যুব উন্নয়ন পরীক্ষা স্থগিত, পরীক্ষার্থীদের অবরোধ
ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা আজ শনিবার সকালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শুরুর আগমুহূর্তে স্থগিত করা হয়েছে। প্রায় ১০০টি কেন্দ্রে অনুষ্ঠিতব্য ২৪২ পদের এ পরীক্ষা বাতিল হওয়ায় পরীক্ষার্থীরা মানিক মিয়া অ্যাভিনিউ ও সাতমসজিদ সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। যুব উন্নয়ন অধিদপ্তর জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নের সাথে মূল প্রশ্নপত্রের মিল পাওয়া গেছে। আগামী ২-৩ দিনের মধ্যে নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।