পিকেএসএফে ৩ ক্যাটাগরিতে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন লাখ টাকার ওপরে
পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট’ প্রজেক্টের অধীনে চুক্তিভিত্তিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তিনটি পদে একজন করে মোট তিনজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
নারী প্রার্থীদের আবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।
পদের নাম, সংখ্যা ও বেতন
১. অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার—চাইল্ডকেয়ার এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট
পদসংখ্যা: ১
সাকল্যে মাসিক বেতন: ১,৩০,০০০ টাকা
২. প্রোগ্রাম অফিসার—চাইল্ডকেয়ার এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট
পদসংখ্যা: ১
সাকল্যে মাসিক বেতন: ১,২০,০০০ টাকা
৩. প্রোগ্রাম অফিসার—মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশন
পদসংখ্যা: ১
সাকল্যে মাসিক বেতন: ১,২০,০০০ টাকা
চাকরির শর্তাবলি
প্রাথমিকভাবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। প্রকল্প চলাকালে বার্ষিক পারফরম্যান্সের ভিত্তিতে চুক্তি নবায়নের সুযোগ রয়েছে।
আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের পিকেএসএফের ওয়েবসাইটের (www.pksf.org.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। পদের বিস্তারিত টিওআর ও আবেদনের নির্দেশনা ওয়েবসাইটে পাওয়া যাবে। শুধু বাছাই করা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে।
আবেদনের শেষ তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৬