কালশীতে এক পুলিশকে ঘিরে ধরে মারধর

মিরপুরের কালশীতে একটি সড়কে এক পুলিশ সদস্যকে ঘিরে মারধর করেন কয়েকজন। আজ মঙ্গলবার সকালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের কালশীতে পোশাকশ্রমিকদের সঙ্গে আজ মঙ্গলবার সকালে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েকজন এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তাঁরা ওই পুলিশ সদস্যের কাছ থেকে অস্ত্র নিয়ে রাস্তায় ফেলে দিয়েছেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানান। আজ বেলা ১১টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে কালশী সড়কে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সুপারশপের সামনে এ ঘটনা ঘটে।