জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ কায়েস প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আবদুল্লাহ কায়েস বলেন, সন্ধ্যা থেকেই তিনি জ্বর, সর্দি ও কাশির সমস্যায় ভুগছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।