বৃষ্টি ও জলাবদ্ধতায় নটর ডেম কলেজের ক্লাস বন্ধ ঘোষণা

নটর ডেম কলেজফাইল ছবি

রাজধানীতে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আজকের সব তাত্ত্বিক ক্লাস স্থগিত করেছে নটর ডেম কলেজ। আজ রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) সকালে কলেজের অধ্যক্ষ ফাদার ড. হেমন্ত পিউস রোজারিও স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

কলেজের ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিকূল পরিস্থিতির কারণে সড়ক ও কলেজ প্রাঙ্গণে জলাবদ্ধতায় আজ রোববার এইচএসসি দ্বিতীয় বর্ষ ও ডিগ্রির সব তাত্ত্বিক ক্লাস বন্ধ থাকবে। একই সঙ্গে এইচএসসি দ্বিতীয় বর্ষের সকল ব্যবহারিক ক্লাসও বন্ধ থাকবে।

শনিবার দিবাগত রাত থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো হালকা, আবার কখনো মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমেছে। আর এ কারণে সকাল থেকে কর্মস্থল,শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতে দুর্ভোগে পড়েন নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার মধ্যরাথ থেকে সকাল পর্যন্ত ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন