গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে চাকরি, দেখে নিন কোন কোন পদে নিয়োগ

গ্রামীণ বিশ্ববিদ্যালয়

গ্রামীণ বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে পদসংখ্যা উল্লেখ করা হয়নি। আবেদনের শেষ তারিখ ৫ আগস্ট ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: রিসার্চ অ্যাসিস্ট্যান্ট/রিসার্চ অ্যাসোসিয়েট (চুক্তিভিত্তিক)

বিভাগ: রিসার্চ অফিস

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, জনস্বাস্থ্য, ডেটা সায়েন্স, কম্পিউটার সায়েন্স, প্রকৌশল, ডেভেলপমেন্ট স্টাডিজ বা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত পটভূমি থাকলে অগ্রাধিকার।

গবেষণা, তথ্য বিশ্লেষণ, প্রকল্প সমন্বয়, একাডেমিক লেখালেখি বা গবেষণা প্রশাসনে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা। অসাধারণ একাডেমিক ফল ও গবেষণার সক্ষমতা থাকলে নবীন স্নাতকেরাও আবেদন করতে পারবেন।

২. পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার

বিভাগ: লাইব্রেরি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে (BLIS) ডিগ্রি অগ্রাধিকারযোগ্য থাকলে বাড়তি সুবিধা। লাইব্রেরি সেবা, সার্কুলেশন, ক্যাটালগিং, ব্যবহারকারী সেবা বা লাইব্রেরি প্রশাসনে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা। BLIS ডিগ্রিধারী ও ইন্টার্নশিপ অভিজ্ঞতাসম্পন্ন নবীনেরাও আবেদন করতে পারবেন।

৩. পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার

বিভাগ: একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর অগ্রাধিকার। ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা, জনপ্রশাসন বা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত পটভূমি থাকলে অগ্রাধিকার। একাডেমিক প্রশাসন, রেকর্ড ব্যবস্থাপনা, শিক্ষার্থীসেবা বা সমজাতীয় কাজে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা।

৪. পদের নাম: আউটরিচ অফিসার/সিনিয়র অফিসার

বিভাগ: আউটরিচ

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। মার্কেটিং, ব্যবসায় প্রশাসন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ইংরেজি, জনসংযোগ বা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত পটভূমি অগ্রাধিকারযোগ্য। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা। উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

৫. পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার

বিভাগ: অ্যাডমিশন অফিস

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর অগ্রাধিকার। ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা, মার্কেটিং, জনপ্রশাসন, শিক্ষা, ইংরেজি, যোগাযোগ, মানবসম্পদ ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত পটভূমি থাকলে অগ্রাধিকার। ভর্তি কার্যক্রম, শিক্ষার্থী নিয়োগ, একাডেমিক প্রশাসন, গ্রাহকসেবা বা সমজাতীয় কাজে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা।

৬. পদের নাম: ডিপার্টমেন্ট কো-অর্ডিনেশন অফিসার

বিভাগ: একাডেমিক বিভাগ

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর অগ্রাধিকার। ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা, জনপ্রশাসন, শিক্ষা, ইংরেজি, মানবসম্পদ ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত পটভূমি থাকলে অগ্রাধিকার।

একাডেমিক প্রশাসন, বিভাগীয় সমন্বয়, উচ্চশিক্ষা প্রশাসন, শিক্ষার্থীবিষয়ক কার্যক্রম বা সমজাতীয় কাজে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা।

আরও পড়ুন

৭. পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার

বিভাগ: ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগ

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অ্যাকাউন্টিং, ফিন্যান্স, কমার্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক। অ্যাকাউন্টিং বা ফিন্যান্সে এমকম/এমবিএ থাকলে অগ্রাধিকার। সিএ ডিগ্রি থাকলে বাড়তি সুবিধা। হিসাবরক্ষণ, অর্থ ব্যবস্থাপনা, বুককিপিং বা আর্থিক রেকর্ড ব্যবস্থাপনায় দুই থেকে চার বছরের অভিজ্ঞতা।

৮. পদের নাম: সিনিয়র অফিসার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

বিভাগ: তথ্যপ্রযুক্তি বিভাগ

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কম্পিউটার সায়েন্স, তথ্যপ্রযুক্তি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, সার্ভার ব্যবস্থাপনা বা এন্টারপ্রাইজ আইটি অবকাঠামোতে চার থেকে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা।

৯. পদের নাম: গ্রাফিক ডিজাইনার/ভিজ্যুয়ালাইজার

বিভাগ: ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগ

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। চারুকলা, গ্রাফিক ডিজাইন, ভিজ্যুয়াল কমিউনিকেশন, মাল্টিমিডিয়া বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি/ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার। সৃজনশীল, ব্র্যান্ডিং, বিজ্ঞাপন বা করপোরেট কমিউনিকেশন খাতে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা।

আরও পড়ুন

১০. পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার

বিভাগ: মানবসম্পদ বিভাগ

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর অগ্রাধিকার। মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, জনপ্রশাসন, অর্গানাইজেশনাল সাইকোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত পটভূমি থাকলে অগ্রাধিকার। নিয়োগ, এইচআর কার্যক্রম, কর্মী ব্যবস্থাপনা ও প্রশাসনে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা।

১১. পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার

বিভাগ: উপাচার্যের দপ্তর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর অগ্রাধিকার। ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা, জনপ্রশাসন, মানবসম্পদ ব্যবস্থাপনা, ইংরেজি, যোগাযোগ বা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত পটভূমি থাকলে অগ্রাধিকার।

এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, পারসোনাল সেক্রেটারি, প্রশাসনিক কর্মকর্তা বা সমজাতীয় পদে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা।

আরও পড়ুন

বেতন ও সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীদের জন্য বাজারমান অনুযায়ী আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম

https://career.grameenu.ac/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৫ আগস্ট ২০২৬

বিস্তারিত দেখুন https://career.grameenu.ac/ ওয়েবসাইটে।