুলও ফিরলেন। আউট হয়েছেন ২৯ রান করে। তাঁকে ফিরিয়েছেন স্পিনার কায়েস আহমেদ।

২ উইকেটে ২২১ রান করা বাংলাদেশ ২২৫ রান তুলতেই হারিয়েছে ৫ উইকেট। মানে ৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছে দলটি। এই সেশনে দারুনভাবে ঘুরে দাঁড়িয়েছে আফগান বোলাররা। তাদের পেসারদের গতি বেড়েছে, স্পিনারও ভালো জায়গায় বোলিং করছেন।

মুশফিকও আউট

বাংলাদেশ ১ম ইনিংস: ৫০ ওভারে ২২৪/৪

শূন্য রানে ফিরলেন মুশফিক। ইয়ামিন আহমদজাইর বলে বোল্ড হয়ে ফিরেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তাঁর করা মিডল স্টাম্প বরবার ইনসুইং ইয়র্কারে বোল্ড হয়েছেন মুশফিক।

এবার মুমিনুল আউট

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭.৪ ওভারে ২২১/৩

তানজিদ–সাদমান ফিফটি পেয়েছেন। মুমিনুল সেটাও করতে পারেননি। ৩৯ রানে ইয়ামিন আহমদজাইর বলে আউট হয়েছেন।

আহমদজাইর লেংথ বলটা কিছুটা ভেতরের দিকে ঢুকছিল। পিচে পড়ে একটু ধীরগতিরও হয়েছে। মুমিনুল সামনের পায়ে ভর দিয়ে বলটি খেলতে চেয়েছিলেন । কিন্তু ব্যাটে-বলে ঠিকমতো করতে পারেননি। ক্যাচ দিয়েছেন কাভারে, রহমত শাহর কাছে।

সাদমান ফেরার পর...

বাংলাদেশ ১ম ইনিংস: ৪২ ওভারে ২০২/২

দুই ওপেনার ফেরার পরও বাংলাদেশের রানের গতি থেমে নেই। মুমিনুল হকের সঙ্গে এখন উইকেটে আছেন অধিনায়ক নাজমুল হোসেন। দুজনেই খেলছেন সাবলীলভাবে। মুমিনুল ৩৫ আর নাজমুল ১২ রানে অপরাজিত।

সাদমানের বিদায়

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৮ ওভারে ১৮৪/২

সেঞ্চুরি মিস করলেন সাদমানও। তাঁর সামনেও ছিল বড় ইনিংস খেলার সুযোগ। কিন্তু ৬৭ রান করে ফিরেছেন এই ওপেনার।

সেলিমের বুকসমান উচ্চতায় শর্ট বলে পুল খেলেছিলেন সাদমান। মাটিতে রাখতে চাইলেও পারেননি। বল চলে যায় স্কয়ার লেগে থাকা ফিল্ডার জিয়া-উর-রহমানের কাছে। দারুণ ক্যাচ নিয়েছেন তিনি।

সাদমানের ফিফটি

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৩ ওভারে ১৬৪/১

৫ রানে জীবন পেয়েছিলেন। শহীদির ক্যাচ মিসে বেঁচে যান। সেই সাদমান পেয়েছেন ফিফটি। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর নবম ফিফটি। এর আগে তানজিদও ফিফটি করেন। তিনি আউট হয়েছেন ৮৩ রানে। সাদমান নিশ্চয়ই একই ভুল করতে চাইবেন না!

প্রথম সেশন বাংলাদেশের

বাংলাদেশ ১ম ইনিংস: ২৬ ওভারে ১৩৪/১ (প্রথম সেশন শেষে)

তানজিদের ব্যাটে প্রথম দিনের প্রথম সেশনটা বাংলাদেশের। ৭১ বলে ৮৩ রানের ইনিংস খেলেছেন তানজিদ। সাদমানও তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন, অপরাজিত ৪১ রানে। তাঁর সঙ্গে উইকেটে আছেন মুমিনুল, এই বাঁহাতির ব্যাট থেকে এসেছে ৫ রান।

আফগানিস্তানের হয়ে একটি উইকেট নিয়েছেন ইসমত আলম।

ফিরছেন তানজিদ, উইকেটে যাচ্ছেন মুমিনুল

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ২৬ ওভারে ১৩৪/১ (তানজিদ ৮৩, সাদমান ৪১*, মুমিনুল ৫*; ইসমত ১/১৭, সালিম ০/৩১, হাশমতউল্লাহ ০/২৪, ইয়ামিন ০/৩৭)। প্রথম সেশন শেষে।

যেভাবে ফিরলেন তানজিদ

কৌশল পরিবর্তনের সুফল পেয়েছে আফগানিস্তান। উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে অভ্যস্ত তানজিদের জন্য উইকেটকিপারকে তারা এগিয়ে আনেন স্টাম্পের কাছে। সেটাই হয়তো তানজিদের মনযোগে কিছুটা বিঘ্ন ঘটিয়েছে। এরপর ষষ্ঠ স্টাম্পের লাইনে করা শর্ট বলে ব্যাট ছোঁয়ান তানজিদ। ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটকিপারের গ্লাভসে।

ফিরলেন তানজিদ

বাংলাদেশ ১ম ইনিংস: ২৩ ওভারে ১২৪/১

না, সেঞ্চুরিটা হলো না। তানজিদ ফিরলেন ৮৩ রান করে। ইসমত আলমের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তানজিদ। দারণ ক্যাচ নিয়েছেন আফগান উইকেটকিপার ইকরাম। উইকেটে এসেছেন মুমিনুল হক।

প্রায় এক বছর পর

গত বছরের নভেম্বরে সর্বশেষ ওপেনিং জুটিতে শতরান দেখেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে সেই টেস্টেও ছিলেন সাদমান, সঙ্গী ছিলেন মাহমুদুল হাসান।

শতরানের জুটি

বাংলাদেশ ১ম ইনিংস: ১৮ ওভারে ১০৩/০

ওপেনিং জুটিতে শতরান তুলল বাংলাদেশ। তানজিদের ব্যাট থেকে এসেছে ফিফটি। ৫৪ বলে ৬৬ রানে অপরাজিত আছেন তানজিদ। সাদমান তাঁকে সঙ্গ দিচ্ছেন, ৩২ রানে অপরাজিত তিনি।

তানজিদের ফিফটি

বাংলাদেশ ১ম ইনিংস: ১৪ ওভারে ৭৪/০

আফগানিস্তানের বোলারদের বিপক্ষে তানজিদ ইনিংসের শুরু থেকেই ছিলেন সাবলীল। তিনি ফিফটি পেয়েছেন ৪১ বলে। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর দ্বিতীয় পঞ্চাশোর্ধ রানের ইনিংস। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন এই ওপেনার। অন্য প্রান্তে সাদমান খেলছেন প্রথাগত টেস্ট মেজাজে। ৪৪ বলে ১৯ রানে অপরাজিত আছেন সাদমান।

বিনা উইকেটে বাংলাদেশের ৫০

বাংলাদেশ ১ম ইনিংস: ১০.২ ওভারে ৫৬/০

তানজিদ–সাদমানের ব্যাটে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। দুজনে মিলে এরইমধ্যে তুলেছেন ৫৬ রান। তানজিদ খেলছেন আক্রমণাত্মক কৌশলে, ৩৩ বলে ৩৮ রানে অপরাজিত তিনি। সাদমান ৩০ বলে ১৩ রানে অপরাজিত।

ওয়ানডে মেজাজে তানজিদ

বাংলাদেশ ১ম ইনিংস: ৭ ওভারে ৩২/০

৫ রানে জীবন পেলেন সাদমান। সপ্তম ওভারে ইয়ামিন আহমদজাইয়ের বলে কাভারে হাশমতউল্লাহ শহীদির হাতে ক্যাচ দিয়েছিলেন সাদমান। মিস করেছেন শহীদি। অন্য প্রান্তে ওয়ানডে মেজাজে ২৪ বলে ২১ রান করেছেন তানজিদ।

বাংলাদেশের সাবধানী শুরু

বাংলাদেশ ১ম ইনিংস: ৩ ওভারে ৯/০

এখনো তেমন কিছুই ঘটেনি। তানজিদ হাসান ও সাদমান সাবলীলভাবেই শুরুটা করেছেন। প্রথম ইনিংসে বাংলাদেশের চোখ বড় সংগ্রহের দিকেই থাকবে।

এই মাঠে প্রথম ইনিংসে দলীয় গড় স্কোর ৩৬০।

দুই দলের একাদশ

বাংলাদেশ একাদশ:  সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন  (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন।

আফগানিস্তান একাদশ: আবদুল মালিক, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদি, ইকরাম আলিখিল (উইকেটকিপার), জিয়া-উর-রহমান , শহিদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, কাইস আহমেদ, মোহাম্মদ সেলিম সাফি ও ইসমত আলম।

কেন আগে ব্যাটিং

টসের সময় নাজমুল হোসেনউইকেট বেশ শুষ্ক, আর গরমও অনেক। আমার মনে হয়, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা একটু কঠিন হবে।

টস

আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন।

স্বাগতম

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে বাংলাদেশের মুখোমুখি আফগানিস্তান। নিরপেক্ষ ভেন্যুতে এটাই প্রথম টেস্ট বাংলাদেশ দলের।

তিন বছরে ৮ টেস্ট খেলতে না পারলে আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে নাম ওঠে না। বাংলাদেশের সঙ্গে ম্যাচটা আফগানিস্তানের এই সময়ের মধ্যে ষষ্ঠ টেস্ট। র‌্যাঙ্কিংয়ে নাম তুলতে তাদের আরও দুটি টেস্ট খেলতে হবে। এতটুকু পড়ে নিশ্চয়ই আফগানিস্তানকে সহজ প্রতিপক্ষ মনে হচ্ছে। তাহলে কিন্তু একটু ভুলই করবেন।

আবুধাবিতে অনুশীলনে বাংলাদেশ দল। ছবিটি গতকালের

কেন ভুল হবে সেটা জানতে ক্লিক করুন নিচের লিংকে।

র‍্যাঙ্কিংয়ে না থাকা আফগানিস্তানও কেন বাংলাদেশের চ্যালেঞ্জ

বাংলাদেশ–আফগানিস্তান টেস্টে এতদিন ছড়ি ঘুরিয়েছেন কারা? মানে কাদের পারফরম্যান্স সবচেয়ে ভালো—তা জানতে ক্লিক করুন নিচের লিংকে।

বাংলাদেশ–আফগানিস্তান টেস্টে সেরা পারফর্মার কারা

কুমিল্লায় কিশোরী হত্যায় অনেক প্রশ্নের উত্তর অজানা
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী (১৫) হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়াকে গ্রেপ্তার এবং তাঁর দেখানো স্থান থেকে কিশোরীর ব্যবহৃত আইফোন উদ্ধারের কথা জানানো হয়েছে।

তবে ৮ কিলোমিটার দূরের গন্তব্যে যেতে ৩০ কিলোমিটার ঘুরিয়ে নির্জন ফসলের মাঠে নেওয়াসহ এ হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত কি না—এমন কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। বেশ কয়েক বছর ধরে মেয়েটির পরিবার কুমিল্লায় বসবাস করছে। এ কারণে মেয়েটির জেলার ভৌগোলিক অবস্থান নিয়ে ধারণা থাকার কথা। এরপরও তাকে শহরের দিকে না নিয়ে উল্টো পথে কীভাবে নিয়ে যাওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের ভাষ্য, আসামি সুমন মিয়া কিশোরীর ওপর পাশবিক নির্যাতন চালানোর কথা স্বীকার করেছেন।

গতকাল শনিবার সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আলোচিত এ হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া। তিনি বলেন, গ্রেপ্তার সুমনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্ত চলছে; অন্য কেউ জড়িত ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার, কুমিল্লা তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে; বাকি প্রশ্নগুলোর উত্তর তদন্তের মাধ্যমে খুঁজে বের করা হবে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সকালে লালমাই উপজেলার ভোরাজগৎপুর উত্তরপাড়ার একটি ধানখেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের গলায় গামছা ছিল। কাছাকাছি একটি সিএনজিচালিত অটোরিকশা, গাড়িতে কাপড়চোপড় ও পাশে একটি হাতব্যাগ পাওয়া যায়।

উল্টো পথে ৩০ কিলোমিটার

পুলিশের তদন্ত অনুযায়ী, গত বুধবার দিবাগত রাতে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার নূরজাহান হোটেলসংলগ্ন তিশা বাস কাউন্টারের কাছে বাড়ি ফেরার জন্য অটোরিকশা খুঁজছিল কিশোরী। রাত সাড়ে ১২টার দিকে সুমনের অটোরিকশায় ওঠে সে। দর-কষাকষির পর ৩০০ টাকায় বাড়ি পৌঁছে দিতে রাজি হন সুমন; কিন্তু বাড়ির পথে না গিয়ে তিনি উল্টো সড়ক ধরে নির্জন এলাকার দিকে যান।

শর্টকাটের কথা বলে কিশোরীকে নির্জন পথে নেন চালক, ধর্ষণের পর হত্যা: পুলিশ

পদুয়ার বাজার থেকে কুমিল্লা নগরের রেসকোর্স এলাকার দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। পুলিশের দেওয়া বর্ণনা অনুযায়ী, সুমন প্রথমে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বিজরা বাজারের দিকে যান। পরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক হয়ে লালমাইয়ের ভোরাজগৎপুরের ফসলের মাঠের কাছে পৌঁছান। এ পথে দূরত্ব অন্তত ৩০ কিলোমিটার।

এতটা পথ ঘুরিয়ে নেওয়ার সময় কী ঘটেছিল, তা জানা গুরুত্বপূর্ণ। দুটি আঞ্চলিক মহাসড়কেই রাতে যানবাহন চলাচল করে। কিছু স্থানে লোকজনও কমবেশি থাকে। এ পথে কিশোরীটি কী পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, কোনো পর্যায়ে সাহায্য চাওয়ার সুযোগ তৈরি হয়েছিল কি না, তা স্পষ্ট নয়। পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে সুমন দাবি করেছেন, অটোরিকশা চলার সময় কিশোরী কোনো ‘প্রতিক্রিয়া’ দেখায়নি।

পুলিশ জানিয়েছে, রাত ২টা ৫৮ মিনিটে কিশোরী তার বাবাকে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল। ঘুমে থাকা বাবা তখন সেটি দেখেননি। ভোরের দিকে দেখে মেয়েকে খুঁজতে বের হন।

অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া বলেন, পদুয়ার বাজার থেকে কিশোরীর বাসায় যেতে সর্বোচ্চ আধা ঘণ্টা লাগার কথা। অথচ তাকে দেড় থেকে দুই ঘণ্টা ঘুরিয়ে ঘটনাস্থলে নেওয়া হয়। তিনি বলেন, ‘মেয়েটি যদি ঘটনাস্থলে বা এর আগে অন্তত ৯৯৯-এ কল দিত, তাহলে হয়তো আমাদের এমন একটি মৃত্যু দেখতে হতো না।’

পুলিশের দাবি, নির্জন জায়গায় পৌঁছানোর পর কিশোরী পালানোর চেষ্টা করলে সুমন তাকে আটকাতে ধস্তাধস্তি করেন। পরে গলায় গামছা পেঁচিয়ে ধর্ষণ করেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এরপর ধানখেতে নিয়ে মুখ মাটির দিকে রেখে পা দিয়ে মাথা চেপে শ্বাসরোধে হত্যা করেন।

পুলিশ জানিয়েছে, রাত ২টা ৫৮ মিনিটে কিশোরী তার বাবাকে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল। ঘুমে থাকা বাবা তখন সেটি দেখেননি। ভোরের দিকে দেখে মেয়েকে খুঁজতে বের হন। এর মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করছিল। পরে সেখানে গিয়ে মেয়ের মরদেহ শনাক্ত করেন।

‘আমার কলিজার পাখিটা যখন চলে গেছে, এখন আর কিছু বলব না’

কিশোরী কী পরিস্থিতিতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল, সে সময় বিপদের আশঙ্কা করছিল কি না এবং লোকেশন পাঠানোর পর কী ঘটেছিল—এসব বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়নি। তবে ওই সময় পর্যন্ত ফোনটি তার কাছে ছিল, তা বোঝা যায়।

সিসিটিভি ফুটেজে কিশোরী

ধর্ষণের অভিযোগের বিষয়ে পুলিশ জানিয়েছে, সুমন জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছেন। তবে চূড়ান্তভাবে নিশ্চিত হতে ফরেনসিক প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধর্ষণ হত্যার আগে, নাকি পরে ঘটেছে, সে বিষয়েও পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজে কিশোরীকে অটোরিকশায় বসে থাকতে দেখা গেছে। ফুটেজে তাকে পেছনের বাঁ পাশে বসে থাকতে দেখা যায়। অটোরিকশায় অন্য কেউ ছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকেরা। পুলিশ জানায়, এখন পর্যন্ত সুমন ছাড়া অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি তদন্তে।

পুলিশের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, বান্ধবীর কাছে যাওয়ার কথা বলে ৪ অক্টোবর বাসা থেকে বের হয়েছিল কিশোরী। পরে ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজারে যাওয়ার তথ্য পেয়েছে পুলিশ। কক্সবাজার থেকে আইকনিক এক্সপ্রেসের একটি বাসে বুধবার দিবাগত রাতে কুমিল্লায় ফেরে সে। রাত পৌনে ১২টার দিকে পদুয়ার বাজার এলাকায় নূরজাহান হোটেলের সামনে বাস থেকে নামে। এরপর একটি দোকানে মুঠোফোন চার্জ দেয়। রাত সোয়া ১২টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোডে যায়। পরে বাড়ি ফেরার জন্য অটোরিকশায় ওঠে বলে পুলিশের ভাষ্য।

৪ থেকে ৭ অক্টোবর রাত পর্যন্ত মেয়েটি কীভাবে বিভিন্ন স্থানে গেছে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য এখনো সামনে আসেনি। পুলিশ জানিয়েছে, ওই চার দিনে পরিবার থেকে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়নি। ঘটনার পর কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেছিলেন, কিশোরী বুধবার রাতে বাসায় ফিরবে বলে ওই দিন বিকেলে পরিবারকে জানিয়েছিল।

খুঁজে পেতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল মেয়ে, বাবা গিয়ে দেখেন উদ্ধার হচ্ছে লাশ

পুলিশ বলেছে, হত্যার পর অটোরিকশা ঘটনাস্থলে ফেলে আইফোন নিয়ে চলে যান সুমন। পরে কচিকাটা মসজিদের কাছে একটি পুকুরে গোসল করেন। এরপর অন্য একটি অটোরিকশায় বাখরাবাদ এলাকায় গিয়ে পুকুরপাড়ের জঙ্গলে ফোনটি লুকিয়ে রাখেন। পরে চট্টগ্রামে চলে যান। গত শুক্রবার চট্টগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, একই দিন বাখরাবাদ থেকে আইফোনটি উদ্ধার করা হয়। ফোনটির বিষয়ে পরিবারের সঙ্গে কথা বলার কথা জানায় পুলিশ।

মহাসড়কে রাতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

পদুয়ার বাজার বিশ্বরোড থেকে বাড়ি ফেরার পথে কিশোরীর সঙ্গে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের বক্তব্য। ফলে রাতে মহাসড়ক ও আশপাশের সড়কে যাত্রীদের নিরাপত্তা ও পুলিশের টহল নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে গত ২৪ এপ্রিল রাতে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীও বাস থেকে নামার পর সংঘবদ্ধ সিএনজি অটোরিকশা চক্রের ফাঁদে পড়েছিলেন; ছিনতাইয়ের পর তাঁকে হত্যা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া বলেন, অতীতের ঘটনাগুলোতেও পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনেছে।

এদিকে কিশোরীর মা তাঁর মেয়ের মৃত্যুর ঘটনায় এক বান্ধবীর ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। শুক্রবার যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের বাড়িতে তিনি বলেন, বুধবার বিকেলে মেয়ে তাঁকে জানিয়েছিল, সে এক বান্ধবীর সঙ্গে আছে। বান্ধবীর নাম ও তার মা-বাবার পরিচয় জানতে চাইলেও মেয়ে কিছু বলেনি। ওই বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করলে হত্যার রহস্য উদ্‌ঘাটনে তথ্য পাওয়া যেতে পারে বলে দাবি করেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে; বাকি প্রশ্নগুলোর উত্তর তদন্তের মাধ্যমে খুঁজে বের করা হবে।

স্বামী-স্ত্রীর সম্পর্ক মজবুত করতে পারে এই ৫ অভ্যাস
রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ‘প্রেম বলিলে দুই জন ব্যক্তি মাত্র বুঝায়, আর জগৎ নাই। দুই জনেই দুই জনের জগৎ।’ কখনো কখনো ছোট ছোট অভ্যাস এই ‘দুজনের জগৎটাকে’ সুন্দর করে, একান্তই নিজেদের করে। চলুন, সম্পর্কের ক্ষেত্রে এমন কিছু অভ্যাস বা রীতির কথা শোনা যাক।

১. প্রতিদিন শুধুই নিজেদের জন্য খানিকটা সময় রাখুন

রেস্তোরাঁয় বা পার্কে গিয়ে বসতে হবে, তা নয়। ঘণ্টাখানেক একান্তে সময় কাটাতে হবে, তা-ও নয়। স্রেফ ১০টা মিনিট হয়তো শুধু দুজন দুজনের সঙ্গে সময় কাটালেন। অবশ্যই ফোন স্ক্রল না করে। দিনের মজার কিছু অভিজ্ঞতা ভাগাভাগি করুন। হাসুন। অথবা কিছুই না করে দুজন কেবল চুপচাপ একসঙ্গে বসে থাকুন।

২. স্বাগত ও বিদায় জানান

নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যাওয়া, কিংবা চুপচাপ ঘরে ঢুকে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়া—দম্পতিদের জন্য এটা খারাপ লক্ষণ। বেরোনোর আগে সঙ্গীর কাছ থেকে বিদায় নিন। আবার আপনি, কিংবা আপনার সঙ্গী যখন ঘরে ফিরবেন, তখন একে অপরকে অভ্যর্থনা জানান। কয়েক সেকেন্ডের এই অভ্যাসও বলে দেয়, আপনারা একে অপরের কাছে গুরুত্বপূর্ণ।

ফ্যাশন ও স্টাইলেই সমালোচনার জবাব দিয়েছেন ক্যাটরিনা, দেখুন ১০ ছবি

৩. ছেলেমানুষিটাও থাক

প্রত্যেক দম্পতির মধ্যেই তাঁদের একান্ত নিজস্ব কিছু ছেলেমানুষি থাকে। হয়তো কোনো একটা খুনসুটি, ভিন্ন নামে ডাকা, কিংবা এমন কিছু, যার কোনো অর্থ হয় না। তবু দুজনের কাছেই ওই খুনসুটিটা বিশেষ। এই পাগলামিগুলোও পুষে রাখুন।

নিয়ম করে সপ্তাহে একদিন একসঙ্গে হাঁটতে পারেন

৪. দিন শেষ হোক ছোটখাটো প্রশ্ন দিয়ে

স্রেফ উল্টো দিকে ফিরে শুয়ে পড়া নয়। ঘুমানোর আগে কিছুক্ষণ কথা বলুন। ছোট্ট কোনো প্রশ্নও হতে পারে।
‘আজকের দিনটা কেমন গেল?’
‘তোমার কি আমাকে কিছু বলার ছিল?’
এমন ছোট ছোট প্রশ্নও মনের দরজা খুলে দিতে সাহায্য করতে পারে। কখনো কখনো মানুষ উপদেশ বা পরামর্শ চায় না। শুধু চায়, কেউ একজন তাঁর জীবনের ছোটখাটো বিষয়গুলোও মন দিয়ে শুনুক।

৫. সাধারণ, কিন্তু বিশেষ

খুব সাধারণ কিছুও আপনাদের মধ্যে ‘বিশেষ’ হতে পারে। হয়তো রাতের খাবারের পর আপনারা কিছুক্ষণ একসঙ্গে হাঁটেন। কিংবা সপ্তাহের যেকোনো একদিন একসঙ্গে বাজার করতে যান। ব্যাপারটা যে খুব ‘রোমান্টিক’ হতে হবে, তা নয়। কখনো কখনো এই সাধারণ অভ্যাসগুলোই মানুষের সবচেয়ে ‘আরামদায়ক’ স্মৃতি হয়ে ওঠে। খেয়াল করে দেখবেন, খুব দামি হোটেলে একসঙ্গে খাওয়ার স্মৃতি হয়তো আপনার মনে পড়ে না। কিন্তু কোনো এক সন্ধ্যায় বারান্দায় বসে দুজন একসঙ্গে চা খেয়েছেন, সেটা আপনি মিস করেন।
ঘনিষ্ঠতা ব্যাপারটা আকস্মিক গড়ে ওঠে না। এটা গড়ে ওঠে ধীরে, আমাদের দৈনন্দিন অভ্যাসের মধ্য দিয়ে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বাংলাদেশের যত হ্যাটট্রিক–ম্যান
অলক কাপালি

অলক কাপালি (২০০৩, টেস্ট)

বাংলাদেশের প্রথম হ্যাটট্রিক অলক কাপালির। ২০০৩ সালে পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে টানা তিন বলে আউট করেছিলেন সাব্বির আহমেদ, দানিশ কানেরিয়া ও উমর গুলকে।

শাহাদাত হোসেন

শাহাদাত হোসেন (২০০৬, ওয়ানডে)

ওয়ানডেতে বাংলাদেশের প্রথম হ্যাটট্রিক শাহাদাত হোসেনের। জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে টানা তিন বলে ফিরিয়েছিলেন মুপামবিসি, এলটন চিগম্বুরা ও প্রসপার উতসেয়াকে।

আব্দুর রাজ্জাক

আবদুর রাজ্জাক (২০১০, ওয়ানডে)

মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ভিন্ন ওভার মিলিয়ে রাজ্জাক টানা তিন বলে আউট করেছিলেন প্রসপার উতসেয়া, রেমন্ড প্রাইস ও ক্রিস্টোফার এমপফুকে।

সোহাগ গাজী

সোহাগ গাজী (২০১৩, টেস্ট)

চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক সোহাগ গাজীর। আউট করেন কোরি অ্যান্ডারসন, বিজে ওয়াটলিং ও ডগ ব্রেসওয়েলকে।

রুবেল হোসেন

রুবেল হোসেন (২০১৩,  ওয়ানডে)

গাজীর দুই সপ্তাহ পর হ্যাটট্রিক করেন রুবেল, এবারও প্রতিপক্ষ নিউজিল্যান্ড। মিরপুরে রুবেল আউট করেন কোরি অ্যান্ডারসন, ব্রেন্ডন ম্যাককালাম ও জিমি নিশামকে।

তাইজুল ইসলাম

তাইজুল ইসলাম (২০১৪, ওয়ানডে)

ওয়ানডে অভিষেকেই হ্যাটট্রিকের বিশ্ব রেকর্ড গড়েন তাইজুল। মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে আউট করেন পানিয়াঙ্গারা, জন নিয়াম্বু ও তেন্দাই চাতারাকে।

তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ (২০১৭, ওয়ানডে)

ওয়ানডেতে হ্যাটট্রিক করা পঞ্চম বাংলাদেশি বোলার তাসকিন। ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসের শেষ ওভারে ফেরান আসেলা গুনারত্নে, সুরাঙ্গা লাকমাল ও নুয়ান প্রদীপকে।

হাসান মাহমুদ

হাসান মাহমুদ (২০২৬, টেস্ট)

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক হাসান মাহমুদের। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে হাসান টানা তিন বলে ফিরিয়েছেন ইসমত আলম, কায়েস আহমেদ ও জিয়াউর রহমানকে।

প্রতিবাদের ‘ভূত’ যেভাবে মোদি সরকারের ঘুম হারাম করে দিল
১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে একটা বিষয় পরিষ্কার—ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকারকে দেশের জনগণ আর এক মুহূর্তের জন্যও স্বস্তিতে থাকতে দেবে না। সরকারের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তারা চারদিকে শুধু প্রতিপক্ষ দেখছে; ভিন্নমতের ভূত এখন তাদের তাড়া করে ফিরছে।

রাস্তার প্রবেশমুখগুলোতে ভারী ব্যারিকেড আর শত শত পুলিশের সজাগ দৃষ্টি। হেঁটে যাওয়া যেকোনো মানুষের পক্ষে জিজ্ঞাসাবাদ এড়িয়ে পার হওয়া অসম্ভব। কারও জবাবে সামান্য সন্দেহ হলেই পুলিশ তাঁকে ফেরত পাঠিয়ে দিচ্ছে।

অথবা বলা যায়, পথচারী মাত্রই সরকারের চোখে এখন সন্দেহভাজন। আমার শিক্ষার্থীরা জানাল, মিন্টো ব্রিজের কাছে পাকোড়া খাওয়ার সময় পুলিশ তাদের তুলে নিয়ে গেছে। তারা আরও দেখেছে—কাছাকাছি একটি পাবলিক টয়লেটে শৌচকার্য সারতে যাওয়া এক তরুণকেও পুলিশ জোরপূর্বক টেনেহিঁচড়ে বের করে নিয়ে এসেছে।

আমরা দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে থাকি। আমি আর আমার স্ত্রী ভাবছিলাম, আমরা কীভাবে প্রতিবাদের জায়গায় পৌঁছাব। জানতাম, সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব। তা ছাড়া কলকাতায় আমার ফ্লাইট ছিল, তাই অনর্থক আটক হওয়ার ঝুঁকি নেওয়াটা বুদ্ধিমানের কাজ হতো না। কিন্তু আমরা এই প্রতিবাদের অংশ হতে চেয়েছিলাম।

আমাদের দিনটি শুরু হয়েছিল এক বন্ধুর বার্তা দিয়ে। তিনি জানতে চেয়েছিলেন আমরা ঠিক আছি কি না। তিনি অন্য কয়েকজন বন্ধুকেও বার্তা পাঠিয়েছিলেন, কিন্তু সেগুলো উত্তরহীন পড়ে ছিল। আমি তাঁকে বললাম, তারা হয়তো ফোন বন্ধ করে রেখেছে, কারণ পুলিশ পরিচিত প্রতিবাদীদের তন্ন তন্ন করে খুঁজছে।

এরপর এক জ্যেষ্ঠ আইনজীবী বন্ধু ফোন করে জানতে চাইলেন কীভাবে যন্তর মন্তরে পৌঁছানো যায়। যানবাহন না চললে প্রয়োজনে তিনি হেঁটে যাবেন বলেও জানালেন।

ঠিক তখনই আরেকটি ফোন এল। ফোনটি করেছিলেন প্রখ্যাত লেখিকা নয়ানতারা সেহগালের কন্যা গীতা সেহগাল। তিনি জানতে চান দিল্লিতে দিনের পরিস্থিতি কেমন। ভারতের এই বিদগ্ধ নারী ফোন করেছিলেন ‘গোলিয়াথ’ বা দৈত্যাকৃতির এই সরকারের বিরুদ্ধে লড়তে থাকা তরুণদের নিজের আশীর্বাদ পৌঁছে দিতে।

এখন প্রশ্ন হলো, আমরা কী করতাম? আমরা জানতাম যে দিল্লি, বেঙ্গল, গুজরাট, মধ্যপ্রদেশ কিংবা অন্যান্য রাজ্য ও শহরের পুলিশ গলিতে গলিতে টহল দিচ্ছে। রাস্তাঘাটে কোনো তরুণকে দেখলেই তারা সূক্ষ্ম চোখে পরখ করছে—এই ছেলেটি কি ১০ তারিখের যন্তর মন্তরের বিক্ষোভে যাচ্ছে?

পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছেন এক নারী

সরকারের চোখে প্রতিটি নাগরিকই যেন সম্ভাব্য প্রতিবাদী

দিল্লি পুলিশ রাজপথে হেঁটে যাওয়া প্রতিটি মানুষের পদচিহ্ন মেপে দেখার চেষ্টা করছিল—তারা যন্তর মন্তরের দিকে মোড় নিচ্ছে কি না। এই মুহূর্তে সরকারের চোখে যেন প্রতিটি নাগরিকই এক-একজন সম্ভাব্য আন্দোলনকারী।

পুরো দিল্লিকে যেন এক সেনাছাউনিতে পরিণত করা হয়েছে। পশ্চিমবঙ্গ, জম্মু-কাশ্মীর ও ছত্তিশগড় থেকে রিজার্ভ পুলিশ উড়িয়ে আনা হয়েছে। প্রায় ২০ হাজার আধা সামরিক জওয়ান আগে থেকেই দিল্লিতে মোতায়েন ছিল, আরও ১২ হাজার আনা হচ্ছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ২২১টি কোম্পানি দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

আটককৃতদের রাখার জন্য ১০টি আটককেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল। ওলা এবং উবারের মতো ক্যাব কোম্পানিগুলোকে ১০ অক্টোবরের কাছাকাছি সময়ে দিল্লির রাস্তায় গাড়ি না নামাতে বলা হয়েছে। হোটেলগুলোকে অতিথি তুলতে বারণ করা হয়েছে। শহরের প্রধান দুটি রেলওয়ে স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেগুলোর ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে ৫৭টি মেট্রোস্টেশন। প্রায় প্রতিটি রাস্তায় উঠে গেছে উঁচু ব্যারিকেড। দোকানপাট ও রেস্তোরাঁ জলদি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

দিল্লির বড় এলাকাজুড়ে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোর ক্লাস নেওয়া শুরু হয় অনলাইনে। ইন্টারনেট ছাড়া কীভাবে অনলাইনে ক্লাস চলবে—সেই প্রশ্নের কোনো উত্তর ছিল না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে ঘিরে রাখা হয়েছিল ভারী পুলিশ প্রহরায়। সরকারের ভয় ছিল, শিক্ষার্থীদের ঢুকতে দিলে কলেজ ও ক্যাম্পাসগুলোই না আবার প্রতিবাদের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তাই ক্লাসগুলো অনলাইনে স্থানান্তরিত করা হয়।

রাজনৈতিক দলগুলোর কার্যালয়গুলোর বাইরেও বসানো হয়েছিল ভারী পুলিশ পিকেট।

বেশ কয়েকজন ইউটিউবার অভিযোগ করেছেন, তাঁদের ফোন করে টাকা দিয়ে যন্তর মন্তরে গিয়ে সরকারের পক্ষে ভিডিও তৈরি করার প্রস্তাব দেওয়া হচ্ছিল।

স্পষ্টই বোঝা যাচ্ছিল, সরকার আর নিজের দেশের মানুষকে বিশ্বাস করতে পারছে না। বা বলা ভালো, সাধারণ জনগণকে তারা আর বিশ্বাস করে না। তাদের তথাকথিত সমর্থকেরা—যাদের অনেকেই নাকি অর্থপুষ্ট—যন্তর মন্তরের আশপাশে প্রকাশ্যে ভিডিও বানিয়ে ঘুরে বেড়াচ্ছিল এবং সরকারের বিরোধীদের ‘উচিত শিক্ষা’ দেওয়ার হুমকি দিচ্ছিল।

পুলিশ কেন সহিংসতার হুমকি দেওয়া এই গুন্ডাদের গ্রেপ্তার করছিল না? অন্যদিকে যারা যন্তর মন্তরে যেতে পারে—এমন সন্দেহে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে তুলে আনছিল? এই দুর্বৃত্তদের কেন ছাড় দেওয়া হলো? তারা কি তবে পুলিশের বন্ধু? এরা তারাই, যারা স্লোগান দিচ্ছিল: ‘দিল্লি পুলিশ, লাঠি চালাও, আমরা তোমাদের সঙ্গে আছি।’

আজকের বাস্তবতায় যাদের হাতে লাঠি, তারা মুক্ত; আর যাদের হাতিয়ার কেবল চিন্তাধারা, তারা বন্দী। শত শত তরুণকে আটক করা হয়েছে; এই সংখ্যা আরও অনেক বেশি হতে পারে, কারণ পুলিশ তাদের তুলে নিয়ে অজানা স্থানে নিয়ে গেছে। অনেক পরিবারে পুলিশ সদস্যরা গিয়ে সোজা ক্যাম্প গেড়ে বসে আছে। এটি সম্পূর্ণ বেআইনি। কোনো ধরনের আদেশপত্র না দেখিয়েই পুলিশ সদস্যরা মানুষের ড্রয়িংরুমে এসে চড়ে বসছে। গত ১৩ বছরে এটিই যেন স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে।

এমনকি আদালতগুলোরও এতে কোনো আপত্তি নেই। মধ্যপ্রদেশ হাইকোর্টে বিচারকেরা একটি হেবিয়াস করপাস (বন্দী প্রত্যক্ষীকরণ) পিটিশন একপাশে সরিয়ে দেন। তাঁরা মন্তব্য করেন, পুলিশের উচিত এই তরুণদের তাদের মা-বাবার কাছে ফেরত পাঠানো। ভেবে দেখুন, কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই পুলিশ প্রাপ্তবয়স্ক নাগরিকদের উধাও করে দিচ্ছে, অথচ আদালত এতে অন্যায় কিছু দেখছেন না! উল্টো তাঁরা আমাদের ১৩ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে বলছেন। অর্থাৎ পুলিশ আপনাকে যখন খুশি, যত দিনের জন্য খুশি গায়েব করে রাখতে পারে।

একইভাবে, সুপ্রিম কোর্টও পুরো দিল্লিকে অবরুদ্ধ করে রাখাটাকে যৌক্তিক বলে মনে করছেন। নাগরিকের চলাফেরার স্বাধীনতার অধিকার এখন অর্থহীন, কারণ আদালত আপাতদৃষ্টিতে সরকারের যেনতেনভাবে টিকে থাকার অধিকার নিয়ে বেশি চিন্তিত। আদালত বলেছেন, আন্দোলনের অনুমতি না থাকলে তা বেআইনি এবং সরকার তা বন্ধ করার পূর্ণ অধিকার রাখে। এমনকি একটি পুরো শহরকে স্তব্ধ করে দেওয়াকেও আদালত যেন সম্পূর্ণ গ্রহণযোগ্য মনে করছেন।

যখন একটি আস্ত রাষ্ট্র তার সব শক্তি নিয়ে আপনার বিরুদ্ধে এসে দাঁড়ায়, তখন তা কী প্রমাণ করে? কে বেশি শক্তিশালী? কে আসলে ভয় পেয়েছে? ভয় পেয়েছে তো সে-ই, যে লাঠি ও বন্দুক দেখিয়ে স্লোগান দেওয়া মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে।

তবু স্লোগান উঠছে। সরকার হয়তো কানে তুলা গুঁজে রাখতে পারে, যাতে সেই আওয়াজ না শোনে, কিন্তু বাকি সবাই তা শুনতে পাচ্ছে।

আমরা যখন মডেল টাউন থেকে মেট্রো ধরলাম (যেহেতু বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ ছিল), তখন এই সত্যটি আবার টের পেলাম। আমরা এমন দুজন তরুণের দেখা পেলাম, যারাও যন্তর মন্তরের দিকে যাচ্ছিল। যন্তর মন্তরের কাছাকাছি কোনো এক্সিট বা বের হওয়ার পথ খোঁজার চেষ্টায় তারা ইতিমধ্যে এক ঘণ্টার বেশি সময় কাটিয়ে দিয়েছে। আমরা শেষ পর্যন্ত এইমস স্টেশনে নেমে বাইরে এলাম।

একজন সদয় অটোচালক পুলিশ যেখানে আটকে দেবে, ঠিক তত দূর পর্যন্ত আমাদের নিয়ে যেতে রাজি হলেন। আমরা চারজন তাতে উঠে পড়লাম। চালক খুব নিখুঁতভাবে পুলিশের চোখ এড়িয়ে গলিঘুচির পথ ধরে এগোতে লাগলেন। সময় কিছুটা বেশি লেগেছিল, তবে এই পরিস্থিতিতে সেটা কোনো মুলামুলি হিসেবে মন্দ নয়।

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আন্দোলন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে

নীরবতার গর্জন দেখে সরকার আতঙ্কিত

অবশেষে কস্তুরবা গান্ধী মার্গের প্রবেশমুখে আমাদের থামানো হলো। আমাদের মাথার পাকা চুল এ ক্ষেত্রে কিছুটা সাহায্য করল, আমরা কোনোমতে প্রেসক্লাবে পৌঁছাতে পারলাম।

তিনটি জায়গায় আমাদের পরিচয়পত্র দেখাতে হয়েছে এবং এমন একটা ‘খারাপ দিনে’ কেন রাস্তায় নেমেছি—তার ব্যাখ্যা দিতে হয়েছে। প্রেসক্লাবের সামনের গেট বন্ধ ছিল, আমাদের পেছন গেট দিয়ে ভেতরে ঢুকতে হয়।

ভেতরে সাংবাদিক বন্ধুরা একে অপরের সঙ্গে তথ্য বিনিময় করছিলেন। আমার এক সাংবাদিক বন্ধু ফোন করে জানালেন, নেহা বোরা দিল্লি হাট থেকে একটি পদযাত্রা শুরু করতে যাচ্ছেন। আমার স্ত্রী তাঁর ঘড়ির দিকে তাকিয়ে আমাকে সতর্ক করলেন, দ্রুত না বেরোলে আমার কলকাতা যাওয়ার ফ্লাইট মিস হয়ে যাবে।

বিশ্বদীপ নামে এক সাংবাদিক বন্ধু আমাকে এইমস পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রস্তাব দিলেন, সেখান থেকে আমি বিমানবন্দরের মেট্রো ধরতে পারব। দিল্লি হাট ফ্লাইওভারের কাছে গিয়ে আমরা জ্যামে আটকে গেলাম। কারণটা আমার জানাই ছিল। শিঘগিরই কিছু চেনা মুখ দেখতে পেলাম। চোখে চোখ মিলল, হাত নাড়ানো হলো। আমার ফোন বেজে উঠল, দেখলাম আলী শান—যে সোজা গাড়িতে এসে উঠে বসল। জানা গেল, নেহা ও যোগেন্দ্র যাদবকে আটক করা হয়েছে। দীপঙ্কর ভট্টাচার্য গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন। কিছু তরুণ ফ্লাইওভারের ওপর বসে পড়েছিল। গাড়িটা খুব ধীরে এগোচ্ছিল, কিন্তু দিল্লির রাজপথে এই প্রথমবার ট্রাফিক জ্যামে আটকে থেকেও আমার খারাপ লাগছিল না।

আমি অন্তত প্রতিবাদ ও ভিন্নমতের শক্তিতে প্রাণবন্ত একটি এলাকা অতিক্রম করতে পারছি জেনে ভেতরে একটা আনন্দ হচ্ছিল। আমার বন্ধু অতুল সুদ ও নবশরণ সেখানে দাঁড়িয়ে ছিলেন। গাড়ি থেকে নেমে তাঁদের সঙ্গে যোগ দিতে না পারার আক্ষেপ রয়ে গেল।

পুরবা ফোন করল। আমাদের অলকা নামের এক বন্ধু কোনোমতে প্রেসক্লাবে পৌঁছাতে পেরেছেন। তাঁরা কিছুক্ষণ আশপাশে ঘোরাঘুরি করেছিলেন; কিন্তু পুলিশের ব্যারিকেড টপকাতে পারেননি। ঘণ্টাখানেক অহেতুক ঘোরাঘুরির পর তাঁরা পাঞ্জাবি বাগের একটি বাস ধরেন।

এখন প্রশ্ন হচ্ছে—এটি কি প্রতিবাদ ছিল, নাকি ছিল না?

সরকার হয়তো বিজয়ের দাবি করবে, কারণ তারা যন্তর মন্তরকে একটি ‘নীরব এলাকায়’ পরিণত করতে পেরেছে। কিন্তু এ বিষয়ে নিশ্চিত থাকা যায় যে সেই নীরবতার যে গর্জন সবাই শুনতে পাচ্ছে, তা দেখে ভেতরে-ভেতরে সরকার ঠিকই চরম আতঙ্কিত।

অপূর্বানন্দ দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

দ্য ওয়্যার থেকে সংক্ষেপে অনূদিত

শ্রীপুরে প্রাইভেট কারে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় ১ দিন পর মামলা
গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট কারের গতি রোধ করে গুলি ছুড়ে বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের কর্মীদের কাছ থেকে দুই বস্তা টাকা ছিনতাইয়ের ঘটনার এক দিন পর মামলা হয়েছে। অজ্ঞাতপরিচয় ৮ থেকে ১০ জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলাটি করেন প্রতিষ্ঠানের মালিকের প্রতিনিধি মো. সুমন মিয়া।

মামলার বিষয়টি আজ রোববার প্রথম আলোকে নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম। তিনি জানান, গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় মামলাটি রুজু হয়েছে।

পুলিশ ও প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। প্রায় ১০টি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত প্রাইভেট কারটির গতি রোধ করে। পরে চাপাতি দিয়ে গাড়ির কাচ ভেঙে গুলি ছোড়ে তারা। এ সময় গাড়িতে থাকা বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের হিসাব ব্যবস্থাপক মো. হিমেল (২৯) গুলিবিদ্ধ হন। গাড়িচালককে মারধর করা হয় এবং ব্যবস্থাপক মো. ফাহাদকে চাপাতি দিয়ে কোপানো হয়।

প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন অফিসের সুপারভাইজার মো. রিফাত ঘটনার বর্ণনা দিয়ে বলেন, তাঁরা নরসিংদীর একটি ডিস্ট্রিবিউশন অফিস থেকে টাকা সংগ্রহ করে মাওনা চৌরাস্তার দিকে ফিরছিলেন। পথে কর্ণপুর এলাকায় তাঁদের গাড়ির গতি রোধ করা হয়। গাড়িতে থাকা টাকাভর্তি তিনটি বস্তার মধ্যে দুটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পুলিশ ও প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তিনটি বস্তায় মোট চার কোটি টাকা ছিল। দুর্বৃত্তরা দুটি বস্তা নিয়ে যাওয়ার পর অবশিষ্ট বস্তায় ১ কোটি ৭০ লাখ টাকা পাওয়া যায়। এসব টাকা মাওনা চৌরাস্তার ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ শ্রীপুর লিমিটেড’ কর্তৃপক্ষের।

গুলিবিদ্ধ হিমেলকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর পেটে গুলি লেগেছিল। তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন।

১০টি মোটরসাইকেলে এসে গাড়িতে গুলি, ৩ কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ

ঘটনার পর পুলিশ বিকাশের ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের আহত তিন কর্মীকে সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, পুলিশ এ ঘটনায় তৎপর রয়েছে। অত্যন্ত গুরুত্বসহকারে পুলিশি কাজ চলমান আছে।

নামাজ: গোপন পাপ থেকে মুক্তির প্রধান উপায়
ইতিহাসের শ্রেষ্ঠ প্রজন্ম ছিলেন সাহাবিরা। তাঁরাও ছিলেন রক্তমাংসের মানুষ এবং মানবিক ভুলের ঊর্ধ্বে তাঁরা ছিলেন না। তবে সাধারণ মানুষের সঙ্গে তাঁদের মূল পার্থক্য ছিল অপরাধবোধ ও অনুশোচনার জায়গায়। কোনো ভুল হয়ে গেলে তাঁরা তা ঢাকতে অহেতুক অজুহাত বা যুক্তি দাঁড় করাতেন না, বরং অনুতপ্ত হয়ে ক্ষমার চাইতেন।

মদিনার দূরবর্তী এলাকায় এক ব্যক্তি জনৈক নারীর সঙ্গে অপরাধে জড়িয়ে পড়েন, যদিও তা চূড়ান্ত পাপাচারে গড়ায়নি। কিন্তু লোকটির মনে চরম অপরাধবোধ জেগে ওঠে। তিনি নবীজির দরবারে হাজির হয়ে নিজের অন্যায়ের কথা স্বীকার করেন এবং নিয়ম অনুযায়ী শাস্তি চেয়ে বসেন।

ঘটনা শুনে সাহাবি ওমর (রা.) তাঁকে গোপন তওবার উপদেশ দিয়ে বলেন, ‘আল্লাহ যখন তোমার ভুলটি গোপন রেখেছেন, তখন তোমারও উচিত ছিল তা গোপন রাখা।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৭৬৩)

কেউ গুরুতর অসুস্থ হলে যেমন জীবন বাঁচাতে ওষুধ খাওয়া বন্ধ করে দেয় না, তেমনি ভুল বা পাপের সাগরে ডুবে গেলেও ইমানের মূল স্তম্ভ নামাজ কোনো অবস্থাতেই ত্যাগ করা যাবে না।

শুধু দোয়া নাকি নামাজ

অনেকেই মনে করেন, আল্লাহর কাছে হাত তুলে শুধু ক্ষমা প্রার্থনা বা মুখে দোয়া করলেই পাপ মোচন হয়ে যায়, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার  প্রয়োজন নেই। এটি একটি ভুল দৃষ্টিভঙ্গি।

আরেকটি প্রবণতা হলো পাপের পর হীনম্মন্যতায় ভোগা যে এখন আর নামাজ পড়ে কী হবে। সারাদিন তো অন্যায় কাজ করলাম, এখন নামাজ পড়লে তো সেটা ভণ্ডামি হবে! আমার এই পবিত্র ইবাদত কি আর আল্লাহ কবুল করবেন?

ইসলাম শেখায়, পাপ যত গভীরই হোক না কেন, তওবা এবং আমলের দরজা বান্দার জন্য কখনো বন্ধ হয় না। নামাজ শুধু নিখুঁত ও নিষ্পাপ মানুষের জন্য নয়; বরং এটি হলো পাপাঙ্কিত মানুষের আত্মাকে পবিত্র করার প্রধান হাতিয়ার।

কেউ গুরুতর অসুস্থ হলে যেমন জীবন বাঁচাতে ওষুধ খাওয়া বন্ধ করে দেয় না, তেমনি ভুল বা পাপের সাগরে ডুবে গেলেও ইমানের মূল স্তম্ভ নামাজ কোনো অবস্থাতেই ত্যাগ করা যাবে না।

আপনার নামাজ কতটা মননশীল হয়ে উঠছে

পাপ গোপনের রহস্য

অনুশোচনায় দগ্ধ সেই সাহাবির ঘটনাটি শোনার পর মহানবী (সা.) প্রথমে নীরব রইলেন। তিনি তাঁকে সামাজিকভাবে লজ্জিত করলেন না। লোকটি যখন অনুতপ্ত চিত্তে ফিরে যাচ্ছিল, তখন নবীজি তাকে ডেকে পাঠানোর নির্দেশ দিলেন।

লোকটি ফিরে এলে তিনি তাকে কোরআনের একটি আয়াত পাঠ করে শোনালেন, “আর দিনের দুই প্রান্তেই নামাজ কায়েম করো এবং রাতের কিছু অংশেও। নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয়। উপদেশ গ্রহণকারীদের জন্য এটি এক মহতী উপদেশ।” (সুরা হুদ, আয়াত: ১‍১৪)

ইসলামে নিজের কোনো ব্যক্তিগত পাপ সামাজিকভাবে প্রকাশ করাকে উৎসাহিত করা হয় না। অপরাধ যদি অপরের অধিকার বা ক্ষতির সঙ্গে যুক্ত না থাকে, তবে তা নিজের ও স্রষ্টার মাঝেই গোপন রেখে খাঁটি মনে তওবা করাই উত্তম বিধান।

ইবনে কাসির উল্লেখ করেছেন যে, কোনো বান্দা যখন গোপনে ভুল করে লজ্জিত হয়ে তওবা করে, তখন মহান আল্লাহ তাঁর দয়ায় সেই পাপ ঢেকে দেন এবং সৎকাজের মাধ্যমে তা মুছে দেন। (ইবনে কাসির, তাফসিরুল কুরআনিল আজিম, ৪/৩৪৫, দারুল ফিকর, বৈরুত, ১৯৯৪)

সহিহ মুসলিম, হাদিস: ২৩৩এক নামাজ থেকে অন্য নামাজ, এক জুমা থেকে অন্য জুমা এবং এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের ছোট ছোট অপরাধগুলোর প্রায়শ্চিত্ত হিসেবে কাজ করে।

উপস্থিত এক সাহাবি যখন প্রশ্ন করলেন, ‘আল্লাহর রাসুল, এই ক্ষমার বার্তা কি শুধু এই ব্যক্তির জন্যই প্রযোজ্য?’ মহানবী (সা.) জবাব দিলেন, ‘না, বরং এটি কেয়ামত পর্যন্ত আমার সব উম্মতের জন্য।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৭৬৩)

নামাজ: আত্মার ময়লা ধোয়ার পবিত্র নদী

প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজ বান্দার জন্য আত্মশুদ্ধি ও মানসিক প্রশান্তির অনন্য উৎস। মহানবী (সা.) নামাজের এই পাপমোচনকারী ক্ষমতাকে অত্যন্ত চমৎকার এক রূপকের মাধ্যমে সাহাবিদের সামনে তুলে ধরেছিলেন।

তিনি জিজ্ঞেস করেছিলেন, ‘তোমাদের কারও বাড়ির সামনে যদি একটি বহমান নদী থাকে এবং সে যদি প্রতিদিন তাতে পাঁচবার গোসল করে, তবে তার শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে?’ সাহাবিরা উত্তর দিয়েছিলেন, ‘না, কোনো ময়লা থাকবে না।’

নামাজ কেন পাঁচ ওয়াক্ত

তখন আল্লাহর রাসুল বললেন, ‘পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণও ঠিক তদ্রূপ। এর মাধ্যমে মহান আল্লাহ বান্দার ছোট ছোট ভুলগুলো মুছে দেন।’ (সহিহ বুখারি, হাদিস: ৫২৮)

সাহাবি আবু জর (রা.) বলেন, শীতকালে নবীজি গাছের একটি শুকনো ডাল হাতে নিলে তা থেকে হুহু করে পাতা ঝরতে লাগল। তখন তিনি বললেন, ‘আবু জর, একজন মুসলিম যখন শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ আদায় করে, তখন তার পাপগুলো ঠিক এই গাছের পাতার মতোই ঝরে পড়ে।’ (মুসনাদে আহমদ, হাদিস: ২১৫৯৬)

অন্য এক বর্ণনায় মহানবী (সা.) স্পষ্ট করেছেন যে বড় কোনো অপরাধ না করলে এক নামাজ থেকে অন্য নামাজ, এক জুমা থেকে অন্য জুমা এবং এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের ছোট ছোট অপরাধগুলোর প্রায়শ্চিত্ত হিসেবে কাজ করে। (সহিহ মুসলিম, হাদিস: ২৩৩)

শুধু মৌখিক দোয়া বা আফসোস নামাজের বিকল্প হতে পারে না। নামাজ হলো আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক জোড়ার এবং বান্দার পাপের কালিমা ধুয়ে ফেলার একমাত্র প্রায়োগিক মাধ্যম।

হতাশা কাটিয়ে ফেরার পথ

আজকের এই ডিজিটাল প্রযুক্তির যুগে তরুণ ও সাধারণ মানুষের সামনে প্রলোভন এবং ফিতনার পথ অনেক সহজ হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চুয়াল জগতের হাতছানিতে যেকোনো মুহূর্তে মানুষ ভুল কদমে পা বাড়াতে পারে।

ভুল করার পর মুমিন হৃদয়ে যখন অপরাধবোধ জাগে, তখন অনেকেই কেবল মুখে একটু মাফ চেয়েই দায়িত্ব শেষ মনে করেন কিংবা শয়তানের ধোঁকায় পড়ে নামাজ আদায় করা ছেড়ে দেন।

মনে রাখা প্রয়োজন, শুধু মৌখিক দোয়া বা আফসোস নামাজের বিকল্প হতে পারে না। নামাজ হলো আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক জোড়ার এবং বান্দার পাপের কালিমা ধুয়ে ফেলার একমাত্র প্রায়োগিক মাধ্যম।

তাই অতীতের ভুল বা পাহাড়সম পাপ নিয়ে নিরাশ না হয়ে, অজু করে দুই রাকাত নফল বা ফরজ নামাজে দাঁড়িয়ে যান। কোরআনের চিরন্তন ঘোষণা অনুযায়ী, সৎকর্ম ও নামাজই অন্ধকার থেকে আলোর পথে ফেরার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা।

নবীজি (সা.) যেভাবে নামাজ পড়তেন

বিশ্বে পারসোনাল কম্পিউটারের সরবরাহ কমেছে ২০ শতাংশ
বিশ্ববাজারে পারসোনাল কম্পিউটার (পিসি) সরবরাহে বড় ধরনের পতন দেখা দিয়েছে। ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বিশ্বজুড়ে পিসি সরবরাহ গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ১ শতাংশ কমেছে। বাজার গবেষণাপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের (আইডিসি) প্রাথমিক হিসাব অনুযায়ী, এ সময়ে বিশ্ববাজারে পিসি সরবরাহ হয়েছে ৬ কোটি ২৭ লাখ ইউনিট। গত বছরের একই সময়ে সরবরাহ করা হয়েছিল ৭ কোটি ৮৫ লাখ ইউনিট।

সাধারণত বছরের তৃতীয় প্রান্তিকে পিসির চাহিদা বাড়ে। নতুন শিক্ষাবর্ষ শুরুর প্রস্তুতি ও উৎসবের মৌসুমকে কেন্দ্র করে এ সময় অনেকেই নতুন ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার কেনেন। তবে চলতি বছর সেই চিত্র দেখা যায়নি; বরং বছরের প্রথমার্ধে আগাম পণ্য মজুত, কম্পিউটারের যন্ত্রাংশের মূল্যবৃদ্ধি এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ার প্রভাবে বাজারে সরবরাহ কমেছে।

আইডিসির তথ্য অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল–জুন) পিসি সরবরাহ গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৮ শতাংশ কমেছিল। দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে সরবরাহ কমেছে আরও ৯ দশমিক ১ শতাংশ। সাধারণত দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে পিসি সরবরাহ বাড়ে। এবার সেই প্রবণতার ব্যতিক্রম ঘটেছে। বাজারের এই পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে আগাম পণ্য কেনার প্রবণতাকে চিহ্নিত করেছেন বিশ্লেষকেরা। তাঁরা একে বলছেন, ‘পুল–ইন হ্যাংওভার’। অর্থাৎ ভবিষ্যতে দাম বাড়তে পারে—এমন আশঙ্কায় আগেভাগে বেশি পণ্য কিনে মজুত করার পর বাজারে তার যে প্রভাব পড়ে। বছরের শুরুতে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করেছিলেন নির্মাতা প্রতিষ্ঠান ও বিক্রেতারা। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট মেমোরি ও তথ্য সংরক্ষণের যন্ত্রাংশের দাম বাড়তে পারে বলে ধারণা করা হয়েছিল। সম্ভাব্য মূল্যবৃদ্ধির প্রভাব এড়াতে বছরের প্রথম ছয় মাসেই তাঁরা বিপুল পরিমাণ ল্যাপটপ ও ডেস্কটপের অর্ডার দেন।

এর ফলে এখন বিক্রেতাদের গুদামে অবিক্রীত পণ্যের মজুত বেড়েছে। আগে কেনা এসব পণ্য বিক্রি না হওয়া পর্যন্ত নতুন করে পিসি আনার অর্ডার দিতে চাইছেন না তাঁরা। ফলে কারখানা থেকে নতুন কম্পিউটার সরবরাহের পরিমাণও কমে গেছে। আইডিসির ভোক্তা প্রযুক্তিপণ্যবিষয়ক গবেষণা পরিচালক জিতেশ উব্রানি বলেন, বছরের প্রথমার্ধে আগাম পণ্য মজুতের প্রভাবই এখন বাজারে দেখা যাচ্ছে। দাম বাড়ার আশঙ্কায় নির্মাতা প্রতিষ্ঠান ও বিক্রেতারা আগেভাগে বিপুল পরিমাণ পণ্য কিনে রেখেছিলেন। এতে পিসি বাজারের স্বাভাবিক বিক্রির ধারায় ব্যাঘাত ঘটেছে। সাধারণত বছরের তৃতীয় প্রান্তিকে দ্বিতীয় প্রান্তিকের তুলনায় পিসি সরবরাহ বেশি থাকে।

এদিকে কম্পিউটারের যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বাড়ছে। এর প্রভাব পড়ছে নতুন পিসির দামে। ফলে বাড়তি দামের কারণে অনেক ক্রেতা নতুন কম্পিউটার কেনার সিদ্ধান্ত পিছিয়ে দিতে পারেন। এতে বাজারে চাহিদা আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পিসি বাজারের মন্দার প্রভাব পড়েছে প্রায় সব বড় ব্র্যান্ডের ওপর। তবে প্রতিষ্ঠানভেদে সরবরাহ কমার হার আলাদা। আইডিসির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে এইচপির পিসি সরবরাহ গত বছরের একই সময়ের তুলনায় ৩০ দশমিক ৯ শতাংশ কমেছে। ডেলের সরবরাহ কমেছে ২৫ শতাংশ। বাজারের শীর্ষস্থানীয় ব্র্যান্ড লেনোভোর সরবরাহ কমেছে ২২ দশমিক ৬ শতাংশ।

অন্যদিকে অ্যাপল ও আসুসের সরবরাহ তুলনামূলক কম হারে কমেছে। এ সময়ে অ্যাপলের পিসি সরবরাহ কমেছে ১১ দশমিক ৩ শতাংশ এবং আসুসের ৮ দশমিক ৬ শতাংশ। ফলে সরবরাহে পতন হলেও এই দুই ব্র্যান্ড অন্য বড় নির্মাতাদের তুলনায় কিছুটা ভালো অবস্থানে রয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

তেজগাঁওয়ে হচ্ছে সুউচ্চ বাণিজ্যিক ভবন ‘মিরাই’
জাপানি শব্দ ‘মিরাই’-এর অর্থ ‘ভবিষ্যৎ’। ব্যবসা-বাণিজ্যের ভবিষ্যৎ চাহিদা সামনে রেখে বৃহৎ প্রকল্প গড়ছে নির্মাণ। রাজধানীর তেজগাঁও বাণিজ্যিক এলাকায় ৩০ তলাবিশিষ্ট সুউচ্চ ভবন ‘মিরাই বাই নির্মাণ’ গড়ে তুলছে প্রতিষ্ঠানটি।

সুউচ্চ ভবনের বৃহৎ প্রকল্প গড়ছে নির্মাণ। প্রকল্পটি ট্রাফিকের বাড়তি ঝামেলা ছাড়া একাধিক সড়কের সংযোগ থাকায় সরাসরি যোগাযোগ–সুবিধা থাকছে। এটি ১৫টি দেশের আন্তর্জাতিক অভিজ্ঞ বিশেষজ্ঞদের যৌথ অংশগ্রহণ ও পরামর্শে নির্মিত হচ্ছে। ২০২৭ সালের ডিসেম্বরে এ প্রকল্প হস্তান্তর করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মিরাই বাই নির্মাণ ভবনের অংশের নকশা

৩০ কাঠা জমির ওপর নির্মিত এই বিশাল ভবনে থাকছে পাঁচটি বেজমেন্ট ও ১৭০টি ইন-সাইট গাড়ি পার্কিংয়ের সুবিধা। ভূমিকম্প–সহনশীল পোস্টটেনশন স্ল্যাব প্রযুক্তিতে নির্মিত প্রতিটি ফ্লোরের আয়তন ১২ হাজার ২০০ বর্গফুট। ভেতরের পরিবেশ আরামদায়ক রাখতে ব্যবহার করা হয়েছে ডাবল-গ্লেজড গ্লাস ফ্যাসাড, কেন্দ্রীয় এসি ও বিএমএস পরিচালিত ৬টি যাত্রীবাহী ও একটি সার্ভিস লিফট।

মিরাই বাই নির্মাণ ভবনের অংশের নকশা

টেকসই ও পরিবেশবান্ধব প্রকল্পটিতে লিড সনদের বৈশ্বিক মানদণ্ড অনুসরণ করা হচ্ছে। এ ছাড়া বর্জ্য ও পানি শোধনাগার এবং সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করতে থাকছে বিশেষ প্রযুক্তির ব্যবস্থা। ভবনের দ্বিতীয় তলায় আধুনিক ক্যাফে, ১২ তলায় রেস্তোরাঁ এবং ১১ তলায় আলাদা কারিগরি ফ্লোর থাকবে। আধুনিক স্থাপত্যের এই প্রকল্প বাণিজ্যিক ধারায় নতুন ভবন।

মিরাই বাই নির্মাণ ভবন

সৌদিতে হুতির হামলা, মধ্যপ্রাচ্য কি এবার বড় আঞ্চলিক যুদ্ধের দিকে এগোচ্ছে?
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এতে দুই বাংলাদেশিসহ ১২ জন মারা গেছে। এই হামলা কি বড় কোনো যুদ্ধের পূর্বাভাস? বিস্তারিত ভিডিওতে…

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ অধরার
‘ভায়োলেন্স’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন অভিনেত্রী অধরা খান। গত আগস্টের শেষ দিকে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর প্রকাশ্যে আসে। এটি পরিচালনা করেছেন কামাল হোসেন বাবর।

আজ রোববার সকালে এক ফেসবুক পোস্টে অধরা খান লিখেছেন, ‘পরিচালকের অপেশাদার আচরণ ও যথাযথ যোগাযোগের অভাবে আমি অনেক আগেই সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছি।’

অধরার অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বাবরের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর সাড়া মেলেনি।

অধরা খান

গত সেপ্টেম্বরের শুরুতে কানাডার টরন্টোতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এতে অধরা ছাড়াও জায়েদ খান, শিরিন শিলাসহ আরও অনেকে অভিনয় করেছেন।
সিনেমাটিকে কেন্দ্র করে বড় ধরনের আর্থিক ও পেশাগত ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন অধরা।

তিনি জানান, ‘ভায়োলেন্স’-এর জন্য অপেক্ষা করতে গিয়ে হলিউডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কাজের সুযোগ নিতে পারেননি। চুক্তিগত গোপনীয়তার বাধ্যবাধকতা থাকায় সেসব কাজের বিস্তারিত প্রকাশ করতে পারছেন না।

অধরা খান

অধরার দাবি, সিনেমাটির জন্য অন্য কাজের সময়সূচি ও পেশাগত প্রতিশ্রুতি ঠিক রাখতে পারেননি তিনি। এ কারণে নিজের কাস্টিং ডিরেক্টর ও এজেন্সির কাছ থেকেও সতর্কবার্তা পেয়েছেন।

তাঁর অভিযোগ, সিনেমাটিতে শুটিং শুরুর মাত্র এক দিন আগে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। বিষয়টি তাঁর জন্য অত্যন্ত হতাশাজনক ছিল।

এ অভিজ্ঞতাকে নিজের ক্যারিয়ারের বড় শিক্ষা হিসেবে দেখছেন অধরা খান। যথাযথ পেশাদারত্ব, যোগাযোগ ও পারস্পরিক সম্মানের বিষয়গুলো আরও ভালোভাবে বিবেচনা না করে সিনেমাটিতে যুক্ত হওয়াকে নিজের ক্যারিয়ারের বড় ভুল বলেও মনে করছেন এই অভিনেত্রী।

অধরা খান

পোস্টে অধরা বলেন, কাউকে ছোট করা কিংবা সিনেমাটির ক্ষতি করা তাঁর উদ্দেশ্য নয়। ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে নিজের অভিজ্ঞতা ও অবস্থান পরিষ্কার করতেই তিনি এ বক্তব্য দিয়েছেন।

আমি চাই দেশে বিমান থাকবে ২০০টির বেশি: বিমানমন্ত্রী
দেশের বিমানবহরে ২০০টির বেশি উড়োজাহাজ দেখতে চান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, ভবিষ্যতের চাহিদা বিবেচনায় ৩৫টি উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০৩১ সাল থেকে পর্যায়ক্রমে এসব উড়োজাহাজ দেশে আসতে শুরু করবে। ২০৩৬-৩৭ সাল পর্যন্ত সেগুলো বহরে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

আজ রোববার দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। নগরের সারিন্দা সবারি রিসোর্টে আয়োজিত ‘সৃষ্টি সুখের উল্লাসে’ শীর্ষক এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

বিমানবহর সম্প্রসারণের পরিকল্পনার কথা তুলে ধরে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, উড়োজাহাজ কেনার উদ্যোগ নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। কিন্তু ভবিষ্যতের চাহিদা বিবেচনা করেই এ পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে বহরে থাকা উড়োজাহাজগুলো একসময় পুরোনো হয়ে যাবে। তখন দেশের আকাশপথের যোগাযোগ সচল রাখতে নতুন উড়োজাহাজ প্রয়োজন হবে।

মন্ত্রী বলেন, ‘আমি চাই এই দেশে বিমান থাকবে ২০০টির বেশি। একটা সময় আমরা থাকব না। আমাদের এই শিক্ষার্থীরা, যারা বিদেশে গিয়ে নিজেদের মুখ খুলে বলতে পারবে, আমাদেরও বিমান বহর রয়েছে।’ তাঁর মতে, দেশের তরুণ প্রজন্মের মেধা ও সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশকে আন্তর্জাতিক পরিসরে এগিয়ে নিতে হবে। এ জন্য উড়োজাহাজের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ সম্প্রসারণ করতে হবে।

মন্ত্রী আরও বলেন, কানাডা, নিউইয়র্ক, দক্ষিণ কোরিয়া ও চীনের মতো গন্তব্যে ফ্লাইট পরিচালনার সুযোগ বাড়ানো প্রয়োজন। এতে আন্তর্জাতিক যোগাযোগের পাশাপাশি পর্যটন খাতেরও বিকাশ ঘটবে।

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দরের পরিকল্পনা
অনুষ্ঠানে ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণের দাবি জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান। তাঁরা ময়মনসিংহের উন্নয়ন ও যোগাযোগব্যবস্থা সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিমানবন্দর নির্মিত হলে বৃহত্তর ময়মনসিংহের মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে—এমন প্রত্যাশা তাঁদের দাবিতে উঠে আসে।

ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণের দাবির বিষয়ে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ঢাকার বর্তমান বিমানবন্দরে আর বেশি দিন চাপ সামাল দেওয়া সম্ভব হবে না। ভবিষ্যতের চাহিদা বিবেচনায় বড় একটি আন্তর্জাতিক বিমানবন্দর প্রয়োজন। ত্রিশালে বিমানবন্দর প্রতিষ্ঠার বিষয়ে তাঁরও পরিকল্পনা রয়েছে। তবে এ ধরনের বড় অবকাঠামো নির্মাণে সময় প্রয়োজন। তিনি বলেন, একটি বিমানবন্দর নির্মাণ ছোটখাটো অবকাঠামো তৈরির মতো নয়। এ জন্য পরিকল্পনা ও সময়—দুটিই প্রয়োজন। তাই এ বিষয়ে ধৈর্য ধরে এগোতে হবে।

অনুষ্ঠানে ময়মনসিংহে শিশুপার্ক স্থাপন এবং ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি তোলেন সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। শিশুপার্ক স্থাপনের দাবির বিষয়ে মন্ত্রী বলেন, ঈদের আগে এর ভিত্তিপ্রস্তর স্থাপনের চেষ্টা করা হবে। আগামী বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের সময় পার্কটি দৃশ্যমান করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে মন্ত্রী বলেন, এ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিনি নিজে কথা বলবেন। বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে জনপ্রতিনিধিদের একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি। এ ছাড়া নেত্রকোনার বিরিশিরিকে জাতীয় পর্যায়ের আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা বলেন মন্ত্রী। তাঁর মতে, এ অঞ্চলের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পারলে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। আজ রোববার দুপুরে নগরের একটি রিসোর্টে

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী হতে হবে, শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং মাদক থেকে দূরে থাকতে হবে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু এবং ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদসহ অন্যরা। সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।

সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার পরিকল্পনাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। টেন মিনিট স্কুলের সহপ্রতিষ্ঠাতা আয়মান সাদিক উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে দিকনির্দেশনা দেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান শেষ হয়।

হামের উপসর্গে আরও সাতজন মারা গেছে, মোট মৃত্যু ১ হাজার ১৬২
হামের উপসর্গে দেশে আরও সাতজন মারা গেছে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ৫৮ জন। আর নিশ্চিত হামে মৃত্যু ১০৪ জনের। সব মিলিয়ে মৃতের সংখ্যা ১ হাজার ১৬২।

হামে আক্রান্ত শিশুদের ৬৫% অপুষ্টির শিকার

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত এই পরিসংখ্যানে বয়সভিত্তিক তথ্য পাওয়া যায় না। রোগতত্ত্ববিদেরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুরাই এতে বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু হচ্ছে, তার সবই হামে মৃত্যু বলে বিবেচনা করা হয়।

হামে মৃত্যুর ৫২ শতাংশ ৯ মাসের কম বয়সী

স্বাস্থ্য অধিদপ্তরের আজকের প্রতিবেদন বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ১৮০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ২ লাখ ৫ হাজার ২৮।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ৯৩। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২২ হাজার ৪২১ রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।

হামে মারা যাওয়া ৫১% শিশুর টিকার বয়স হয়নি

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮২ হাজার ৪৭ রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৭৪ হাজার ৪৬৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি। আর হামের উপসর্গে যে সাতজন মারা গেছে, তাদের তিনজন সিলেট বিভাগের। একজন করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগের।

গাফিলতিতে বেড়েছে হাম, কার দায় কতটা

হাম নিয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল ইউনিসেফ

পেশোয়ারে কড়া নিরাপত্তা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ করছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এ পরিস্থিতিতে দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলো কনটেইনার দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। রেড জোনের প্রবেশপথগুলোতে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী।। ছবি: রয়টার্স

পেশোয়ারের একটি সড়ক কনটেইনার দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ১১ অক্টোবর ২০২৬

দায়িত্ব পালনের জন্য নির্ধারিত স্থানে যাচ্ছেন পুলিশ সদস্যরা। ১১ অক্টোবর ২০২৬

দায়িত্ব পালনে প্রস্তুত পেশোয়ার পুলিশ। ১১ অক্টোবর ২০২৬

বিক্ষোভস্থলে দায়িত্ব পালনের জন্য যাচ্ছেন পুলিশ সদস্যরা। ১১ অক্টোবর ২০২৬

রেড জোনে প্রবেশপথে পাহারা দিচ্ছেন এক পুলিশ সদস্য। ১১ অক্টোবর ২০২৬

নিরাপত্তার দায়িত্বে পুলিশ সদস্যরা। ১১ অক্টোবর ২০২৬

রেড জোনের সড়কে সতর্ক অবস্থানে পুলিশ। ১১ অক্টোবর ২০২৬

রেড জোনে প্রবেশের পথে পাহারা দিচ্ছেন পুলিশ সদস্যরা। ১১ অক্টোবর ২০২৬

রেড জোনে যাওয়ার সড়ক কনটেইনার দিয়ে বন্ধ করে পাহারা দিচ্ছেন পুলিশ সদস্যরা। ১১ অক্টোবর ২০২৬

আকাশে-বাতাসে-জলে-স্থলে যে ১১টি চোখজুড়ানো লুকে উড়ে বেড়াচ্ছেন পরীমনি
মনে  হয় আসলেই তাঁর একজোড়া অদৃশ্য ডানা আছে। চিত্রনায়িকা পরীমনি উড়ে বেড়াচ্ছেন আকাশে-বাতাসে-জলে-স্থলে চোখ জুড়ানো সব লুকে। কখনও তাঁকে দেখা যাচ্ছে নীল আকাশের নীচে, কখনও আবার তারাভরা রাতে আকাশের নিচে তিনি। সুইমিং পুলে নামছেন, আবার খোলা হাওয়ায় পরীমনিকে দেখতে পাচ্ছি আমরা।

সাদা শার্ট আর খাকি প্যান্টে পরীমনির এয়ারপোর্ট লুক

চট্টগ্রামের সি বিচে মেয়ের সঙ্গে পরীমনি বসে আছেন টিশার্ট আর শর্টস পরে

কফিরঙা কাফিতানে স্টাইলিশ পরীমনিকে দেখা যাচ্ছে চট্টগ্রামের এক অ্যাস্থেটিক রেস্তোরাঁয়

সুইমিং পুলের পানিতে নেমেছেন তিনি নিজেকে জুড়িয়ে নিতে

ছেলেকেও দেখা যাচ্ছে সঙ্গে

বেগুনি ফুলেল এমব্রয়ডারি করা অফ হোয়াইট স্যুটের বসলেদি লুকে পরীমনি চুলে করেছেন আপডু

রাতের আকাশের নিচে আনমনা পরীমনি ফুলেল প্রিন্টের আরামদায়ক পোশাক পরেছেন তিনি। ঠোঁটে গ্লসি বাদামি লিপকালার

নীল আকাশ, গোলাপি পাড়ের সাদা শাড়িতে পরীমনি। চোখজুড়ানো এই লুকে তিনি পরেছেন অক্সিডাইজড গয়না

আলো-আঁধারিতে পরীর হাতে বেলি ফুলের মালা

অলিভ ড্রেসের ছিমছাম লুকে শান্ত, সবুজ রিসোর্টে পরীমনি

ধূসর প্রিন্টের আরাম আরাম সাদা ড্রেসে খোলা চুলে রিল্যাক্সড লাগছে পরীমনিকে। নাকফুল ঝিকিমি্কি করছে

ছবি: ফেসবুক

হামলার কড়া জবাব দেবে সৌদি জোট, মক্কা–মদিনা ছাড়া অন্য বিমানবন্দর ব্যবহার না করতে হুঁশিয়ারি হুতিদের
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারকে সহায়তাকারী জোট শনিবারে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করেছে। তারা আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে এ হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে।

অন্যদিকে হুতিরা সৌদি আরবের মক্কা ও মদিনা ছাড়া অন্যান্য বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে বলেছে।

সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেছেন, ১০ অক্টোবরের এ হামলাকে বিমানবন্দরের যাত্রীদের টার্মিনালকে নিশানা করে চালানো হয়েছিল। এতে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক মানবিক আইন ও যুদ্ধের প্রথাগত নিয়ম অনুযায়ী, এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ।

সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১২ জনের মধ্যে দুজন বাংলাদেশি, আহত ৩০৯

আল-মালিকি এ হামলাকে হুতিদের সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে বলেন, এটি মানবিক নীতি ও নৈতিক মূল্যবোধ লঙ্ঘন করেছে।

আল–মালিকি জোর দিয়ে বলেন, জোটের যৌথ বাহিনী কমান্ড আন্তর্জাতিক মানবিক আইন ও যুদ্ধের নিয়ম অনুসারে এই হামলার চূড়ান্ত ও কঠোর জবাব দেবে।

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) নিশ্চিত করার পর মালিকির বিবৃতিটি এসেছে। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবারের হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন।

নিহত ব্যক্তিদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন।

সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১২, কার্যক্রম স্থগিত

জিএসিএ জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ আরও নিশ্চিত করেছে, এ হামলায় ক্ষয়ক্ষতি নির্ধারণে কাজ চলছে।

গতকালের হামলার পর কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং স্থাপনাগুলোর নিরাপত্তা যাচাই করার সময় বিমানবন্দরে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত রাখতে বাধ্য হয়।

এদিকে মক্কা ও মদিনা ছাড়া সৌদি আরবের অন্য বিমানবন্দর ব্যবহারে হুতি বাহিনী সতর্কতা জারি করেছে। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে সব শিপিং কোম্পানি, উড়োজাহাজ সংস্থা, কর্মকর্তা, কর্মী ও যাত্রীদের সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করতে হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

কারণ হিসেবে ইয়াহিয়া বলেন, এগুলো ‘আমাদের বাহিনীর হামলার নিশানা ও যুদ্ধক্ষেত্রের আওতাধীন’।

হামলার ঘটনার পর কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। রিয়াদ, সৌদি আরব, ১০ অক্টোবর

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইয়াহিয়া বলেন, মক্কা ও মদিনার বিমানবন্দরগুলোকে সব ধরনের হামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রিয়াদে রোববারের ফ্লাইট বাতিল কুয়েত এয়ারওয়েজের

কুয়েত এয়ারওয়েজ আজ রোববার রিয়াদে চলাচলের জন্য নির্ধারিত তাদের দুটি ফ্লাইট বাতিল করার ঘোষণা দিয়েছে।

কারণ হিসেবে কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরব কর্তৃপক্ষ রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করেছে।

নিউগিনিতে হামলা: এক কোটি টাকায় ভাড়া করা হয় ‘সন্ত্রাসী বাহিনী’
রাজধানীর নিউগিনি আবাসন প্রকল্পে হামলার ঘটনায় আটজন গ্রেপ্তার হয়েছেন। হামলার জন্য এক কোটি টাকায় লোক ভাড়া করার তথ্য পেয়েছে তদন্ত–সংশ্লিষ্ট সূত্র। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে…

মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ: অভিজিৎ দিপকে
আটকের এক দিন পর মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদি ‘ভারতের জন্য অস্বস্তির কারণ’। ভারত এর আগে কখনো এত বড় ‘কাপুরুষ’ ও ‘জুলুমবাজ’ দেখেনি বলেও মন্তব্য করেন দিপকে। গতকাল শনিবার মুম্বাই থেকে দিল্লি আসার পথে দিল্লি পুলিশ উড়োজাহাজের ভেতর থেকে দিপকেকে আটক করে। প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর আদালতের নির্দেশে মুক্তি পান দিপকে।

রাজবাড়ীতে নৌকাবাইচে এগিয়ে থাকা নৌকায় ধাক্কা, ডুবে যাওয়ার পর মাঝিদের মারধর
রাজবাড়ীর পদ্মা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনালে এগিয়ে থাকা নৌকাকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পিছিয়ে থাকা নৌকার মাঝিমাল্লাদের বিরুদ্ধে। এ সময় ডুবে যাওয়া নৌকার মাঝিদের মারধরও করা হয়। এতে অন্তত ২০ জন মাঝি আহত হয়েছেন।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজবাড়ী সদর উপজেলার লালগোলা এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও আয়োজক কমিটির সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে গুরুতর আহত নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আয়োজক কমিটির সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার গোদারবাজার এলাকায় পদ্মা নদীতে তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। গতকাল শনিবার ছিল প্রতিযোগিতার শেষ দিন। সন্ধ্যা ছয়টার দিকে প্রতিযোগিতার ফাইনালে অংশ নেয় পাবনার আমিনপুর থানার ‘নিউ শাড়ির ভিটা’ এবং কুষ্টিয়ার ‘নিউ জনতা সংগ্রাম’ নামের দুটি নৌকা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ফাইনালে নৌকা দুটি গোদারবাজার থেকে ভাটির দিকে উড়াকান্দা এলাকার দিকে যাচ্ছিল। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় আলোর স্বল্পতায় নৌকা দুটি ভালোভাবে দেখা যাচ্ছিল না। দুই নৌকার মধ্যে তখন তুমুল প্রতিযোগিতা চলছিল। লালগোলা এলাকায় ‘নিউ শাড়ির ভিটা’ নৌকাটি কিছুটা এগিয়ে যায়। এরপর ‘নিউ জনতা সংগ্রাম’ নৌকার ধাক্কায় সেটি পদ্মায় ডুবে যায়।

নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রতিপক্ষের নৌকার মাঝিদের হামলায় আহত মাঝিদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে

রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন ‘নিউ শাড়ির ভিটা’ নৌকার মাঝি রওশন সরকার বলেন, তাঁদের নৌকায় প্রায় ৮০ জন মাঝি ছিলেন। তাঁরা প্রতিযোগিতায় এগিয়ে ছিলেন। তখন ‘নিউ জনতা সংগ্রাম’ নৌকা ডান পাশ থেকে তাঁদের নৌকায় ধাক্কা দেয়। এতে তাঁদের নৌকাটি ডুবে যায়। পরে অপর নৌকার মাঝিরা বাঁশ, লাঠি ও বইঠা দিয়ে তাঁদের মারধর করেন।

সন্ধ্যায় স্বল্প আলোয় প্রতিযোগিতা চলায় নিরাপত্তার জন্য স্পিডবোট নিয়ে নৌকা দুটির পিছনে ছিল নৌ পুলিশ। দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি নৌকার ধাক্কায় নিউ শাড়ির ভিটা নামের নৌকাটি ডুবে যায়। ফায়ার সার্ভিস ও আয়োজক কমিটির সহযোগিতায় দ্রুত নৌকাটির ৭৫ থেকে ৮০ জন মাঝিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট রাজীব দে সরকার প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আহত ব্যক্তিদের হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে ভর্তি করা হয়েছে। অন্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের বেশির ভাগের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।

ঘটনার পর প্রতিযোগিতা ছেড়ে পালিয়ে যান কুষ্টিয়ার ‘নিউ জনতা সংগ্রাম’ নৌকার মাঝিরা। আয়োজকেরা তাঁদের কারও মুঠোফোন নম্বর না দিতে পারায় অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

রাজবাড়ীতে পদ্মা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা। গতকাল শনিবার বিকেলে

আয়োজক কমিটির সদস্যসচিব ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম প্রথম আলোকে বলেন, ‘নিউ শাড়ির ভিটা’ নৌকায় হামলার পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান ‘নিউ জনতা সংগ্রাম’ নৌকার মাঝিরা। চেষ্টা করেও তাদের আটক করা যায়নি। তিনি বলেন, আজ রোববার দুপুরে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তাঁর রাজবাড়ী শহরের বাসভবনে বিজয়ী ‘নিউ শাড়ির ভিটা’ নৌকাকে বিজয়ী ঘোষণা করে প্রথম পুরস্কার দুই লাখ টাকা দিয়েছেন।

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি নতুন শিল্প খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশন। এ ক্ষেত্রে জাপানি বিনিয়োগকারীদের প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ রোববার সচিবালয়ে মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাইউকি ওমোতোর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সার উৎপাদন, তথ্যপ্রযুক্তি, জ্বালানি, অটোমোবাইল ও জাহাজ পুনর্ব্যবহার শিল্পে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। খবর বিজ্ঞপ্তি

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসা পরিচালনার প্রক্রিয়া সহজ করা, প্রশাসনিক জটিলতা দূর করা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার করতে প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা দেওয়া হবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশে উৎপাদনমুখী শিল্পের বিকাশে জাপানের প্রযুক্তি, অভিজ্ঞতা ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার, অটোমোবাইল, কৃষিভিত্তিক শিল্প আর উচ্চ প্রযুক্তিনির্ভর খাতে যৌথ বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ আছে। এসব খাতে বিনিয়োগ সহজ করতে সরকার প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

বৈঠকে বাংলাদেশ-জাপান সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) স্বাক্ষর ও বাস্তবায়নের অগ্রগতি, পাটশিল্পের বহুমুখীকরণ, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

সার ও তথ্যপ্রযুক্তিতে বিনিয়োগের আগ্রহ

মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও সিইও মাসাইউকি ওমোতো বাংলাদেশে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পৃক্ততার কথা তুলে ধরেন। তিনি চট্টগ্রামে অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) আধুনিকায়ন, প্রাকৃতিক গ্যাসের কার্যকর ব্যবহার ও সার উৎপাদনের সক্ষমতা বৃদ্ধির সম্ভাবনার কথা বলেন। পাশাপাশি ডিএপি ও টিএসপি সার উৎপাদনে নতুন বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সম্ভাবনার কথাও তুলে ধরেন মারুবেনির সিইও। তিনি জানান, যৌথ বিনিয়োগে পরিচালিত বিজেআইটির শত শত বাংলাদেশি প্রকৌশলী জাপানসহ আন্তর্জাতিক বাজারে সেবা দিচ্ছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তি সেবা বিদেশে সরবরাহের (আইটি অফশোরিং) ক্ষেত্রে এ সহযোগিতা আরও বৃদ্ধির সুযোগ আছে।

পাট ও অটোমোবাইল শিল্পে নতুন সম্ভাবনা

বৈঠকে পাটশিল্পের বহুমুখীকরণে গুরুত্ব দেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, প্রচলিত পাটপণ্যের বাইরে গিয়ে উচ্চ মূল্যের বহুমুখী পণ্য উৎপাদনের দিকে এগোচ্ছে বাংলাদেশ। তুলা, ভিসকস ও পলিয়েস্টারের সঙ্গে পাটের আঁশ মিশিয়ে নতুন পণ্য তৈরি, উন্নত বীজ উদ্ভাবন ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক প্রযুক্তিগত সহযোগিতা ও বিনিয়োগ কাজে লাগাতে চায় সরকার।

এ ছাড়া টয়োটা ব্র্যান্ডের গাড়ি উৎপাদনসংক্রান্ত প্রস্তাব, জাহাজ পুনর্ব্যবহার শিল্পে পরিবেশসম্মত আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অর্থনৈতিক অঞ্চলগুলোয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়েও আলোচনা হয়। দীর্ঘমেয়াদি জ্বালানিনিরাপত্তা নিশ্চিত করার সম্ভাব্য বিকল্প হিসেবে ক্ষুদ্র মডিউলার পারমাণবিক চুল্লি (এসএমআর) প্রযুক্তির বিষয়টিও আলোচনায় আসে।

বিনিয়োগের প্রক্রিয়া সহজ করার আশ্বাস

বাণিজ্যমন্ত্রী বলেন, কোম্পানি নিবন্ধন, ট্রেড লাইসেন্স ও বিনিয়োগসংক্রান্ত অনুমোদনের প্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা ও মূলধন প্রত্যাবাসনের সুযোগ নিশ্চিত করার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী জাপানি প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান উপস্থিত ছিলেন। উভয় পক্ষ বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা, সিইপিএর সম্ভাব্য সুফল কাজে লাগানো আর শিল্প ও প্রযুক্তি খাতে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব সম্প্রসারণে গুরুত্বারোপ করে।

ঘরের কাছে ক্যানসার শনাক্তের সুযোগ, রামপালে আমাদের গ্রামের নতুন যাত্রা
অসুস্থ হলে কোথায় যাবেন, পরীক্ষা করতে কত খরচ হবে, শহরে যাতায়াতের ব্যবস্থা কীভাবে হবে—গ্রামীণ পরিবারের কাছে স্বাস্থ্যসেবার প্রশ্নগুলো প্রায়ই এভাবে আসে। ক্যানসারের আশঙ্কা দেখা দিলে এসব প্রশ্নের সঙ্গে যুক্ত হয় ভয় ও অনিশ্চয়তা। বাগেরহাটের রামপালে সেই দূরত্ব কমানোর লক্ষ্য নিয়ে নতুন অধ্যায় শুরু করেছে আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্পের উদ্যোগ ‘আমাদের গ্রাম ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার (এজিসিআরসি)’।

গতকাল শনিবার রামপালের ঝনঝনিয়া কেন্দ্রের ক্যানসার নিরীক্ষা (স্ক্রিনিং) ও মূল্যায়ন সেবার উদ্বোধন করা হয়। রামপাল ও আশপাশের অঞ্চলের মানুষকে সাশ্রয়ী খরচে ক্যানসারের প্রাথমিক পরীক্ষা, ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় বিশেষজ্ঞ সেবার সঙ্গে যুক্ত করাই এই উদ্যোগের উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার মো. জামিলুর ইসলাম, সিভিল সার্জন এ এস এম মাহবুবুল আলম, জেলা পরিষদের প্রশাসক শেখ মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ। সরকারি প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় মানুষের এই অংশগ্রহণ উদ্যোগটিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতার একটি সুযোগ তৈরি করেছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম প্রতিবছর ১০০ জনের ক্যানসার স্ক্রিনিংয়ের ব্যয় বহনের প্রতিশ্রুতি দেন। নিজের এলাকা রামপালের মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে দেওয়া এই প্রতিশ্রুতি আর্থিক সীমাবদ্ধতায় পরীক্ষা করতে পিছিয়ে থাকা মানুষের জন্য সহায়ক হতে পারে।

পাঁচটি উদ্যোগে প্রাথমিক শনাক্তকরণ ও মূল্যায়ন

আমাদের গ্রামের প্রাথমিক কার্যক্রমে রয়েছে পাঁচটি উদ্যোগ—স্তন ক্যানসার স্ক্রিনিং ও মূল্যায়ন, জরায়ুমুখ ক্যানসার স্ক্রিনিং ও মূল্যায়ন, ফুসফুসের ক্যানসার ঝুঁকি নিরূপণ ও মূল্যায়ন, কিডনির ক্যানসার ঝুঁকি নিরূপণ ও মূল্যায়ন এবং শিশুদের ক্যানসার সম্ভাব্য লক্ষণ শনাক্তকরণ, ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় রেফারেল।

এ পাঁচটি উদ্যোগের কাজের ধরন এক নয়। স্তন ও জরায়ুমুখের ক্ষেত্রে স্ক্রিনিং ও মূল্যায়নের ব্যবস্থা রয়েছে। ফুসফুস ও কিডনির ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে ঝুঁকি নিরূপণ ও প্রয়োজনীয় মূল্যায়নে। শিশুদের ক্ষেত্রে সম্ভাব্য সতর্কসংকেত চিহ্নিত করে সময়মতো উপযুক্ত চিকিৎসকের কাছে পাঠানোই প্রধান লক্ষ্য।

সেবাগুলোর মধ্য দিয়ে একজন মানুষ নিজের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জানতে পারবেন এবং প্রয়োজন হলে পরবর্তী পরীক্ষার বা বিশেষজ্ঞ পরামর্শের পথ খুঁজে পাবেন। প্রাথমিক মূল্যায়নে কোনো সন্দেহ দেখা দেওয়া মানেই ক্যানসার নিশ্চিত হওয়া নয়; বরং সেটি আরও পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন নির্দেশ করে।

আমাদের গ্রামের উদ্যোগ তাই পরীক্ষা করানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। মানুষকে ফলাফল বুঝতে সহায়তা করা, পরবর্তী করণীয় সম্পর্কে জানানো এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত করাও এর গুরুত্বপূর্ণ অংশ।

সাশ্রয়ী সেবার অর্থ পরিবারের ওপর চাপ কমানো

গ্রামের একজন মানুষের চিকিৎসার ব্যয় কেবল পরীক্ষার ফি দিয়ে নির্ধারিত হয় না। শহরে যাতায়াত, সঙ্গে একজন স্বজনের যাওয়া, কর্মদিন হারানো এবং একাধিকবার হাসপাতালে যাওয়ার খরচও পরিবারের ওপর চাপ তৈরি করে। কাছাকাছি প্রাথমিক মূল্যায়নের সুযোগ থাকলে এই চাপ কিছুটা কমতে পারে। রামপাল ও আঞ্চলিক জনগোষ্ঠীর জন্য আমাদের গ্রাম যতটা সম্ভব কম ও সাশ্রয়ী খরচে সেবা দেওয়ার লক্ষ্য নিয়েছে। স্থানীয় পর্যায়ে এই সুযোগ তৈরি হলে মানুষ সমস্যার আশঙ্কা নিয়েই দীর্ঘদিন অপেক্ষা করার পরিবর্তে পরামর্শ নিতে উৎসাহিত হতে পারেন।

তবে পাঁচটি উদ্যোগে সবার জন্য একই পরীক্ষা প্রযোজ্য হবে না। বয়স, উপসর্গ, আগের স্বাস্থ্যতথ্য ও ব্যক্তিগত ঝুঁকি বিবেচনা করে চিকিৎসক প্রয়োজনীয় মূল্যায়নের পরামর্শ দেবেন। সেবা গ্রহণের আগে সংশ্লিষ্ট পরীক্ষা, ফি ও পরবর্তী মূল্যায়নের সম্ভাব্য খরচ সম্পর্কে কেন্দ্র থেকে জেনে নেওয়া প্রয়োজন।

নীতিনির্ধারকদের জন্য স্থানীয় অভিজ্ঞতা

আমাদের গ্রামের এই কার্যক্রম সরকার ও নীতিনির্ধারকদের জন্যও বিবেচনার সুযোগ তৈরি করতে পারে। গ্রামীণ এলাকায় মানুষ কীভাবে স্ক্রিনিংয়ের সেবা গ্রহণ করেন, ব্যয় কতটা বাধা হয়ে দাঁড়ায়, সন্দেহজনক ফলাফলের পর কতজন বিশেষজ্ঞের কাছে পৌঁছান এবং কোথায় অনুসরণে ঘাটতি থাকে—এসব তথ্য ভবিষ্যৎ স্বাস্থ্যসেবা পরিকল্পনায় কাজে লাগতে পারে।

রোগীর গোপনীয়তা বজায় রেখে সেবার তথ্য ও ফলাফল নিয়মিত পর্যালোচনা করা হলে বোঝা যাবে, স্থানীয় পর্যায়ে কোন ব্যবস্থা কার্যকর হচ্ছে এবং কোথায় আরও সরকারি বা সামাজিক সহায়তা প্রয়োজন। বিশেষ করে স্ক্রিনিংয়ের সঙ্গে মূল্যায়ন, রেফারেল ও পরবর্তী যোগাযোগ যুক্ত রাখা গেলে উদ্যোগটির বাস্তব উপকার মূল্যায়ন করা সহজ হবে।

রামপালের এই উদ্বোধন তাই একটি নতুন সেবার সূচনার পাশাপাশি স্বাস্থ্যসেবাকে মানুষের কাছাকাছি নিয়ে যাওয়ার প্রচেষ্টাও। এর সাফল্য ধরা পড়বে তখনই, যখন একজন মানুষ কম খরচে নিজের ঝুঁকি সম্পর্কে জানতে পারবেন, প্রয়োজনীয় চিকিৎসার পথ বুঝবেন এবং সেই পথে এগোতে সহায়তা পাবেন। আমাদের গ্রাম সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার যাত্রা শুরু করেছে।

লেখক: চিকিৎসক ও মেডিক্যাল ডিরেক্টর, আমাদের গ্রাম ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার, রামপাল

গাছের ক্যানসার হয় না কেন
অনেক সময় গাছের কাণ্ডে টিউমারের মতো এবড়োখেবড়ো উঁচু উঁচু ঢিবি দেখা যায়। এগুলো কি গাছের ক্যানসারের লক্ষণ হতে পারে? না, গাছের কখনো ক্যানসার হয় না। মানুষের টিউমার থেকে ক্যানসার হতে পারে, কিন্তু গাছের ক্ষেত্রে সেটা খাটে না। কোনো অঙ্গের প্রাণকোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকলে মানুষের ক্যানসার হতে পারে। একসময় ওই কোষগুলো টিউমার আকারে ফুলে উঠতে পারে। এই ত্রুটিপূর্ণ প্রাণকোষগুলো তার উৎসস্থল থেকে ছিটকে গিয়ে দেহের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ে এবং সেখানেও অনবরত কোষবিভাজন চলতে থাকে। এ কারণে মানুষের শরীরে ক্যানসার একসময় নিরাময়ের অযোগ্য হয়ে পড়ে। কিন্তু গাছের টিউমারের মতো ফোলা অংশের কোষগুলো মানুষের শরীরের মতো এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না বা ডাল-পাতায় ঘোরাফেরা করতে পারে না; ওগুলো কোষপ্রাচীরের মধ্যে আটকে থাকে। এ কারণে গাছের ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা নেই। সাধারণত কোনো ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা ভাইরাসের কারণে গাছের টিউমার হয়। এর সঙ্গে ক্যানসারের কোনো সম্পর্ক নেই।

গাছকে গান শোনালে কি সত্যিই গাছ দ্রুত বাড়ে

চিৎকার শুনে মা–বাবা এসে দেখেন দুই ছেলে বিদ্যুৎস্পৃষ্ট, হাসপাতালে আনার আগেই মৃত্যু
নেত্রকোনায় বাড়ির পাশে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই ভাই মুয়াজ মিয়া (৭) ও আরাফাত মিয়া (৬) ওই গ্রামের আবদুস সাত্তারের ছেলে। আবদুস সাত্তারের আরেক ছেলে তোয়াবের বয়স দুই বছর।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাতটার দিকে মুয়াজ ও আরাফাত বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে মুয়াজ প্রতিবেশী নুরেছা খাতুনের পল্লী বিদ্যুতের মিটারের আর্থিং তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছোট ভাই আরাফাত তাকে বাঁচাতে গেলে সে–ও বিদ্যুৎস্পৃষ্ট হয়। সে সময় তাদের মা–বাবা বাড়ির গোয়ালঘরে গাভির দুধ সংগ্রহ করছিলেন। দুই শিশুর চিৎকার শুনে তাঁরা ছুটে গিয়ে তাদের উদ্ধার করেন। কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাঈম হাসান প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্ট ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, মিটারের আর্থিংয়ের জন্য থাকা তারটি কোনোভাবে বিদ্যুতায়িত হয়েছিল। দুই শিশুর মৃত্যুতে পরিবারের কোনো অভিযোগ নেই। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কার্যালয় থেকে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে জানিয়ে পল্লী বিদ্যুতের কেন্দুয়া আঞ্চলিক কেন্দ্রের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ওমর ফারুক বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের তিন ঘটনায় ৯ জন দগ্ধ
নারায়ণগঞ্জে পৃথক তিনটি অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নয়জন দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোরের মধ্যে ফতুল্লায় একটি রাসায়নিক গুদামে আগুন, সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজে বিস্ফোরণ এবং নগরের দেওভোগে গ্যাস জমে বিস্ফোরণের এসব ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ সবাইকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ফতুল্লার ঘটনায় দগ্ধ দুই শ্রমিকের শরীরের ৫৪ ও ৫৫ শতাংশ পুড়ে গেছে। কাঁচপুরের ঘটনায় দগ্ধ চারজনের শরীরের ৪০ থেকে ৭০ শতাংশ পুড়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার প্রথম আলোকে এসব তথ্য জানান। তিনি বলেন, দগ্ধ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ফতুল্লায় রাসায়নিক গুদামে আগুন

গতকাল রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার একটি রাসায়নিক গুদামে আগুন লাগে। এতে সেখানে কর্মরত দুই শ্রমিক আনোয়ার (৪০) ও শামসুল (৩০) দগ্ধ হন। প্রথমে স্থানীয়ভাবে তাঁদের চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। আনোয়ারের শরীরের ৫৪ শতাংশ ও শামসুলের ৫৫ শতাংশ পুড়ে গেছে।

কাঁচপুরে দগ্ধ চারজন

গতকাল দিবাগত রাত দেড়টার দিকে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় একটি বাড়ির রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে চারজন দগ্ধ হন। তাঁরা হলেন শরিফ (৩৪), তাঁর স্ত্রী রোজিনা (৩০), শরিফের ছোট ভাই রিয়াজ (২২) ও রনি (১৯)। তাঁদের শরীরের ৪০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের চিকিৎসা চলছে।

বিস্ফোরণের ঘটনাস্থল। গতকাল গভীর রাতে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায়

দেওভোগে গ্যাস জমে বিস্ফোরণ

আজ ভোরে নারায়ণগঞ্জ নগরের দেওভোগ আখড়ার মোড়ের জিউস পুকুরপাড় এলাকায় একটি বাড়িতে সিলিন্ডারের গ্যাস জমে বিস্ফোরণ ঘটে। এতে শিখা রানী, মনা আচার্য ও মনার মা দগ্ধ হন। তাঁদের বয়স ও মনার মায়ের নাম জানা যায়নি। তাঁদেরও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন প্রথম আলোকে বলেন, কাঁচপুর, ফতুল্লা ও দেওভোগে পৃথক ঘটনায় নয়জন দগ্ধ হয়েছেন। ঘটনাগুলোর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে
চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজ হওয়ার ১৩ ঘণ্টা পর হালিমা আকতার নামের তিন বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত নয়টার দিকে হালিমাদের প্রতিবেশী মুহাম্মদ আওয়ালের বাড়ির শোয়ার বাড়ির আলনার তাকে কাপড় মোড়ানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। হালিমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত হালিমা আক্তার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তা গ্রামের নাছির উদ্দিন ও রাশেদা আক্তার দম্পতির মেয়ে। নাছির উদ্দিনের সঙ্গে প্রতিবেশী মুহাম্মদ আওয়ালের জমি নিয়ে বিরোধ ছিল। পুলিশ বলছে, এই বিরোধের জের ধরেই হত্যার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মুহাম্মদ আওয়াল, তাঁর স্ত্রী আসমা আকতার ও ছেলে মুহাম্মদ রবিউলকে পুলিশ গ্রেপ্তার করেছে। একই সঙ্গে আজ রোববার সকালে নিহত শিশু হালিমার ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর দুপুরে নিহত শিশুর বাবা মুহাম্মদ নাসির উদ্দিন বাদী হয়ে গ্রেপ্তার তিনজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সকাল ৮ টার দিকে বাড়ির উঠান থেকে হালিমা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা আশপাশের এলাকা ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে মসজিদের মাইকে শিশুটির নিখোঁজের খবর প্রচার করা হয়। একপর্যায়ে বিকেল ৫টার দিকে শিশুটির পরিবার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়।

অভিযোগ পেয়ে ভূজপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। দীর্ঘ খোঁজাখুঁজির পর রাত ৯টার দিকে প্রতিবেশী মুহাম্মদ আওয়ালের শোয়ার কক্ষে কাপড় রাখার আলনার তাকে কাপড় মোড়ানো অবস্থায় হালিমার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশ।

নিহত শিশুর বাবা মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, ‘সকাল থেকে আমার কলিজার টুকরো মেয়েটাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। চারদিকে কত খুঁজলাম। নিরুপায় হয়ে পুলিশকে জানাই। পুলিশ এসে খোঁজাখুঁজি করে আমার মা-মণির লাশ উদ্ধার করল পামের বাড়ি থেকে কাপড় মোড়ানো অবস্থায়। ও তো কোনো অন্যায় করেনি। কেন ওকে এভাবে মারা হলো।’

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় শনিবার মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, আসামিদের সঙ্গে নিহত শিশুর বাবার জায়গা জমির বিরোধ রয়েছে। এর জেরে ধরে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।

পুলিশের হাটহাজারী ও ফটিকছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ তারেক আজিজ প্রথম আলোকে বলেন, মেয়ে শিশুটিকে কপালে আঘাত করে এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়। আসামিরা চেয়েছিল সকালে লাশ সরিয়ে নিতে। কিন্তু পুলিশের তৎপরতার কারণে পারেনি।

অবশেষে ছাড়া পেলেন অভিজিৎ দিপকে, নেহা বোরা
আটকের পর মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রানকা। গভীর রাতে মুক্তি দেওয়া হয় ইউটিউবার ধ্রুব রাঠিকেও। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

সিজেপির তিন নেতা মুক্ত, সড়কে কড়া নিরাপত্তা
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আজ রোববার শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। সিজেপির বিক্ষোভ ঘিরে বিভিন্ন সড়কে রয়েছে ব্যারিকেড ও অস্থায়ী তল্লাশিচৌকি। সতর্ক অবস্থানে রয়েছেন নিরাপত্তাকর্মীরা। এ নিয়ে ছবির গল্প।

মুক্তির পর কথা বলছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস। নয়াদিল্লি, ভারত, ১১ অক্টোবর

মুক্তির পর গাড়িতে করে যাচ্ছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। নয়াদিল্লি, ভারত, ১১ অক্টোবর

যন্তর মন্তরের কাছের বন্ধ দোকানের সামনের বেঞ্চে বিশ্রাম নিচ্ছেন এক নিরাপত্তাকর্মী। নয়াদিল্লি, ১১ অক্টোবর

বিক্ষোভ ঘিরে যন্তর মন্তরের কাছের সড়কে ব্যারিকেড দিয়েছে কর্তৃপক্ষ। নয়াদিল্লি, ১১ অক্টোবর

যন্তর মন্তরের কাছের অস্থায়ী তল্লাশিচৌকির পাশ দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। নয়াদিল্লি, ১১ অক্টোবর

এক মোটরচালককে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ সদস্য। নয়াদিল্লি, ভারত, ১১ অক্টোবর

সড়ক পর হচ্ছেন এক ব্যক্তি। পাশেই ব্যারিকেড। নয়াদিল্লি, ভারত, ১১ অক্টোবর

দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যবহৃত গাড়িতে অবস্থান করছেন এক নিরাপত্তাকর্মী। নয়াদিল্লি, ভারত, ১১ অক্টোবর

যন্তর মন্তরের কাছের অস্থায়ী তল্লাশিচৌকির পাশ দিয়ে যাচ্ছে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপকারী গাড়ি। নয়াদিল্লি, ১১ অক্টোবর

প্রাথমিকের নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে অনশন
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগপত্র না পাওয়া ৮৩ জন প্রার্থীর মধ্যে প্রায় ২০ জন অনশন শুরু করেছেন। আজ রোববার সকাল ১০টা থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে তাঁরা এ কর্মসূচি শুরু করেন।

অনশনকারীদের দাবি, চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও তাঁদের নিয়োগপত্র দেওয়া হয়নি। দ্রুত তাঁদের সবার নামে নিয়োগপত্র ইস্যু করতে হবে।

আন্দোলনকারীদের একজন জাহিদ হাসান বলেন, ‘নিয়োগের চূড়ান্ত পর্যায়ে সুপারিশ পাওয়ার পরও আমাদের নামে নিয়োগপত্র ইস্যু করা হয়নি। আমরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছি।'

আন্দোলনকারীরা আরও বলেন, প্রাথমিক শিক্ষা একটি জাতির ভবিষ্যৎ গঠনের অন্যতম প্রধান ভিত্তি। এ খাতে যোগ্য প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করার পাশাপাশি নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা, ন্যায়সংগত আচরণ ও প্রার্থীদের অধিকার সুরক্ষা জরুরি।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার।

আজ রোববার সংবিধানের নিরাপত্তাসংক্রান্ত দুটি অনুচ্ছেদের আওতায় এ জরুরি অবস্থা জারি করা হয়। এর ফলে কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পরিচালিত ওই প্রাদেশিক সরকারের সব কার্যক্রম কার্যত স্থগিত হয়ে গেল। এর মধ্য দিয়ে এখন প্রদেশটিতে গভর্নরের শাসন জারি হলো।

তাহলে কি কেন্দ্রীয় শাসনের অধীন যাচ্ছে খাইবার পাখতুনখাওয়া, পিটিআই–সরকার দ্বন্দ্ব আরও বাড়ছে

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে প্রেসিডেন্ট ভবন আইওয়ান-ই-সদরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বৈঠকে আরও অনেকে উপস্থিত ছিলেন। ১০ অক্টোবর ২০২৬

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে দিনের শুরুতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দেওয়া সুপারিশ তিনি অনুমোদন করেছেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে দিনের শুরুতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দেওয়া সুপারিশ তিনি অনুমোদন করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পেশোয়ারে পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) নেতা–কর্মীদের লংমার্চ

শাহবাজ শরিফের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, মন্ত্রিসভার সদস্যরা পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং ‘সন্ত্রাসবিরোধী লড়াই থেকে প্রাদেশিক সরকারের ইচ্ছাকৃতভাবে সরে থাকার’ বিষয়টি আমলে নিয়েছেন।

কারাবন্দী নেতা ইমরানের মুক্তির দাবিতে তাঁর দলের নেতা–কর্মীরা পাখতুনখাওয়া প্রদেশ থেকে ৪ অক্টোবর রাজধানী ইসলামাবাদ অভিমুখী লংমার্চ শুরু করেন। গতকাল শনিবার ছিল লংমার্চের সপ্তম দিন। এখনো লংমার্চ খাইবার পাখতুনখাওয়া প্রদেশেই অবস্থান করছে।

খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা এড়ানোর সুযোগ খুব কম: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

[3:16 PM, 10/11/2026] Shamima Nasrin:

صدرِ مملکت آصف علی زرداری نے خیبر پختونخوا میں کی سلامتی کی صورتحال پر وزیراعظم کی ایڈوائس پر دستخط کر دیے ہیں۔

آئینِ پاکستان کے آرٹیکلز 232 اور 234 کے تحت صدرِ مملکت نے وزیراعظم کی ایڈوائس منظور کرتے ہوئے دستخط کیے۔

وفاقی کابینہ کے فیصلے، وزیراعظم کی ایڈوائس، متعلقہ اداروں کی امن و امان کی صورتحال سے متعلق رپورٹس اور حکومتی وفود کے ساتھ مذاکرات کی ناکامی کے بعد صدرِ مملکت نے سمری پر دستخط کیے۔
— The President of Pakistan (@PresOfPakistan) October 11, 2026

ইমরানের মুক্তিসহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে তাঁর দল পিটিআই ও কেন্দ্রীয় সরকারের মুখোমুখি অবস্থানের মধ্যে গতকাল প্রেসিডেন্ট ভবনে আসিফ আলী জারদারির সঙ্গে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৈঠক করেন। বৈঠকের পর খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারির সম্ভাবনা জোরালো হয়।

এদিকে পিটিআই হুঁশিয়ারি দিয়ে বলেছে, জরুরি অবস্থা জারি কিংবা গভর্নরের শাসন পাখতুনখাওয়ায় কোনো সমস্যার সমাধান আনবে না।

খাইবার পাখতুনখাওয়া নিয়ে শাহবাজ-জারদারির বৈঠকে কী আলোচনা হলো

পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা থেকে সহকারী অধ্যাপক পদে নিয়োগের চেষ্টা
বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতার অভিজ্ঞতা নেই—এমন তিন কর্মকর্তাকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য যোগ্য বিবেচনা করা হচ্ছে।

এ ক্ষেত্রে শিক্ষক নিয়োগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অভিন্ন নীতিমালার শর্ত অনুসরণ করা হয়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্য বলছে, নিজস্ব নিয়োগবিধি অনুযায়ী এসব পদে আবেদন ও নিয়োগের সুযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১২ অক্টোবর উদ্ভিদ রোগতত্ত্ব এবং ২৫ অক্টোবর কৃষিতত্ত্ব ও মৃত্তিকাবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক নিয়োগের বাছাই বোর্ড বসার কথা।

অভিযোগের কেন্দ্রে রয়েছে শিক্ষক নিয়োগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অভিন্ন নীতিমালার শর্ত অনুসরণ না করা। বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্য বলছে, নিজস্ব নিয়োগবিধি অনুযায়ী এসব পদে আবেদন ও নিয়োগের সুযোগ রয়েছে।

তিন কর্মকর্তার মধ্যে দুজন বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষস্থানীয় কর্তাব্যক্তিদের ‘ঘনিষ্ঠ’ বলে অভিযোগ রয়েছে। অন্যজন বর্তমান রেজিস্ট্রারের স্ত্রী।

২০২১ সালে প্রণীত ইউজিসির অভিন্ন নীতিমালায় সহকারী অধ্যাপক পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর—উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩ দশমিক ৫, পিএইচডি ডিগ্রিধারীদের অন্তত এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, এমফিল ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য যথাক্রমে দুই ও তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং স্বীকৃত জার্নালে অন্তত তিনটি গবেষণাপত্র প্রকাশের শর্ত রয়েছে। এর অন্তত একটিতে প্রার্থীকে প্রথম লেখক হতে হয়।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পছন্দের কর্মকর্তাদের শিক্ষক পদে নিয়োগের সুযোগ তৈরি করতেই যোগ্যতার শর্তে এই ছাড় দেওয়া হয়েছে।

কিন্তু পবিপ্রবির গত ২২ জুন ও ১৬ আগস্ট প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে সিজিপিএ ৩ চাওয়া হয়েছে। পিএইচডি ডিগ্রিধারীদের শিক্ষকতার অভিজ্ঞতা ছাড়াই আবেদন করার সুযোগ রাখা হয়েছে। তবে বিকল্প হিসেবে স্নাতকোত্তর বা এমফিল ডিগ্রির সঙ্গে দুই বছরের শিক্ষকতার অভিজ্ঞতা ও দুটি গবেষণা প্রকাশনা থাকলেও আবেদন করার সুযোগ রাখা হয়েছে।

এদিকে পবিপ্রবির নিজস্ব বিধিতে পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে শিক্ষকতার অভিজ্ঞতার বাধ্যবাধকতা নেই এবং গবেষণাপত্রে প্রথম লেখক হওয়ার শর্তও নেই।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পছন্দের কর্মকর্তাদের শিক্ষক পদে নিয়োগের সুযোগ তৈরি করতেই যোগ্যতার শর্তে এই ছাড় দেওয়া হয়েছে।

অধ্যাপক হেমায়েত জাহান, উপাচার্য, পবিপ্রবিআমাদের তো নিয়োগ নীতিমালা, নিয়োগবিধি আলাদা। ইউজিসি ইউনিফাইড রুলস করেছে। সেটা কোনো কোনো বিশ্ববিদ্যালয় অ্যাডপ্ট করেছে, কোনো কোনো বিশ্ববিদ্যালয় এখনো করেনি।…আশা করছি, হয়তো অদূর ভবিষ্যতে আমাদের ইউনিফাইড রুল অ্যাডপ্ট করতে হবে এবং করব।

তিন কর্মকর্তার যোগ্যতা নিয়ে প্রশ্ন

কৃষিতত্ত্ব বিভাগে প্রার্থী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক রাহাত মাহ্‌মুদ। কৃষিতত্ত্ব বিষয়ে পিএইচডি, অ্যাগ্রিকালচারাল-বোটানি বিষয়ে স্নাতকোত্তর এবং কৃষিতে স্নাতক ডিগ্রি রয়েছে তাঁর। স্নাতকে তাঁর সিজিপিএ ৩ দশমিক ২৭ এবং স্নাতকোত্তরে ৩ দশমিক ৭১। ফলে স্নাতকের ফলাফল ইউজিসির অভিন্ন নীতিমালায় নির্ধারিত ন্যূনতম মানের চেয়ে কম। এ ছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতার অভিজ্ঞতা নেই ও নিয়োগের বিষয় কৃষিতত্ত্বে তাঁর স্নাতকোত্তর ডিগ্রি নেই।

২০০৭ সালে সহকারী খামার তত্ত্বাবধায়ক হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়া রাহাত বিভিন্ন সময়ে পদোন্নতি পেয়ে এখন উপ-খামার তত্ত্বাবধায়ক পদে আছেন।

রাহাত মাহ্‌মুদ নিয়োগ বোর্ডে অংশ নেওয়ার কার্ড পাওয়ার কথা নিশ্চিত করে ৯ অক্টোবর প্রথম আলোকে বলেন, তাঁর অনার্স, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি রয়েছে। পবিপ্রবিতে পিএইচডি থাকলেই সহকারী অধ্যাপক পদে নিয়োগ পাওয়া যায় বলে দাবি করেন তিনি।

অধ্যাপক মামুন আহমেদ, ইউজিসির চেয়ারম্যানপবিপ্রবিতে সহকারী অধ্যাপক নিয়োগের বিষয়টি কমিশনের নজরে এলে ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণ দাবিতে চতুর্থ দিনে অবস্থান ধর্মঘটে শিক্ষক–শিক্ষার্থীরা

কৃষিতত্ত্ব বিভাগের চেয়ারম্যান গোপাল সাহা বলেন, মৌখিকের (ভাইভা) জন্য কারা যোগ্য হয়েছেন, সে তথ্য তিনি তখনো পাননি। তবে ইউজিসি প্রণীত বিধান মেনে চলা উচিত বলে জানান তিনি।

উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগে প্রার্থী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জিনাত নাসরিন সুলতানা। তাঁর উদ্ভিদ রোগতত্ত্ব বিষয়ে পিএইচডি ও স্নাতকোত্তর এবং কৃষিতে স্নাতক ডিগ্রি রয়েছে। ২০০৭ সালে সেকশন অফিসার হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়া জিনাতেরও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতার অভিজ্ঞতা নেই। তিনি বর্তমান রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল হোসেনের স্ত্রী।

জিনাত নাসরিন বলেন, তিনি নিয়োগ বোর্ডের কার্ড পেয়েছেন। কর্তৃপক্ষ তাঁকে যোগ্য মনে করলে নিয়োগ দেবে, না মনে করলে দেবে না। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কর্তৃপক্ষের।

পিএইচডি থাকলে যেকোনো প্রার্থীকে সহকারী অধ্যাপক পদে নিয়োগ দেওয়া যেতে পারে বলে মনে করেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চেয়ারম্যান মো. রুবেল মাহমুদ।

পরীক্ষা বর্জন করে উপাচার্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা, ক্যাম্পাস অচল সাত দিন

মৃত্তিকাবিজ্ঞান বিভাগে প্রার্থী হয়েছেন ডেপুটি রেজিস্ট্রার ও অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হাচিব মোহাম্মদ তুষার। তিনি মৃত্তিকাবিজ্ঞান বিষয়ে পিএইচডি, কীটতত্ত্ব বিষয়ে স্নাতকোত্তর এবং কৃষিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তবে নিয়োগের বিষয় মৃত্তিকাবিজ্ঞানে তাঁর স্নাতকোত্তর নেই।

২০০৭ সালে সেকশন অফিসার হিসেবে যোগ দেওয়া এই কর্মকর্তারও দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতার অভিজ্ঞতা নেই।

হাচিব মোহাম্মদ তুষার বলেন, দীর্ঘদিনে বিভিন্ন ডিগ্রি অর্জন করে সহকারী অধ্যাপক হওয়ার যোগ্যতা অর্জন করেছেন তিনি। তবে এখনো নিয়োগ বোর্ডের কার্ড পাননি।

মৃত্তিকাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. কামাল হোসেন বলেন, ‘নিয়োগের আইন তো আর আমরা জানি না। নিয়োগের তো সার্কুলারেই দেওয়া থাকে। কী দেওয়া আছে, আমি তা ভালো বলতে পারব না।’

পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি ও অনিয়ম তদন্তে কমিশন গঠন

নিজস্ব বিধির কথা বলছে প্রশাসন

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল হোসেন ৮ অক্টোবর প্রথম আলোকে বলেন, পবিপ্রবির নিজস্ব নিয়োগবিধি অনুযায়ী পিএইচডি ও প্রকাশনা থাকলে সহকারী অধ্যাপক পদে নিয়োগে বাধা নেই। তাঁদের বিশ্ববিদ্যালয়ে ইউজিসির অভিন্ন নীতিমালা অনুসরণ করা হয় না। প্রকাশনা না থাকলে পিএইচডিকে প্রকাশনা হিসেবে ধরা হয় বলেও দাবি করেন তিনি।

নিজের স্ত্রীর প্রার্থিতার বিষয়ে জামাল হোসেন বলেন, যোগ্যতা থাকলে যে কেউ আবেদন করতে পারেন। তাঁর স্ত্রীর ফলাফল ভালো বলেও দাবি করেন তিনি। নিয়োগে কোনো অনিয়ম বা ব্যত্যয় হয়েছে কি না, তা যাচাই করে দেখতে বলেন তিনি। জামাল হোসেন আরও বলেন, নিয়োগ বোর্ডের সঙ্গে তিনি সম্পৃক্ত নন।

সহ–উপাচার্য অধ্যাপক এ বি এম সাইফুল ইসলাম বলেন, ওই কর্মকর্তারা তাঁদের বর্তমান পদ থেকে শিক্ষক পদে আবেদন করেননি; পিএইচডি ডিগ্রিধারী হিসেবে সহকারী অধ্যাপক পদের বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন। তাঁর ভাষ্য, বিজ্ঞপ্তির যোগ্যতা পূরণ করায় তাঁরা কার্ড পেয়েছেন। কর্মকর্তা থেকে শিক্ষক হওয়া এখানে বিবেচ্য বিষয় নয়। তিনি ইউজিসির শিক্ষক নিয়োগের নীতিমালা বাদ দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া নিয়োগের বিজ্ঞপ্তির শর্তগুলো দেখার কথা বলেন।

উপাচার্য অধ্যাপক হেমায়েত জাহান বলেন, ‘আমাদের তো নিয়োগ নীতিমালা, নিয়োগবিধি আলাদা। ইউজিসি ইউনিফাইড রুলস করেছে। সেটা কোনো কোনো বিশ্ববিদ্যালয় অ্যাডপ্ট করেছে, কোনো কোনো বিশ্ববিদ্যালয় এখনো করেনি।…আশা করছি, হয়তো অদূর ভবিষ্যতে আমাদের ইউনিফাইড রুল অ্যাডপ্ট করতে হবে এবং করব।’

শিক্ষার্থীরা চাইলেন এক হলের নাম পরিবর্তন, প্রশাসন বদলাল ৮ হলের

ইউজিসি কী বলছে

কর্মকর্তা থেকে সহকারী অধ্যাপক হওয়ার কোনো সুযোগ আছে কি না, তা জানতে চাইলে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ ৮ অক্টোবর প্রথম আলোকে বলেন, কোনো সুযোগ নেই। পবিপ্রবিতে সহকারী অধ্যাপক নিয়োগের বিষয়টি কমিশনের নজরে এলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সব বিশ্ববিদ্যালয়কে কমিশনের নীতিমালা অনুসরণ করে শিক্ষক নিয়োগ দিতে হবে। এর ব্যত্যয়ের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

ইউজিসির সাবেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী বলেন, সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন। এভাবে নিয়োগের উদ্যোগ নেওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ইউজিসির শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। উপাচার্যরা অখুশি হবেন বা দলীয়ভাবে হেনস্তার চেষ্টা করবে ভেবে ইউজিসি যদি কোনো পদক্ষেপ না নেয়, তাদের বিরুদ্ধেও জনমত গড়ে তোলা উচিত।

পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের ঘটনায় ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থ জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে দুই কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

সুন্দরবনের বাতাসে দূষণ
বন–বনাঞ্চলকে বিশুদ্ধ বায়ুর আধার হিসেবে ধরা হয়। তবে বিশ্বের বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনে পাওয়া গেছে ভিন্ন চিত্র। সাম্প্রতিক এক গবেষণায় সুন্দরবনের কয়েটি স্থানে মানমাত্রার চেয়ে বেশি অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫ এবং ক্ষুদ্র বস্তুকণা বা পিএম ১০ পাওয়া গেছে।

পরপর দুই বছর ২০২৪ ও ২০২৫ সালের প্রথম দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সুন্দরবনের খুলনা, সাতক্ষীরা, শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে চালানো এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে।

বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবনের পানিতে শুধু নয়, বাতাসেও লবণাক্ততা আছে। সেটির সঙ্গে যখন পিএম ২.৫-এর মতো দূষিত পদার্থ যোগ হয়, তখন গাছপালা, মৌমাছি, পাখিসহ অন্যান্য প্রাণী ক্ষতিগ্রস্ত হতে পারে।

গবেষণাটি করেছে পানিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগী প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) ও আরণ্যক ফাউন্ডেশন। সুন্দরবনের প্রাণী, বায়ু, মাটি, পানি ও বৃক্ষসম্পদ তথা সামগ্রিক প্রতিবেশব্যবস্থা নিয়ে ‘ইকোলজিক্যাল মনিটরিং অব সুন্দরবন’ শীর্ষক প্রথম এই বেজলাইন স্টাডি (ভিত্তিমূলক সমীক্ষা) করা হয়। এর অংশ হিসেবে বায়ুপরিস্থিতিও খতিয়ে দেখা হয়। গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে এক কর্মশালায় এ গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

অধ্যাপক এম এ আজিজ, প্রাণিবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়চাঁদপাই, শরণখোলায় এই দূষণের কারণ হলো মোংলাকেন্দ্রিক কলকারখানা। বিশেষ করে সিমেন্ট কারখানা, রামপালের বিদ্যুৎকেন্দ্রের কয়লা পোড়ানোর প্রভাব যে সুন্দরবনে পড়বে, তা আমরা আগে থেকে বলে আসছি। এ গবেষণার মাধ্যমে সেটিই প্রমাণিত হয়েছে।

গবেষণার তথ্য বলছে, সুন্দরবনের শরণখোলার রেঞ্জের প্রতি ঘনমিটার বাতাসে পিএম ২.৫ পাওয়া গেছে ১০২ মাইক্রোগ্রাম; আর পিএম ১০ পাওয়া গেছে প্রতি ঘনমিটার বাতাসে ১১৪ মাইক্রোগ্রাম। দ্বিতীয় সর্বোচ্চ দূষিত বাতাস চাঁদপাই রেঞ্জের। সেখানে প্রতি ঘনমিটারে পিএম ২.৫ পাওয়া গেছে ৮৯ দশমিক ৩ মাইক্রোগ্রাম এবং পিএম ১০ পাওয়া গেছে ৯৮ দশমিক ১ মাইক্রোগ্রাম।

সদিচ্ছায় ফিরতে পারে চকরিয়া সুন্দরবন

বায়ুদূষণনিয়ন্ত্রণ বিধিমালা–২০২২ অনুযায়ী প্রতি ঘনমিটার বাতাসে পিএম ২.৫–এর উপস্থিতি ৩৫ মাইক্রোগ্রামের বেশি হলে তা অস্বাস্থ্যকর। আর পিএম ১০ প্রতি ঘনমিটারে ৪৫ মাইক্রোগ্রামের বেশি হলে সেটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অন্যদিকে ২০২১ সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বায়ুমান নির্দেশিকা অনুযায়ী, পিএম ২.৫ প্রতি ঘনমিটার বাতাসে ৫ মাইক্রোগ্রামের বেশি হলে সেটি অস্বাস্থ্যকর বাতাস। পিএম ১০–এর জন্য বিশ্ব সংস্থাটির নির্ধারিত মাত্রা ও দেশের বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালার মাত্রা একই।

পিএম ২.৫ ও পিএম ১০–এর বাইরে পাওয়া সালফার ডাই–অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ও কার্বন মনোঅক্সাইডের মাত্রা সহনীয় পর্যায়ে রয়েছে।

পশুর নদের তীর ঘেঁষে সিমেন্ট কারখানাগুলোর নিজস্ব জেটিতে ক্লিংকার খালাস করা হয়। অন্যদিকে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা কয়লা খালাস করা হয় পশুর চ্যানেলে।

দূষণের উৎস কোথায়

এ গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন সিআইজিইএসের পরিবেশবিশেষজ্ঞ মুতাসিম বিল্লাহ। তিনি প্রথম আলোকে বলেন, গবেষণায় আমরা অতিক্ষুদ্র বস্তুকণা পিএম ২.৫–এর পরিমাণ বেশি পেয়েছি শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে। পশুর চ্যানেল, চাঁদপাইয়ে জাহাজ থেকে সিমেন্টের কাঁচামাল ক্লিংকার ও কয়লা খালাস করা হয়। খালাসের সময় যে ধুলা তৈরি হয়, সেটিই অতিক্ষুদ্র বস্তুকণার উপস্থিতির কারণ হতে পারে।

পশুর নদের তীর ঘেঁষে সিমেন্ট কারখানাগুলোর নিজস্ব জেটিতে ক্লিংকার খালাস করা হয়। অন্যদিকে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা কয়লা খালাস করা হয় পশুর চ্যানেলে।

মুতাসিম বিল্লাহ বলেন, শুষ্ক মৌসুমে অনেক সময় ঝড়ো হাওয়া বয়ে গেলে সুন্দরবনের ধুলার পরিমাণ বাড়ে। সেই সঙ্গে এ মৌসুমে আন্তদেশীয় (ট্রান্সবাউন্ডারি) দূষণও চলে আসে সুন্দরবনের ওপর দিয়ে। সুন্দরবনের দূষণের পেছনে সেটিরও একটি ভূমিকা আছে।

ফুলে ফুলে সেজেছে সুন্দরবন, মধু আহরণের অপেক্ষায় মৌয়ালেরা

জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা নথিতে বাংলাদেশের বায়ুদূষণে আন্তমহাদেশীয় দূষণের পরিমাণ উল্লেখ করা হয়েছে ২১ শতাংশ।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সায়েন্সের ডিন ও সেন্টার ফর অ্যাটমোস্ফেরিক পলিউশন স্টাডিজের প্রতিষ্ঠাতা অধ্যাপক আহমেদ কামরুজ্জামান মজুমদার প্রথম আলোকে বলেন, সুন্দরবনে শুষ্ক মৌসুমে বায়ুদূষণের দুটি উৎস—আগুন লাগার ঘটনা এবং জাহাজ থেকে ক্লিংকার ও কয়লা খালাসের সময় বের হওয়া ফ্লাই অ্যাশ। ক্লিংকার ও কয়লা পরিবহন ও খালাসের সময় বায়ুদূষণ ঘটালে নৌবাহিনী ও বন বিভাগ ব্যবস্থা নিতে পারে বলে পরামর্শ দেন তিনি।

গবেষক মুতাসিম বিল্লাহ বলেন, এ গবেষণায় সুন্দরবনের বিভিন্ন এলাকার বায়ুদূষণের একটি প্রাথমিক স্থানভিত্তিক চিত্র পাওয়া গেছে। তবে সময়ের সঙ্গে দূষণের মাত্রা কীভাবে পরিবর্তিত হচ্ছে, তার চিত্র এখনো পাওয়া যায়নি। এ জন্য ধারাবাহিক ও সুনির্দিষ্ট পদ্ধতিতে পর্যবেক্ষণ জরুরি।

সংকট আরও বাড়তে পারে

সুন্দরবনের বায়ুমান নিয়ে প্রথমবারের মতো করা এ গবেষণায় আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, পরিবেশগত দিক থেকে সুন্দরবন গুরুত্বপূর্ণ একটি ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র, যা লবণাক্ততাসহ অন্যান্য বাস্তুতান্ত্রিক পরিবর্তনের মধ্যে রয়েছে। বায়ুদূষণের মাত্রা মাঝারি হলেও তা উদ্ভিদের ওপর বিদ্যমান সংকটের মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে। একই সঙ্গে মাটি ও জোয়ারের পানিতে পুষ্টি উপাদানের প্রবেশ ও সরবরাহের ধরন বদলে দিতে পারে।

গবেষক মুতাসিম বিল্লাহ বলেন, এ গবেষণায় সুন্দরবনের বিভিন্ন এলাকার বায়ুদূষণের একটি প্রাথমিক স্থানভিত্তিক চিত্র পাওয়া গেছে। তবে সময়ের সঙ্গে দূষণের মাত্রা কীভাবে পরিবর্তিত হচ্ছে, তার চিত্র এখনো পাওয়া যায়নি। এ জন্য ধারাবাহিক ও সুনির্দিষ্ট পদ্ধতিতে পর্যবেক্ষণ জরুরি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এম এ আজিজ চাঁদপাই, শরণখোলাতে এ দূষণের কারণ হচ্ছে মোংলাকেন্দ্রিক কলকারখানা। বিশেষ করে সিমেন্ট কারখানা, রামপালের বিদ্যুৎকেন্দ্রের কয়লা পোড়ানোর প্রভাব যে সুন্দরবনে পড়বে, তা আমরা আগে থেকে বলে আসছি। এ গবেষণার মাধ্যমে সেটিই প্রমাণিত হয়েছে।

গবেষণায় পরামর্শ দিয়ে বলা হয়েছে, পিএম ২.৫ ও সালফার ডাই-অক্সাইডকে অগ্রাধিকার দিয়ে দীর্ঘ মেয়াদে পর্যবেক্ষণ করা প্রয়োজন। পাশাপাশি এই উপাদানের বিস্তার যথাযথভাবে বুঝতে তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের গতি ও দিক এবং বৃষ্টির মতো আবহাওয়াগত উপাদানগুলোও ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন বলে গবেষণায় উল্লেখ করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এম এ আজিজ প্রথম আলোকে বলেন, সুন্দরবন মানে শুধু বাঘ আর হরিণ না, এই বনে মৌমাছি ও প্রজাপতির মতো ছোট অনেক প্রাণী আছে। বায়ুদূষণে এগুলো সবার আগে ক্ষতিগ্রস্ত হবে। বায়ুদূষণের কারণে সুন্দরবনের গাছের পাতা ও ফুলে অতিক্ষুদ্র বায়ুকণা জমা হয়। মৌমাছিসহ যেসব কীটপতঙ্গ ফুল থেকে মধু সংগ্রহ করে, সেটি বাধাগ্রস্ত হয়। একই সঙ্গে পরাগায়নের যে প্রক্রিয়া, সেটিও ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, ‘চাঁদপাই, শরণখোলাতে এ দূষণের কারণ হচ্ছে মোংলাকেন্দ্রিক কলকারখানা। বিশেষ করে সিমেন্ট কারখানা, রামপালের বিদ্যুৎকেন্দ্রের কয়লা পোড়ানোর প্রভাব যে সুন্দরবনে পড়বে, তা আমরা আগে থেকে বলে আসছি। এ গবেষণার মাধ্যমে সেটিই প্রমাণিত হয়েছে।’

আমার শিক্ষক ট্রলারচালক মিলন ভাই
আমার প্রিয় শিক্ষক পেশায় একজন ট্রলারচালক। সবাই মিলন ভাই বলে সম্বোধন করে।

ওনার সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল ঝালকাঠির ভিমরুলি পেয়ারাবাগানে ঘুরতে যাওয়ার সময়। নলছিটি থেকে ঝালকাঠি যাতায়াতের পথে ছোট্ট সুগন্ধা নদীতে মানুষ পারাপার করেন তিনি।

তবে শুধু মানুষ পারাপার করেন বললে মিলন ভাইয়ের কাজটাকে ঠিকভাবে বলা হবে না। তিনি যেন মানুষের উপকার করার সুযোগের অপেক্ষায় থাকেন। কোনো মানুষ ব্যাগ তুলতে পারছেন না, কোনো বৃদ্ধ ট্রলারে উঠতে কষ্ট পাচ্ছেন—এমন যেকোনো পরিস্থিতিতে মিলন ভাইকে পাশে পাওয়া যায়।

গত বছর বাসা পরিবর্তনের সময় মিলন ভাইয়ের ট্রলার ভাড়া নিয়েছিলাম। যাত্রাপথে তাঁর এ কাজের কথা জানতে চাইলে হেসে বললেন, ‘ম্যাডাম, আইজ ১০০ জনের উপকার করলে পরের দিন সংখ্যাডারে ১০১ বানাবার টেরাই করি। আমনেগো দোয়ায় আল্লায় সবদিক দিয়া বালো রাখছে।’

গ্রামের বৈঠকখানা কোথায় হারিয়ে গেল

সেদিন মিলন ভাইয়ের কথায় সত্যিই থমকে গিয়েছিলাম। কী সুন্দর মানুষের চিন্তাভাবনা! কী অসাধারণ এক জীবনচর্চা! প্রতিদিন নিজেকে নিজে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা—আজ ১০০ জনের উপকার করেছি, আগামীকাল অন্তত ১ জন বেশি মানুষের উপকার করব। কোনো পুরস্কারের প্রত্যাশা নেই, প্রচারের আকাঙ্ক্ষা নেই; আছে শুধু মানুষের জন্য কিছু করার আনন্দ।

সেদিন মিলন ভাইয়ের কাছ থেকে যে শিক্ষা পেয়েছিলাম, কোনো শিক্ষার্থীকে সারা দিন লেকচার দিয়েও হয়তো সেই শিক্ষা দিতে পারব না। কারণ, কিছু শিক্ষা বই থেকে আসে না। কিছু শিক্ষা আসে মানুষের আচরণ থেকে, নিঃশব্দ ভালো কাজ থেকে, প্রতিদিনের জীবনচর্চা থেকে।

আমরা যাঁরা শিক্ষক, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও সহমর্মিতার কথা বলি; কিন্তু আমাদের চারপাশে এমন অসংখ্য মানুষ আছেন, যাঁরা কোনো পাঠ্যবই না পড়িয়েই প্রতিদিন এসব মূল্যবোধের বাস্তব পাঠ দিয়ে চলেছেন। মিলন ভাই তাঁদেরই একজন।

সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা), ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়

ফ্যাশন ও স্টাইলেই সমালোচনার জবাব দিয়েছেন ক্যাটরিনা, দেখুন ১০ ছবি
কদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও বডি শেমিংয়ের শিকার হয়েছিলেন ক্যাটরিনা কাইফ।

আম্বানি পরিবারের গণেশ চতুর্থী উদ্‌যাপনে স্বামী ভিকি কৌশলকে নিয়ে হাজির হয়েছিলেন এই ভারতীয় অভিনেত্রী। অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ক্যাটরিনার শারীরিক গঠন নিয়ে নানা নেতিবাচক মন্তব্য করে নেটিজেনদের একাংশ।

সমালোচনার বিপরীতে নিজেকে আরও আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করেছেন তিনি। স্টাইলই হয়ে উঠেছে তাঁর স্টেটমেন্ট (পড়ুন জবাব)।

খাবার নিয়ে কনটেন্ট বানিয়ে তান্‌হা পেয়েছেন জার্মানির নিমন্ত্রণ

নিজস্ব কসমেটিক ব্র্যান্ড কে বিউটির এক বছর পূর্তি অনুষ্ঠানে সম্প্রতি এভাবেই হাজির হয়েছিলেন ক্যাটরিনা।

লন্ডনের এই সফরে ক্যাটরিনার ফ্যাশন ও স্টাইল বেশ প্রশংসিত হয়েছে। ফ্যাশনবোদ্ধারা বলছেন, এটি ‘পাওয়ার ড্রেসিং’-এর যথার্থ উদাহরণ।

উদ্যোক্তা হিসেবেও ক্যাটরিনাকে সফল বলতেই হয়। আন্তর্জাতিক বাজারে তাঁর ব্র্যান্ড বেশ সাফল্য পেয়েছে।

ভারতে ক্যাটরিনার কে বিউটি একটি সফল ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়ে গেছে। প্রথম বছর থেকেই লাভের মুখ দেখেছে তাঁর উদ্যোগ।

মা হওয়ার পর স্বাভাবিকভাবেই একজন নারীর শারীরিক গঠনে পরিবর্তন আসে। কিন্তু এ নিয়েও কটাক্ষের শিকার হতে হয়েছে ক্যাটরিনাকে। সে সময় তাঁর সমর্থনে এগিয়ে এসেছেন বলিউডের বেশ কয়েকজন তারকা।

ক্যাটরিনা অবশ্য বলছেন, ওসব কটাক্ষ তিনি গায়ে মাখেন না। লোকের কথা কানে নিলেই বরং তাঁর অবশ লাগে।

ক্যাটরিনা বলছেন, কখনো কখনো নিজেকেই নিজের ‘চিয়ার লিডার’ হতে হয়।

মোদি ভারতের জন্য ‘অস্বস্তির কারণ’: মুক্তির পর প্রতিক্রিয়ায় অভিজিৎ দিপকে
আটকের এক দিন পর মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদি ‘ভারতের জন্য অস্বস্তির কারণ’।

ভারত এর আগে কখনো এত বড় ‘কাপুরুষ’ ও ‘জুলুমবাজ’ দেখেনি বলেও মন্তব্য করেন দিপকে।

গতকাল শনিবার মুম্বাই থেকে দিল্লি আসার পথে দিল্লি পুলিশ উড়োজাহাজের ভেতর থেকে দিপকেকে আটক করে। প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর আদালতের নির্দেশে মুক্তি পান দিপকে।

দিল্লি-মুম্বাইয়ে আজও বিক্ষোভ: ছাড়া পেলেন মমতা-রাঠি, এখনো আটক কারা

আজ রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দিপকে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ। এত বড় কাপুরুষ ও জুলুমবাজ এ দেশ আগে কখনো দেখেনি।’

শনিবার দিল্লিতে ব্যাপক ধরপাকড়ের পরও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ রোববার বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি। স্থানীয় সময় আজ বেলা দুইটায় সিজেপির সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

গতকাল শনিবার যন্তর মন্তরে সিজেপির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে বেঙ্গালুরু থেকে মুম্বাই হয়ে দিল্লি পৌঁছান অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বিমানবন্দরে উড়োজাহাজের ভেতর থেকে তিনজনকে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজের ভেতর থেকে আটক করা হয়।

ভারতের নয়াদিল্লির দিল্লি ক্যান্টনমেন্ট থানা থেকে মুক্তির পর দাঁড়িয়ে আছেন সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, ১১ অক্টোবর ২০২৬, নয়াদিল্লি

আজ রোববার দিল্লি ক্যান্টনমেন্ট থানায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে দিপকে, রাঙ্কা ও সৌরভ দাসকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে।

দিল্লির যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে প্রায় ৭ হাজার মানুষকে আটক করা হয়।

অভিজিৎ দিপকে আটক হওয়ার পর সিজেপির নেতৃত্বের দায়িত্ব পাওয়া অজিঙ্কা শিন্ডে বলেন, তাঁদের আন্দোলন থেকে সরে আসার কোনো প্রশ্নই আসে না। রোববার আবারও যন্তর মন্তরে পৌঁছানোর চেষ্টা করবেন তাঁরা এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করবেন।

শর্ত সাপেক্ষে মুক্তি পেলেন দিপকেসহ সিজেপির তিন শীর্ষ নেতা, দুপুরে সংবাদ সম্মেলন

দিল্লিতে মেট্রো ও ইন্টারনেট পরিষেবা চালু রাখতে কেন্দ্রীয় সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ
ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় (এসআইআর) অনিয়মের অভিযোগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের মধ্যে দিল্লি মেট্রো পরিষেবা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চালু রাখতে এবং ইন্টারনেট পরিষেবা ব্যাহত না করতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। বিক্ষোভকারীরা মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন।

আজ রোববার সুপ্রিম এই নির্দেশ দিয়েছেন। আদালত বলেছেন, যাবতীয় বিধিনিষেধ অবশ্যই সংবিধানের ১৯(২) অনুচ্ছেদের অধীনে থাকা জনশৃঙ্খলাসংক্রান্ত শর্তাবলির ওপর ভিত্তি করে হতে হবে।

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারার অধীনে সুপ্রিম কোর্ট অবস্থিত ভগবান দাস মার্গ-এ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিবাদের অধিকার রক্ষার দাবি জানিয়ে দায়ের করা আবেদনের শুনানি করেন শীর্ষ আদালত। আদালত জানিয়েছেন, তাঁরা দিল্লির এই প্রতিবাদ–সংক্রান্ত সব পক্ষের কথা শুনবেন এবং কারও যেন কোনো সমস্যা না হয়, তা নিশ্চিত করবেন।

আজ রোববার সুপ্রিম কোর্টকে জ্যেষ্ঠ আইনজীবীরা জানান, শনিবার দিল্লিতে প্রতিবাদ চলাকালে আইনজীবী এবং অন্য সাধারণ নাগরিকেরা পুলিশের নির্মমতা ও চরম বিধিনিষেধের শিকার হয়েছেন এবং তাঁদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার খর্ব করা হয়েছে।

ককরোচ জনতা পার্টির (সিজিপি) নেতা অভিজিৎ দিপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে আটকের পর আজ রোববার দিল্লি ক্যান্টনমেন্ট থানায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে মুক্তি দেওয়া হয়েছে।

ককরোচ জনতা পার্টির আন্দোলন ঠেকাতে সতর্ক অবস্থানে দাঙ্গা পুলিশ। ১১ অক্টোবর ২০২৬, নয়াদিল্লি

সিজেপির আইনবিষয়ক প্রধান রত্না সিং বলেন, আগামী এক বছর তাঁরা ‘শান্তি ভঙ্গ করবেন না’, এই শর্তে ম্যাজিস্ট্রেট তাঁদের ছেড়ে দেন। সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার যন্তর মন্তরে দলের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে ব্যাঙ্গালুরু থেকে মুম্বাই হয়ে দিল্লি পৌঁছানোর পর এই তিনজনকে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজের ভেতর থেকেই আটক করা হয়েছিল।

সিজিপি আজ রোববার নতুন করে প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছে, তারা আবার যন্তর মন্তরের দিকে পদযাত্রা করবে এবং সব দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।

গতকাল শনিবার দলটি তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, ‘আমরা পিছু হটছি না। আমরা আগামীকাল (রোববার) আবার যন্তর মন্তরের দিকে পদযাত্রা করব এবং আমাদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করব।’

শনিবার জ্ঞানেশবিরোধী আন্দোলন ঠেকাতে কেন্দ্রীয় সরকার দিল্লিকে একরকম অবরুদ্ধ করে ফেলে। সাবেক চার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, পিনারাই বিজয়ন, মানিক সরকার, তরুণ বাম নেত্রী নেহা বোরা, নাগরিক সমাজের মানুষ যোগেন্দ্র যাদবসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৭ হাজার নেতা–কর্মীকে আটক করা হয়।

বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে আজ রোববার নয়াদিল্লি ও মধ্য দিল্লির বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল ব্যাহত হতে পারে বলে দিল্লি ট্রাফিক পুলিশ জানিয়েছে। পরিস্থিতি অনুযায়ী সকাল ৬টা থেকে যানবাহনকে পথ ঘুরিয়ে দেওয়া কার্যকর করা হয়েছে। নগরের অন্তত ৩০টি পয়েন্টে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

পুলিশের বসানো ব্যারিকেডের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ১১ অক্টোবর ২০২৬, নয়াদিল্লি

নয়াদিল্লি ও মধ্য দিল্লি হয়ে রেলওয়ে স্টেশন, আন্তরাজ্য বাস টার্মিনাল (আইএসবিটি) ও বিমানবন্দরে যাওয়া যাত্রীদের আগে থেকে পরিকল্পনা করতে, অতিরিক্ত সময় হাতে রাখতে এবং অপ্রয়োজনীয় যাত্রা এড়াতে পরামর্শ দেওয়া হয়েছে।

সিজেপির অভিযোগ, সিইসি জ্ঞানেশ কুমার ভোটার তালিকার বিশেষ সংশোধনের (এসআইআর) মাধ্যমে ভোটার তালিকায় কারচুপির নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে দিল্লি পুলিশ নিরাপত্তার কারণ ও পর্যাপ্ত নোটিশ না দেওয়ার অজুহাত দেখিয়ে এই সিজেপির প্রতিবাদ বিক্ষোভের অনুমতি দেয়নি।

রমনা কালীমন্দিরে প্রতিমার স্বর্ণালংকার চুরিতে গ্রেপ্তার ৩
রাজধানীর রমনার কালীমন্দিরে প্রতিমার স্বর্ণালংকার চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে রাজধানীর উত্তরখান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লিপি কর্মকার (২৯), তাঁর স্বামী অর্ণব রায় (২৯) ও মো. সুমন (৩৫)।

শাহবাগ থানার পুলিশ জানায়, ৭ অক্টোবর রমনার কালীমন্দিরে প্রতিমার স্বর্ণালংকার চুরির ঘটনা তদন্তে সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে গতকাল মধ্যরাতে শাহবাগ থানা এবং একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা উত্তরখানের ধোবাদিয়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে লিপি ও তাঁর স্বামী অর্ণবকে আটক করেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি করা সোনা কেনার অভিযোগে সুমনকে তাঁর দোকান থেকে আটক করা হয়। ধোবাদিয়ায় সুমনের সোনার দোকান আছে।

শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) খোকন মিয়া আজ রোববার প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মন্দিরের প্রতিমা থেকে সোনা চুরির কথা স্বীকার করেছেন। রিমান্ড আবেদন জানিয়ে তাঁদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, রমনার কালীমন্দির ছাড়াও নগরীর সিদ্ধেশ্বরী কালীমন্দির, নারায়ণগঞ্জের দেওভোগের শ্রীশ্রী লোকনাথ মন্দির, নরসিংদীর একটি কালীমন্দিরে সোনা চুরির ঘটনা ঘটেছে। ৭ অক্টোবর রমনার কালীমন্দিরে এবং গত ১৩ সেপ্টেম্বর সিদ্ধেশ্বরী কালীমন্দিরের সোনা চুরি হয়।

ব্রিটেনের ১৭৭ বছরের পুরোনো বুটস কিনছেন কানাডার ধনকুবের, আসছে যেসব পরিবর্তন
ব্রিটেনের ১৭৭ বছরের পুরোনো ফার্মেসি ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান বুটস কিনে নিচ্ছে কানাডার ধনকুবের ওয়েস্টন পরিবার। প্রতিষ্ঠানটি নতুন মালিকানায় আসার পর বেশ কিছু পরিবর্তন আসবে। দোকানের আধুনিকায়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ ও গ্রাহকসেবা উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি করবে নতুন মালিকানা প্রতিষ্ঠান। তবে মানুষ যেভাবে অনলাইনে কেনাকাটার দিকে ঝুঁকছে এবং বাজারে যেভাবে প্রতিযোগিতা বাড়ছে, তা প্রতিষ্ঠানটির জন্য বড় চ্যালেঞ্জ।

ব্রিটেনে ওষুধ, স্বাস্থ্য ও সৌন্দর্যপণ্যের বিশ্বস্ত নাম বুটস। প্রায় ৮৯০ কোটি ডলারে প্রতিষ্ঠানটি কিনে নিচ্ছে ওয়েস্টন পরিবারের হোল্ডিং কোম্পানি উইটিংটন ইনভেস্টমেন্টস। সম্প্রতি এ অধিগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান সাইকামোর পার্টনার্স ও পেসিনা পরিবারের কাছ থেকে বুটসের মালিকানা নিচ্ছে তারা। ২০২৭ সালের শুরুর দিকে চুক্তিটি সম্পন্ন হওয়ার কথা।

১৮৪৯ সালে নটিংহামে ভেষজ ওষুধের দোকান হিসেবে যাত্রা শুরু করে বুটস। যুক্তরাজ্যে তাদের প্রায় ১ হাজার ৮০০টি দোকান ও ৫১ হাজার কর্মী আছে। ওষুধ, টিকা ও স্বাস্থ্যসেবার পাশাপাশি সৌন্দর্যপণ্য, প্রসাধনী ও ভ্রমণের প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করে প্রতিষ্ঠানটি।

দোকান আধুনিকায়নে বিনিয়োগ

নতুন মালিকদের অন্যতম অগ্রাধিকার হবে বুটসের দোকানগুলোর আধুনিকায়ন। তবে কী ধরনের পরিবর্তন আসবে, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা এখনো জানানো হয়নি।

খুচরা বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান গ্লোবালডেটা রিটেইলের সহযোগী পরিচালক সোফি উইলমট বলেন, বড় কয়েকটি দোকানে সৌন্দর্যপণ্যের বিভাগ নতুন করে সাজানো হয়েছে। এতে ক্রেতারা অনেকটা ডিপার্টমেন্টাল স্টোরের অভিজ্ঞতা পাচ্ছেন। ২০২৩ সালে লন্ডনের ব্যাটারসি পাওয়ার স্টেশনে সৌন্দর্যপণ্যের প্রথম বিশেষায়িত দোকান খোলার পর ১৮০টির বেশি দোকানে এই বিভাগের আধুনিকায়ন করেছে বুটস।

তবে ছোট দোকানগুলোতে আরও বিনিয়োগ প্রয়োজন বলে মনে করেন উইলমট। তাঁর মতে, সব দোকানে একই ধরনের পরিবেশ ও সেবার মান নিশ্চিত করা জরুরি। স্বাস্থ্যসেবার জন্য নির্ধারিত জায়গাও এমনভাবে সাজাতে হবে, যাতে ক্রেতারা সহজে সেবা নিতে পারেন।

অ্যাডভান্টেজ কার্ডের গুরুত্ব বাড়বে

যাঁরা সব সময় বুটস থেকে কেনাকাটা করেন, সেই ধরনের ক্রেতাদের বিশেষ সুবিধা দিতে বুটস ১৯৭৭ সালে ‘অ্যাডভান্টেজ কার্ড’ চালু করে। এই কার্ডের মাধ্যমে প্রতি এক পাউন্ড কেনাকাটায় তিন পয়েন্ট পাওয়া যায়। প্রতিটি পয়েন্টের মূল্য এক পেনি। নিয়মিত ক্রেতাদের কাছে কার্ডটি আকর্ষণীয় হলেও পয়েন্ট ব্যবহারের নিয়মের ক্ষেত্রে আরও শিথিলতা আনায় যায় বলে মনে করেন বিশ্লেষকেরা।

খুচরা ব্যবসার বিশ্লেষক ও পরামর্শক প্রতিষ্ঠান এনবিকে রিটেইলের প্রতিষ্ঠাতা নাটালি বার্গের মতে, এই কার্ডের মাধ্যমে গ্রাহকদের পছন্দ ও কেনাকাটার অভ্যাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পায় বুটস। কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে মানুষের কেনাকাটার ধরন বদলে যাওয়ায় গ্রাহকদের সঙ্গে সরাসরি সম্পর্ক বজায় রাখা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনা

বুটসের ব্যবসার অন্যতম প্রধান জায়গা হলো স্বাস্থ্যসেবা। দোকানভিত্তিক ফার্মেসিগুলোতে প্রেসক্রিপশনের ওষুধ ও টিকা দেওয়ার পাশাপাশি চোখ ও কানের পরীক্ষাসহ বিভিন্ন সেবা দেওয়া হয়। ওজন কমানোর সেবাও দিয়ে থাকে তারা, সেই সেবার পরিসর সম্প্রতি বৃদ্ধি করেছে তারা।

নতুন মালিক গ্যালেন ওয়েস্টন জানিয়েছেন, স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো ও দোকানগুলোর আধুনিকায়নে বিনিয়োগ করা হবে। স্বাস্থ্যসেবা নিতে আসা ক্রেতাদের কাছে সৌন্দর্যপণ্য বিক্রিরও সুযোগ আছে। অর্থাৎ এই দুই ব্যবসার মধ্যে সম্পর্ক আছে। তাই এই দুই খাত একসঙ্গে সম্প্রসারণের সুযোগ আছে।

প্রতিযোগিতার মুখে বুটস

বুটসের সামনে বড় চ্যালেঞ্জ হলো তীব্র প্রতিযোগিতা। তরুণ ক্রেতাদের অনেকে এখন দোকানে না গিয়ে অনলাইনে পণ্য কিনছেন। তাঁরা কেনাকাটার অভ্যাসে সামাজিক যোগাযোগমাধ্যমের বড় প্রভাব আছে, অর্থাৎ সামাজিক মাধ্যমের বিজ্ঞাপন তাদের সিদ্ধান্তে প্রভাব ফেলছে। সুপারড্রাগের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের পাশাপাশি সৌন্দর্যপণ্যের বাজারে অন্য খুচরা বিক্রেতারাও শক্ত অবস্থানে আছে। সব মিলিয়ে বুটসের ব্যবসা করা খুব একটা সহজ হবে না।

২০২৫ সালে বুটসের বিক্রির পরিমাণ ছিল ৭৫০ কোটি পাউন্ড, আগের বছরের তুলনায় যা ৩ দশমিক ২ শতাংশ বেশি। তবে প্রতিযোগিতার কারণে রাজস্বের ওপর চাপ আছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাজ্যে শত শত দোকান বন্ধ করেছে বুটস। মানুষ এখন ঘরে বসে কাজ করতে চায়। ফলে শহরের কেন্দ্রস্থলে ক্রেতাদের আনাগোনা কমেছে।

ওয়েস্টন পরিবারের মালিকানায় কানাডার মুদি বিক্রেতা লব্লজ ও ফার্মেসি ব্যবসা শপার্স ড্রাগ মার্ট আছে। যুক্তরাজ্যে এই পরিবারের আরও কিছু ব্যবসা আছে।

নতুন মালিকানায় বুটসের মূল চ্যালেঞ্জ হবে দীর্ঘদিনের গ্রাহক আস্থা ধরে রেখে তরুণ ক্রেতাদের আকৃষ্ট করা। দোকান আধুনিকায়ন, স্বাস্থ্যসেবার উন্নয়ন ও অনলাইন কেনাকাটার সঙ্গে তাল মেলাতে পারলে প্রতিষ্ঠানটি প্রতিযোগিতায় সুবিধা করে উঠতে পারে।

যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষা: প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তি ও প্রার্থীদের ক্ষতিপূরণের দাবি যুব ফ্রন্টের
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা শুরুর মাত্র দুই মিনিটের মাথায় হুট করে পরীক্ষার্থীদের কাছ থেকে ওএমআর শিট ফিরিয়ে নিয়ে তা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। হুট করে পরীক্ষা বাতিলের এমন দায়িত্বে অবহেলার খবরে পরীক্ষা কেন্দ্রগুলোতে তাৎক্ষণিকভাবে পরীক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়েও নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মতো অভিযোগ এবং অব্যবস্থাপনার পুনরাবৃত্তি প্রমাণ করে যে পুরোনো অনিয়ম ও দুর্নীতির সংস্কৃতি থেকে এখনো মুক্ত হওয়া সম্ভব হয়নি। দেশের বিভিন্ন স্থান থেকে আসা অসংখ্য চাকরিপ্রত্যাশী কষ্ট করে ঢাকায় এসে পরীক্ষা দিতে যোগ দিয়েছিলেন। পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মাথায় ওএমআর শিট কেড়ে নিয়ে তা স্থগিত করা তরুণদের আর্থিক, শারীরিক ও মানসিকভাবে চরম ভোগান্তিতে ফেলেছে। এই অদক্ষতা ও অনিয়মের দায়ভার কোনোভাবেই চাকরিপ্রার্থীদের ওপর চাপিয়ে দেওয়া যায় না। বাংলাদেশ যুব ফ্রন্টের পক্ষ থেকে তিনটি সুনির্দিষ্ট দাবি জানানো হয়েছে–

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। পরীক্ষায় অংশ নিতে এসে ক্ষতিগ্রস্ত হওয়া বেকার পরীক্ষার্থীদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা।

চাকরিপ্রার্থীদের রাজধানীমুখী হওয়া ও ক্রমাগত হয়রানি বন্ধ করতে ভবিষ্যতে নিয়োগ পরীক্ষার কেন্দ্র বিভাগীয় ও জেলা শহরগুলোতে সম্প্রসারণ করা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বেকার তরুণদের এই দুর্ভোগ ও অনিশ্চয়তার অবসানে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

রোনালদোকে নভেম্বরেই দলে ফেরাতে চান পর্তুগাল ফুটবল ফেডারেশন সভাপতি
এ যেন নিষেধাজ্ঞা শুরু হতে না হতেই শেষের বার্তা!

ডেনমার্কের বিপক্ষে ম্যাচের ২৪ ঘণ্টা আগে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় ক্রিস্টিয়ানো রোনালদোকে সাময়িকভাবে নিষিদ্ধ করার কথা জানিয়েছিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। তবে নিষেধাজ্ঞা কত দিনের বা কত ম্যাচের, তা জানানো হয়নি। সংশ্লিষ্ট কমিটি এ নিয়ে কাজ করছে।

তবে নিষেধাজ্ঞার খবরের কয়েক ঘণ্টার মধ্যেই পাওয়া গেল ভিন্ন বার্তা। রোনালদোকে নভেম্বরেই জাতীয় দলে পেতে চান বলে জানিয়েছেন এফপিএফ সভাপতি পেদ্রো প্রোয়েন্সা। তাঁর মতে, পর্তুগিজ ফেডারেশনের সবাই চান, দ্রুতই যেন দলের সঙ্গে যোগ দেন অধিনায়ক।

শনিবার এএফ পোর্তোর নতুন মাঠ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রোয়েন্সা বলেন, ‘আমরা সবাই অধিনায়ককে ফিরে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। নিয়ম অনুযায়ী শৃঙ্খলাসংক্রান্ত প্রক্রিয়া চলবে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো স্বাধীনভাবে পরিস্থিতি মূল্যায়ন করবে।’

পর্তুগিজ সংবাদমাধ্যম দিয়ারিও দে নোতিসিয়াসের প্রতিবেদনে প্রোয়েন্সাকে উদ্ধৃত করে বলা হয়, ‘এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দ্রুত অধিনায়ককে দলে ফিরে পেতে চাওয়া—জাতীয় দলের কোচও যা জানিয়েছেন। আমরা সবাই, কোনো ব্যতিক্রম ছাড়াই, নভেম্বরে আবার একসঙ্গে হতে চাই।’

পর্তুগাল দল ছেড়ে যাওয়ায় কি শাস্তি পেয়েছেন রোনালদো, না পেলে আইন কী বলে

বিশ্বকাপের পর প্রথম ফিফা উইন্ডো ছিল সেপ্টেম্বর–অক্টোবরে। দুই সপ্তাহের এই বিরতিতে পর্তুগাল দল উয়েফা নেশনস লিগের চারটি ম্যাচ খেলে। দ্বিতীয় ম্যাচে নরওয়ের বিপক্ষে বেঞ্চে বসে থাকার পর ডেনমার্কের বিপক্ষে তৃতীয় ম্যাচের আগে দল ছেড়ে চলে যান রোনালদো।

পরে জানান, কোচ জর্জ জেসুস তাঁকে দেওয়া দুটি প্রতিশ্রুতি ভঙ্গ করেছিলেন। অবশ্য পর্তুগালের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় নিজের শাস্তিও প্রাপ্য বলে মেনে নিয়েছেন তিনি।

জাতীয় দলগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলে থাকে ফিফা উইন্ডোতে। চলতি বছর নভেম্বরে দুই ম্যাচের এবং ডিসেম্বরে দুই ম্যাচের উইন্ডো আছে। রোনালদো যদি নভেম্বরেই ফেরেন, কার্যত কোনো ম্যাচ–নিষেধাজ্ঞা কাটাতে হবে না। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে এফপিএফের ডিসিপ্লিনারি কাউন্সিল।

আল নাসর–সমর্থকদের ভালোবাসার জবাবে গোল রোনালদোর

শরীয়তপুরে ভাঙনে বিলীন হওয়ার পথে একটি গ্রাম
বর্তমানে পদ্মা নদীর ভাঙনের কবলে আছে আলম খানকান্দি গ্রামের ১৫০টি পরিবারের বসতবাড়ি ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পঞ্চাশোর্ধ্ব গৃহবধূ নার্গিস আক্তার। তাঁর বাড়ি ছিল শরীয়তপুরের জাজিরার মাঝিকান্দি এলাকায়। পদ্মা নদীর ভাঙনে এক যুগ আগে তাঁর সেই বাড়ি ও ফসলি জমি বিলীন হয়। এরপর পদ্মার আরেক তীরে আলম খানকান্দি গ্রামে বসতি গড়েন। সেই বসতবাড়িও এবার পদ্মার ভাঙনের কবলে পড়েছে।

গতকাল শনিবার দুপুরে ঘরের টিন খুলে রাখছিলেন নার্গিস আক্তার। অন্য আসবাবও ঘর থেকে বের করেন। কিন্তু টিন ও আসবাব কোথায় সরিয়ে নেবেন, তা বুঝতে পারছিলেন না। পরে ৫০০ মিটার দূরে সড়কের পাশে টিন ও আসবাব নিয়ে রাখেন।

শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের আলম খানকান্দি গ্রামে স্বামী ও তিন সন্তান নিয়ে নার্গিস আক্তারের গত ১২ বছরের সংসার। পদ্মার ভাঙনে ফসলি জমি ও ভিটেমাটি হারিয়ে এখন তিনি নিঃস্ব।

আলম খানকান্দি গ্রামে গত দুই মাসে পদ্মার ভাঙনে বসতবাড়ি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছে নার্গিসের মতো তিন শতাধিক পরিবার। বর্তমানে ভাঙনের ঝুঁকিতে রয়েছে এই গ্রামের আরও ১৫০টি পরিবারের বসতবাড়ি ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

কুদ্দুস ব্যাপারী, বাসিন্দা, আলম খানকান্দি গ্রামহঠাৎ উদ্বাস্তু হয়ে গেলাম। কাগজে–কলমে গ্রামটির নাম এখনো আছে। কিছুদিন পর হয়তো এই নামে কোনো গ্রামের অস্তিত্ব আর থাকবে না।

গতকাল দুপুরে আলম খানকান্দি গ্রামে কথা হয় নার্গিস আক্তারের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা কৃষি পরিবার। ১২ বছর আগে পদ্মার ভাঙনে সব হারাইয়ে ঘুইরা দাঁড়াইছিলাম। জমিতে চাষবাস করে পরিবার নিয়ে দিন কাটছিল। এহন তা–ও গেল। বসতবাড়ি, ১০ বিঘা ফসলি জমি হারাইছি। জানি না ভাগ্যে কী আছে।’

আলম খানকান্দি গ্রামে ২০ বছর আগে বসতি গড়েন নাসির কাজী ও সুফিয়া দম্পতি। পাঁচ বিঘা জমিতে চাষাবাদ করে তাঁদের সংসার চলত। গত সপ্তাহে পদ্মার ভাঙনে ফসলি জমি ও বসতবাড়ি হারিয়ে তাঁরা আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে।

সুফিয়া প্রথম আলোকে বলেন, দুই ছেলে তাঁদের ভাগের জমি নিয়ে আলাদা হয়ে গেছে। ভিটেমাটি ও জমি হারিয়ে এখন তাঁরা কোথায় যাবেন, কী কাজ করে বেঁচে থাকবেন কিছুই বুঝতে পারছেন না।

ভাঙন অব্যাহত থাকায় আতঙ্কিত মানুষ বসত ঘর সরিয়ে নিচ্ছেন। গত শনিবার জাজিরার আলম খানকান্দি এলাকায়

গত ৩০ বছরে চারবার ভাঙনের শিকার হয়েছেন আলম খানকান্দি গ্রামের কুদ্দুস ব্যাপারী। নদী বাড়ির কাছে চলে আসায় গতকাল বসতবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিচ্ছিলেন তিনি।

কুদ্দুস ব্যাপারী প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ উদ্বাস্তু হয়ে গেলাম। কাগজে–কলমে গ্রামটির নাম এখনো আছে। কিছুদিন পর হয়তো এই নামে কোনো গ্রামের অস্তিত্ব আর থাকবে না।’

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, পদ্মা নদীর উত্তর তীরে ৩০ বছর আগে জাজিরার পাইনপাড়া মৌজায় চর জেগে ওঠে। সেখানে মানুষ বসতি গড়েন। ওই চরের ছয়টি গ্রাম নিয়ে নাওডোবা ইউনিয়নের ২ নম্বর ও ৩ নম্বর ওয়ার্ড গঠিত। সেখানে দুই বছর আগেও সাড়ে ছয় হাজার মানুষের বসবাস ছিল। ভাঙনের কারণে এখন কমে দেড় হাজারে দাঁড়িয়েছে।

ওই ছয়টি গ্রামের মধ্যে ৩ নম্বর ওয়ার্ডের আলম খানকান্দি গ্রাম একটি। গত আগস্ট মাস থেকে এখানে ভাঙন দেখা দেয়।

পাউবো সূত্র জানায়, গত দুই মাসে এই গ্রামে পদ্মার ভাঙনে ৩০৩টি পরিবারের বসতবাড়ি ও ৬০০ একর ফসলি জমি বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে পড়েছে গ্রামে আলতাফ হোসেন খান সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আলম খানকান্দি গ্রামের আরও ১৫০টি পরিবারের বসতবাড়ি ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙনের ঝুঁকিতে আছে

পূর্ব নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন খান প্রথম আলোকে বলেন, পদ্মা সেতুর পূর্ব দিকে পাইনপাড়া চরটি। তিন-চার বছর ধরে এ চরে ভাঙন দেখা দিয়েছে। তাঁরা পানি উন্নয়ন বোর্ডকে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য অনেকবার অনুরোধ করেছেন। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর পদ্মার ভাঙনে নাওডোবা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আহম্মদ মাঝিকান্দি, মঙ্গল মাঝিকান্দি, আলীম উদ্দিন ব্যাপারীকান্দি ও মাঝিকান্দি গ্রাম বিলীন হয়ে যায়। তখন গৃহহীন হয় ১ হাজার ৫০০ পরিবারের বসতবাড়ি। বিলীন হয় ৫ হাজার একর ফসলি জমি। ৫২ নম্বর পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রেজিয়া আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ও নদীগর্ভে চলে যায়।

২০২১ সালে পাইনপাড়া মৌজার চরে সাড়ে ৪ কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করা হয়েছিল। সাবমেরিন কেবলের মাধ্যমে পদ্মার তলদেশ দিয়ে চরের ছয়টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে ৩০ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইনের মাধ্যমে ১ হাজার ২০০ গ্রাহককে বিদ্যুৎ দেওয়া হয়। ভাঙনে গত এক বছরে ২২ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন ও ৪ কিলোমিটার পাকা সড়ক বিলীন হয়েছে।

পদ্মার ভাঙনে বসত বাড়ি হারিয়ে অনেকে আশ্রয় নিয়েছেন ফসলি জমিতে। জাজিরার আলম খানকান্দি এলাকায়

গত সপ্তাহে ভাঙনের শিকার ২৭৩টি পরিবারের মধ্যে চাল, ডাল ও শুকনা খাবার বিতরণ করেছেন শরীয়তপুর-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য সাঈদ আহমেদ।

আলম খানকান্দি গ্রামে পদ্মার ভাঙনে মানুষের ভিটেমাটি হারানোর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে উল্লেখ করেন পাউবোর শরীয়তপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মিল্টন হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, নদীতীরবর্তী অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙনের মুখে পড়লে তাৎক্ষণিকভাবে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়ে থাকে। কিন্তু ভাঙন চর এলাকায় হওয়ায় তা রক্ষার জন্য জরুরি কোনো বরাদ্দ পাওয়া যাচ্ছে না। এ কারণে ভাঙন ঠেকাতে এই মুহূর্তে তাঁরা কিছু করতে পারছেন না।

মানুষ নয়, এবার পার্সেল দিতে আসছে চাকাওয়ালা রোবট!
এবার মানুষের বদলে বাড়ির দরজায় পার্সেল পৌঁছে দিচ্ছে রোবট! যুক্তরাজ্যের রাস্তায় দেখা মিলছে জাপানে তৈরি দুই পায়ের ডেলিভারি রোবট আইরিসের। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

মানুষ নয়, এবার পার্সেল দিতে আসছে চাকাওয়ালা রোবট!

দেবী দুর্গাকে আবাহনে কলকাতায় জমকালো আয়োজন
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া ছিল গতকাল শনিবার। দেবী দুর্গার আবাহনই ‘মহালয়া’ হিসেবে পরিচিত। এদিন কলকাতাসহ পশ্চিমবঙ্গের বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা দেবী দুর্গাকে আবাহন করেন।

দেবী দুর্গার আবাহন উপলক্ষে কলকাতার ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিন হাজার ঢাকিসহ ছয় হাজার লোকশিল্পী অংশ নেন।

৪৫ হাজার দর্শকের উপস্থিতিতে ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি, উলুধ্বনি, শিল্পীদের নাচ–গান, ড্রোন শো ও আতশবাজির ঝলকানিতে গতকাল কলকাতার সন্ধ্যা এক নতুন রূপ নেয়।

মহালয়া ঘিরে নতুন করে সাজানো হয় রেড রোড। বিকেলে রেড রোডে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এখান থেকে ইডেন গার্ডেন্স পর্যন্ত পদযাত্রায় অংশ নেন। সন্ধ্যায় তিনি যোগ দেন দেবী দুর্গার আবাহন অনুষ্ঠানে। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবিসহ প্রখ্যাত শিল্পীরা যোগ দেন।

মহালয়া উপলক্ষে কলকাতার ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘জাগো তুমি জাগো’ শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এবার রাজ্যে নতুন করে ১২ হাজার ৪০০ পূজা কমিটিকে পূজা করার অনুমতি দেওয়া হয়েছে। সব মিলিয়ে এবার রাজ্যে পূজা হচ্ছে ৫৭ হাজার। গত বছর তা ছিল ৪৫ হাজার।

বিভিন্ন পূজা কমিটিকে এক লাখ রুপি করে অনুদান দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তবে বড় বাজেটের ২০০ পূজা কমিটি রাজ্য সরকারের কাছ থেকে অনুদান নিচ্ছে না। তারা জানায়, গ্রামের ছোটখাটো পূজামণ্ডপকে এই অনুদান দিতে বলেছে।

শুভ মহালয়া আজ, দেবীপক্ষের সূচনা

সিজেপির আন্দোলন বনাম সরকারের কঠোর অবস্থান: চলবে কত দিন
ভারতের সিইসির পদত্যাগ ও এসআইআর বাতিলের দাবিতে সিজেপির বিক্ষোভ মিছিলের ডাক। সাপ্তাহিক ছুটির দিনেও কর্মসূচি পণ্ড করতে কঠোর অবস্থানে কেন্দ্রীয় সরকার। বিস্তারিত জানুন ভিডিও বিশ্লেষণে...

ফিলিপাইনে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ৬ কিলোমিটার উঁচুতে ছাইয়ের মেঘ
ফিলিপাইনের মাউন্ট কানলাওন আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত। আকাশে ছড়িয়ে পড়েছে ছয় কিলোমিটার উঁচু ছাইয়ের মেঘ। আশপাশের কয়েকটি এলাকায় ছাই পড়ায় সতর্ক অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত ভিডিওতে...

ফিলিপাইনে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ৬ কিলোমিটার উঁচুতে ছাইয়ের মেঘ

কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে সিএনজিচালকের জবানবন্দি
কুমিল্লার লালমাইয়ে ধানখেতে মরদেহ উদ্ধার হওয়া কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সুমন মিয়া (৩৫) আদালতে জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতের বিচারক মমিনুল হকের কাছে তিনি জবানবন্দি দেন।

জবানবন্দি গ্রহণের পর রাত আটটার দিকে সুমন মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গতকাল মধ্যরাতে আদালত পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর আসামি সুমনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

খুঁজে পেতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল মেয়ে, বাবা গিয়ে দেখেন উদ্ধার হচ্ছে লাশ

গত বৃহস্পতিবার সকালে লালমাই উপজেলার ভোরাজগৎপুর উত্তরপাড়ার একটি ধানখেতের আইলের পাশ থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের অদূরে সিএনজিচালিত অটোরিকশা পাওয়া যায়। তার ভেতরে পাওয়া যায় মেয়েটির একটি পোশাক।

নিহত কিশোরীর গ্রামের বাড়ি যশোরে। বাবার চাকরিসূত্রে তারা কুমিল্লা শহরে ভাড়া বাসায় থাকত। সে নগরের একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

শর্টকাটের কথা বলে কিশোরীকে নির্জন পথে নেন চালক, ধর্ষণের পর হত্যা: পুলিশ

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লালমাই থানায় একটি হত্যা মামলা করেন। পরের দিন শুক্রবার চট্টগ্রাম থেকে সিএনজিচালক মো. সুমন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে বাখরাবাদ এলাকার পুকুরপাড়ের জঙ্গল থেকে মেয়েটির ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। এ নিয়ে শনিবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, মেয়েটি সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড থেকে বাসায় ফেরার জন্য সিএনজিচালিত অটোরিকশায় উঠেছিল। শর্টকাট পথে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে আসামি সুমন মিয়া তাকে নির্জন এলাকায় নিয়ে ধর্ষণের পর হত্যা করেন। পুলিশের ভাষ্য, প্রাথমিক তদন্তে ওই ছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় সুমনের এককভাবে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

‘আমার কলিজার পাখিটা যখন চলে গেছে, এখন আর কিছু বলব না’

একঝলক (১১ অক্টোবর ২০২৬)
মনু নদে জাল ফেলে মাছ ধরছেন এক ব্যক্তি। মনু সেতু এলাকা, মৌলভীবাজার, ১১ অক্টোবর

নদীর পাড়ের বালুচরে খাবারের খোঁজে ঘুরছে একটি খঞ্জনা পাখি। শ্রীপুর, গাজীপুর, ১১ অক্টোবর

লাল জবা ফুলে পোকামাকড়ের আনাগোনা। আগরবাগান এলাকা, জীবতলি, রাঙামাটি, ১১ অক্টোবর

অটোরিকশায় করে গ্রামে প্লাস্টিকের পণ্য বিক্রি করতে এসেছেন এক ফেরিওয়ালা। পছন্দের জিনিস আগ্রহ নিয়ে দেখছে এক পাহাড়ি শিশু। মোরঘোনা গ্রাম, বড়াদম, রাঙামাটি, ১১ অক্টোবর

বেগুনখেতে আগাছা পরিষ্কারে ব্যস্ত কৃষক। গাবতলী, বগুড়া, ১১ অক্টোবর

বাস না পেয়ে দুই সন্তানকে নিয়ে বাসস্টেশনে অপেক্ষা করছেন এক মা। চার দিন ধরে বান্দরবান-থানচি সড়কে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাসস্টেশন, বান্দরবান , ১১ অক্টোবর

বৈদ্যুতিক তারে সারিবদ্ধভাবে বসে আছে একঝাঁক পাখি। রানীর পাড়া, গাবতলী, বগুড়া, ১১ অক্টোবর

বাড়িতে ফলানো কাঁচকলা বিক্রি করতে শহরে যাচ্ছেন এক ব্যক্তি। নিসবেতগঞ্জ, রংপুর, ১১ অক্টোবর

ফুলকপির খেতে নিড়ানি দিচ্ছেন এক কৃষক। নয়াপুকুর, রংপুর, ১১ অক্টোবর

ভাটায় পোড়ানোর পর দইয়ের পাত্র নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীদের লোকজন। ধানগড়া পালপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ

আদর্শ শিক্ষকের হাত ধরেই সমাজ বদলের নেতা তৈরি হয়
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কেক কেটে, বই ও কলম উপহার এবং ফুল উপহার দিয়ে শিক্ষকদের শ্রদ্ধা জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ৫ অক্টোবর বিকেলে শহরের জেলা স্কাউটস ভবনের গোলাম রশিদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এ সম্মাননা জানানো হয়।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। এরপর আলোচনা সভায় বক্তারা বলেন, ‘শিক্ষকতা একটি মহান পেশা। একজন আদর্শ শিক্ষকের হাত ধরেই সমাজ বদলের নেতা তৈরি হয়। কেননা, শিক্ষকেরা শুধু পাঠ্যবইয়ের পড়াই পড়ান না, তাঁরা মানবিকতা, সততা, সহমর্মিতা, আদর্শগত শিক্ষাও দেন। কিন্তু বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় শিক্ষকদের ওপর অত্যাচার, নির্যাতনের মাত্রা বেড়ে গেছে। নানাভাবে অপদস্থ করা হচ্ছে। আমরা আশা করি, এ ধরনের নষ্ট পরিবেশ দ্রুত দূর হয়ে সামাজিকতা ফিরে আসবে। যেখানে থাকবে না কোনো হিংসা, স্বার্থযুক্ত মনোভাব ও মবের রাজত্ব। এক সুষ্ঠু সমাজব্যবস্থা গড়ে উঠবে শিক্ষকদের হাত ধরে।’

অনুষ্ঠান শেষে শিক্ষকদের নিয়ে কেক কাটা হয়

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি মাসরুফা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন স্কাউট সংগঠন চাঁপাইনবাবগঞ্জ মুক্ত মহাদলের প্রতিষ্ঠাতা শিক্ষক মুশফিকুর রহমান, জেলা স্কাউটসের সহকারী কমিশনার আশরাফুল আম্বিয়া সাগর, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা ও শিক্ষক আজিজুর রহমান, ফারুকা বেগম, মনোয়ারা খাতুন, আমিনুল ইসলাম, আয়েস উদ্দিন, শিক্ষক আনিফ রুবেদ, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলীউজ্জামান নূর, সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ, সহকারী শিক্ষক নয়ন আহমেদ, বন্ধুসভার বন্ধু মো. শাহজাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সহসভাপতি ফারাহ্ উলফাৎ রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রামিজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান ও সাবরিন আখতার, সহসাংগঠনিক সম্পাদক মুশফিক মাহাদী, দপ্তর সম্পাদক ফাহিম আসেফ, প্রশিক্ষণ সম্পাদক মেরাজুল ইসলাম, সদস্য তাথৈসহ অন্যরা।

অর্থ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা

অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি এবার সোবহানার
অ্যানাবেল সাদারল্যান্ডের বলটা কোনোরকমে ঠেকিয়ে দিলেন সোবহানা মোস্তারি। সঙ্গে সঙ্গেই দৌড় শুরু করে দিয়েছেন নন–স্ট্রাইক প্রান্তে থাকা নিগার সুলতানা, তাঁর সঙ্গে দৌড় সোবহানা মোস্তারিরও। পপিং ক্রিজ ছুঁয়েও দৌড়ে গেলেন আরও অনেকটা। সেঞ্চুরি বলে কথা!

তাও তো আর যেই-সেই প্রতিপক্ষ নয়, মেয়েদের ক্রিকেটে রীতিমতো প্রতাপশালী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে। ব্যাট উঁচিয়ে, অন্য প্রান্তে থাকা নিগারকে জড়িয়ে ধরে তাঁর উদ্‌যাপন তো দেখা গেলই; ড্রেসিংরুমে বসে সতীর্থদেরও উচ্ছ্বাস দেখা গেল স্পষ্ট।

ব্রিসবেনে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে সেঞ্চুরি পেয়েছেন সোবহানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি পেলেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরে-বাইরে মিলিয়ে আগে যে ছয়টি ওয়ানডে খেলেছে বাংলাদেশের মেয়েরা, কোনোটিতেই দুই শ ছোঁয়া যায়নি। আজ পুরো ৫০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২২০ রান করেছে বাংলাদেশ।

হাসানের হ্যাটট্রিক, বাংলাদেশের তৃতীয়, টেস্টে ৫০তম

এই সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ করেছিল ১৫৩ রান। অস্ট্রেলিয়ার পেস আর বাউন্সি উইকেটে তা খুব খারাপ কিছুও ছিল না। আজও বাংলাদেশের ব্যাটিংয়ে শুরুটা হয়েছিল খুব বাজে। ইনিংসের ৭.২ ওভারে ৮ রানে তাদের ৩ উইকেট ছিল না।

সেখান থেকে দলের হাল ধরেন সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা। দুজনের জুটিতে ধীরে ধীরে এগোতে থাকে বাংলাদেশ। ৬৬ বলে নিজের হাফ সেঞ্চুরি পান সোবহানা। তাঁকে দারুণ সঙ্গ দিতে থাকেন অধিনায়ক নিগারও (১১৪ বলে ৭৪ রানে অপরাজিত)।

তাদের জু্টিতেই দল পায় তিন অঙ্কের দেখা। পরে ১২৪ বলে নিজের সেঞ্চুরিও পেয়ে যান সোবহানা। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে সেঞ্চুরি করা অষ্টম ব্যাটার তিনি। বাংলাদেশেরও তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি পেলেন, তার আগে ফারজানা হক দুবার আর নিগার সুলতানা একটি সেঞ্চুরি পেয়েছেন।

১৩৪ বলে ১৮ চারের ইনিংসে ১১৮ রানে ম্যাগান স্কটের বলে বোল্ড হয়ে আউট হয়েছেন সোবহানা। নিগারের সঙ্গে তাঁর ২৪৩ বলের জুটিতে এসেছে ১৯৫ রান।

শেষ সেশনের শুরুতে মুশফিকের ফিফটি

আমাকে আটক বা গ্রেপ্তার নয়, বরং ‘অপহরণ’ করা হয়েছে: ইউটিউবার ধ্রুব রাঠি
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির আগে গতকাল শনিবার দিল্লি পুলিশ জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছিল। পরে অবশ্য গতকালই তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তির পর তিনি অভিযোগ করেছেন, তাঁকে আটক বা গ্রেপ্তার নয়, বরং ‘অপহরণ’ করা হয়েছে।

ভোটার তালিকার বিশেষ সংশোধনে (এসআইআর) অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির আন্দোলন ঠেকাতে যন্তর মন্তরসহ পুরো রাজধানী  দিল্লি অবরুদ্ধ করে রাখে কেন্দ্রীয় সরকার। আন্দোলনকারীরা যাতে যন্তর মন্তরে যেতে না পারেন, সে জন্য ৪৫টি মেট্রোস্টেশন, বিভিন্ন রাজ্য থেকে দিল্লিগামী ট্রেন, বাসসহ বিভিন্ন পরিবহন চলাচল বন্ধ করে দেয়। যন্তর মন্তরের আশপাশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়।

I was not arrested or detained, I was KIDNAPPED.

Thank you for your support, here's the full story  https://t.co/gcN8cAUOmY
— Dhruv Rathee (@dhruv_rathee) October 11, 2026

কে এই ধ্রুব রাঠি, কীভাবে হয়ে উঠলেন এত জনপ্রিয়

গতকাল শনিবার ভোরে দিল্লির উপকণ্ঠে গুরুগ্রামের সেক্টর ৫৬-এর বাড়ি থেকে ধ্রুব রাঠিকে আটক করে পুলিশ।

পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইয়ের কাছে দাবি করেন, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ধ্রুব রাঠি যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে তাঁকে আবার আটক করা হতে পারে বা তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

ধ্রুব রাঠি দাবি করেছেন, তাঁকে আটক করা হয়নি, বরং ‘অপহরণ’ করা হয়েছে।

পুলিশ হেফাজত থেকে বাড়ি ফেরার পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে ধ্রুব রাঠি লিখেছেন, ‘আমাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, আমাকে অপহরণ করা হয়েছিল। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ, পুরো ঘটনাটি এখানে তুলে ধরলাম।’

সিজেপি ‘এক্স’-এ এক পোস্টে অভিযোগ করেছে, শনিবার সকাল ৮টায় সাধারণ পোশাকে প্রায় ৫০ জন পুলিশ সদস্য রাঠির বাড়ি থেকে তাঁকে আটক করে।

দিল্লিতে হাজার হাজার আটক, ধ্রুব রাঠি ও তেলাপোকাদের ঠেকাতে পুলিশ তৎপর

ধ্রুব রাঠি হিন্দুত্ববাদী বিজেপি সরকারের তীব্র সমালোচক।

গতকাল শনিবার পুলিশ সাবেক চার মুখ্যমন্ত্রী, সিজেপির নেতা–কর্মী, বাম সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ শুধু দিল্লি থেকে সাত হাজারের বেশি মানুষকে আটক করে। পরে গত দুই দিনে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ রাজধানীর চারপাশে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়ায় শনিবার বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন স্থানে ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিক্ষোভ করে।

শর্ত সাপেক্ষে মুক্তি পেলেন দিপকেসহ সিজেপির তিন শীর্ষ নেতা, দুপুরে সংবাদ সম্মেলন

তাহলে কি কেন্দ্রীয় শাসনের অধীন যাচ্ছে খাইবার পাখতুনখাওয়া, পিটিআই–সরকার দ্বন্দ্ব আরও বাড়ছে
তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) লংমার্চ ঘিরে পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে ক্ষমতাসীন জোটের দুই প্রধান শরিক—পিএমএল-এন ও পিপিপির শীর্ষ নেতারা গতকাল শনিবার অশান্ত খাইবার পাখতুনখাওয়া প্রদেশকে কেন্দ্রের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছেন। এ জন্য সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির বিধানকে কাজে লাগানো হবে। বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাত দিয়ে ডন এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আজ রোববার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। বৈঠকে এ পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ক্ষমতাসীন জোটের নেতারা আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় পরিষদ ও সিনেটের পৃথক অধিবেশন আহ্বানের সিদ্ধান্তও নিয়েছেন।

খাইবার পাখতুনখাওয়া নিয়ে শাহবাজ-জারদারির বৈঠকে কী আলোচনা হলো

গতকাল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দিনভর নানা রাজনৈতিক তৎপরতা দেখা গেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পৃথকভাবে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও জমিয়তে উলামায়ে ইসলাম-ফজলের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। খাইবার পাখতুনখাওয়ায় পিটিআইয়ের সঙ্গে সরাসরি সংঘাত এড়াতে কী কী পদক্ষেপ নেওয়া যায়, বৈঠকগুলোয় তা নিয়ে আলোচনা হয়।

জেইউআই-এফের একজন জ্যেষ্ঠ নেতাচলমান উত্তেজনা কমাতে আমরা শুধু আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছি। চূড়ান্ত সিদ্ধান্ত সরকার ও পিটিআইকেই নিতে হবে।

খাইবার পাখতুনখাওয়ায় কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ক্ষমতায়।

পাকিস্তানের সরকার ও বিরোধী দল পিটিআইয়ের মধ্যে আলোচনা এগিয়ে নিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন মাওলানা ফজলুর রহমান। তিনি পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান ও আসাদ কায়সারের সঙ্গেও বৈঠক করেন। পিটিআই লংমার্চ চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় থাকলে সরকার কী পদক্ষেপ নিতে পারে, বৈঠকে তিনি তাঁদের তা জানান।

প্রধানমন্ত্রী ও পিটিআই নেতাদের সঙ্গে মাওলানা ফজলুর রহমানের বৈঠকের পর জেইউআই-এফের একজন জ্যেষ্ঠ নেতা বলেন, ‘চলমান উত্তেজনা কমাতে আমরা শুধু আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছি। চূড়ান্ত সিদ্ধান্ত সরকার ও পিটিআইকেই নিতে হবে।’

গতকাল শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দিনভর নানা রাজনৈতিক তৎপরতা দেখা গেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পৃথকভাবে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও জমিয়তে উলামায়ে ইসলাম-ফজল (জেইউআই-এফ)–এর প্রধান মাওলানা ফজলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। খাইবার পাখতুনখাওয়ায় পিটিআইয়ের সঙ্গে সরাসরি সংঘাত এড়াতে কী কী পদক্ষেপ নেওয়া যায়, বৈঠকগুলোয় তা নিয়ে আলোচনা হয়।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশ কেন্দ্রের শাসনে নেওয়া হবে কি না, সে বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। তবে কয়েকজন মন্ত্রীর বক্তব্য এবং পিপিপির কয়েকজন নেতার সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় পাওয়া তথ্য থেকে ইঙ্গিত মিলেছে, খাইবার পাখতুনখাওয়া নিজেদের নিয়ন্ত্রণে নিতে শাহবাজ সরকার সংবিধানের ২৩২, ২৩৩ ও ২৩৪ অনুচ্ছেদের বিভিন্ন বিধান প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকেও সরিয়ে দেওয়া হবে।

খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা এড়ানোর সুযোগ খুব কম: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। প্রেসিডেন্ট ভবন, পাকিস্তান, ১০ অক্টোবর ২০২৬

পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বিষয়টি নিয়ে অনেকটা স্পষ্ট করে কথা বলেছেন। তিনি বলেছেন, ‘খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি করা এড়ানোর আর কোনো সুযোগ নেই।’

খাইবার পাখতুনখাওয়া সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ডনকে বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রদেশের সব জেলার ডেপুটি কমিশনার ও জেলা পুলিশ কর্মকর্তাদের নিজ নিজ জেলায় অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাকভি বলেন, সরকার সম্ভাব্য সব ধরনের চেষ্টা করেছে। কিন্তু পিটিআইকে দেওয়ার মতো আর কিছুই তাদের হাতে নেই।

নাকভি বলেন, ‘আমি কতটা চেষ্টা করেছি, তা মাওলানা ফজলুর রহমানের কাছ থেকেই জেনে নিন। এ বিষয়ে আমি যে চেষ্টা করেছি, তা নিশ্চিত করতে ব্যারিস্টার গওহরের সঙ্গেও কথা বলতে পারেন। শেষ মুহূর্ত পর্যন্ত আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু এখন আর আমার হাতে কিছুই নেই।’

এ বিষয়ে জানতে ডন থেকে যোগাযোগ করা হলে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার নিশ্চিত করে বলেন, খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির সম্ভাবনা নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী আজ রোববার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন।

আতাউল্লাহ তারার, পাকিস্তানের তথ্যমন্ত্রীরোববার (সাপ্তাহিক ছুটির দিন) মন্ত্রিসভার বৈঠক ডাকার অর্থ কী, তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন।

খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারির বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘রোববার (সাপ্তাহিক ছুটির দিন) মন্ত্রিসভার বৈঠক ডাকার অর্থ কী, তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন।’

একইভাবে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী বলেন, বিভিন্ন পর্যায়ে একাধিক বিকল্প নিয়ে আলোচনা চলছে।

কেন্দ্রীয় সরকারের হাতে আর কী পথ খোলা আছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তালাল চৌধুরী। তাঁর ভাষ্য, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সহযোগিতা করতে কেন্দ্রীয় সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও পিটিআই তা মেনে চলেনি। বরং চলমান লংমার্চের সময় তারা মানুষকে উসকে দিচ্ছে এবং জাতীয় নীতির বিরোধিতা করে বক্তব্য দিচ্ছে।

কয়েকজন মন্ত্রীর বক্তব্য এবং পিপিপির কয়েকজন নেতার সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় পাওয়া তথ্য থেকে ইঙ্গিত মিলেছে, খাইবার পাখতুনখাওয়া নিজেদের নিয়ন্ত্রণে নিতে শাহবাজ সরকার সংবিধানের ২৩২, ২৩৩ ও ২৩৪ অনুচ্ছেদের বিভিন্ন বিধান প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকেও সরিয়ে দেওয়া হবে।

কারাবন্দী পিটিআই নেতা এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর দলের নেতা–কর্মীরা পাখতুনখাওয়া প্রদেশ থেকে ৪ অক্টোবর রাজধানী ইসলামাবাদ অভিমুখী লংমার্চ শুরু করেছে। যদিও লংমার্চ গতকাল সপ্তম দিনেও খাইবার পাখতুনখাওয়াতেই রয়েছে। ইমরানের মুক্তিসহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে পিটিআই ও কেন্দ্রীয় সরকার মুখোমুখি অবস্থান নিয়েছে।

খাইবার পাখতুনখাওয়া সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ডনকে বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রদেশের সব জেলার ডেপুটি কমিশনার ও জেলা পুলিশ কর্মকর্তাদের নিজ নিজ জেলায় অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকারের এক সূত্র ডনকে বলেছেন, খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারির জন্য সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদের আওতায় একগুচ্ছ পদক্ষেপ অনুমোদন করবে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

সূত্রটির ভাষায়, এটি হবে ‘দুই অনুচ্ছেদের সমন্বিত প্রয়োগ’। তাঁর মতে, সংবিধান অনুযায়ী এ ক্ষেত্রে মন্ত্রিসভার অনুমোদন নেওয়া বাধ্যতামূলক নয়।

সূত্রটি জানায়, এ ক্ষেত্রে গভর্নর, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী—এই তিন পক্ষের ভূমিকা রয়েছে। অতিরিক্ত সতর্কতা হিসেবে মন্ত্রিসভার অনুমোদন নেওয়া হচ্ছে।

করতোয়ার তীরে কলার হাট
করতোয়া নদীর চেলোপাড়া রেলওয়ে সেতু ও শাহ ফতেহ আলী সেতুর মাঝে একচিলতে খেলার মাঠ। এখানে সাতসকালেই বসে কলার হাট। হাটটি ভোর থেকে শুরু হয়ে সকাল ৯টা পর্যন্ত চলে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, অনুপম, চাঁপা, সাগর, শবরিসহ বিভিন্ন ধরনের কলা বেচাকেনা হয়। করতোয়া নদীর তীরে বসা এই কলার হাটের নানা দৃশ্য নিয়ে ছবির গল্প।

হাটে বিক্রির জন্য রাখা কলা।

সারি সারি ডালাভরা অনুপম কলা।

গ্রাম থেকে কৃষকেরা ব্যাগে করে এনেছেন কলা।

রিকশা–ভ্যানে করে কলা নেওয়া হচ্ছে।

কলার ওপর হিসাবের সাংকেতিক চিহ্ন।

কলা কিনে নিয়ে যাচ্ছেন একজন।

কলা বুঝিয়ে দিচ্ছেন বিক্রেতা।

কলা কিনে কাঁধে করে নিয়ে যাচ্ছেন দুই ক্রেতা।

কলা বিক্রির টাকা গুনছেন ব্যবসায়ী।

কলা বিক্রি শেষে ডালা গুছিয়ে নিচ্ছেন বিক্রেতা।

সৌদি বিমানবন্দরে হুতিদের ভয়াবহ হামলা, যুক্তরাষ্ট্র এখন কী করবে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের ধারাবাহিক হামলার পর ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে যুক্ত হতে পারে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক কয়েক দিনের এসব হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। হামলার কারণে সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে যাত্রীবাহী উড়োজাহাজের চলাচল প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

গতকাল শনিবার হোয়াইট হাউসের দক্ষিণ লনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা এতে যুক্ত হতে পারি। বিষয়টি পর্যালোচনা করব।’ টেনেসিতে একটি জনসভায় যোগ দিতে যাওয়ার আগে তিনি আরও বলেন, সাম্প্রতিক হামলার খবর তাঁরা মাত্রই পেয়েছেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং যুক্তরাষ্ট্র দ্রুত পদক্ষেপ নেয়।

গতকালের সর্বশেষ হামলায় সৌদি আরবের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের তিন ও চার নম্বর টার্মিনাল ভবনসমৃদ্ধ এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এতে ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন। সপ্তাহের শুরুর দিকে বিমানবন্দরটিতে হামলার দায় হুতিরা স্বীকার করলেও সর্বশেষ হামলার দায় তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি তারা।

গত এক সপ্তাহে সৌদি আরবের বিমানবন্দরগুলোয় ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা এটি। ৪ অক্টোবর ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকার হুতিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দেওয়ার কয়েক দিনের মধ্যেই এসব হামলা শুরু হয়।

মঙ্গল ও বুধবারও দুটি হামলার ঘটনা ঘটে। তবে সেসব হামলা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলীয় আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় আলজেরিয়া ও মরক্কোর দুই নারী নিহত হন। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আরেক হামলায় সুদানের এক ব্যক্তি নিহত হন।

ইয়েমেনে হুতিদের ওপর হামলায় যুক্তরাষ্ট্রের অংশ নেওয়ার বিষয়টি নতুন করে বিবেচনা করার সময় দেশটির ভেতরে ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে জনমতও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুদ্ধটি নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে অসন্তোষ রয়েছে। ১ অক্টোবর পরিচালিত অ্যাসোসিয়েটেড প্রেস-নরক জরিপে ৬৯ শতাংশ মার্কিন নাগরিক বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ করা যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক হয়নি।

গত বৃহস্পতিবার হুতিরা আবারও কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দাবি করে। ওই ঘটনায় একজন পাইলটসহ সৌদি আরবের তিন নাগরিক নিহত হন।

গত এক সপ্তাহের হামলায় নিহত ব্যক্তিদের অধিকাংশই সৌদি নাগরিক। তবে নিহত ব্যক্তিদের মধ্যে আলজেরিয়া, বাংলাদেশ, মিসর, জর্ডান, মরক্কো, পাকিস্তান, ফিলিপাইন, সুদান ও যুক্তরাষ্ট্রের নাগরিকও রয়েছেন।

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি গত শুক্রবার এক বিবৃতিতে বলেন, এসব হামলার জবাব দেওয়া হবে এবং হামলাকারীদের শাস্তি এড়ানোর সুযোগ নেই।

বিমানবন্দরে হামলা হুতিদের পরিচিত সামরিক কৌশলগুলোর একটি। ২০১৯ সালে সৌদি আরবের আভা বিমানবন্দরে একই ধরনের হামলার ঘটনাকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে নিন্দা জানিয়েছিল।

হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বৃহস্পতিবার আন্তর্জাতিক বিমান সংস্থা ও যাত্রীদের সৌদি আরবের আকাশসীমা এড়িয়ে চলার আগের সতর্কবার্তা আবারও দেন। সোমবার সৌদি আরবের আকাশসীমাকে সামরিক অভিযানের জন্য উন্মুক্ত এলাকা ঘোষণা করা হয়েছিল বলে তিনি জানান। সৌদি আরবের তেল স্থাপনাগুলো থেকেও কর্মীদের দূরে থাকার আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, এসব স্থাপনাও হুতিদের প্রধান লক্ষ্যবস্তুর অন্তর্ভুক্ত। সেখানে কর্মীরা অবস্থান করলে তাঁদের জীবন বিপন্ন হতে পারে।

গতকাল রিয়াদের প্রধান বিমানবন্দরে কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেয় সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। একই সঙ্গে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু হয়। উড়োজাহাজ চলাচলের তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফ্লাইটঅ্যাওয়ারের হিসাবে, স্থানীয় সময় শনিবার রাত ১১টা পর্যন্ত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসা-যাওয়ার ৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছিল।

রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসও গতকাল নিরাপত্তাসংক্রান্ত সতর্কতা জারি করে। এতে মার্কিন নাগরিকদের বিমানবন্দর ও এর আশপাশের এলাকা এড়িয়ে চলতে বলা হয়। দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়, ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং যাতায়াতে বিঘ্ন ঘটতে পারে। তাই যাত্রীদের নিজ নিজ বিমান সংস্থা ও বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘাত কেন বাড়ছে, তার পেছনে রয়েছে বিমান চলাচল ও সামুদ্রিক পরিবহনে কয়েক মাস ধরে বাড়তে থাকা হুমকি।

জুলাই মাসে হুতিরা অভিযোগ করে, সৌদি আরব সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছে। ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকার হামলার দায় স্বীকার করে জানায়, ইরানের একটি উড়োজাহাজ যাতে সেখানে অবতরণ করতে না পারে, সে জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছিল। এর জবাবে হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপের ঘোষণা দেয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গত মাসে হুতিরা ইয়েমেনের বন্দরনগরী মোখা ও পেরিম দ্বীপ দখল করে নেয়। তাদের লক্ষ্য ছিল বাব আল-মানদেব প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী এই প্রণালি আন্তর্জাতিক নৌ বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ইতিমধ্যে ব্যাহত হয়েছে। এর মধ্যে বাব আল-মানদেব প্রণালিতে জাহাজ চলাচল হুমকির মুখে পড়লে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট আরও গভীর হতে পারে।

পরবর্তী কয়েক সপ্তাহে সৌদি-সমর্থিত বাহিনী দাবি করে, তারা হুতিদের দখল করা দুটি এলাকাই পুনরুদ্ধার করেছে। তবে এ দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এলাকাগুলোর নিয়ন্ত্রণ কার হাতে রয়েছে, তা নিয়েও বিরোধ রয়েছে।

গত সেপ্টেম্বরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে ফোন করে হুতিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ ও সংকীর্ণ প্রণালিগুলোর আশপাশে হুতিদের প্রভাব বাড়তে থাকার প্রেক্ষাপটে তিনি এ অনুরোধ করেন।

সৌদি আরব ও যুক্তরাষ্ট্র পরস্পরের মিত্র হলেও গত মাসে ওয়াশিংটন জানিয়েছিল, ইয়েমেনের এ সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িত হওয়ার পরিকল্পনা নেই। পরিস্থিতির পরিবর্তন নিয়ে মন্তব্য জানতে টাইম সাময়িকী হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।

ইয়েমেনে হুতিদের ওপর হামলায় যুক্তরাষ্ট্রের অংশ নেওয়ার বিষয়টি নতুন করে বিবেচনা করার সময় দেশটির ভেতরে ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে জনমতও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুদ্ধটি নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে অসন্তোষ রয়েছে। ১ অক্টোবর পরিচালিত অ্যাসোসিয়েটেড প্রেস-নরক জরিপে ৬৯ শতাংশ মার্কিন নাগরিক বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ করা যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক হয়নি।

টি মিশেল মারফি টাইম সাময়িকীর সাপ্তাহিক ছুটির দিনের বার্তা সম্পাদক।

টাইম থেকে নেওয়া। ইংরেজি থেকে অনূদিত।

হাসপাতালের জমিতে হচ্ছে আড়ত, অভিযোগ স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে
ভাড়ার নামে জমিটি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। নির্মাণ করা হচ্ছে আড়ত।

ঢাকার আশুলিয়ায় একটি বেসরকারি মেডিক্যাল কলেজের জায়গায় আড়ত তৈরি করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, আড়ত তৈরির মানে হলো জায়গায়টি স্থায়ীভাবে দখল করা। সেখানে আর মেডিক্যাল কলেজ করা হবে না।

যে জমিতে আড়ত হচ্ছে, সেই জমি ছিল কামারপাড়া স্কুল অ্যন্ড কলেজের। স্থানীয় সূত্র ও নথিপত্র বলছে, ২০১০ সালে স্কুলের তৎকালীন ব্যবস্থাপনা কমিটি বিদ্যালয়টির জমি থেকে ১৬৪ শতাংশ মেডিক্যাল কলেজের নামে দেয়। মেডিক্যাল কলেজের প্রস্তাবিত নাম রাখা হয় উত্তরা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতাল।

স্থানীয় লোকজন বলছেন, তখন আওয়ামী লীগের দাপট ছিল। তারা মেডিক্যাল কলেজের নাম বঙ্গবন্ধুর নামে রেখে কাজটি করতে চেয়েছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামী নেতারা এলাকাছাড়া। বিএনপির নেতা-কর্মীরা সবকিছু নিয়ন্ত্রণ করছেন। আড়ত নির্মাণ করা হচ্ছে তাঁদের ব্যক্তিগত স্বার্থে।

যে জমিতে আড়ত হচ্ছে, সেই জমি ছিল কামারপাড়া স্কুল অ্যন্ড কলেজের। স্থানীয় সূত্র ও নথিপত্র বলছে, ২০১০ সালে স্কুলের তৎকালীন ব্যবস্থাপনা কমিটি বিদ্যালয়টির জমি থেকে ১৬৪ শতাংশ মেডিক্যাল কলেজের নামে দেয়। মেডিক্যাল কলেজের প্রস্তাবিত নাম রাখা হয় উত্তরা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতাল।

কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ ১৯৭৭ সালে হরিরামপুর সাংস্কৃতিক সংসদ নামের একটি ক্লাবের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এখন সেই ক্লাবের কার্যক্রম নেই

কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ ১৯৭৭ সালে হরিরামপুর সাংস্কৃতিক সংসদ নামের একটি ক্লাবের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এখন সেই ক্লাবের কার্যক্রম নেই। তবে কয়েকজন সদস্য জীবিত আছেন। তাঁরা কেউ আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি।

নাম প্রকাশ না করার শর্তে একজন সদস্য বলেন, এলাকায় ভালো চিকিৎসাকেন্দ্র নেই। এ জন্য স্কুলের জমিতে হাসপাতাল ও মেডিক্যাল কলেজ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। আওয়ামী লীগ আমলে প্রস্তাবিত হাসপাতালে বঙ্গবন্ধুর নাম বসানো হয়েছিল অনুমোদন পাওয়ার স্বার্থে। এখন বিএনপি এসে হাসপাতালের জমিই দখলে নিয়েছে।

প্রস্তাবিত হাসপাতালের জমিটি রাজধানীর তুরাগ থানার কামারপাড়া বাসস্ট্যান্ড থেকে আশুলিয়ার দিকে গেলে রাস্তার ডান পাশে পড়ে। ৪ অক্টোবর কামারপাড়া গিয়ে দেখা যায়, হাসপাতালের জমিতে জোরেশোরে চলছে কাঁচামালের আড়ত নির্মাণের কাজ। আড়ত নির্মাণের জন্য জমির সীমানাপ্রাচীরের একটি বড় অংশ ভেঙে ফেলা হয়েছে। দেয়ালে ব্যানার টাঙানো হয়েছে। তাতে লেখা ‘কাঁচামালের আড়ত, দোকান বরাদ্দ দেওয়া হচ্ছে।’

নাম প্রকাশ না করার শর্তে একজন সদস্য বলেন, এলাকায় ভালো চিকিৎসাকেন্দ্র নেই। এ জন্য স্কুলের জমিতে হাসপাতাল ও মেডিক্যাল কলেজ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। আওয়ামী লীগ আমলে প্রস্তাবিত হাসপাতালে বঙ্গবন্ধুর নাম বসানো হয়েছিল অনুমোদন পাওয়ার স্বার্থে। এখন বিএনপি এসে হাসপাতালের জমিই দখলে নিয়েছে।

জমিতে বাঁশ ও টিন দিয়ে নির্মাণ করা হচ্ছে আড়তের ঘর। কাজ করছিলেন প্রায় অর্ধশত শ্রমিক। তাঁদের কাছে জানতে চাওয়া হয়, নির্মাণকাজ কারা করাচ্ছেন। শ্রমিকেরা কথা বলতে রাজি হননি।

প্রথম আলোর ফটোসাংবাদিক সাজিদ হোসেন ৮ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের জমিতে সবজির আড়তের ছবি তুলতে যান। কাছে যেতেই তিনি দেখতে পান, সেখানে পাঁচজন মিলে এক ব্যক্তিকে মারধর করছেন। ওই ব্যক্তিরা তখন মারধরের শিকার ব্যক্তিকে বলছিলেন, ‘এই কামে আর কথা কইলেই তোরে মাইরা ফালামু।’

স্থানীয় সূত্র বলছে, স্কুলের নিয়ন্ত্রণ মোস্তফা জামানের হাতে। তিনি জমিটি ভাড়া দেওয়ার ব্যবস্থা করেছেন। ভাড়া নিয়েছেন তাঁরই অনুসারীরা। এতে পরস্পর লাভবান হওয়ার সুযোগ তৈরি হয়েছে। মোস্তফা জামানের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, এ বিষয়ে কথা বলবেন কলেজের অধ্যক্ষ। তাঁর সম্পৃক্ততার বিষয়ে কথা বলতে চাইলে তিনি ফোনকল কেটে দেন।

সাজিদ হোসেন তখন একটু দূরে গিয়ে ড্রোনের সাহায্যে ছবি তোলা শুরু করেন। একপর্যায়ে আড়ত নির্মাণের তদারকিতে থাকা কয়েক ব্যক্তি তাঁর দিকে তেড়ে আসেন। তখন সাজিদ মোটরসাইকেল নিয়ে এলাকা ত্যাগ করেন।

ঢাকার আশুলিয়ায় বেসরকারি মেডিক্যাল কলেজের জায়গায় আড়ত তৈরি করা হচ্ছে

দখলের চেষ্টা আগে থেকেই

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর প্রস্তাবিত হাসপাতালের জমিটি দখল করে ট্রাকস্ট্যান্ড বসিয়েছিলেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম।

জহিরুল দাবি করেন, তিনি একা কাজটি করেননি। সেখানে আরও একটি পক্ষ ছিল। তিনি বলেন, ‘আমি তিন মাস স্ট্যান্ড রেখেছিলাম। তখন কামারপাড়া স্কুলকেও টাকা দিয়েছি।’

সমালোচনার মুখে ট্রাকস্ট্যান্ড সরিয়ে নিতে বাধ্য হন জহিরুল। এখন আড়ত তৈরির কাজটি করছে রফিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের পরিচালক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মাঠ ভাড়া নিয়ে তিনি কাজটি করছেন। মাসে ভাড়া ১৬ লাখ টাকা।

তুরাগ থানা বিএনপির নেতা জহিরুল ইসলাম ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামানের অনুসারী। সম্প্রতি রাজধানীর মিরপুরে মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনার পর এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিএনপি।

স্থানীয় একাধিক সূত্র বলছে, রফিক কনস্ট্রাকশন জমি ভাড়া নিলেও এটি মূলত একধরনের রাজনৈতিক সমঝোতা। নেপথ্যে রয়েছেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম। তিনিও জমি ভাড়া নিতে দরপত্রে অংশ নিয়েছিলেন, কাজ পাননি। তবে তাঁর সঙ্গে সমঝোতা ছাড়া কাজ করার সুযোগ কম। তাই রফিক কনস্ট্রাকশন জহিরুলের সঙ্গে সমঝোতা করেছে। রফিকুল বলেন, ‘এটা তো রাজনৈতিক কাজ। তাই সবাইরে নিয়েই কাজ করতে হইব।’

তুরাগ থানা বিএনপির নেতা জহিরুল ইসলাম ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামানের অনুসারী। সম্প্রতি রাজধানীর মিরপুরে মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনার পর এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিএনপি।

মোস্তফা জামান আবার কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি। স্থানীয় সূত্র বলছে, স্কুলের নিয়ন্ত্রণ মোস্তফা জামানের হাতে। তিনি জমিটি ভাড়া দেওয়ার ব্যবস্থা করেছেন। ভাড়া নিয়েছেন তাঁরই অনুসারীরা। এতে পরস্পর লাভবান হওয়ার সুযোগ তৈরি হয়েছে। মোস্তফা জামানের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, এ বিষয়ে কথা বলবেন কলেজের অধ্যক্ষ। তাঁর সম্পৃক্ততার বিষয়ে কথা বলতে চাইলে তিনি ফোনকল কেটে দেন।

হাসপাতালের জমিতে আড়ত বসানোর তৎপরতা চলছে

কলেজের অধ্যক্ষ খুরশীদ জাহান জুলাই গণ-অভ্যুত্থানের পরে দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন। সূত্র বলছে, জমি ভাড়া দেওয়ার বিষয়ে সম্মতির শর্তে তিনি কলেজে ফিরতে পেরেছেন। কেন হাসপাতালের বদলে আড়তের জন্য জমি ভাড়া দেওয়া হলো জানতে চাইলে তিনি বলেন, স্কুলের ভালোর জন্য করেছেন।

কাঁচামালের আড়ত নির্মাণের কাজ শুরুর পর গত ২৬ সেপ্টেম্বর ফেসবুক লাইভে স্থানীয় এক বিএনপি নেতা একটি ভিডিওতে অন্য নেতা–কর্মীদের এই কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। ওই নেতার নাম বিপ্লব হোসেন। নিজেকে তিনি তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বলে পরিচয় দেন। ভিডিওতে বিপ্লব বলছিলেন, ‘তুরাগ থানা বিএনপি নেতৃবৃন্দ যারা যাঁরা আছেন, সবাই চলে আসবেন। সবাই মিলে থাকব আমরা, কাজ করব সবাই মিলে।’

ভিডিওতে স্থানীয় বিএনপি নেতা জহিরুলসহ অন্তত ২০ জনকে দেখা যায়।

ভাড়া কীভাবে, প্রশ্ন

স্কুলের জমিটির মালিকানা মেডিক্যাল কলেজকে হস্তান্তর করা হয় ২০১০ সালে। মিরপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদ সরদার প্রথম আলোকে বলেন, ‘আমাদের রেকর্ড অনুযায়ী জায়গাটি এখনো উত্তরা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নামে রয়েছে; কিন্তু দখলে কারা রয়েছে সে বিষয়টি আমরা বলতে পারব না।’

হাসপাতালের জমিতে আড়ত বসানোর তৎপরতা চলছে

প্রশ্ন উঠেছে, হাসপাতালের নামে থাকা জমি স্কুল কর্তৃপক্ষ ভাড়া দিতে পারে কি না। স্কুল ও মেডিক্যাল কলেজের উদ্যোক্তা হরিরামপুর সাংস্কৃতিক সংসদের একাধিক সদস্য বলেন, পুরোটাই হয়েছে বেআইনিভাবে, ক্ষমতার জোরে। এই জমির দাম অন্তত ১০০ কোটি টাকা। মূলত আড়ত প্রতিষ্ঠার নামে জমিটি দখল করা হয়েছে।

৪ অক্টোবর দুপুরে কামারপাড়া মেডিক্যাল কলেজের মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মুকুল আহমেদ। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘এখানে হাসপাতাল হবে জানতাম। হাসপাতাল হলে আমাদের জন্য উপকার হতো। এখন আর মনে হয় হাসপাতাল হবে না।’

‘সন্ত্রাসী বাহিনী’ ভাড়া করা হয় এক কোটি টাকায়
রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি আবাসন প্রকল্পে হামলা চালাতে এক কোটি টাকা দিয়ে ‘সন্ত্রাসী বাহিনী’ ভাড়া করা হয়। ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম টাকার বিনিময়ে লোক পাঠিয়ে প্রকল্পে হামলা করেন। হামলায় মিরপুরের মামুন বাহিনীর লোকজনকেও যুক্ত করা হয়েছিল।

এই হামলা মামলায় গ্রেপ্তার শাহরিয়ার মাহমুদ ও বিকাশ চন্দ্র সরকারকে জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁরা বলছেন, ঘটনার দিন দুপুরে ১৩ জন মিলে ইসিবি চত্বরের একটি খাবারের দোকানে বসে হামলার পরিকল্পনা করেন। সেখানে শাহরিয়ার ও বিকাশ উপস্থিত ছিলেন।

নিউগিনি প্রপার্টিজ প্রকল্পে হামলা–ভাঙচুর: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন রিমান্ডে

গ্রেপ্তারের পর শাহরিয়ার ও বিকাশকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাতে মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, শাহরিয়ারকে লোক ভাড়া করে হামলার দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্ব পেয়ে তিনি ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশের তালিকায় তাঁর নাম ‘কিলার ইব্রাহিম’। আবাসন প্রকল্পটির একটি ফটক ভেঙে দেওয়ার জন্য ইব্রাহিমকে এক কোটি দেওয়ার কথা ছিল শাহরিয়ারের।

নিউগিনিতে হামলার পরিকল্পনা হয় খাবারের দোকানে, লোক জোগান দেয় দুই বাহিনী

মামলার তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, শাহরিয়ার জিজ্ঞাসাবাদে ইব্রাহিমের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছেন। ইব্রাহিম তাঁর অনুসারী যুবরাজকে এই হামলার জন্য লোক জোগাড়ের দায়িত্ব দেন। যুবরাজ লোক জোগাড় করেন। তাঁরা আবাসন প্রকল্পটিতে হামলা চালান।

গত ২৬ সেপ্টেম্বর রাতে নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলার সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর–লুটপাট করা হয়। রাতেই ঘটনার বিবরণ দিয়ে তিনি একটি ভিডিও প্রকাশ করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া হয়। হামলা–ভাঙচুরের ঘটনায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়। মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।

গত ২৬ সেপ্টেম্বর রাতে নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলার সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর–লুটপাট করা হয়। রাতেই ঘটনার বিবরণ দিয়ে তিনি একটি ভিডিও প্রকাশ করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া হয়।

নিউগিনি আবাসন প্রকল্পে হামলার পরিকল্পনাকারীদের একজন গ্রেপ্তার: ডিবি

হামলা–ভাঙচুরের ঘটনায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়। মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।

তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, ঘটনার দিন দুপুরে বৈঠক করে হামলার পরিকল্পনা করা হয়। বিকেলে দুই জায়গায় লোক জড়ো করা হয়। পাঁচটি পিকআপে করে ও হেঁটে ঘটনাস্থলে যায় প্রায় ২০০ হামলাকারী। রাত সাড়ে ১০টার দিকে আবাসন প্রকল্পের মূল ফটকে গুলি ছুড়ে হামলা শুরু করে তারা। হামলায় অংশ নেন ইব্রাহিম ও মামুন বাহিনীর সদস্যরা।

গুলি ছুড়তে ছুড়তে ঢুকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর, পরে লুটপাট

পুলিশের একটি সূত্রের ভাষ্য, হামলায় ইব্রাহিমের অনুসারী যুবরাজ, শাহেদ, শাকিল, রূপচান, বাবলু, বুকপোড়া সুমনও জড়িত ছিলেন। ভাষানটেক এলাকার নানা অপরাধের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। হামলায় পল্লবী থানার ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির তৎকালীন সভাপতি মফিজুর রহমান মামুন বাহিনীর লোকজনকেও যুক্ত করা হয়। খুন, জমি দখল, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।

জেহাদ হোসেন, মামলার তদন্ত কর্মকর্তা (ডিবির গুলশান বিভাগের পরিদর্শক)এই মামলায় এখন পর্যন্ত মোট আটজন গ্রেপ্তার হয়েছেন। জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, গ্রেপ্তার আসামিদের ‘ডিভাইস’–এর ফরেনসিক করা হচ্ছে। ঘটনাস্থলসহ আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ছাড়া যে গাড়িগুলোতে করে হামলাকারীরা এসেছিল, সেগুলো শনাক্ত করে কারা তা ভাড়া করেছিল, সেই তথ্য জানার চেষ্টা চলছে।

‘পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরে’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩: পুলিশ

ফ্ল্যাট উপহারের ‘প্রতিশ্রুতি’

প্রকল্পসংলগ্ন ৩৫ কাঠা জমি নিয়ে বিরোধের বিষয়টি হামলার তদন্তে উঠে এসেছে। এই জমি থেকে বের হওয়ার জন্য নিউগিনি প্রকল্পের রাস্তা ব্যবহারের বিষয়টি নিয়ে বিরোধ রয়েছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ৩৫ কাঠার মধ্যে মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীরও জমি আছে। তিনি এই জমিতে ‘কন্ডোমিনিয়াম’ তৈরির চেষ্টা করছিলেন। কিন্তু জমি থেকে চলাচলের কোনো রাস্তা নেই। সেখানে আবাসিক ভবন করে কোনো লাভ হবে না যদি নিউগিনি প্রকল্পের মালিক চলাচলের জন্য রাস্তা না দেন। তাই নিউগিনি আবাসন প্রকল্পের মূল ফটক ভেঙে চলাচলের রাস্তা বের করতেই এই হামলার পরিকল্পনা করা হয়।

‘এখানে অ্যাটাক হয়েছিল…আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে’, ভিডিওতে সালমান মুক্তাদির

তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, হামলা করে ফটক ভেঙে চলাচলের রাস্তা বের করে দেওয়ার দায়িত্ব শাহরিয়ারকে দেওয়া হয়। এ কাজের জন্য তাঁকে উপহার হিসেবে ওই জমিতে যে ভবন করার কথা, সেটির একটি ফ্ল্যাট উপহার দেওয়ার প্রতিশ্রুতি ছিল মহিউদ্দিন চৌধুরীর। এ ছাড়া ভবন তৈরিতে ইট–বালু সরবরাহের কাজও তাঁকে দেওয়ার কথা ছিল।

তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, গ্রেপ্তার আসামিদের ‘ডিভাইস’–এর ফরেনসিক করা হচ্ছে। ঘটনাস্থলসহ আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ছাড়া যে গাড়িগুলোতে করে হামলাকারীরা এসেছিল, সেগুলো শনাক্ত করে কারা তা ভাড়া করেছিল, সেই তথ্য জানার চেষ্টা চলছে।

এই হামলা মামলায় মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার হয়েছিলেন। তাঁকে রিমান্ডে নিয়েছিল পুলিশ। পরে তিনি জামিন পান। এ বিষয়ে বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরের একাধিকবার কল করা হয়। কিন্তু মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি গুলশান বিভাগের পরিদর্শক জেহাদ হোসেন প্রথম আলোকে বলেন, এই মামলায় এখন পর্যন্ত মোট আটজন গ্রেপ্তার হয়েছেন। জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা–ভাঙচুর: গ্রেপ্তার মিজানুরসহ তিনজন রিমান্ডে

কিছু করে দেখান: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির

এডওয়ার্ড ডিমক ও জীবনানন্দ দাশ
২০০৮ সালের ২৪ অক্টোবর প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে প্রকাশিত এ লেখাটি এত দিন শুধু  ছাপা কাগজেই ছিল, আজ অন্যঅইন পাঠকের জন্য তুলে ধরা হলো।

জীবনানন্দ দাশকে নিয়ে আমাদের আগ্রহ ও বিস্ময় প্রায় অন্তহীন। বিশ শতকের অন্য কোনো বাঙালি কবি আমাদের কল্পনায় এমন প্রবলভাবে দাগ কাটেননি। অন্য আর কোনো কবি নেই—রবীন্দ্রনাথ ও নজরুলকে মাথায় রেখেই বলছি—যাঁর কবিতা সব বয়সের বাঙালি পাঠককে এমন প্রবল রকম আলোড়িত করে। তাঁর কবিতার চিত্রময়তা, যার সঙ্গে আমরা অনায়াস ঘনিষ্ঠ বোধ করি এই জনপ্রিয়তার একটি কারণ। যে প্রকৃতির বর্ণনা জীবনানন্দ করেন, বাস্তবে তাকে আমরা আর খুঁজে পাই না। পাই না বলেই হয়তো হারানো সে সৌন্দর্যকে আমরা নিজের ভেবে আরও প্রবলভাবে আঁকড়ে ধরি। কিন্তু তার চেয়ে বড় কারণ আমার মনে হয়, জীবনানন্দের কবিতার সাবজেক্টিভিটি। একই কবিতা একেকভাবে আমাদের কাছে ধরা দেয়। অনেক সময় তাঁর উচ্চারিত শব্দচিত্র আমাদের ধরাছোঁয়ার বাইরে রয়ে যায়। সম্রাট বিম্বিসার কে, বিদর্ভ নগর কোথায়, তা না জেনেই মনে মনে নিজের মতো এক চিত্র ও ধ্বনির জগৎ আমরা গড়ে নিই। আগাগোড়া তাঁর কবিতার সুর বিষণ্ন, সবচেয়ে উজ্জ্বল যে রং তা–ও ধূসর, অথচ তা সত্ত্বেও এই কবির কবিতায় আমরা ব্যক্তিগত প্রণোদনার উত্স খুঁজে পাই। অন্য আর একমাত্র যে কবিকে আমরা এ রকম ‘যে যার মতো’ করে আবিষ্কার করি, তিনি হলেন কিটস।

বাংলার বাইরে জীবনানন্দ দাশের পরিচিতি কার্যত শূন্য। তাঁর কবিতার ইংরেজি অনুবাদ, অন্য ভাষার কথা নাহয় ছেড়েই দিলাম খুব বেশি নয়। নিজে বুদ্ধদেব বসুর উত্সাহে গোটা কয়েক কবিতা অনুবাদ করেছিলেন। লীলা রায় ও হুমায়ুন কবিরের হাতে করা বেশ কটি কবিতার অনুবাদও পড়েছি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ফখরুল আলম জীবনানন্দ দাশের কবিতার একটি সরল কিন্তু সুপাঠ্য অনুবাদ সংকলন প্রকাশ করেছেন। ইংরেজি ভাষার একমাত্র যে কবি সরাসরি বাংলা থেকে জীবনানন্দের কবিতা ইংরেজিতে অনুবাদ করেছেন, তিনি হলেন জো উইন্টার। ‘বেঙ্গল দ্য বিউটিফুল’ নামে ‘রূপসী বাংলা’ এবং ‘নেকেড লোনলি হ্যান্ড’ নামে জীবনানন্দের নির্বাচিত কবিতার খুবই চমত্কার অনুবাদ প্রকাশ করেছেন এই ইংরেজ কবি। কোথাও কোথাও জীবনানন্দের কবিতার আক্ষরিক ও সরলীকৃত ভাষান্তর হয়েছে, এ কথা ঠিক; কিন্তু বাঙালি কবির ধ্বনিচিত্র তিনি যেভাবে রূপান্তরিত করেছেন, তাতে মুগ্ধ হতে হয়। মার্কিন লেখক ও ভাষাবিদ ক্লিনটন সিলি, যাঁর বাংলা ভাষাজ্ঞান ও সাহিত্যবোধ আমাদের বিস্মিত করে, ইংরেজি ভাষায় জীবনানন্দের একমাত্র পূর্ণাঙ্গ জীবনী ও তাঁর কবিতার ব্যাখ্যা নির্মাণ করেছেন। ‘আ পোয়েট অ্যাপার্ট’ নামের সেই জীবনীগ্রন্থে জীবনানন্দের কবিতা থেকে অসংখ্য উদাহরণ ব্যবহার করেছেন সিলি। ইংরেজ কবি উইলিয়াম রাদিচি সিলির অনুবাদ ও ব্যাখ্যাকে সঠিক ও সবচেয়ে যোগ্য বলে বাহ্বা দিয়েছেন।

বাংলার বাইরে জীবনানন্দ দাশের পরিচিতি কার্যত শূন্য। তাঁর কবিতার ইংরেজি অনুবাদ, অন্য ভাষার কথা নাহয় ছেড়েই দিলাম খুব বেশি নয়। নিজে বুদ্ধদেব বসুর উত্সাহে গোটা কয়েক কবিতা অনুবাদ করেছিলেন। লীলা রায় ও হুমায়ুন কবিরের হাতে করা বেশ কটি কবিতার অনুবাদও পড়েছি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ফখরুল আলম জীবনানন্দ দাশের কবিতার একটি সরল কিন্তু সুপাঠ্য অনুবাদ সংকলন প্রকাশ করেছেন।

কিন্তু আমার বিবেচ্য সিলি নয়, শিকাগো বিশ্ববিদ্যালয়ে তাঁর শিক্ষক এডওয়ার্ড ডিমক। বৈষ্ণব সাহিত্য ও রবীন্দ্রনাথকে তিনি অসীম ভালোবাসা ও গভীর প্রজ্ঞার সঙ্গে বিশ্বের পাঠকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। রবীন্দ্রনাথের ওপর বাউল সাহিত্যের, বিশেষ করে লালনের গানের প্রভাব নিয়ে তাঁর আলোচনা একদিকে পাণ্ডিত্যের পরিচায়ক, অন্যদিকে বাংলা ভাষা ও তার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি গভীর ভালোবাসার প্রমাণবহ। শিকাগো বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশীয় ভাষা ও সভ্যতা বিভাগ ডিমকের নিজ হাতে গড়া। জীবনানন্দের সঙ্গে সিলির পরিচয় এই ডিমকের মাধ্যমেই। ডিমক ও বুদ্ধদেব বসু উভয়েই তাঁকে জীবনানন্দ নিয়ে কাজ করতে উত্সাহ জুগিয়েছিলেন। ডিমক নিজে জীবনানন্দ নিয়ে কোনো গ্রন্থ প্রণয়ন করেননি, কিন্তু বিভিন্ন বক্তৃতায় ও গবেষণাধর্মী প্রবন্ধে এই বাঙালি কবিকে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। বক্ষ্যমাণ আলোচনায় আমরা নজর দেব অধ্যাপক ডিমকের ভাষ্যে জীবনানন্দের ‘আট বছর আগের একদিন’ কবিতাটির দিকে। ‘দ্য জার্নাল অব এশিয়ান স্টাডিস’ পত্রিকায় (আগস্ট ১৯৭৪) প্রকাশিত তাঁর সে প্রবন্ধের শিরোনাম ‘কবি যখন প্যাঁচা ও ইঁদুর’।

জীবনানন্দ দাশ

ডিমকের বিবেচনায় বাংলা কবিতার দুটি ধারা। তার একটি ধ্রুপদি, অন্যটি আধুনিক। এ দুই ধারার একদিকে রবীন্দ্রনাথ, যিনি বাংলা ধ্রুপদি ধারার শেষ কবিদের একজন অন্যদিকে জীবনানন্দ, যিনি ‘আধুনিক’ বাঙালি কবিদের মধ্যে সর্বাগ্রগণ্য। জীবনানন্দ ‘কল্লোল’ যুগের কবি, আর এই কল্লোল কবি গোষ্ঠীর সদস্যরা একসময় রবীন্দ্রনাথকে তুড়ি মেরে উড়িয়ে দিতে দ্বিধা করেননি। ফলে ডিমকের বিবেচনায় কবি হিসেবে তাঁদের দুজনের মধ্যে একটি চেতনাগত বৈপরীত্য আছে। এই দুই কবির মধ্যে, কার্যত এ দুই কাব্যধারার মধ্যে মিল ও অমিল কোথায়, তা ধরিয়ে দেওয়ার জন্য ডিমক ‘আট বছর আগের একদিন’ কবিতাটিকে রবীন্দ্রনাথের ‘বিদায়-রীতি’র প্রতি তুলনা হিসেবে উপস্থিত করেছেন। দুটি কবিতারই কেন্দ্রীয় বিষয় মৃত্যুচিন্তা। জীবনানন্দের কবিতায় মৃত্যু যেখানে বিষণ্ন, নির্জন ও ভয়াবহ, সেখানে রবীন্দ্রনাথের চোখে মৃত্যু ‘শান্ত, নিয়মবদ্ধ এমনকি হাস্যমধুর’।

‘আট বছর আগের একদিন’ কবিতাটি গভীরভাবে বিষণ্ন, এক অর্থে মরবিড। গলায় ফাঁস জড়িয়ে এক পুরুষের আত্মহত্যার ভেতর দিয়ে কবিতাটির উদ্বোধন। কেন এই মৃত্যু, তার ব্যাখ্যায় জানতে পারি, পুরুষটির কোনো দুঃখ ছিল না। একজন গৃহী, স্ত্রী ও সন্তান নিয়ে প্রেমময় ও সুখী জীবনই সে যাপন করেছে। তারপরও মৃত্যুকে সে বেছে নেয়, কারণ—

‘নারীর হৃদয়-প্রেম-শিশু-গৃহ নয় সবখানি।

অর্থ নয়, কীর্তি নয়-সচ্ছলতা নয়—

আরো এক বিপন্ন বিস্ময়

আমাদের রক্তের ভেতর খেলা করে

লাশকাটা ঘরে সেই ক্লান্তি নাই:

তাই।’

জীবনানন্দ ‘কল্লোল’ যুগের কবি, আর এই কল্লোল কবি গোষ্ঠীর সদস্যরা একসময় রবীন্দ্রনাথকে তুড়ি মেরে উড়িয়ে দিতে দ্বিধা করেননি। ফলে ডিমকের বিবেচনায় কবি হিসেবে তাঁদের দুজনের মধ্যে একটি চেতনাগত বৈপরীত্য আছে। এই দুই কবির মধ্যে, কার্যত এ দুই কাব্যধারার মধ্যে মিল ও অমিল কোথায়, তা ধরিয়ে দেওয়ার জন্য ডিমক ‘আট বছর আগের একদিন’ কবিতাটিকে রবীন্দ্রনাথের ‘বিদায়-রীতি’র প্রতি তুলনা হিসেবে উপস্থিত করেছেন।

বুদ্ধদেব বসু আমাদের ধরিয়ে দিয়েছেন, এখানে কবিতাটি শেষ হলে তা মোটেই উল্লেখযোগ্য হতো না। কবিতার শেষ পাদে এসে কবি মৃত্যুর নয়, জীবনের জয়ধ্বনি উচ্চারণ করেছেন, কবিতাটি সে কারণেই উল্লেখযোগ্য হয়ে ওঠে। একটি বুড়ো পেঁচা, যে অন্ধকারে জেগে থাকে কিন্তু আত্মহত্যায় উদ্যত পুরুষটিকে বাধা দেয় না, কবি তাকে ফিরিয়ে আনেন এ কবিতায় এবং তার মুখ দিয়ে শোনান প্রসন্নতার আদিম আনন্দ। ‘আর এই প্রগাঢ় পিতামহীর দৃষ্টান্তে কবি উদ্বুদ্ধ হলেন—“আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার।” এভাবে মৃত্যু পার করে বেজে উঠল জীবনের জয়ধ্বনি আর সেই সঙ্গে নির্বোধ ও পাশবিক জীবনের প্রতি চৈতন্যের বিদ্রূপ।’

কবিতাটি নিয়ে সমালোচনার জবাবে জীবনানন্দ নিজে কিছুটা আত্মরক্ষামূলক ভাষায় বলেছেন, এটি মোটেই তাঁর সেরা কবিতার একটি নয়, এমনকি তাঁর কবিতার প্রতিনিধিত্বমূলকও নয়। তাঁর যুক্তি, এই কবিতা ‘সাবজেক্টিভ নয়, একটা ড্রামাটিক রিপ্রেজেন্টেশন মাত্র’। অন্য কথায়, কথাগুলো কবি নিজের বিষয়ে বলছেন না, আত্মহত্যার সপক্ষে কোনো যুক্তিতর্কও এখানে নেই। এ কবিতার উদাহরণে একজন সমালোচক জীবননান্দ দাশকে ‘আত্মঘাতী ক্লান্তি’র অভিযোগে আক্রমণ করেছিলেন। কিন্তু এ আত্মঘাতী ক্লান্তি তো কবির নিজের নয়, যেমন হ্যামলেট বা ম্যাকবেথের আত্মঘাতী ক্লান্তি শেক্সপিয়ারের ব্যক্তিগত নয়। প্রকৃতপক্ষে জীবনানন্দের ভাষ্যে, কবিতাটির আসল সুর মোটেই আত্মঘাতমূলক নয়। কবিতার শেষে এসে দেখি ‘প্রকৃতির প্রাচুর্য ও ইতিহাসের প্রাণশক্তির সঙ্গে একাত্ম করে আনন্দিত করে রেখেছে কবিকে’। কবিতার সেটাই আসল সুর, তার মূল কথা।

ডিমক সম্ভবত জীবনানন্দ ও বুদ্ধদেব বসুর ব্যাখ্যার সঙ্গে পরিচিত ছিলেন। সে ব্যাখ্যার সঙ্গে তিনি স্পষ্টতই মতৈক্য পোষণ করেন, কিন্তু পাশাপাশি এ কবিতার একটি গভীরতর অর্থও তাঁর কাছে ধরা পড়ে, যা অন্য কোনো বাঙালি বা ভারতীয় লেখক-পাঠকের কাছে ধরা পড়েছে বলে আমি জানি না। ডিমকের প্রস্তাব, প্রবলভাবে ইউরোপীয় চেতনায় মুগ্ধ এই কবি ‘জন্ম ও মৃত্যু তাত্পর্যার্থে অভিন্ন’, এই ভারতীয় দর্শনচিন্তা ও মতবাদের সঙ্গে পরিচিত ছিলেন এবং এ কবিতায় সে কথারই একটি ‘প্রতীকী আড়াল’ নির্মাণ করেছেন। তাঁর বক্তব্যের সূত্র হিসেবে ডিমক উপনিষদের একটি শ্লোক উদ্ধৃত করেছেন, যার বাংলা অর্থ দাঁড়ায় এ রকম: ‘আমি খাদ্য, আমি খাদ্য, আমি খাদ্যের খাদক, আমি খাদ্যের খাদক...। আমি খাদ্য যে খাদ্যের খাদককে ভক্ষণ করে। আমি বিশ্বকে পদানত করি।’

ডিমকের বিবেচনায়, খাদ্য গ্রহণ ও খাদ্য হিসেবে পরিণত হওয়া আসলে ‘জীবন’ ও ‘মৃত্যু’—জীবনের এই দুই রূপকে প্রকাশ করে। কারণ, জীবন ও মৃত্যু আসলে একটি বাইনারি বা দুই বিপরীতমুখী অস্তিত্বের দুই ভিন্ন রূপ বা প্রকাশমাত্র। মৃত্যুর ভেতর দিয়ে জীবনের সমাপ্তি হয় না, জীবন অস্তিত্বের এক পর্যায় থেকে অন্য পর্যায়ে বা রূপে প্রবেশ করে মাত্র। ডিমকের যুক্তি, এ কবিতায় প্রকৃতপক্ষে জীবনের (ও মত্যুর) এ বাইনারি রূপ প্রকাশ পেয়েছে। এ কাজে জীবনানন্দ পেঁচাকে ব্যবহার করেছেন দ্ব্যর্থবোধক অর্থে। পেঁচা মৃত্যুর প্রতীক, তার খাদ্য গ্রহণ অর্থাৎ বেঁচে থাকা নির্ভর করে অন্য জীবনের ওপর, এ কবিতায় যার প্রকাশ ঘটেছে ইঁদুরের ভেতর দিয়ে। যে পুরুষের আত্মহত্যার মাধ্যমে মৃত্যুর কথা এ কবিতায় ঘোষিত হলো, মৃত্যুর খাদ্য সংগ্রহের মাধ্যমে সে নিজের অমরত্ব অর্জন করে। অন্য কথায়, যা মৃত্যু, তা-ই জীবন। ডিমকের ব্যাখ্যা অনুযায়ী, জীবনানন্দ আসলে একই সঙ্গে জীবন ও মৃত্যুর কথা বলছেন। ‘জীবন মানে ক্ষয়, যার অর্থ মৃত্যু, যার অর্থ জীবন।’ কবি শুধু একবার মর্গ, যা মৃত্যুর সমার্থক শব্দ, ব্যবহার করেন। অন্যথায় তাঁর ব্যবহৃত শব্দ হলো ‘লাশকাটা ঘর’। অর্থাৎ এ শবের ভেতরেও জীবনের সম্ভাবনা রয়েছে, এ ঘরে শুধু মৃত্যু নয়, সেখানে জীবন অথবা জীবনের সম্ভাবনা বাস করে। লাশকাটা ঘরে মৃত পুরুষটি অপেক্ষা করে শব ব্যবচ্ছেদের অথবা চিকিত্সক-ছাত্রদের, যাঁরা সে শব কাটাছেঁড়া করবেন জীবনকে দীর্ঘায়িত করার সম্ভাবনা অন্বেষণে। ডিমক স্মরণ করেছেন, মৃত্যুর এক অর্থ অন্ধকার, কিন্তু এ অন্ধকারেই পেঁচা খুঁজে নেয় তার শিকারকে, যে শিকার (তার) জীবনকে বাঁচিয়ে রাখে। অন্ধকারের কোনো রং নেই, অথচ সে অন্ধকারেই জোনাকি পোকা আলো ছড়ায়। তার মানে যা জীবন, তা-ই মৃত্যু; যা অন্ধকার, তা-ই আলো। এ কবিতার কোনো গূঢ়ার্থ যদি খুঁজতেই হয়, তা হলো এই যে সময়ের প্রতিটি মুহূর্তে আসলে একই সঙ্গে জীবন ও মৃত্যু অস্তিত্বের এ দুই প্রকাশের ভেতর মূর্ত। ডিমক জীবনানন্দের এ কবিতাকে ‘পীড়াদায়ক’ এবং তার কবিকে ‘আহত-পীড়িত’ বলে বর্ণনা করেছেন। তাঁর পাশে রবীন্দ্রনাথের যে মৃত্যুবোধ, তা সম্পূর্ণ বিপরীত। এ কথা উল্লেখ করে ডিমক ‘বিদায়-রীতি’ কবিতাটি থেকে উদ্ধৃতি দিয়েছেন:

ডিমক সম্ভবত জীবনানন্দ ও বুদ্ধদেব বসুর ব্যাখ্যার সঙ্গে পরিচিত ছিলেন। সে ব্যাখ্যার সঙ্গে তিনি স্পষ্টতই মতৈক্য পোষণ করেন, কিন্তু পাশাপাশি এ কবিতার একটি গভীরতর অর্থও তাঁর কাছে ধরা পড়ে, যা অন্য কোনো বাঙালি বা ভারতীয় লেখক-পাঠকের কাছে ধরা পড়েছে বলে আমি জানি না। ডিমকের প্রস্তাব, প্রবলভাবে ইউরোপীয় চেতনায় মুগ্ধ এই কবি ‘জন্ম ও মৃত্যু তাত্পর্যার্থে অভিন্ন’, এই ভারতীয় দর্শনচিন্তা ও মতবাদের সঙ্গে পরিচিত ছিলেন এবং এ কবিতায় সে কথারই একটি ‘প্রতীকী আড়াল’ নির্মাণ করেছেন।

হায় গো রানী, বিদায়বাণী/এমনি করে শোনে?/ছি ছি, ওই যে হাসিখানি/কাঁপছে আঁখিকোণে!/এতই বারে বারে কি রে/মিথ্যা বিদায় নিয়েছি রে,/ভাবছ তুমি মনে মনে/লোকটি নয় যাবার—/দ্বারের কাছে ঘুরে ঘুরে/ফিরে আসবে আবার।/...একটুখানি মোহ তবু/মনের মধ্যে রাখো,/মিথ্যাটারে একেবারেই/জবাব দিয়ো নাকো!/ভ্রমক্রমে ক্ষণেক-তরে/এনো গো জল আঁখির ’পরে/আকুল স্বরে যখন কব/‘সময় হলো যাবার’।/তখন নাহয় হেসো, যখন/ফিরে আসব আবার।

স্মরণযোগ্য, জীবননান্দ ও রবীন্দ্রনাথ উভয়েই উল্লিখিত কবিতা দুটি লিখেছিলেন তাঁদের বয়স যখন ৩৯-৪০। জীবনানন্দের ‘ক্লান্তিকর ও পীড়িত’ আত্মার পাশে রবীন্দ্রনাথের কবিতায় মৃত্যু প্রশান্ত, এমনকি তাতে হাসিঠাট্টাও রয়েছে। জীবন মানে এক গভীর বেদনার অন্তহীন সাগর, তা মোটেই নয়। জীবনকে তিনি দেখেন একটি চক্রের ভেতর ঘূর্ণনরত অস্তিত্ব হিসেবে। এই চক্রাবর্তে রয়েছে জীবন, মৃত্যু ও জীবন। সেই চক্র অনুসারে জীবনের পর মৃত্যু যেমন অনিবার্য, তেমনি মৃত্যুর পর জীবনের পুনঃপ্রত্যাবর্তনও পূর্বনির্ধারিত। তিনি স্থির-নিশ্চিত, প্রত্যাবর্তন তার হবেই। কারণ, ‘মৃত্যু প্রকৃতির অংশ এবং প্রকৃতি নিয়মবদ্ধ’। কবিতা দুটির সরল পাঠ থেকেও বোঝা যায়, জীবনানন্দের চোখে মৃত্যু যেখানে সহিংস ও বিশৃঙ্খল, সেখানে রবীন্দ্রনাথের কাছে মৃত্যু শান্তিময় ও নিয়মবদ্ধ। ডিমক অবশ্য মনে করেন, মৃত্যু বিষয়ে এ বিপরীত বোধ—একদিকে বিশৃঙ্খলা, অন্যদিকে নিয়মবদ্ধতা—কবিতা দুটির মুখ্য প্রভেদ নয়। বস্তুত কবিতা দুটির ভেতর আপাত অমিল সত্ত্বেও তাদের বক্তব্যের অন্তর্গত ঐক্য রয়েছে। রবীন্দ্রনাথ ও জীবনানন্দ কেউই মৃত্যুর অমোঘতায় বিশ্বাসী নন। অর্থাৎ মৃত্যুই জীবনের শেষ কথা নয়। জীবনানন্দের কাছে মৃত্যু ও জীবন একে অপরের অন্তর্বর্তী রবীন্দ্রনাথের কাছে জীবন ও মৃত্যু একে অপরের অনুবর্তী। তাঁদের দৃষ্টিভঙ্গির প্রভেদ, ডিমকের ভাষ্যে, সময় তথা মহাকাল নিয়ে। রবীন্দ্রনাথের কাছে সময় প্রকাশিত হয় মৃদুমন্দ ও রাজকীয় ছন্দে, একবার সে উত্থিত হয়, আবার সে মিলিয়ে যায় সমুদ্রগর্ভে। উদাহরণত ডিমক রবীন্দ্রনাথের বলাকা কাব্যের ‘শাহজাহান’ কবিতার কথা বলেছেন:

কবি জীবনানন্দ দাশ

‘এ কথা জানিতে তুমি, ভারত-ঈশ্বর শা-জাহান,/কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান।/চিরন্তন হয়ে থাক সম্রাটের ছিল এ সাধনা।/রাজশক্তি বজ্র সুকঠিন/সন্ধ্যারক্তরাগসম তন্দ্রাতলে হয় হোক লীন,/কেবল একটি দীর্ঘশ্বাস/নিত্য-উচ্ছ্বসিত হয়ে সকরুণ করুক আকাশ/এই তবে মনে ছিল আশ।/হীরামুক্তা মাণিক্যের ঘটা/যেন শূন্য দিগন্তের ইন্দ্রজাল ইন্দ্রধনুচ্ছটা/যায় যদি লুপ্ত হয়ে যাক।/শুধু থাক কালের কপোলতলে শুভ্র সমুজ্জ্বল/এ তাজমহল।’

রবীন্দ্রনাথের কাছে সময় বা কাল অলীক বা ধরাছোঁয়ার বাইরে ধোঁয়াটে কোনো ব্যাপার নয়, সে বাস্তব ও প্রামাণিক। ‘কিন্তু জীবনানন্দের চোখে কাল বা সময়ের স্বতন্ত্র কোনো অর্থ নেই’। জীবনানন্দ তাঁর কবিতায় অনায়াস এক কাল থেকে অন্য কালে গমনে সক্ষম, এমনকি হাজার বছর ধরে পরিব্রাজনেও সক্ষম।

গতকাল বা বর্তমানের এ মুহূর্ত, অথবা নিঃসীম আগামীকাল, সময়ের এসব প্রকাশ জীবনানন্দের কাছে সবই সমার্থক। ‘তাদের শুধু ভিন্ন ভিন্ন নাম রয়েছে, ভিন্ন ভিন্ন রূপ বা আকার রয়েছে। ইঁদুর ও পেঁচার মতো, তারাও আসলে অভিন্ন, সমার্থক’।

ভিন্ন ভিন্ন পথে অগ্রসর হলেও ‘আট বছর আগের একদিন’ কবিতাটির বিষয়ে বুদ্ধদেব বসু ও অধ্যাপক এডওয়ার্ড ডিমক কার্যত অভিন্ন সিদ্ধান্তে পৌঁছেছেন। তাঁদের দুজনেরই বক্তব্য, এ কবিতা শুধু ‘আত্মঘাতী ক্লান্তি’র বিবরণ নয়, অথবা মৃত্যুর হাতে নির্বিকার আত্মসমর্পণের যুক্তিজাল নয়। বরং এতে রয়েছে জীবনের সপক্ষে উচ্চারণ। এ উচ্চারণকে বুদ্ধদেব বলেছেন ‘জীবনের জয়ধ্বনি’, অন্যদিকে ডিমক তাঁর নাম দিয়েছেন ‘জীবনের প্যারাডক্স’। প্যারাডক্স, কারণ আপাতভাবে মনে হয় জীবনানন্দের সুরটি হতাশার, কিন্তু জীবন ও মৃত্যুর ভেতর যদি ভেদচিহ্ন তুলে নিই, জীবন ও মৃত্যুকে পরস্পরের সম্পূরক বলে উপলবব্ধি করি, তাহলে সে সুর ছাপিয়ে আরও গভীর এক সদর্থক অর্থ ধরা পড়ে। কবিকে একই সঙ্গে পেঁচা ও ইঁদুর, অর্থাৎ জীবন ও মৃত্যুর আধার বলে ডিমকের যে নির্দেশনা, তা হয়তো আপাতভাবে ‘আশাবাদ’ বলে অনুমিত হয় না। কিন্তু জীবনানন্দ নিজেই তো বলেছেন, কবি ও কবিতার কাজ মুগুরভাজা আশাবাদ ব্যক্ত করা নয়। কবি তাঁর হৃদয়ের কল্পনার ও কল্পনার ভেতরে চিন্তা ও অভিজ্ঞতার স্বতন্ত্র সারবত্তার ভিত্তিতে যে মানসচৈতন্যে পৌঁছান, আপাত নিরাশাবাদী হলেও তা এত উজ্জ্বল ও আন্তরিক যে তাকে আশাবাদ ছাড়া আর কিছু বলা যায় না। এ কথা জীবনানন্দের নিজের। ‘ধূসর পাণ্ডুলিপি’র এই কবির আরও অনেক কবিতাতেই এ প্যারাডক্স লক্ষণীয়। এমনকি আমাদের বহুল পঠিত ‘বনলতা সেন’ কবিতায়ও কি আমরা পুনঃপুনঃ এক বিষণ্ন ও অন্ধকারময় অভিজ্ঞতার ধ্বনি পাই না? অথচ সেই কবিতা শেষ হয় এই কথায়, ‘থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন,’ তখন এই প্রগাঢ় বাক্যমণ্ডলিতে যে সুর শুনি, তা প্রত্যাখ্যানের নয়, গ্রহণের। বাইরে যদিও অন্ধকার, অন্তর্গত চৈতন্যে তখন এক উজ্জ্বল আলো। যাকে প্রথমে হতাশা ও পতন বলে ভ্রম হয়, তা-ই কবিতার শেষ পাদে এসে পরিণত হয় আশা ও উত্তরণে। ঠিক যেমন আট বছর আগের একদিন কবিতায়।

অধ্যাপক এডওয়ার্ড ডিমক জীবনানন্দের কবিতার সেই ধনাত্মক সুরকে ধরিয়ে দিলেন, তাঁকে ধন্যবাদ।

১৬ সেপ্টেম্বর ২০০৮, নিউইয়র্ক

প্রথম আলো ডটকমের অনলাইন আবাসন মেলায় সম্মাননা পেল তিন প্রতিষ্ঠান
প্রথম আলো ডটকম আয়োজিত নবম ‘অনলাইন আবাসন মেলা-২০২৬’-এ সবচেয়ে বেশি প্রদর্শিত প্রকল্পের জন্য তিনটি প্রতিষ্ঠান সম্মাননা পেয়েছে। প্রতিষ্ঠান তিনটি হলো রূপায়ণ হাউজিং এস্টেটের রূপায়ণ লেক ক্যাসেল, ট্রপিক্যাল হোমস্ লিমিটেডের ট্রপিক্যাল হায়দার আম্রপুরী ও র্যানকন রিয়েল এস্টেটের তিলোত্তমা প্রকল্প।

গত ২৪ সেপ্টেম্বর অনলাইনে শুরু হওয়া এ মেলা শেষ হয় ৩ অক্টোবর। আজ শনিবার আয়োজন করা হয় আবাসন খাতের ব্যবসায়ী ও মেলায় অংশগ্রহণকারীদের সম্মিলন অনুষ্ঠানের। রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত আবাসন খাতের ব্যবসায়ীদের এ সম্মিলনে প্রতিষ্ঠান তিনটিকে সম্মাননা জানানো হয়। প্রতিষ্ঠান তিনটির শীর্ষ ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ডিবিএল সিরামিকসের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে ডিবিএল সিরামিকসের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম। রাজধানীর সোনারগাঁও হোটেলে। ১০ অক্টোবর

৯মবারের মতো আয়োজিত এবারের অনলাইন আবাসন মেলার স্লোগান ছিল ‘সময় এসেছে আবার, ঘরে বসেই স্বপ্নের আবাস খোঁজার’। এবারের মেলার প্রধান পৃষ্ঠপোষক ছিল ডিবিএল সিরামিকস। কৌশলগত অংশীদার ছিল আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। এ ছাড়া ইস্টার্ন ব্যাংক (ইবিএল) ব্যাংকিং পার্টনার, আইপিডিসি ফাইন্যান্স ফিন্যান্সিয়াল পার্টনার এবং হোটেল গ্র্যান্ড প্যাসিফিক মেলার কুইজের স্পনসর ছিল।

আজ শনিবার সন্ধ্যায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে ডিবিএল সিরামিকসের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম বলেন, ‘প্রথম আলোর এ আয়োজনে আমরা আটবার লিড স্পনসর হিসেবে যুক্ত ছিলাম। প্রতিবছর এ আয়োজনের মাধ্যমে আমরা আমাদের পণ্যগুলো তুলে ধরার সুযোগ পাই, যা আমাদের ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলে। পণ্য উদ্ভাবন, পরিবেশবান্ধব উৎপাদন ও টেকসই পণ্য তৈরিতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। আমাদের সিরামিক টাইলসসহ বিভিন্ন পণ্য আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি ও পুরস্কার পেয়েছে। ভবিষ্যতেও পণ্য উদ্ভাবনের এ ধারা অব্যাহত থাকবে।’

বক্তব্য দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। রাজধানীর সোনারগাঁও হোটেলে। ১০ অক্টোবর

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। এ সময় তিনি বলেন, প্রথম আলোর এ আয়োজনে এবার অভিজ্ঞতা বিনিময়ের নতুন উদ্যোগ যুক্ত হয়েছে। এ খাতের সঙ্গে যুক্ত ব্যক্তি ও পেশাজীবীদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করেছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বাংলাদেশের অর্থনীতি কয়েক বছর ধরে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতেও আবাসন খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট অনেক শিল্প ও ব্যবসা গড়ে উঠেছে, যা কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, ‘অনেক দিন পর দেশে একটি শান্ত পরিবেশ তৈরি হয়েছে। সামনে পরিস্থিতি কেমন হবে, তা নিশ্চিত করে বলা যায় না। তবে আমরা প্রত্যাশা করি, সবাই ভালো থাকবেন এবং নিজ নিজ ক্ষেত্রে সফল হবেন।’

এবারের মেলায় মোট স্টল ছিল ২৫টি। আর ১ লাখ ৮৩ হাজার ৩১৩ কাঠা প্লট ও ২ লাখ ৩৩ হাজার বর্গফুটের ফ্ল্যাট প্রদর্শিত হয়েছে। এ ছাড়া ওয়েবসাইটে মোট প্রকল্পের সংখ্যা ছিল ১০৫। ওয়েবসাইটে আবাসন প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন প্রকল্পের খোঁজখবর নেন ২ লাখ ১৩ হাজার জন। প্রকল্পগুলোর পেজ ভিউ হয়েছে প্রায় ১০ লাখ। ১০ দিনের এ মেলায় সম্ভাব্য ক্রেতাদের কাছ থেকে ৮ হাজারের বেশি সাড়া পাওয়া গেছে।

সম্মাননা প্রদানের আগে আমন্ত্রিত অতিথিদের সম্মানে এক সংগীত সন্ধ্যার আয়োজন ছিল। এতে সংগীত পরিবেশন করেন শিল্পী মাহতিম শাকিব।

সাশ্রয়ী আবাসনে নতুন পরিকল্পনা দরকার
সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে হলে নতুন পরিকল্পনা দরকার। এ জন্য ঢাকাকে আশপাশের ৪০-৬০ কিলোমিটার পর্যন্ত সম্প্রসারণ করতে হবে। উন্নত করতে হবে যোগাযোগব্যবস্থা। বিদ্যমান ঢাকা শহরকে পুনর্গঠন করার পাশাপাশি বেদখল হওয়া খেলার মাঠ, জলাশয়, পার্ক উদ্ধারে উদ্যোগ নিতে হবে। সেই সঙ্গে কৃষিজমি বাঁচাতে উঁচু ভবন নির্মাণ করতে হবে। পরিবেশবান্ধব আবাসনকে জনপ্রিয় করতে লাগবে সরকারের প্রণোদনা। তা ছাড়া ক্রেতাদের মধ্যে আস্থার সংকট কাটাতে আবাসন কোম্পানিগুলোর কার্যকর উদ্যোগ নিতে হবে।

প্রথম আলো ডট কম আয়োজিত নবম অনলাইন আবাসন মেলা ২০২৬ উপলক্ষে ‘রিয়েল এস্টেট কানেক্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানের পাঁচটি অধিবেশনে আবাসন খাতের ব্যবসায়ী, স্থপতি ও বিশেষজ্ঞ ব্যক্তিরা এ কথাগুলো বলেন।

রাজধানীর সোনারগাঁও হোটেলে আজ শনিবার অনুষ্ঠিত এই আয়োজনে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, ‘সহজেই ঘরে বসে কিংবা বিদেশে থেকে যাতে ফ্ল্যাট ও প্লট কেনা যায়, সেই চিন্তাভাবনা থেকেই ৯ বছর আগে আমরা অনলাইন আবাসন মেলা শুরু করেছিলাম। এখন আবাসন খাতে এই মেলা বড় জায়গা করে নিয়েছে।’

‘সময় এসেছে আবার, ঘরে বসেই স্বপ্নের আবাস খোঁজার’ শীর্ষক স্লোগানে গত ২৪ সেপ্টেম্বর ১০ দিনের অনলাইন আবাসন মেলা শুরু হয়। শেষ হয় ৩ অক্টোবর। মেলা শেষে গতকাল আবাসন খাতের ব্যবসায়ীদের জন্য রিয়েল এস্টেট কানেক্ট নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

আয়োজনে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।  রাজধানীর সোনারগাঁও হোটেলে।  ১০ অক্টোবর

আবাসনে নতুন পরিকল্পনা দরকার
আজকের আয়োজনে ‘আবাসন খাতের পুনর্বিন্যাস: নীতি, অগ্রগতি ও সম্ভাবনা’ শীর্ষক সমাপনী অধিবেশনটি সঞ্চালনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়েল এস্টেট বিভাগের প্রধান আমির আহমেদ। সেই অধিবেশনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাবেক সভাপতি আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকায় অভিবাসী হয়ে যাঁরা প্রতিদিন আসছেন, তাঁদের বড় অংশ দরিদ্র। তাঁরা শহরের উপকণ্ঠে থাকছেন। পরিকল্পনা ও কমপ্লায়েন্স না থাকার কারণে আবাসন প্রতিষ্ঠানগুলো সেখানে যাবে না। তবে সাভার, গাজীপুর কিংবা মুন্সিগঞ্জ পর্যন্ত ঢাকাকে সম্প্রসারণের সুযোগ আছে।

একই অধিবেশনে রিহ্যাবের সাবেক সভাপতি তানভীরুল হক প্রবাল বলেন, ‘আমরা যশোর, রংপুরের মতো জায়গায় কাজ করছি। ঢাকার বাইরে আবাসন প্রকল্প করতে হবে। অতিরিক্ত ব্যয়ের কারণে পরিবেশবান্ধব ভবনগুলো বড়লোকদের ভবন হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের জন্য পরিবেশবান্ধব ভবন করতে হলে সরকারকে ভর্তুকি বা প্রণোদনা দিতে হবে।’

কৃষিজমি বাঁচাতে ৪০-৫০ তলা ভবন নির্মাণ ছাড়া উপায় নেই বলে মন্তব্য করেন ট্রপিক্যাল হোমসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ রবিউল হক। তিনি বলেন, ৩০০ ফুট সড়ক থেকে নরসিংদী এবং বুড়িগঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত সব জমি বিক্রি শেষ। তার মানে সেখানকার কৃষিজমি শেষ। অথচ ঢাকার ভেতরে ভবনের উচ্চতা ৭-৮ তলা। এসব ভবন ৪০-৫০ তলা পর্যন্ত নিয়ে যেতে পারলে এত কৃষিজমি নষ্ট হতো না।

নতুন পরিকল্পনা হিসেবে ঢাকা শহরের বিদ্যমান ভবন পুনর্গঠন বা মানোন্নয়নের ওপর জোর দেন স্পেসজিরো লিমিটেডের এমডি মোহাম্মদ ফয়েজ উল্লাহ। তিনি বলেন, ‘আমরা সবাই শহরের কেন্দ্রস্থলে থাকতে চাই। বিদ্যমান যে শহর, সেটি নিয়েও পরিকল্পনা করতে হবে। আবাসন খাতের পুনর্গঠনে বিদ্যমান ভবনগুলো বড় সম্পদ।’

অধিবেশনে এবিসি রিয়েল এস্টেটের এমডি শ্রাবন্তী দত্ত বলেন, সময়মতো ফ্ল্যাট হস্তান্তর ও ক্রেতার লগ্নি করা অর্থের নিরাপত্তা নিশ্চিত না করা, আইনগত কাগজপত্রের স্বচ্ছতার অভাব, নির্মাণ ব্যয় কমাতে ভবনের মানের সঙ্গে আপস করার কারণে আবাসন কোম্পানি ক্রেতাদের আস্থা হারায়। বাংলাদেশের বাস্তবতায় ক্রেতাদের বুঝতে হবে কোন কোম্পানি থেকে ফ্ল্যাট কিনবেন। সে জন্য ক্রেতাদেরও জানাশোনা থাকতে হবে।

রিহ্যাবের সভাপতি আলী আফজাল বলেন, ‘আবাসন খাতের কিছু মৌলিক বিষয় সংস্কার করতে হবে। ৩০ দিনে ভবনের নকশা পাস হওয়ার কথা থাকলেও ২ বছরেও তা হচ্ছে না। উন্নত বিশ্বে ৪ শতাংশ সুদে গৃহঋণ পাওয়া যায়। অথচ আমাদের দেশে গৃহঋণের সুদহার ১৪-১৫ শতাংশ। এই সুদহারে রাষ্ট্রের বড় অংশের মানুষের আবাসন নিশ্চিত করা কঠিন। তা ছাড়া নিবন্ধন খরচও এশিয়ার দেশগুলোর তুলনায় বেশি।’

‘আস্থা অর্জনে আবাসন খাতের নতুন পথ’ বিষয়ে এক অধিবেশনে বক্তব্য দেন আচিভ কনসালটিংয়ের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল। রাজধানীর সোনারগাঁও হোটেলে।  ১০ অক্টোবর

নতুন প্রজন্মের আবাসন
এই আয়োজনে ‘ভবিষ্যতের আবাসন খাত’ শীর্ষক অপর এক অধিবেশন সঞ্চালনা করেন এসিআই প্রপার্টিজের পরিচালক তানভীর শাহরিয়ার রিমন।

অধিবেশনটিতে র্যানকন রিয়েল এস্টেটের এমডি মাশিদ রহমান বলেন, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বাড়ছে। ফলে আগামী দিনে প্রবৃদ্ধির নতুন ক্ষেত্র হবে আবাসন খাত। ঢাকায় কর্মজীবী নারী ও পুরুষ বাড়লেও তাঁদের জন্য কোনো আবাসন হচ্ছে না। তিনি আরও বলেন, ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, বৃষ্টির পানি ভবনের নিচে সংরক্ষণ, গাছ লাগানো, ভবনের ভেতরে তাপ কমাতে বিশেষায়িত গ্লাস লাগাতে হবে। এসব উদ্যোগ নিলেই আগামী প্রজন্মের জন্য টেকসই আবাসন হবে।

‘আবাসন খাতের রূপান্তর: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও উত্তরণ’ বিষয়ে এক অধিবেশনে বক্তব্য দেন বিটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান। রাজধানীর সোনারগাঁও হোটেলে।  ১০ অক্টোবর

রূপায়ণ হাউজিং এস্টেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাব্বির হোসেন খান বলেন, আগামী দিনের আবাসন হবে গেটেড কমিউনিটি। যেখানে সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। আবাসনকে সাধ্যের মধ্যে আনতে এক অঙ্কের সুদহারে ঋণের ব্যবস্থা করতে হবে।

অধিবেশনে ইস্টার্ন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সালেকীন ইব্রাহিম বলেন, পরিবেশবান্ধব গাড়ি কেনায় ঋণের পরিমাণ বাড়িয়েছে সরকার। একই রকম সুবিধা দেওয়া হলে পরিবেশবান্ধব আবাসন কেনার প্রতি মানুষের আগ্রহ বাড়বে বলে মন্তব্য করেন তিনি।

আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসির রিটেইল বিজনেসের প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘উন্নত দেশে আবাসন ঋণের সুদহার ৫ শতাংশ। আমাদের দেশে গৃহঋণের সুদহার কমাতে পুনঃ অর্থায়ন তহবিল চালু করা যেতে পারে। তাহলে গৃহঋণ বাড়বে। বর্তমানে প্রতিবছর গ্রাহকেরা যে পরিমাণ গৃহঋণ নিচ্ছেন, সেটি আরও বাড়ানোর সুযোগ রয়েছে।’

আবাসন খাতে এআইয়ের ব্যবহার নিয়ে বক্তব্য বিজনেস স্ট্র্যাটেজিক ও করপোরেট ট্রেইনার মার্ক অনুপম মল্লিক।  রাজধানীর সোনারগাঁও হোটেলে।  ১০ অক্টোবর

ক্রেতার আস্থায় জোর
‘আস্থা অর্জনে আবাসন খাতের নতুন পথ’ শীর্ষক অপর এক অধিবেশনে বক্তব্য দেন আচিভ কনসালটিংয়ের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল। তিনি বলেন, আবাসন খাতে সত্য কথা বলাটা খুব গুরুত্বপূর্ণ। একজনকে সত্য বললে হবে না, প্রতিষ্ঠানের সবাইকে সত্য বলতে হবে। আস্থা একা গড়া যায় না, সবাইকে মিলে গড়তে হয়।

আয়োজনে অংশ নেওয়া বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের একাংশ। রাজধানীর সোনারগাঁও হোটেলে।  ১০ অক্টোবর

আসিফ ইকবাল আরও বলেন, ‘মানুষ তাঁর সর্বোচ্চ সঞ্চয় দিয়ে আকাশের নিচে একটা ছাদের স্বপ্ন দেখেন। সেখানে সামাজিক, প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয়ভাবে আস্থার সংকট তৈরি করা হলে তা ক্রেতার জন্য দুঃখজনক। আমাদের মতো জনবহুল দেশে আবাসনের চাহিদা সব সময় থাকবে। তাহলে কেন আমরা আস্থার সংকট তৈরি করছি।’

‘আবাসন খাতের রূপান্তর: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও উত্তরণ’ নিয়ে অপর এক অধিবেশনে বক্তব্য দেন বিটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান। আরেকটি অধিবেশনে কথা বলেন বিজনেস স্ট্র্যাটেজিক ও করপোরেট ট্রেইনার মার্ক অনুপম মল্লিক।

ব্যাংক খাতের পুনরুদ্ধারে আগামী ৫–৮ বছরে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
ব্যাংকিং খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী পাঁচ থেকে আট বছরে জাতীয় বাজেট থেকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

আজ শনিবার রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ওয়ান ব্যাংক আয়োজিত বাংলা কিউআরের প্রচারণামূলক অনুষ্ঠানে ব্যাংক খাতের ক্ষতির প্রসঙ্গে এ কথা বলেন গভর্নর।

অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর পর্বে এক শিক্ষার্থী জানান, তাঁর বাবা নির্দিষ্ট একটি ব্যাংকের শাখা ও এটিএম থেকে প্রয়োজনীয় টাকা তুলতে পারেননি। ব্যাংক টাকা দিতে পারেনি। তাঁর টিউশন ফি দেওয়ার সময়েও এমন সমস্যায় পড়তে হয়েছে। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে কী ব্যবস্থা নিয়েছে?

জবাবে গভর্নর মোস্তাকুর রহমান বলেন, ‘আমি যখন দায়িত্ব নিই, তখন দেখলাম, ব্যাংকের তিন ভাগের এক ভাগ টাকা চুরি করে নিয়ে গেছে কিছু লোক। এটা ঠিক চুরি বলা যাবে না; বরং বলা ভালো, এটা লুট হয়েছে। ব্যাংকের টাকা লুট থেকেই আর্থিক খাতের সমস্যার শুরু। এটি এখন আমাদের অন্যতম প্রধান সমস্যা।’

বাংলাদেশ ব্যাংক এখন সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে অর্থ সরবরাহ করে গ্রাহকদের টাকা দেওয়ার ব্যবস্থা করছে বলে জানান গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেন, এটা জনগণের করের টাকা দিয়েই করা হচ্ছে।

লুটপাটের কারণে ব্যাংক খাতের যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে পরবর্তী পাঁচ থেকে আট বছরে জাতীয় বাজেট থেকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানান গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেন, গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ–সংক্রান্ত খসড়া প্রস্তাব সরকারের কাছে দেওয়া হয়েছে।

মোস্তাকুর রহমান বলেন, ‘এই পরিমাণ (৬০ হাজার কোটি) টাকা দিয়ে বছরে দুই কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা করা যেত অথবা দুটি পদ্মা সেতু নির্মাণ করা যেত। যে টাকা লুট হয়েছে, সেটা জনগণের টাকা। আবার এই জনগণকেই এখন সেই টাকা ফেরত দিতে হবে। লুট করে নিয়ে গেল একজন, এখন জরিমানা দিচ্ছেন আপনি, আমি। এই কথাগুলো এ জন্য বলছি যে আমাদের সমাজে এ নিয়ে সচেতনতা থাকা দরকার।’

সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ান ব্যাংক জানায়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে ‘বাংলা কিউআর’ সেবা চালু করেছে ওয়ান ব্যাংক। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সহজ, সুবিধাজনক ও আন্তব্যবহারযোগ্য ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা নিশ্চিত হবে। এই সেবা চালু উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন ইউআইইউর উপাচার্য মো. আবুল কাশেম মিঞা ও ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান।

অনুষ্ঠানে গভর্নর মোস্তাকুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংক একীভূত হওয়া ব্যাংকটিকে (সম্মিলিত ইসলামী ব্যাংক) পূর্ণ সমর্থন দিয়েছে। ব্যাংকটি এখন গ্রাহকদের সব ধরনের টাকা তোলার অনুরোধ মেটাতে সক্ষম। ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকও সব গ্রাহকের পাওনা পরিশোধ করতে পারবে।

মোস্তাকুর রহমান আরও বলেন, ‘আপনারা দেখেছেন, আমরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নীতি গ্রহণ করেছি। আমরা চাচ্ছি, ব্যাংক ও ঋণখেলাপি নিজেরাই আলোচনা করে বিষয়টি ফয়সালা করে নিক। যদি তারা তা না করে, তবে ২০২৭ সাল থেকে সবাইকে আইনের মুখোমুখি হতে হবে। আমরা এ লক্ষ্যে দুটি আইন সংশোধন করছি এবং মানি লন্ডারিং রোধের নিয়মাবলি আরও কঠোর করছি।’

গভর্নর জানান, সরকার ২০২৬–২৭ অর্থবছরের জন্য রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা আগের লক্ষ্যের চেয়ে দুই লাখ কোটি টাকা বাড়িয়েছে। সারা দেশে বাংলা কিউআর পুরোপুরি বাস্তবায়িত হলে এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। দেশে বর্তমানে কর–জিডিপি অনুপাত ৭ শতাংশের নিচে। বাংলা কিউআর পুরোদমে চালু হলে এই অনুপাত ১০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে।

ব্যবসাপ্রতিষ্ঠানগুলো লেনদেনের তথ্য পুরোপুরি নথিবদ্ধ করে না। রাজস্ব–জিডিপির অনুপাত কমে যাওয়ার এটা একটা কারণ বলে উল্লেখ করেন মোস্তাকুর রহমান। তিনি বলেন, কিউআর পেমেন্টের ব্যবস্থা এসব লেনদেনকে আনুষ্ঠানিক হিসাব পদ্ধতির আওতায় নিয়ে আসবে।

সন্দেহজনক লেনদেনে কিউআর কোড ব্যবহারের আশঙ্কা নিয়ে গভর্নর বলেন, এ ধরনের লেনদেন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংকিং খাতের মাধ্যমেও ঘটে। সব কটি মাধ্যমেই সন্দেহজনক লেনদেন শনাক্ত করার জন্য বাংলাদেশ ব্যাংকের পর্যাপ্ত ব্যবস্থা আছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান বলেন, ‘ডিজিটাল রূপান্তর তখনই সার্থক হয়, যখন দৈনন্দিন জীবনে আর্থিক সেবা আরও সহজ ও সুলভ হয়। ইউআইইউয়ে বাংলা কিউআর চালু করার মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি ইন্টারঅপারেবল ডিজিটাল পেমেন্টের অভিজ্ঞতা পাবেন। পাশাপাশি ডিজিটাল আর্থিক ব্যবস্থার সম্ভাবনা সম্পর্কে সচেতন হতে পারবেন।’

সাবেক রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ আব্দুল মুনতাকিম চৌধুরী মারা গেছেন
রাজনীতিবিদ, সাবেক রাষ্ট্রদূত এবং মহান মুক্তিযুদ্ধের সংগঠক ব্যারিস্টার আব্দুল মুনতাকিম চৌধুরী গতকাল শুক্রবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।

আব্দুল মুনতাকিমের জামাই বিজ্ঞানী আবেদ চৌধুরী জানান, পাকিস্তান জাতীয় পরিষদ ও গণপরিষদের সদস্য ছিলেন আব্দুল মুনতাকিম চৌধুরী। সেই সঙ্গে তিনি ১৯৭০ সালের নির্বাচনে সিলেটের কুলাউড়া–বড়লেখা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আব্দুল মুনতাকিম চৌধুরী ১৯৭৩ সালে জাপান এবং ১৯৭৬ সালে জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রবক্তা তিনি।

সিলেটের কানিহাটি জমিদার পরিবারে আব্দুল মুনতাকিম চৌধুরীর জন্ম। তাঁর পুরো নাম আবু তাহের আব্দুল মুনতাকিম চৌধুরী।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আব্দুল মুনতাকিম চৌধুরী আইএ পাস করেন। এ ছাড়া তিনি শান্তিনিকেতন, সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং লন্ডনের লিংকনস ইনে পড়াশোনা করেছেন।