পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া

পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীছবি: পিএসসির সৌজন্য

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া শপথ গ্রহণ করেছেন। আজ রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেন।

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বেলা তিনটায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংবিধানিক প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে তিলাওয়াত করা হয়। এরপর সুপ্রিম কোর্ট প্রশাসনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান পরিচালনা করা হয়। শপথ গ্রহণ শেষে পিএসসির নতুন চেয়ারম্যান শপথ বইয়ে স্বাক্ষর করেন। পরে উপস্থিত কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

অনুষ্ঠানে পিএসসির সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, কমিশন সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

আরও পড়ুন

এর আগে রাষ্ট্রপতি সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি সাংবিধানিক প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন।

এর আগে গত ১৮ আগস্ট সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। এরপর গ ২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক।

আরও পড়ুন